আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যায়নি: রাশেদ খাঁন

আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা ও সহিংসতা প্রতিরোধে রাজপথে জামায়াত-শিবিরকে খুঁজে পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। ১০ নভেম্বর (মঙ্গলবার) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ছাত্রসংগঠন হিসেবে ছোট হওয়া সত্ত্বেও এনসিপির ছাত্র সংগঠন ‘ছাত্রশক্তি’ মাঠে রয়েছে এবং তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। পাশাপাশি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদল সারা রাত রাজপথ পাহারা দিয়েছে এবং বাইক নিয়ে শহরের অলিগলিতে ঘুরে বেড়িয়েছে বলে জানান তিনি।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যেকোনো ধরনের অগ্নিসহিংসতা ও অবরোধের অপচেষ্টা প্রতিহত করতে ছাত্রদলের নেতৃত্বে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে জোরদার প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান রাশেদ খাঁন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *