Dhaka ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি সোনা ছিনতাই: ৪ জন গ্রেপ্তার, ৮৮ লাখ টাকা উদ্ধার টাইব্রেকারের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে সিশেলসকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ অদক্ষ নয়, দক্ষ জনশক্তি রপ্তানি করাই সরকারের মূল লক্ষ্য: আরিফুল হক চৌধুরী গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলা: দুইজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন নারী ও শিশুর কল্যাণ অগ্রাধিকার পাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী কক্সবাজারে রিসোর্টে মর্মান্তিক অগ্নিকাণ্ড: যশোরের মণিরামপুরে একই পরিবারের চার সদস্যকে দাফন সাবেক সচিব নজরুল ইসলামকে ঘিরে সম্পদ ও ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ মুরাদনগর থানা পুলিশ কর্তৃক ০১(এক)টি চোরাইকৃত সিএনজি অটোরিক্সা সহ আন্তঃজেলা সিএনজি অটোরিক্সা চোর চক্রের ০৩(তিন) সদস্য আটক ও মামলা রুজু। সাতক্ষীরায় প্রধান শিক্ষকের অনিয়ম-স্বেচ্ছাচারিতা: তদন্তে ৩ সদস্যের কমিটি

আইসিসির শাস্তি: অসদচরণের দায়ে জরিমানার মুখে হারিস রউফ, ছাড় পায়নি ইংল্যান্ডও

ইংল্যান্ডের বিপক্ষে লাহোরে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে মেজাজ হারিয়ে বড়সড় বিপাকে পড়েছেন পাকিস্তানের পেসার হারিস রউফ। উইল জ্যাকসের সঙ্গে বাকবিতণ্ডা ও আম্পায়ারের নির্দেশ অমান্য করার দায়ে তাকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে আরও একটি ডিমেরিট পয়েন্ট। পাশাপাশি স্লো ওভার রেটের কারণে জরিমানা গুণতে হয়েছে ইংল্যান্ড দলকেও।

ঘটনার সূত্রপাত গত রোববার (২৫ অক্টোবর) পাকিস্তান ইনিংসের ৪৬তম ওভারের পর। নন-স্ট্রাইকার প্রান্তে থাকা হারিস রউফ ওয়াইডের আবেদন জানানোর পর ইংলিশ অলরাউন্ডার উইল জ্যাকসের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। মাঠের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ বারবার সতর্ক করলেও রউফ ব্যাট উঁচিয়ে তর্ক চালিয়ে যান। এমনকি জ্যাকসের দিকে তেড়ে যাওয়ার সময় তিনি আম্পায়ারকে পাশ কাটিয়ে যান, যা আইসিসির আচরণবিধির ২.২ ধারায় (ক্রিকেটের চেতনার পরিপন্থী আচরণ) অপরাধ হিসেবে গণ্য হয়েছে।

গত ২৪ মাসে এটি রউফের তৃতীয় এমন অপরাধ। নতুন ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ায় তার মোট পয়েন্ট এখন পাঁচে পৌঁছেছে।

অন্যদিকে, বোলিংয়ে নির্ধারিত সময়ে তিন ওভার কম করায় শাস্তি পেয়েছে সফরকারী ইংল্যান্ডও। আইসিসির ২.২২ ধারা অনুযায়ী, প্রতি ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা করা হয়। সেই নিয়মে পুরো ইংলিশ দলকে ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

সুসংবাদ হলো, হারিস রউফ এবং ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক দুজনেই ম্যাচ রেফারি জেফ ক্রোর আনা অভিযোগ ও শাস্তি সানমনে মেনে নিয়েছেন। ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। ম্যাচটিতে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন রশিদ রিয়াজ ও শরফুদ্দৌলা সৈকত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব