২৫ অক্টোবর: সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবসে আপিল বিভাগের ১ নম্বর কোর্ট বন্ধ

অবকাশকালীন ছুটি শেষে আগামী রবিবার (২৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবসে আপিল বিভাগের ১ নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবকাশকালীন ছুটির পর আগামী রবিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রধান বিচারপতি এবং উভয় বিভাগের বিচারপতিগণ অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ অন্যান্য আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানের জন্যই মূলত ওই দিন আপিল বিভাগের ১ নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম স্থগিত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *