যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু

যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৪৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার পরিষদসংলগ্ন রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সকালে ওই নারী রেললাইনের ওপর বসে ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছালে তিনি কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তার প্রাণহানি ঘটে।

৬১ নম্বর রেলগেটের গেটম্যান পরশ ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ রেললাইনের পাশেই রয়েছে।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, তবে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *