আবারও উত্তাল গাজীপুরের পোষাক শ্রমিক, সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ।

আবারও গাজীপুরের পোষাক শ্রমিক সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। গাজীপুরের বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সকালে হাজিরা দিয়েই বেড়িয়ে পড়েন রাস্তায় এবং মহাসড়ক অবরোধ করেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) গাজীপুরের নাওজোড় এলাকায় পোষাক শ্রমিক সকালে অফিসে গিয়ে হাজিড়া দিয়ে কাজ না করেই বেড়িয়ে পড়েন সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতন করার দাবির আন্দোলনে। এসময় তারা নাওজোড় ঢাকা-গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। আন্দোলনের কারণে দ্রুত অসংখ্য গার্মেন্টস ও শিল্প কারখানা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেন।

আন্দোলনের খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুর, রতনপুর, পল্লী বিদ্যুৎ এলাকার পোষাক শ্রমিকরাও কাজ বন্ধ করে দিয়ে আন্দোলনে নামেন। এসময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রী ও জনসাধারণ এবং যানবাহন শ্রমিক বিপাকে পড়েন।

এর আগে পোষাক শ্রমিক নেতারা শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকাসহ আরও বেশ কিছু দাবি কমিশন বোর্ডে জমা দিয়েছেন। তারা বেতন নির্ধারণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

কয়েকদিন আগে হঠাৎ পোষাক শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেন। তারা বলেন সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হলে কেন আমাদের বেতন বাড়ানো হলো না! তারা বলেন আমরা যে পরিশ্রম করি সেই পরিমাণ পারিশ্রমিক পাইনা। বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের সংসার চালানো কঠিন হয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন হয় বেতন বাড়ানো হোক না হয় দ্রব্য মূল্যের দাম কমানো হোক।

বিশৃঙ্খলা ও নাশকতা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে বেশ তৎপর রয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *