আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা এবং সমাজ গঠনে তাদের সম্ভাবনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।
বিদ্যালয়ের যাতায়াত পথ, শিক্ষাঙ্গন এবং অনলাইন জগৎসহ সব ক্ষেত্রে কন্যাশিশুর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
সমাজ ও পরিবারের দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন এনে কন্যাসন্তানকে বোঝা না ভেবে অফুরন্ত সম্ভাবনা ও দেশের সম্পদ হিসেবে দেখার ওপর জোর দেওয়া হয়।
বাল্যবিয়ে কন্যাশিশুর শৈশব ও শিক্ষাজীবন ধ্বংস করে এবং তাদের ভবিষ্যৎ সম্ভাবনায় বড় বাধা সৃষ্টি করে। তাই এর বিরুদ্ধে সামাজিকভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
কন্যাশিশুর শিক্ষা কোনো দয়া নয়, বরং মৌলিক অধিকার। এছাড়া নারী ও শিশুর প্রতি সহিংসতা ও যৌন হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত ও কঠোর আইন প্রয়োগের কথা বলা হয়েছে।
নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া, দক্ষতা অর্জন এবং আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট শেখার প্রতি গুরুত্ব দেওয়া হয়।

Leave a Reply