বিস্ফোরক মামলায় জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তৌহিদুল ইসলাম ফিরোজ নামের এক সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছিলেন।
বুধবার রাতে পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি গ্রামে নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম ফিরোজ।
পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত তৌহিদুল ইসলাম পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলে অন্যান্য জনপ্রতিনিধিদের পাশাপাশি তাকেও দায়িত্ব থেকে অপসারণ করা হয়।
একটি বিস্ফোরক মামলার তদন্তে নাম উঠে আসায় তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply