শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার মারিংপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে বিজিবি-৩৯ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবির ভাষ্য অনুযায়ী, জব্দ করা এসব ভারতীয় প্রসাধনীর আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৬৫ হাজার টাকা।
বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল ইসলাম বায়েজীদ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মারিংপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে নিয়ে আসা এই প্রসাধনীর চালানটি জব্দ করা হয়। তবে জব্দকৃত প্রসাধনীগুলোর বিষয়ে পরবর্তীতে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি।

Leave a Reply