
বাংলাদেশি রোগীদের তুলনামূলক কম খরচে এবং বিশ্বমানের চিকিৎসা সেবা পেতে মালয়েশিয়াকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
একই সঙ্গে বাংলাদেশে শুরু হয়েছে ‘মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল’ (MHTC)-এর বিশেষ উদ্যোগ ‘U-Turn’ ক্যাম্পেইন। গেল সোমবার (১৭ আগস্ট ২০২৬) ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যালয়ে মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এস সরদার মো. সাখাওয়াত হোসেনের সাথে MHTC-এর একটি প্রতিনিধি দল দ্বিপক্ষীয় সৌজন্য বৈঠকে মিলিত হয়।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মো. শুহাদা ওথম্যান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। MHTC জানায়, উন্নত প্রযুক্তিসম্পন্ন হাসপাতাল, বিশেষজ্ঞ চিকিৎসক ও সাশ্রয়ী খরচের কারণে বিগত বছরের তুলনায় বাংলাদেশি রোগীদের মাধ্যমে মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা ভ্রমণ খাতের রাজস্ব ২২.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
গেল ১৭ আগস্ট থেকে আগামী ২০ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সফরকালে প্রতিনিধি দলটি বিভিন্ন স্থানীয় হাসপাতাল, রেফারেল এজেন্সি ও স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যৌথ উদ্যোগ জোরদারে কাজ করবে। বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও দুই দেশের মধ্যকার চিকিৎসা সহযোগিতা প্রসারে ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়।
অনলাইন ডেস্ক 






















