পরীক্ষায় অসদুপায় ও দায়িত্বে অবহেলা: বাউবির ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষক শাস্তির মুখে

নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা সম্পাদন নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষাসহ বিভিন্ন প্রোগ্রামে অসদুপায় ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৫৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে পরীক্ষা পরিচালনায় দায়িত্বহীনতার প্রমাণ পাওয়ায় দুইজন শিক্ষকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় গাজীপুরে বাউবির মূল ক্যাম্পাসে অবস্থিত উপাচার্যের কার্যালয়ের সম্মেলনকক্ষে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির ৫৬তম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এসব শাস্তিমূলক সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে সভায় বাউবি প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, বাউবিতে যেকোনো মূল্যে সুশৃঙ্খল ও নকলমুক্ত পরীক্ষার পরিবেশ বজায় রাখা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *