Dhaka ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঠিকাদার-নির্ভর আসবাব কেনে গণপূর্ত,নিজস্ব কারখানা অচল সুনামগঞ্জে ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারা চালুর দাবিতে মানববন্ধন চাঁদপুরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: আইসিটি মন্ত্রী রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু সাবেক তাঁতীলীগ নেতা এখন সাংবাদিক, ঘিরে উঠছে একের পর এক অভিযোগ টেকনাফে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক জামালকে হাসপাতালে দেখতে বিএমএসএফের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ উত্তরা ১৪ নাম্বর সেক্টরে রাস্তার ওপর অবৈধ স্থাপনার অভিযোগ, দ্রুত উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ নবনিযুক্ত ইউএনও লিখন বণিককে নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় নূরে আলম জুয়েল

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১৪ নম্বর কয়ড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন কয়ড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম জুয়েল।
স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও তাঁর সমর্থকদের দাবি, দীর্ঘ ১৭ বছর ধরে রাজনৈতিক হামলা, মামলা, নির্যাতন ও জেল-জুলুমের শিকার হয়েও নূরে আলম জুয়েল দলীয় রাজনীতিতে সক্রিয় থেকেছেন। তাঁদের দাবি, প্রতিকূল সময়েও তিনি দলের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে নূরে আলম জুয়েলের নাম নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তাঁর সমর্থকদের বিশ্বাস, জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি কয়রা ইউনিয়নকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।
এ বিষয়ে কয়ড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম জুয়েল বলেন, “জনগণ যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন, তাহলে কয়ড়া ইউনিয়নকে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। আমি সবসময় জনগণের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।
এদিকে, ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে নির্বাচনের তফসিল ঘোষণা এবং দলীয় মনোনয়নের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

ঠিকাদার-নির্ভর আসবাব কেনে গণপূর্ত,নিজস্ব কারখানা অচল

কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় নূরে আলম জুয়েল

আপডেট টাইম : ০৪:২৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬