Dhaka ০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এ বছরই চালু হচ্ছে দেশের পাঁচ শিশু হাসপাতাল: রামেক হাসপাতালে আইসিইউসহ শয্যা বাড়ানোর ঘোষণা কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ১, জব্দ ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য গোপালগঞ্জে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত গোপালগঞ্জ কলেজে চুরির অভিযোগে পদ হারালেন ছাত্রদলের সভাপতি তৃণমূল থেকে বিকেএসপি ও ৪৬০০ মাঠ তৈরির বড় পরিকল্পনা: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ বরিশাল বোর্ডে এইচএসসিতে বড় পতন: পাসের হার ৪৪.৮৪%, শীর্ষে পিরোজপুর বিএমডিএতে রাজশাহী সার্কেলের অতিরিক্ত দায়িত্ব নিয়ে আলোচনা: জ্যেষ্ঠতা বনাম প্রশাসনিক স্বচ্ছতার প্রশ্ন শাহজালাল বিমানবন্দরে পদ্মা অয়েলের এভিয়েশন বিভাগে তেল চুরির সিন্ডিকেট: ২১ বছর ধরে একই পদে হামিদুল্লাহ সাদেক! ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিএনপির উপদেষ্টা ফজলুর রহমানের কড়া সমালোচনা

অর্থের অভাবে চিকিৎসা কিংবা পড়াশোনা বন্ধ হতে দেওয়া হবে না: অধ্যাপক ডা. জাহিদ হোসেন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৪:১৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ২৩ বার

অর্থসংকটের কারণে দেশের কোনো নাগরিক চিকিৎসা সেবা পাওয়া থেকে বঞ্চিত হবে না এবং কোনো শিশু যেন পড়ালেখা থেকে পিছিয়ে না পড়ে—তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি উল্লেখ করেন, অসহায় মানুষের চিকিৎসার খরচ ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার পূর্ণ দায়িত্ব সরকারি সহায়তা তহবিলের মাধ্যমে বহন করা হবে।

বুধবার (২৬ আগস্ট) দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা বিএনপি আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফিরদৌস রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডা. জাহিদ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়ী করেছেন বলেই আজ সেবার সুযোগ পেয়েছি। তাই আপনাদের সুবিধা-অসুবিধার কথা সরাসরি শুনতেই আজ এখানে এসেছি।”

তিনি আরও জানান, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী গ্রাম-গঞ্জ ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত যোগ্য ও সৎ ব্যক্তিদের দলে সম্পৃক্ত করতে হবে। বিএনপি সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে পথ চলায় বিশ্বাসী। এ সময় তিনি নেতাকর্মীদের প্রতি সবসময় সহনশীল আচরণের মাধ্যমে সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রাখার প্রতি জোর তাগিদ দেন।

মন্ত্রী উপস্থিত নেতাকর্মীদের সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার দরিদ্র শিশু ও চিকিৎসাবঞ্চিত মানুষের তালিকা তৈরি করে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মো. মোকারম হোসেন, সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার এবং হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

এ বছরই চালু হচ্ছে দেশের পাঁচ শিশু হাসপাতাল: রামেক হাসপাতালে আইসিইউসহ শয্যা বাড়ানোর ঘোষণা