Dhaka ০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে চরম সতর্কতা, কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে ২৭৬ কোটি টাকার ট্রাস্ট দুর্নীতি মামলার প্রতিবেদন ৩১ জানুয়ারি চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন আবারও নামঞ্জুর সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সফলভাবে অনুষ্ঠিত হলো প্রথম জাতীয় রোবটিক্স চ্যাম্পিয়নশিপ ‘রোবোম্যাট্রনিক্স ২০২৬’ সারদায় ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত লাকসামে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি এলপিজির দাম ও ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রস্তাব: বিইআরসির গণশুনানি শুরু কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক নাসিরুদ্দিন শাহ সিরাজদিখানে জমি নিয়ে বিরোধ: শিশু কন্যার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বাবাও মুম্বাইয়ে নিজ ফ্ল্যাটেই হেনস্তার শিকার উরফি জাভেদ

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলী খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতরাত ১টা ১২ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদপিন্ডের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সমগ্র গোপালগঞ্জ জেলায় গভীর শোকের ছায়া নেমে আসে।

আজ ১১ সেপ্টেম্বর রবিবার জোহরের নামাজের পর গোপালগঞ্জ কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে তাঁর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। শেষবারের মতো এই জ্যেষ্ঠ নেতাকে শ্রদ্ধা জানাতে এবং জানাজায় অংশ নিতে হাজার হাজার শোকাহত মানুষের ঢল নামে। রাজনৈতিক পরিচয় ভুলে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ জানাজায় শরিক হন।

জানাজায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমান, বিএনপি নেতা সোহেল কমিশনার এবং গোপালগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি চৌধুরী মনজুরুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তন ও সাম্প্রতিক পরিস্থিতির কারণে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অধিকাংশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা থাকায় এবং গ্রেফতার আতঙ্কে অনেকেই সশরীরে জানাজায় শরিক হতে পারেননি। তবে তারা দূর থেকেই প্রবীণ এই নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

মাহবুব আলী খানের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, পৌর আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন। শোকবার্তায় নেতৃবৃন্দ তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জানাজা শেষে গোপালগঞ্জ গেটপাড়াস্থ পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে চরম সতর্কতা, কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু