Dhaka ০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩ শ্যালিকাকে বিয়ে ও টিকটক বিতর্ক: গ্রামবাসীর সামনে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা করলেন শ্বশুর এই হত্যাকাণ্ডের বিচার হবে ইনশাআল্লাহ – মাওলানা বোরহান উদ্দিন। বারেকের শত কোটি টাকার অবৈধ সম্পদ ও দূর্নীতি আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য অসতর্ক শব্দচয়ন ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টোকিওর মতো পরিচ্ছন্ন ও দূষণমুক্ত ঢাকা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান সিডিএ চেয়ারম্যান ও ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, ৩ দিনের আইনি নোটিশ

‘আওয়ামী লীগ ও গুপ্তদের কোনো ষড়যন্ত্র সফল হয়নি’: রুহুল কবির রিজভী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০১:২৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২১ বার

সরকারের দৃঢ় পদক্ষেপের কারণে পূজা ঘিরে আওয়ামী লীগ বা কোনো গোপন মহলের কোনো ষড়যন্ত্রই সফল হতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানিয়েছেন, দেশের সনাতন ধর্মাবলম্বীরা এবার অত্যন্ত নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করেছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর শান্তিনগর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এ সময় রিজভী আরও উল্লেখ করেন, সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে বলেই আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর মধ্যকার গোপন সম্পর্কের বিষয়টি সামনে এনেছেন প্রধানমন্ত্রী। অপপ্রচারে এই দুই দল পরস্পরের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া, নিজেদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সবসময় দৃঢ় ও অবিচল রয়েছে বলে দাবি করেন বিএনপির এই শীর্ষ নেতা।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, দেশের সব সরকারি হাসপাতালে সাধারণ মানুষের জন্য বিনা পয়সায় ডেঙ্গু টেস্ট করার সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো রোগী যেন পরীক্ষা না করিয়ে হাসপাতাল থেকে ফিরে না যায়, বর্তমানে সেটি কঠোরভাবে নিশ্চিত করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা