
২০০৬ সালের ২৮ই অক্টোবর আওয়ামী ফ্যাসিস্টদের নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে নোয়াখালীর চৌমুহনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় শহর জামায়াতে ইসলামীর আমির জনাব জসিম উদ্দিন এর সভাপতিত্বে শহর সরকারি সেক্রেটারি জনাব নুরুদ্দিনের পরিচালনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি ও সাবেক দুইবারের উপজেলা ভাইস চেয়ারম্যান – মাওলানা বোরহান উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মু. নাসিমুল গনি চৌধুরী মহল, আরো উপস্থিত ছিলেন – জেলা বাইতুল মাল সম্পাদক দ্বীন মোহাম্মদ, ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তরের সেক্রেটারি আমিনুল ইসলাম ফাহাদ, শহর জামায়াতের সেক্রেটারি- এডভোকেট মিজানুর রহমান, শহর জামায়াত নেতা মোফাখ্খার হোসেন নাসিমসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
মু. অলি উল্যাহ ইয়াছিন স্টাফ রিপোর্টার নোয়াখালী। 





















