স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের ইতিহাসে এই প্রথম কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে অত্যন্ত শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। এছাড়া বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী ঢাকার বাইরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি আলাদা অঞ্চলে সরাসরি গিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বগুড়ার হোটেল মম-ইনের অডিটোরিয়ামে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত ‘উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়ার উন্নয়ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক লোটন একরাম।
সংখ্যালঘু সম্প্রদায়ের আস্থার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, “বিগত দিনে একটি গোষ্ঠী হিন্দু সম্প্রদায়ের ভাইদের নিজেদের স্বার্থের হাতিয়ার হিসেবে দেখত। তবে তারা সেই বৃত্ত ভেঙে আজ আমাদের প্রতি আস্থা রেখে ভোট দিয়েছেন এবং আমাদের বিশ্বাস করেছেন। যার ফলে এবার সারা দেশে প্রায় ১২০০ অতিরিক্ত পূজামণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হয়েছে। জনগণের সরকার এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই আস্থার প্রকৃত মর্যাদা দিতে পেরেছি।”
তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা সম্মিলিতভাবে পূজামণ্ডপগুলো পাহারা দিয়ে একটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করেছেন।

Leave a Reply