আসামে লাইনচ্যুত কলকাতা-সাইরং এক্সপ্রেস, অল্পের জন্য বড় বিপদের হাত রক্ষা

ভারতের আসামে বড় ধরনের ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কলকাতা-সাইরং এক্সপ্রেস। বুধবার সকালে গুয়াহাটির কাছে ডিগারু স্টেশনে ট্রেনটির ইঞ্জিনসহ বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে কাত হয়ে পড়ে।

সময় ও স্থান: বুধবার স্থানীয় সময় সকাল পৌনে সাতটা নাগাদ কামরূপ জেলার ডিগারু স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

পথ: ট্রেনটি কলকাতার চিৎপুর স্টেশন থেকে ছেড়ে মিজোরামের সাইরংয়ের দিকে যাচ্ছিল।

কারণ: উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ের সিপিআরও কপিঞ্জল কিশোর শর্মা জানান, অন্য একটি ট্রেনকে ক্রসিং দেওয়ার সময় লোকো পাইলট ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতে না পারায় এই দুর্ঘটনা ঘটে। এর ফলে ইঞ্জিনসহ অন্তত পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

আহত: দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হলেও স্থানীয় হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়দের সহায়তা: দুর্ঘটনার পরপরই আশপাশের মানুষ ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান।

রেল কর্তৃপক্ষের পদক্ষেপ: খবর পেয়ে রেলের উচ্চপদস্থ কর্মকর্তা ও জেনারেল ম্যানেজার দ্রুত দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন। আটকে পড়া যাত্রীদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পাঠানোর কাজ শুরু হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *