Dhaka ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রথাগত ধারা ভেঙে ব্যক্তিত্বের মিলনে জীবনসঙ্গী খোঁজার নতুন মাধ্যম ‘পায়রা’ নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন গ্যাসের সন্ধান: দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা চীনের ‘গ্রে-জোন’ তৎপরতা বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি: তাইপেই রাষ্ট্রদূত টাঙ্গাইলের গোপালপুরে বিরল শিশুর জন্ম: চার হাত-পা ও দুই মাথাবিশিষ্ট নবজাতককে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা। জামায়াত জোট ছাড়লে এনসিপি তিন খণ্ডে বিভক্ত হবে: আবু হানিফ গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে ভারতের সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রত্যাশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আলমগীর হোসেনের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ঠাকুরগাঁও-১ এর এমপি মির্জা ফয়সল ও সংরক্ষিত আসনের এলিজা জামানের শপথ আগামীকাল রঙের বদল আর ক্ষমতার ছাতা: মুন্সিগঞ্জ জেলা রেজিস্ট্রার রমজান খানের উত্থান ও অনিয়মের মহোৎসব নওগাঁয় বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

মাধবপুরে মামলার বাদী ও তার পরিবারকে হত্যার হুমকির অভিযোগ

হবিগঞ্জের মাধবপুরে আদালতে মামলা দায়েরের জেরে মামলার বাদী ও তার পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজ এবং হত্যাসহ গুরুতর ক্ষতির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইমাদ আলী ওরফে ইমাদ উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।

অভিযোগে জানা গেছে, মৌলভীবাজার জেলার শাহপুর গ্রামের মৃত ইউসুব আলীর ছেলে ইমাদ আলী ওরফে ইমাদ উদ্দিনের সঙ্গে প্রথম স্ত্রীর আদালতের মাধ্যমে তালাক হয়। পরবর্তীতে তিনি মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের সুজন চৌধুরীর মেয়েকে পারিবারিকভাবে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে এক কন্যাসন্তান রয়েছে।

পরিবারের অভিযোগ, পরবর্তীতে ইমাদ আলী ওরফে ইমাদ উদ্দিন তার তালাকপ্রাপ্ত সাবেক স্ত্রীর সঙ্গে পুনরায় গোপনে সংসার শুরু করেন। বিষয়টি জানতে পারলে তার বর্তমান স্ত্রী সাথী চৌধুরী ও পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সাথী আক্তার চৌধুরী বাদী হয়ে হবিগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন বলে জানা গেছে। মামলা নং সিআর ৩৬০/২৬, মামলার পর থেকেই ইমাদ আলী ওরফে ইমাদ উদ্দিন বিভিন্ন সময় সাথী চৌধুরী ও তার পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজ এবং ভয়ভীতি প্রদর্শন করে আসছেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, তার ব্যবহৃত একটি মোবাইল নম্বর ব্লক করে দেওয়ার পরও তিনি বিভিন্ন নম্বর থেকে ফোন করে হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন।

পরিবারের অভিযোগ, রবিবার (১ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে সাথী চৌধুরীর মাকে ফোন করে ইমাদ আলী ওরফে ইমাদ উদ্দিন তার স্বামী সুজন চৌধুরীকে হত্যার হুমকি দেন। এ সময় তাকে হাত-পা কেটে ফেলা এবং লাশ উদ্ধারের প্রস্তুতি নেওয়ার মতো ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় সাথী চৌধুরী ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। তারা বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

তবে অভিযোগের বিষয়ে ইমাদ আলী ওরফে ইমাদ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে হুমকি দেওয়া ও অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগ অস্বীকার করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

প্রথাগত ধারা ভেঙে ব্যক্তিত্বের মিলনে জীবনসঙ্গী খোঁজার নতুন মাধ্যম ‘পায়রা’