টাঙ্গাইলের ধনবাড়ীতে যুবতীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেপ্তার

মোঃ জাকির খান ধনবাড়ী টাঙ্গাইল।

টাঙ্গাইলের ধনবাড়ীতে ২১ বছর বয়সী এক যুবতীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ৪৮ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের ইস্পিঞ্জারপুর এলাকায়।
ভূক্তভোগী যুবতী নারী জানায়, অভিযুক্ত বৃদ্ধ তার বাড়ীতে মাঝে মধ্যে ডেকে নিয়ে বাড়ির কাজ করাতেন। এই সুযোগে গোপনে বিয়ের প্রলোভনে বিগত ৩ মাস যাবত আমার জোরপূর্বক শারীরিক মেলামেশা করে। একপর্যায়ে আমি তিন মাসের অন্তস্বত্তা হয়ে পড়ি। এ সময় তাকে বিয়ের জন্য চাপ দিলে সে টালবাহানা শুরু করে। সেই সাথে এই ঘটনাটি কিছু অর্থের বিনিময়ে এলাকার তার পক্ষের কিছু প্রভাবশালী লোকজন নিয়ে গোপনে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এঘটনাটি এলাকায় জানাজানি হলে সে গা ঢাকা দেয়। পরে কোন উপায় না পেয়ে ধনবাড়ী থানায় অভিযোগ দায়ের করা হয় । পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। কান্না জনিত কন্ঠে যুবতী বলেন আমি এঘটনার সঠিক বিচার চাই।
ধনবাড়ী থানার ওসি মোঃ নূরুস সালাম সিদ্দিক জানান, এঘটনায় মেয়েটির বাবা আঞ্জু বাদী হয়ে আজ সোমবার (৯নভেম্বর) ২০২৬ ইং তারিখে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, মামলা নং ৬। পরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে আগামীকাল মঙ্গলবার(১০নভেম্বর) টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হবে। গ্রেপ্তারকৃত অভিযুক্ত বৃদ্ধ ঐ এলাকার মৃত-হযরত আলীর ছেলে আব্দুর রাজ্জাক এঞ্জু (৪৮)।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *