চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক বিশেষ অভিযানে ভেজাল শিশু খাদ্য, ক্ষতিকর রাসায়নিকযুক্ত খাবার এবং ডিগ্রি ছাড়া ‘ডাক্তার’ উপাধি ব্যবহার করে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই তদারকিমূলক অভিযান পরিচালনা করেন।
-
মেয়াদহীন ও নিম্নমানের শিশু খাদ্য: উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না থাকা এবং অনুমোদনহীন নিম্নমানের শিশু খাদ্য বিক্রির দায়ে একটি দোকানকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
-
ভুয়া ডিগ্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: বিএমডিসি স্বীকৃত এমবিবিএস ডিগ্রি ছাড়া ‘ডাক্তার’ পদবি ব্যবহার এবং দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে এক ফার্মেসিকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
-
খাদ্যে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার: জিলাপি তৈরিতে স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর রাসায়নিক দ্রব্য (হাইড্রোজ) মিশিয়ে প্রক্রিয়াজাত করার অপরাধে এক মিষ্টান্ন ভাণ্ডারকে ২,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করে।
অভিযান চলাকালে বাজারে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের সতর্ক করতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষায় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি প্রতিনিধি দল অভিযানে সহযোগিতা প্রদান করে।

Leave a Reply