রাজনীতিতে সত্যবাদীদের মূল্যায়ন না করার খেসারত দিতে হচ্ছে: রুমিন ফারহানা

ভাষাসৈনিক অলি আহাদের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তার কন্যা ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা আক্ষেপ প্রকাশ করে বলেছেন, রাজনৈতিক অঙ্গনে সত্যবাদী ও আদর্শবান মানুষদের মূল্যায়ন না করার মাশুল আজ পুরো জাতিকে দিতে হচ্ছে।

গত বুধবার (২১ অক্টোবর) বাদ আসর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর দ্বিতীয় গেট এলাকায় নিজের বাসভবনের সামনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা আরও বলেন, তাঁর বাবা অলি আহাদের মতো সত্যনিষ্ঠ মানুষের রাজনীতিতে বড় অভাব রয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য আমরা সবাই কমবেশি দায়ী উল্লেখ করে তিনি তার বাবার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য সকলের দোয়া কামনা করেন।

নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা ভাষা আন্দোলনে ভাষাসৈনিক অলি আহাদের অবিস্মরণীয় অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, অরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম এবং অ্যাডভোকেট ফরহাদ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *