Dhaka ০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন গ্যাসের সন্ধান: দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা চীনের ‘গ্রে-জোন’ তৎপরতা বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি: তাইপেই রাষ্ট্রদূত টাঙ্গাইলের গোপালপুরে বিরল শিশুর জন্ম: চার হাত-পা ও দুই মাথাবিশিষ্ট নবজাতককে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা। জামায়াত জোট ছাড়লে এনসিপি তিন খণ্ডে বিভক্ত হবে: আবু হানিফ গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে ভারতের সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রত্যাশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আলমগীর হোসেনের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ঠাকুরগাঁও-১ এর এমপি মির্জা ফয়সল ও সংরক্ষিত আসনের এলিজা জামানের শপথ আগামীকাল রঙের বদল আর ক্ষমতার ছাতা: মুন্সিগঞ্জ জেলা রেজিস্ট্রার রমজান খানের উত্থান ও অনিয়মের মহোৎসব নওগাঁয় বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত উপজেলা যুবলীগ সভাপতি গ্রেফতার

‎নাসিরনগরে উড়িয়াইন গ্রামের চলাচলের রাস্তা ও খাল অবৈধ দখলের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ০৯ নং চাপরতলা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের উড়িয়াইন গ্রামে জনসাধারণের চলাচলের রাস্তা ও পানি নিষ্কাশনের খাল অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভোগান্তিতে পড়েছে গ্রামের সাধারণ মানুষ, শিক্ষার্থী ও কৃষকরা।
‎
‎এ বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোঃ হুকুম আলী।
‎
‎অভিযোগ সূত্রে জানা যায়, উড়িয়াইন মৌজার বিএস দাগ নং ১৩২, ১৩৩, ১৬০, ২২৮ ও ২১৪-এ অবস্থিত গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা ও সরকারি খালটি দীর্ঘদিন ধরে জনসাধারণের চলাচল, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি রোগী পরিবহনে ব্যবহৃত হয়ে আসছে।
‎
‎অভিযোগে উল্লেখ করা হয়, একই গ্রামের মৃত তারা মিয়ার ছেলে জিতু মিয়া এবং মৃত ইমাম হোসেনের ছেলে — মোঃ ফারুক মিয়া, মোঃ তাউস মিয়া, মোঃ সাফকুল মিয়া ও মোঃ শিরান মিয়া জোরপূর্বক রাস্তা ও খালের জায়গায় বিভিন্নভাবে কাঁটার বেড়া ও প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলাচলে বাধা ও খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করে দিয়েছেন। ফলে গ্রামের নারী, শিশু, বৃদ্ধ ও কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে।
‎
‎এলাকাবাসীর পক্ষে ইউপি সদস্য মোঃ হুকুম আলী তার আবেদনে বলেন, “উক্ত রাস্তা ও খালের প্রকৃত সীমানা নির্ধারণপূর্বক সরেজমিনে তদন্ত করে অবৈধ দখল ও প্রতিবন্ধকতা অপসারণ করা অত্যন্ত জরুরি।”
‎
‎তিনি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করেছেন। আবেদনের সাথে রাস্তা ও খালের ছবি, এলাকাবাসীর গণস্বাক্ষর ও বিএস নকশার কপি সংযুক্ত করা হয়েছে।
‎
‎এ বিষয়ে অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
‎

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন গ্যাসের সন্ধান: দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা