Dhaka ০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে আসছে ১ নভেম্বর জাতীয় যুব দিবস বেহেশতের টিকিট বিক্রি করে বিরোধী দলের আসনে বসেছে জামায়াত- এসএম জিলানী রাণীনগরে ৮০ জন গ্রাম পুলিদের মাঝে বাইসাইকেল বিতরণ সারাদেশে হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে মৃত্যু ৭, নতুন আক্রান্ত ১৩১৫ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে চরম সতর্কতা, কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে ২৭৬ কোটি টাকার ট্রাস্ট দুর্নীতি মামলার প্রতিবেদন ৩১ জানুয়ারি চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন আবারও নামঞ্জুর সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সফলভাবে অনুষ্ঠিত হলো প্রথম জাতীয় রোবটিক্স চ্যাম্পিয়নশিপ ‘রোবোম্যাট্রনিক্স ২০২৬’ সারদায় ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত লাকসামে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার-৬ মাস কারাদণ্ড

গোপালগঞ্জে সদর উপজেলার নামিদামী স্বনামধন্য সাভানা পার্ক এলাকায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও মোট ১০ হাজার ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।

গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জের একটি বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে মোট ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটকরা হলেন- মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদি এলাকার সুমী আক্তার (৩০), একই উপজেলার তাতীকান্দী এলাকার সাগর জমাদার (২৮), গোপালগঞ্জ সদর উপজেলার কাজির বাজার এলাকার পাখি (২৪) এবং সাতপাড় দক্ষিণপাড়া এলাকার রিমি বালা (২০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মোহাম্মদ তাজ উদ্দিন পৃথক প্রসিকিউশন দাখিল করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ. কে. এম. ফয়জুল বারী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে আসছে ১ নভেম্বর জাতীয় যুব দিবস