দ্বিতীয় বিয়ে নিয়ে দাম্পত্য কলহের জেরে স্বামী খুন, পিবিআই কর্তৃক স্ত্রী গ্রেফতার, মোবাইল ফোন উদ্ধার, আদালতে স্বীকারোক্তি

ঢাকার আশুলিয়ায় স্বামীর দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে স্বামী মোঃ হারুনকে হত্যার ঘটনায় স্ত্রী মোসাঃ রত্নাকে পিবিআই ঢাকা জেলা। এ সময় তার হেফাজত থেকে ভিকটিমের ব্যবহৃত সিমসহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি রত্না বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

গত ০৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন মরিচকাটা এলাকার জনৈক জাহিদুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলার একটি তালাবদ্ধ কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ প্রদান করেন। সংবাদ পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা খুলে শয়নকক্ষের ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় মোঃ হারুন (৩২)-এর মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিমের বড় বোন মোসাঃ সাজেদা বেগম বাদী হয়ে ভিকটিমের স্ত্রী মোসাঃ রত্না (৩৫) কে এজাহারনামীয় আসামী করে আশুলিয়া থানার মামলা নং-০৫, তারিখ: ০৪/১১/২০২৬ খ্রিস্টাব্দ; ধারা: ৩০২/৩৪ পেনাল কোডে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পিবিআই ঢাকা জেলা ছায়া তদন্ত অব্যাহত রাখে। মামলাটি পিবিআইয়ের সিডিউলভুক্ত হওয়ায় গত ০৭/১১/২০২৬ খ্রি. তারিখে পিবিআই ঢাকা জেলা স্ব-উদ্যোগে তদন্তভার গ্রহণ করে। বর্তমানে এসআই (নিঃ) মোঃ আব্দুর রহিম মামলাটি তদন্ত করছেন।

পিবিআই এর মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০৬/১১/২০২৬ খ্রি. তারিখে আশুলিয়া থানাধীন বাড়াইপাড়া এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত ভিকটিমের স্ত্রী মোসাঃ রত্না (৩৫) কে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ভিকটিমের ব্যবহৃত সিমসহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি রত্না বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

পিবিআই এর তদন্তে জানা যায়, স্বামীর দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। উক্ত বিরোধের জেরে ঘটনার দিন গত ৩১/১০/২০২৬ খ্রি. রাতে এ নিয়ে উভয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এরই ধারাবাহিকতায় গত ০১/১১/২০২৬ খ্রি. রাত আনুমানিক ০২:০০ ঘটিকায় ভিকটিম ঘুমন্ত অবস্থায় থাকাকালে আসামি শিল দিয়ে তার মাথায়, মুখমণ্ডলে ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে ভিকটিমকে হত্যা করে। পরে আসামি রত্না কক্ষটি তালাবদ্ধ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *