দেশব্যাপী আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জের মুকসুদপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী আগুন সন্ত্রাস, জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নে উপজেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের পূর্বঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে মোচনা ইউনিয়ন বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, ক্রীড়া সম্পাদক আবু সাইদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদ শিকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা দেশব্যাপী আগুন সন্ত্রাস, জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদ জানান এবং এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *