রাঙামাটির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগ এনে দুই জেলায় অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ। আগামী শনিবার (২৪ অক্টোবর) ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় এ কর্মসূচি পালিত হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সভাপতি উষাতন চাকমা।
বিবৃতিতে বলা হয়, সাজেক থেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে চলমান শান্তিপূর্ণ অবরোধে হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা জানানো হচ্ছে। সাজেকবাসীর এই ন্যায্য দাবির সমর্থনে এবং হামলাকারীদের বিচারের দাবিতেই মূলত এ কর্মসূচি আহ্বান করা হয়েছে।
অবরোধের আওতামুক্ত থাকবে যেসব যানবহন:
অ্যাম্বুল্যান্স ও রোগীবাহী গাড়ি
শববাহী যান
ফায়ার সার্ভিসের গাড়ি
জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন
সাংবাদিকদের বহনকারী গাড়ি
কর্মসূচি সফল করতে পার্বত্য চট্টগ্রামের সকল গণতান্ত্রিক, প্রগতিশীল সংগঠন এবং রাঙামাটি ও খাগড়াছড়ির পরিবহন মালিক ও শ্রমিক সংঘের আন্তরিক সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।

Leave a Reply