ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অমেদুল ইসলাম (৫০) নামের আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত অমেদুল ইসলাম উপজেলার লক্ষীকুন্ডু গ্রামের মৃত এলাহী মুন্সির ছেলে এবং তিনি সাফদারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, কোটচাঁদপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া যায়। এর পরই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply