Blog

  • কাস্টমসের সিপাই থেকে সহকারী রাজস্ব কর্মকর্তা: নয়নের শত কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান

    কাস্টমসের সিপাই থেকে সহকারী রাজস্ব কর্মকর্তা: নয়নের শত কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান

    রাজস্ব কর্মকর্তা নয়নের বিরুদ্ধে অবৈধ ভাবে শত কোটি টাকার সম্পদ বানানোর অভিযোগ উঠেছে। বাংলাদেশের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে সাধারণ সিপাই পদে যোগদান করেছিলেন মোঃ সারওয়ার হোসেন নয়ন। সময়টা ছিল স্বৈরাচারী সরকারের আমল। সরকারি চাকরির ন্যূনতম স্তর থেকে শুরু করা এই ব্যক্তি বর্তমানে সহকারী রাজস্ব কর্মকর্তা। পদোন্নতি পেয়েছেন ২০২৫ সালের ৫ মার্চ। কর্মরত আছেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)-এ। তার রয়েছে নামে বেনামে শত কোটি টাকার সম্পদ, বিপুল জমি, বহুতল ভবন, ব্যাংকে কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগও রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে স্থানীয় প্রভাবশালী গোষ্ঠী গড়ে তোলার অভিযোগ এখন জাতীয় ভাবে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। জানা যায়, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে অনুসন্ধান শুরু করেছে। স্থানীয়রা অভিযোগ করছেন, তিনি ভয়-ভীতি প্রদর্শন, জমি দখল, কৃষকদের দলিল আটকে রাখা, ব্যাংক চেক জিম্মি করা এবং চোরাচালানের মাধ্যমে অবৈধ ভাবে এ সব সম্পদ গড়েছেন। চাকুরির শুরুতে একজন সাধারণ সিপাই হিসেবে যোগদান করেছিলেন সারওয়ার হোসেন। বিমানবন্দর এলাকায় দায়িত্বপালনের সুবাদে তিনি ধীরে ধীরে স্বর্ণ ও বিদেশি পণ্য চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত হন বলেও অভিযোগ রয়েছে। এর পর ধীরে ধীরে আন্ডারওয়ার্ল্ড ধাঁচে তৈরি হয় তার প্রভাব বিস্তার। পরে পদোন্নতির মাধ্যমে সহকারী রাজস্ব কর্মকর্তা হলেও তার আর্থিক জীবনধারা সরকারি বেতনের সীমা ছাড়িয়ে যায় বহুদুর। ঢাকায় বিলাসবহুল জীবনযাপন, ব্যয়বহুল গাড়ি, জমি ও ফ্ল্যাট কেনা, ব্যাংকে কোটি কোটি টাকার লেনদেন এবং স্থানীয়ভাবে লাঠিয়াল বাহিনী গঠন, সবই তার বে-আইনি সম্পদেরপরিচায়জেলনাক্স্যাত্রাই উপজেলার মনিয়ারী ও বিশা ইউনিয়নের বিভিন্ন মৌজায় তিনি জমির মালিকানা নিয়েছেন (১). দমদত্তবাড়িয়া মৌজায় ৪৫ বিঘা জমি। (২). হিঙ্গলকান্দি মৌজায় ১৫ বিঘা জমি। (৩). বাহাদুরপুর মৌজায় ১৮ বিঘা জমি। (৪), তেজনন্দী মৌজায় ২৫ বিঘা জমি। (৫). লালপাড়া মৌজায় ১৭ বিঘা জমি। সব মিলিয়ে অন্তত ১২০ বিঘা জমি তার নামে বেনামে রয়েছে। স্থানীয় কৃষকরা অভিযোগ করেছেন, মাত্র ১ লক্ষ টাকা দিয়ে দলিল আটকে রাখা, ৫টি করে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করানো এবং ফাঁকা ব্যাংক চেক নেওয়া ছিল তার প্রধান কৌশল। পরে সুযোগ বুঝে অল্প টাকায় জমি ক্রয় দেখিয়ে প্রভাব খাটিয়ে দখল নিতেন। মানুষদের অভিযোগ, নয়নের কারণে তারা দিশেহারা হয়ে পড়েছেন। কেউ দাদার সম্পত্তি হারিয়েছেন, কেউ আবার বসতভিটার উপরও অনিশ্চয়তায় আছেন। দলিল জিম্মি থাকায় ব্যাংক ঋণ বা সরকারি সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন অনেকে। এক প্রবীণ আব্দুর রহমান বলেন, নয়ন এখন গ্রামের জন্য আতংঙ্ক। তার বাহিনী নিয়ে সে ঘুরে বেড়ায়, ভয় দেখায়। টাকা আর প্রভাবের জোরে সে যা চায় তাই করে। অন্য এক ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের জমির দলিল ও চেক তার কাছে জিম্মি আছে। ভয়ে মুখ খুলি না। প্রতিদিন বড় গাড়ি নিয়ে আসে, টাকা বিলায়, সবাই চুপ হয়ে যায়।” সারওয়ার হোসেন নিজের অবৈধ সম্পদ গোপন করতে পরিবারের সদস্যদের নাম ব্যবহার করেছেন। তার বাবা আজিম উদ্দিন সোনার, ভাই আনোয়ার হোসেন (সেন্টু), মিজানুর রহমান (মিন্টু) ও আবুল কালাম আজাদের নামে একাধিক জমি ক্রয় করা হয়েছে। এছাড়া চাচাদের জমি নামজারি ছাড়াই দখল করে রেখেছেন। ফলে প্রকৃত মালিকরা তাদের নিজস্ব জমি ব্যবহার করতে পারছেন না। আদালতে মামলা হলেও প্রভাব খাটিয়ে তিনি অনেক ক্ষেত্রেই নিষেধাজ্ঞা উপেক্ষা করছেন। আত্রাই উপজেলার সমসপাড়া বাজারের বাংলাদেশ কৃষি ব্যাংক ও ইসলামী ব্যাংক শাখায় তার নামে সর্বোচ্চ লেনদেন হয়। প্রতিদিন লাখ লাখ টাকা জমা দেওয়ায় স্থানীয় অর্থনীতিতেও কৃত্রিম প্রভাব তৈরি হয়েছে। স্থানীয়ভাবে গড়ে তোলা “নয়ন বাহিনী” গ্রামের মানুষদের কাছে এক আতঙ্কের নাম। এই বাহিনী কারও বিরোধিতা সহ্য করে না। ভুক্তভোগীরা বলেন, ভয়-ভীতি দেখিয়ে তারা মানুষকে জমি বিক্রি করতে বাধ্য করে। ফলে গ্রামাঞ্চলের সাধারণ কৃষকরা একপ্রকার জিম্মি হয়ে পড়েছেন। দুদক সূত্র জানায়, নয়নের বিরুদ্ধে তদন্তে তার আয়-ব্যয়ের অসামঞ্জস্য ধরা পড়েছে। জমি কেনা, ব্যাংক লেনদেন ও বহুতল ভবনের কাগজপত্র মিলিয়ে প্রমাণ মিলেছে বিপুল অবৈধ সম্পদের। দুদকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তার বিরুদ্ধে মামলার মতো পর্যাপ্ত তথ্য রয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার রুবিনা সুলতানা বলেন, একজন সরকারি কর্মচারী নামে বেনামে শত কোটি টাকার সম্পদ দুর্নীতি ছাড়া সম্ভব নয়। দুদকের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া ও সামাজিক বিশ্লেষক ড. সাইফুল হক বলেন, গ্রামীণ কৃষিজমি দখল করে প্রভাবশালী শ্রেণি ধনী হচ্ছে। সাধারণ মানুষ নিঃস্ব হচ্ছে। নয়নের ঘটনা সেই প্রবণতার প্রতিফলন। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, সরকারি দায়িত্বে থেকে অবৈধ সম্পদ অর্জন চরম দুর্নীতি। তার লেনদেন ও সম্পদের তথ্য যাচাই করা হচ্ছে। প্রয়োজন হলে দুদকের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে। তবে নয়নের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে দেখা গেছে, মানুষ তার নাম শুনলেই চুপ হয়ে যায়। ভয়ে অনেকে কথা বলতে চান না। জমি হারানে। কৃষকরা নিঃস্ব হয়ে জীবিকার লড়াই করছেন। কেউ ভিটেমাটি রক্ষার সংগ্রামে আছেন, কেউ আবার আইনের আশ্রয় নিয়েও আশাহত।সারওয়ার হোসেন (নয়ন) এর গল্প কেবল একজন দুর্নীতিবাজ সরকারি কর্মচারীর কাহিনি নয়, বরং বাংলাদেশের গ্রামীণ সমাজে প্রভাবশালীদের দাপট ও সাধারণ মানুষের অসহায়ত্বের প্রতিচ্ছবি। চাকরির সীমিত বেতন থেকে শত কোটি টাকার সম্পদ এ এক নগ্ন উদাহরণ দুর্নীতি, চোরাচালান, জমি দখল ও ক্ষমতার অপব্যবহারের। বিশেষজ্ঞরা বলছেন, দুদকের সক্রিয় পদক্ষেপ, প্রশাসনিক তদারকি এবং জনগণের ঐক্য ছাড়া এ ধরনের প্রভাবশালীদের লাগাম টানা সম্ভব নয়।

  • কোরআনিক রুকাইয়া সেন্টার’-এর নামে প্রতারণার অভিযোগ একই নামে পরিচয় ব্যবহার করে ভুয়া নম্বর থেকে কল-সতর্ক থাকার আহ্বান

    কোরআনিক রুকাইয়া সেন্টার’-এর নামে প্রতারণার অভিযোগ একই নামে পরিচয় ব্যবহার করে ভুয়া নম্বর থেকে কল-সতর্ক থাকার আহ্বান

    ঢাকার কেরানীগঞ্জ ও বোয়ালমারী পরিচালিত মো: বাবলু কাজীর কোরআনিক রোকইয়া সেন্টার। মো: বাবলু কাজীর নাম বলে প্রচারিত একটি ‘কোরআনিক রুকাইয়া সেন্টার’-এর পরিচয় ও নাম ব্যবহার করে ভুয়া মোবাইল নম্বর থেকে সাধারণ মানুষকে ফোন দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়, মোবাইল নম্বর এবং সেবাকেন্দ্রের তথ্য যাচাই না করে কারও সঙ্গে আর্থিক লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে।প্রচারিত তথ্য অনুযায়ী, মোঃ বাবলু কাজী নামে একজন নিজেকে কুরআন গবেষক, তাফসিরকারক ও জ্বীনের তদবীরকারী হিসেবে পরিচয় দেন কিন্তুু মো: বাবলু কাজী ১৭ বছর চিকিৎসা দিয়ে আসছেন। তার দুইটি ‘কোরআনিক রুকাইয়া সেন্টার’ রয়েছে। প্রতারকরা বাবলু কাজী বলে পরিচয় দেন ও প্রচার করা হচ্ছে। সেখানে কোরআনের মাধ্যমে বিভিন্ন সমস্যার চিকিৎসা ও রুকাইয়ার কথা বলা হয়েছে এবং দীর্ঘদিনের গবেষণার দাবিও করা হয়েছে।তবে অভিযোগের মূল বিষয় হলো-একই নাম ও পরিচয় ব্যবহার করে অন্য ফোন নাম্বার ব্যাবহার করে প্রতারণা নাম্বার হলো( ১) ০১৭২৫৪৬০৫২৬ ও (২) ০১৭৪৫৮৯১৬৪৩ থেকে হুজুর ফরিদপুর বাবলু কাজী বলো পরিচয় দেন! আসলে এরা হলো ” ভূয়া” সাবধান এদের থেকে। বোয়ালমারি বাবলু কাজী হুজুর এর আসল দু’টো ফোন নাম্বার ( ১) ০১৭৩০৯৭২৩৩৮ ও (২) ০১৯২০৬৫৬৩৪৯ এই দু’টো নাম্বার বাবলু কাজীর। অন্য নাম্বার দিয়ে কেহ প্রতারণার শিকার হবেন না। মানুষকে ফোন দিতে বলা হচ্ছে এবং এর মাধ্যমে নিরীহ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। এ ধরনের অভিযোগের সত্যতা যাচাই করা জরুরি। কারণ একই নামের একাধিক ব্যক্তিকে কেন্দ্র করে ভুল তথ্য ছড়িয়ে পড়লে নিরপরাধ ব্যক্তিও হয়রানির শিকার হতে পারেন।প্রচারিত বিজ্ঞাপনে নানা সমস্যার ‘তদবির’প্রচারিত দাবি করা হয়েছে, জিনের আছর থেকে মুক্তি, যাদু-টোনা বা কুফরি কালাম নষ্ট করা, উন্মাদ ব্যক্তির চিকিৎসা, বিয়েতে বাধা দূর করা, সংসারের অশান্তি কমানো, স্বামী-স্ত্রীর বিরোধ, সন্তানসংক্রান্ত বিভিন্ন সমস্যা, শিশুর কান্না, নারীদের বিভিন্ন সমস্যাসহ নানা বিষয়ে তদবির করা হয়।এমনকি প্রয়োজনে রোগীর বাড়িতে গিয়ে চিকিৎসা করার কথাও প্রচারিত বিজ্ঞাপনে উল্লেখ রয়েছে। মো: বাবলু কাজী এইসব প্রতারণা কারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করার জোর দাবী করেন। আমরা মহান আল্লাহর কোরান দিয়ে মানুষের কল্যানে কাজ করি। আপনারা প্রয়োজন হলে আমার সাথে সরাসরি ভিডিও কলে কথা বলে কাজ করবেন। ইনশাআল্লাহ।

  • অঢেল অবৈধ সম্পদ ও বিলাসী জীবনের মালিক বরিশাল গণপূর্তের প্রকৌশলী উৎপল

    অঢেল অবৈধ সম্পদ ও বিলাসী জীবনের মালিক বরিশাল গণপূর্তের প্রকৌশলী উৎপল

    তিনি টাকা আর সম্পদের কুমির। হার মানিয়েছে সম্পদ ও টাকার দিক দিয়ে পিকে হালদারকেও। পিকে হালদার ভারতে পালিয়ে গিয়ে ভারতের কারাগারে বসবাস করলেও বাংলাদেশে এখনও বহাল তবিয়তে তিনি । রাজার মত জিবন যাপন। ঘুরে বেড়াচ্ছেন বীরদর্পে। সেলিব্রিটি বিরাট কোহলি থেকে মালাইকা অরোরার মত পান করেন দামীয় অ্যালকালাইন ওয়াটার। যার দাম ভারতে ৭০০ রুপী। বলছি বরিশাল গনপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে এর কথা।উৎপল কুমার দে সরকারি টাকায় সব সময়ই উৎফুল্ল।ঠিকাদারদেরকে বিল না দিয়ে লক্ষ টাকায় কমোড, অর্ধকোটি টাকায় গেটসহ সরকারি টাকা তসরুপ করছেন দু হাতে। তার খুটির জোড় অনেক বড় রাষ্ট্রের চেয়েও প্রশ্ন কর্মকর্তা,কর্মচারী ও ঠিকাদারদের।আইন-আদালত,দুদক,গনপূর্ত অধিদপ্তর ও গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয়কে থোরাই কেয়ার করেন না বলে অভিযোগ গনপূর্ত অফিস সংশ্লিষ্ঠদের।প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করায় দুর্নীতি দমন কমিশন চিরুনী অভিযান চালিয়ে অসংখ্য দুর্নীতিবাজ কর্মকর্তাদের আইনের আওতায় এনে কাউকে সাময়িক বরখাস্ত, কাউকে স্থায়ী বরখাস্ত, এমনকি কারও কারও সাজারও ব্যবস্থা করেছেন। তবে অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে রয়ে গেছেন বহাল তবিয়তে। তার বিরুদ্ধে দুদক দুটি মামলা করেছে।মামলায় সত্যতা পেয়ে চার্জশীটও প্রদান করেছে। টাকার জোড়ে তিনি এখনো ফুর ফুরে মেজাজে।শীর্ষ কর্তাদের কাছে তথ্য গোপন করে এখনো চাকুরী করছেন দাপটের সাথে।তিনি ছিলেন জি কে শামিমের ডান হাত। ফাইভ স্টার গ্রুপের প্রধান।গণপূর্ত অধিদপ্তর বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে-এর বিরুদ্ধে দুদকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দু’টি মামলা হয়েছে । উৎপল কুমার দের নামে দুদক একটি মামলা দায়ের করে ।এ ছাড়া উৎপল কুমার দে ও তার স্ত্রী গোপা দে’র বিরুদ্ধে ২০২০ সালে দুদকের সহকারি পরিচালক মোঃ নেয়ামুল আহসান বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় দুদক আদালতে চার্জশীট প্রদান করেন ২০২৩ সালে। একটি মামলায় শুধু উৎপল কুমার দে , অন্য একটি মামলায় তার স্ত্রী গোপা দে ও উৎপল কুমার দে-কে আসামী করা হয়েছে এবং আদালতে চার্জশীটও দাখিল করা হয়েছে।অনুসন্ধানে উঠে এসেছে যে সব তথ্য :দুদকের মামলা নং-২ তারিখ ০৫/০৮/২০২০ ইং এ অভিযোগ করা হয়েছে আসামী (১) গোপা দে, স্বামী- উৎপল কুমার দে, পিতা- নেপাল সেন, মাতা- নিয়তি সেন, বর্তমান ঠিকানা : ৫/এ, ৮১/৩, অতীস দীপঙ্কর সড়ক, সবুজবাগ, ঢাকা-১২১৪, স্থায়ী ঠিকানা : গ্রাম + পোঃ চক্রশালা, থানা- পটিয়া, জেলা- চট্টগ্রাম এবং (২) উৎপল কুমার দে, অতিরিক্ত পধান প্রকৌশলী (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা, পিতা- দুলাল চন্দ্র দে, মাতা- পারুল রানী দে, বর্তমান ঠিকানা : ফ্ল্যাট নং- ৫/এ, ৮১/৩, অতীস দীপঙ্কর সড়ক, সবুজবাগ, ঢাকা-১২১৪, স্থায়ী ঠিকানা : গ্রাম + পোঃ- চক্রশালা, থানা- পটিয়া, জেলা- চট্টগ্রাম । অসৎ উদ্দেশ্যে দুর্নীতির মাধ্যমে ৬,৬২,৬৮,৭৫৪/- (ছয় কোটি বাষট্টি লক্ষ আটষট্টি হাজার সাতশত চুয়ান্ন) টাকার জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ অবৈধ সম্পদ অর্জন করে তা নিজেদের ভোগ দখলে রেখে উক্ত সম্পদ বৈধ করার অসৎ উদ্দেশ্যে বিভিন্ন সময়ে রূপান্তর/স্থানান্তর/হস্তান্তর করে মানি লন্ডারিং এর মাধ্যমে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় এবং মানি-লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২)(৩) ধারাসহ দন্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকার নথি নং-০০.০১.০০০০.৫০২.০১.১০১.১৯ এর অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনা করে দেখা যায় যে, ১নং আসামী গোপা দে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রিজার্ভ) উৎপল কুমার দে’র স্ত্রী। গোপা দে-এর আয়কর নথিতে তার নামে পটিয়া ইলেকট্রনিক্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে মর্মে উল্লেখ করা হয়েছে। কিন্তু একজন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তার স্ত্রী হিসেবে উৎপল কুমার দে’র স্ত্রী গোপা দে কর্তৃক উক্ত ব্যবসা করার স্বপক্ষে বিভাগীয় কোন অনুমতি নেয়ার দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। অনুসন্ধানকালে আসামী গোপা দে’র ২০১৮-১৯ করবর্ষ পর্যন্ত আয়কর নথিতে প্রদর্শিত নীট ১,৬০,৬৯,২০৫/- টাকা আয়ের সমর্থনে বৈধ উৎসের প্রমাণ পাওয়া যায়নি বা দাখিল করতে সমর্থ হয়নি। এছাড়াও অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্য ও অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায় যে, গোপা দে’র নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আরো ৫,০১,৯৯,৫৪৯/- টাকার অস্থাবর সম্পদ গচ্ছিত রয়েছে। কিন্তু উক্ত সম্পদের তথ্য গোপা দে’র আয়কর নথিতে প্রদর্শন না করে গোপন করা হয়েছে। অনুসন্ধানকালে ব্যাংকে গচ্ছিত উক্ত অর্থেরও বৈধ কোন উৎসের প্রমাণ পাওয়া যায়নি। সে হিসাবে আসামী গোপা দে’র নামে তার আয়কর নথিতে প্রদর্শিত ১,৬০,৬৯,২০৫/- এবং বিভিন্ন ব্যাংকে গচ্ছিত ৫,০১,৯৯,৫৪৯/- টাকারসহ মোট (১,৬০,৬৯,২০৫/- + ৫,০১,৯৯,৫৪৯/-) = ৬, ৬২,৬৮,৭৫৪/- (ছয় কোটি বাষট্টি লক্ষ আটষট্টি হাজার সাতশত চুয়ান্ন) টাকার সম্পদের (স্থাবর-অস্থাবর) তথ্য-প্রমাণ পাওয়া যায়। যা তার জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ অবৈধ সম্পদ মর্মে পরিলক্ষিত হয়।সার্বিক অনুসন্ধানে গোপা দে’র নামে বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়েছে মর্মে দেখা যায়। এক্ষেত্রে, প্রাপ্ত তথ্য-প্রমাণ ও অন্যান্য পারিপার্শ্বিক বিষয়াদি পর্যালোচনা করে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া যায় যে, ১নং আসামী গোপা দে ২নং আসামী স্বামী- উৎপল কুমার দে-এর প্রত্যক্ষ যোগসাজসে দুর্নীতির মাধ্যমে অবৈধ পন্থায় ৬,৬২,৬৮,৭৫৪/- (ছয় কোটি বাষট্টি লক্ষ আটষট্টি হাজার সাতশত চুয়ান্ন) টাকার জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ অবৈধ সম্পদ অর্জন পূর্বক তাদের ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় এবং উক্ত সম্পদ বিভিন্ন সময়ে রূপান্তর/স্থানান্তর/হস্তান্তরের মাধ্যমে মানি-লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২)(৩) ধারাসহ দন্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এছাড়া উৎপল কুমার দে’র নামে দুদকে আরও একটি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা রয়েছে যার মামলা নং-৩ তারিখ ০৫/০৮/২০২০ ইং। আইন বিশেষজ্ঞরা বলছেন সরকারি চাকুরী আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ধারা ৪১ এর উপধারা (২) ও সরকারি কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা ২০১৮ (জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখা থেকে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.ও নং ১১০ আইন/২০১৮) এর বিধি ২৫ এর উপবিধি (২) এবং সংস্থাপন মন্ত্রণালয়ের (বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়) অফিস মেমোরেন্ডাম নং (ইডি) (রেগ-৮)/এস-১২৩/৭৮-১১৫ (৫০০) তারিখ ২১/১১/৭৮ (এস্টাবলিশমেন্ট মেনুয়্যাল ১নং ভলিউমের পৃষ্ঠা নং- ৮৯২ ও ৮৯৩) এবং বি.এস.আর ১ম খন্ডের ৭৩ বিধির ১ ও ২ নং নোট অনুসারে কোন সরকারি কর্মচজারী ফৌজদারি মামলায় গ্রেফতারের পর বা আদালতে আত্মসমর্পনের পর জামিনে মুক্তি লাভ করিলেও সাময়িক বরখাস্ত হিসেবে গণ্য হইবেন।গনপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে গনপূর্তে বদলি বাণিজ্য, পদোন্নতি বাণিজ্য, পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া ও অসাধু কর্মকর্তাদের ঘুপচি টেন্ডার অনুমোদনসহ সব ধরনের কাজ করে আসছিলেন। পছন্দের ঠিকাদারকে কাজ দিতে ইজিপি এড়িয়ে ওটিএম’র মাধ্যমে প্রকল্পের টেন্ডার শুরুসহ অসংখ্য অভিযোগের পাহাড় গড়ে ছিলেন তিনি।গড়েছিলেন একটি ফাইভ স্টার গ্রুপ। আর এই ফাইভ স্টার গ্রুপের নেতৃত্ব দিয়েছিলেন উৎপল কুমার দে। গনপূর্ত অধিদপ্তরের অনেকে দুদক থেকে দায়মুক্তি পেলেও উৎপল কুমার দের বিরুদ্ধে সব অভিযোগের সত্যতা পাওয়ায় স্ত্রীসহ হয়েছেন দুটি মামলার আসামী।বিদেশ সফরে নিষেধাজ্ঞা :গণপূর্ত অধিদপ্তরের নয়জন প্রকৌশলী এবং দুই মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাসহ ১১ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০১৯ সালের ৩০ অক্টোবর। ১১ জনের মধ্যে যার নামটি শীর্ষে রয়েছে তিনি হলেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে।বিতর্কিত ঠিকাদার জিকে শামীমের সঙ্গে প্রকৌশলী উৎপল কুমার দে যুক্ত থেকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের কারনেই বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয় দুদক। উৎপল কুমার দে এর বিরুদ্ধে দুদকের তদন্তে সত্যতাও মেলে।বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার চিঠি ২০১৯ সালের ৩০ অক্টোবর পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবর চিঠি পাঠিয়েছেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।২০১৯ সালের সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ক্যাসিনোকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাঘব বোয়ালদের গ্রেফতার করা হয়। এরই ধারাবাহিকতায় ওই বছরের ৩০ সেপ্টেম্বর ক্যাসিনো ও অন্যান্য অবৈধ মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। এই অনুসন্ধানের সময় নাম আসে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে’র। ২০২০ সালের ৫ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সংস্থাটির কর্মকর্তা নেয়ামুল আহসান গাজী বাদী হয়ে উৎপল কুমার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।দ্বিতীয় মামলাটির আসামি শুধু উৎপল কুমার দে। এই মামলাটিও দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী বাদী হয়ে করেছেন। মামলায় বলা হয়েছে, একজন সরকারি কর্মচারী হয়েও উৎপল কুমার বিভিন্ন দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহিভূত সম্পদ অর্জন করেছেন ১ কোটি ১৮ লাখ ১৭ হাজার ৯০৩ টাকা। অনুসন্ধানকালে দেখা গিয়েছে আসামি তার বেতন ভাতা ছাড়া সুনির্দিষ্ট বৈধ আয়ের কোনো উৎস দেখাতে পারেননি। ফলে দুর্নীতির মাধ্যমে এই সম্পদ অর্জন করেছেন বলে বিবেচিত।জি কে শামীমের সঙ্গে যোগসাজশের অভিযোগ রয়েছে উৎপল কুমার দের বিরুদ্ধে । উৎপল কুমার দেকে ঘুষ দিয়ে বিতর্কিত ঠিকাদার জিকে শামীম গণপূর্তের বড় কাজগুলো বাগিয়ে নিয়েছেন। অবৈধভাবে বিপুল অর্থের মালিক হওয়া, জিকে শামীমসহ প্রভাবশালীদের শত শত কোটি টাকা ঘুষের মাধ্যমে ঠিকাদারি কাজ দিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ,অর্থ পাচারসহ নানা অভিযোগ রয়েছে উৎপল কুমার দের বিরুদ্ধে ।উৎপল কুমার দে ও গোপা দে’র বিরুদ্ধে মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা অসৎ উদ্দেশ্যে দুর্নীতির মাধ্যমে ছয় কোটি ৬২ লাখ ৬৮ হাজার ৭৫৪ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ অবৈধ সম্পদ অর্জন করে তা নিজেদের ভোগ দখলে রাখে। পরে এসব সম্পদ বৈধ করার অসৎ উদ্দেশ্যে বিভিন্ন সময়ে রূপান্তর/স্থানান্তর/হস্থান্তর করে মানি লন্ডারিংয়ের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় এবং মানি-লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২)(৩) ধারাসহ দন্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ কারণে মামলাটি দায়ের করা হয়।আরও বলা হয়, গোপা দে’র নামে বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়েছে মর্মে দেখা যায়। প্রাপ্ত তথ্যপ্রমাণ ও অন্যান্য পারিপাশ্বিক বিষয়াদি পর্যালোচনা করে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া যায় যে, গোপা দে ও তার স্বামী উৎপল কুমার দে’র প্রত্যক্ষ যোগসাজসে দুর্নীতির মাধ্যমে অবৈধ পন্থায় ছয় কোটি ৬২ লাখ ৬৮ হাজার ৭৫৪ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ অবৈধ সম্পদ অর্জন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।উৎপল কুমার দে’র বিরুদ্ধে মামলার অভিযোগে বলা হয়, একজন সরকারি কর্মচারী হয়ে অসৎ উদ্দেশ্যে দুর্নীতি এবং বিভিন্ন অবৈধ কার্যক্রমের মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১৮ লাখ ১৭ হাজান ৯০৩ টাকার সম্পদ অর্জন করে তা নিজ ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।অনুসন্ধানকালে আসামি উৎপল কুমার দে’র নামে অর্জিত সম্পদের তার বেতন-ভাতা ব্যতীত অন্যকোন সুনির্দিষ্ট বৈধ আয়ের উৎস পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে তিনি সরকারি কর্মচারী হিসেবে দুর্নীতির মাধ্যমে অবৈধ পন্থায় অর্জিত অর্থ দ্বারা এসব স্থাবর-অস্থাবর সম্পদ/সম্পত্তির মালিকানা অর্জন করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য প্রমাণে প্রতিষ্ঠিত হয়।অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে’র বিরুদ্ধে কানাডা ও ভারতে টাকা পাচার , কোটি কোটি টাকার বদলি বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ঠিকাদার জিকে শামীম গ্রেফতার হওয়ার পর আসল চেহারা বেরিয়েছে অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দের ।প্রকৌশলী উৎপল কুমার দে’র ছেলে কানাডায় বসবাস করার কারণে সেখানে টাকা পাচার করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। উৎপল দে তার ছেলেকে কয়েক কোটি মূল্যের গাড়ি কিনে দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। নিম্নমানের রড-সিমেন্ট দেওয়ায় নির্মাণের সময়ই ভেঙে পড়ে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের প্রাচীর। ওই সময় নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন এই উৎপল কুমার দে। পরে এ ঘটনার তদন্ত করে গণপূর্ত মন্ত্রণালয়। তাতে তিনি দোষী সাব্যস্ত হলেও ধামাচাপা পড়ে যায় তদন্ত প্রতিবেদন।তৎকালীন গৃহায়ন ও গনপূর্তী মন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশে এক প্রজ্ঞাপনে ঢাকা মেট্রো ও ঢাকা জোনের দ্বায়িত্ব থেকে উৎপল কুমার দে’কে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।উৎপল কুমার দে ১৫তম বিসিএসে গণপূর্ত অধিদপ্তরে যোগদান করেন। তার দায়িত্ব পালনকালে আজিমপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী ও ঢাকা ডিভিশনের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে থাকাকালে নানা বিতর্ক ছিল।এর মধ্যে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের নির্মাণ নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফজাল হোসেনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির রিপোর্ট এখনো আলোর মুখ দেখেনি।উৎপল কুমার দে’কে ওএস ডি করার পর তিনি দ্বায়িত্ব বুঝিয়েও দেন নি।পরে উপায়ান্ত না পেয়ে দ্বায়িত্ব বুঝিয়ে দেন। উৎপল কুমার দে কিছু দিন ঘাপটি মেরে তদবীর করে গনপুর্তের বরিশাল জোনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হয়ে আসেন।এ ব্যাপারে গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিনকে ই মেইলে এবং গনপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার এর হোয়াটঅ্যাপসে নিম্মোক্ত প্রশ্ন করা হলেও কোন উত্তর প্রদান করেন নি।প্রশ্ন ছিল, সরকারি চাকরি আইন ২০১৮ এর ৩৯ (২) ধারা অনুযায়ী দুদকের মামলায় জনাব উৎপল দে অতিরিক্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী, বরিশাল গণপূর্ত জোন, বরিশাল এর বিরুদ্ধে চার্জশীট হওয়ার পরে কোন ব্যবস্থা নিয়েছেন কিনা?আইন অনুযায়ী অর্থাৎ কোনো ফৌজদারি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন হইতে তাহাকে সাময়িক বরখাস্ত করিতে পারিবে এবং আদালতে যদি কোন মামলা বিচারাধীন থাকে তাহলে কর্তৃপক্ষ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।প্রশ্ন জনাব উৎপল দে’র বিরুদ্ধে এখন পর্যন্ত কোন প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে কিনা? জনাব উৎপল দে ঠিকাদারদের বকেয়া বিল না দিয়ে কোটি টাকা ব্যয়ে অফিসের সাজ সজ্জা করতে পারে কিনা? দুদকের দুটি মামলার জন্য বেশীর ভাগ সময়ই ঢাকায় থাকেন। তিনি ছুটি নেয় কিনা?এ ব্যাপারে গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানান,খোজ নিয়ে জানাতে হবে। এ ব্যাপারে গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয়ের যুগ্নসচিব ও আইন কর্মকর্তা মোঃ আলমগীর জানান, আমি অসুস্থ্য ছুটিতে রয়েছি তাই না জেনে বলা সম্ভব নয়।এ ব্যাপারে বরিশাল গনপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে জানান,আমার ব্যাপারে সব অপপ্রচার হচ্ছে। দুদকের মামলা প্রসঙ্গে তিনি বলেন,মামলা চলমান। আমার অথরিটিকে জিজ্ঞেস করেন।অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে’র বিরুদ্ধে দুদকের চাঞ্চল্যকর এ মামলা দু’টির ব্যাপারে গণপূর্ত অধিদপ্তরে নানা সমালোচনা থাকলেও এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তর এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি। উৎপল কুমার দে এর ক্ষেত্রে কোনরূপ সরকারি চাকুরী বিধিমালার তোয়াক্কা না করে বরিশাল গণপূর্ত জোনের দায়িত্ব প্রদান করা হয়েছে যা দুর্নীতি ও অপরাধ প্রবণতা বৃদ্ধি হতে পারে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।

  • শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ​

    শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ​

    চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামস্থ একটি বাঁশবাগান (সীমান্ত পিলার ১৮৩/৩-এস হতে আনুমানিক ১.৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে)।
    ​ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল। ০৭ আগস্ট ২০২৬ তারিখ ভোররাতে। ৩৭ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ১৬৩০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করে।
    ​
    ​সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ সীমান্তে অভিযান পরিচালনা করে।​অভিযানকালে বিজিবি দল শাহাবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামের একটি বাঁশবাগান থেকে মালিকবিহীন অবস্থায় ৩৭ বোতল নেশাজাতীয় সিরাপ ও ১৬৩০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করে। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
    ​
    ​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন—
    ​“বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

  • জাল দলিলের অভিযোগ- কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার 

    জাল দলিলের অভিযোগ- কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার 

    গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাল দলিল লেখার অভিযোগে দুই দলিল লেখককে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত দুই দলিল লেখক হলেন উপজেলার বংকুরা গ্রামের নেহাল উদ্দিনের ছেলে নাসির উদ্দিন শেখ ও কাঠি গ্রামের শহীদুল শরীফের ছেলে মিজানুর রহমান বুলবুল শরীফ। গত মঙ্গলবার উপজেলা সাব—রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন এই দুই দলিল লেখকে সাময়িক ভাবে বহিস্কার করেন। একই সাথে এই দুই দলিল লেখককে কেন স্থায়ী ভাবে বহিস্কার করা হবে না তার জন্য কারণ দশার্নোর নোটিশ দেওয়া হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলেছেন সাব—রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন। এ ঘটনায় ভুক্তভোগী একাধিক ব্যক্তি এই দুই দলিল লেখকের স্থায়ী বহিস্কার দাবী করেছেন। জানাগেছে, সম্প্রতি কোটালীপাড়া সাব—রেজিস্ট্রার অফিসে নাসির উদ্দিন শেখ ও মিজানুর রহমান বুলবুলসহ কয়েকজন দলিল লেখকের বিরুদ্ধে জাল দলিল লেখার অভিযোগ ওঠে। এই অভিযোগ ওঠার পর তদন্তে নামেন উপজেলা সাব—রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন।প্রাথমিক ভাবে অভিযোগের সত্যতা পেয়ে উপজেলা সাব—রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেনএই দুই দলিল লেখককে সাময়িক বহিস্কার করেন। বহিস্কৃত দলিল লেখক মিজানুর রহমান বুলবুল বলেন, গত ১৫ জুলাই উনশিয়া গ্রামের ফহম মিয়ার স্ত্রী আমেনা বেগম দলিল ও পর্চার কাগজ নিয়ে আমার কাছে দলিল করার জন্য আসেন। আমি দলিল করার সকল নিয়ম মেনে কোটালীপাড়া সাব—রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেনের কাছে কাগজপত্র জমা দেই। তিনি সকল কাগজপত্র দেখে দলিল রেজিষ্ট্রি করে দেন। পরবর্তীতে জানতে পারি আমেনা বেগম জাল কাগজপত্র দিয়ে দলিল রেজিষ্ট্রি করেছেন। এ ঘটনায় আমাকে সাময়িক বহিস্কার করেছে। এ ছাড়াও আমাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে আমি সেই নোটিশেরও লিখিত জবাব দিয়েছি। সাময়িক ভাবে বহিস্কৃত আরেক দলিল লেখক নাসির উদ্দিন শেখ বলেন,কয়েক দিন আগে আমি একটি দলিল রেজিষ্ট্রি করার জন্য উপজেলা সাব—রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেনের কাছে কাগজপত্র জমা দেই। তিনি কাগজপত্র সঠিক নয় বলে জাল দলিলের অভিযোগ এনে আমাকে সাময়িক বহিস্কার করেন এবং কারণ দশার্নোর নোটিশ দেন। আমি ইতোমধ্যে সেই কারণ দশার্নো নোটিশের লিখিত জবাব দিয়েছি। এ ঘটনার সত্যতা জানার জন্য আমেনা বেগমের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে। ও দিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি ও কয়েকজন দলিল লেখক বলেন, উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের কয়েকজন দলিল লেখক দীর্ঘ দিন ধরে ভুয়া কাগজপত্র দিয়ে জাল দলিল করে আসছে। এর সাথে অফিসের একটি চক্রও জড়িত। এদের মাধ্যমে প্রতারিত হচ্ছে শত শত মানুষ। তাই এই চক্রটির বিরুদ্ধে স্থায়ী ভাবে আইন অনুসারে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। কোটালীপাড়া উপজেলা সাব—রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন বলেন, দুই দলিল লেখক মিজানুর রহমান বুলবুল ও নাসির উদ্দিন শেখ দলিল রেজিষ্ট্রির সময় জাল কাগজপত্র উপস্থাপন করার কারণে তাদেরকে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে। এ ছাড়াও তাদের কেন স্থায়ী ভাবে ও শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জন্য কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। যদি এই দুই ব্যক্তি কারণ দর্শানো নোটিশের সন্তোষজনক জবাব না দিতে পারে তা হলে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • কালীগঞ্জ পৌরসভার  প্রশিক্ষণার্থীদের মাঝে  যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ

    কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ

    গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার অর্থায়নে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়েছে।
    বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকেলে কালীগঞ্জ পৌর মিলনায়তনে দুইটি ট্রেডে ৬০ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে যাতায়ত ভাতা বাবদ ৩ হাজার টাকা ও সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষার্থীদের মাঝে ভাতা ও সনদপত্র তুলে দেন কালীগঞ্জ পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম।
    এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আকন্দ, পৌর সহকারী প্রকৌশলী মো. মন্নুর আহমেদ, হিসাবরক্ষণ কর্মকর্তা দুলাল মোড়ল, টিকাদান সুপারভাইজার মোশারফ হোসেন, উচ্চমান সহকারী রিয়াদ হাসান, বাজার পরিদর্শক শিপলু চন্দ্র দাস ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
    জানা যায়, কালীগঞ্জ পৌরসভার ৩০ জন যুবক-যুবতী কম্পিউটারে এবং ৩০ জন ড্রাইভিংয়ে এক মাসব্যাপী প্রশিক্ষণে অংশ নেয়। প্রশিক্ষণ শেষে তাদের যাতায়াত ভাতা হিসেবে নগদ ৩ হাজার টাকা ও সনদপত্র দেয়া হয়েছে।

  • গৃহবধূ গোলাপি খাতুন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার

    গৃহবধূ গোলাপি খাতুন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার

    কুড়িগ্রামের রৌমারীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূ গোলাপি খাতুন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

    বুধবার রাতে র‌্যাব-১৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মামলার প্রধান আসামি মো. হাসিনুর রহমান (৪৬), ৩ নম্বর আসামি মো. আব্দুল মতিন (৪৫) এবং ৬ নম্বর আসামি মো. রহমত আলী (৫৫)। তাদের সবার বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাওয়াইর এলাকায়।

    র‌্যাব জানায়, গোলাপি খাতুনের সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে তিনি কুড়িগ্রাম আদালতে একটি মামলা করেন। মামলার শুনানির তারিখ ছিল গত ২৯ জুলাই।

    তদন্তে জানা গেছে, গত ২৬ জুলাই মামলার ২ নম্বর আসামি হেলাল মিয়া বিরোধ মীমাংসার কথা বলে মোবাইল ফোনে গোলাপি খাতুনকে তাদের বাড়িতে ডেকে নেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে ৩০ জুলাই রৌমারী উপজেলার পুরাতন যাদুরচর এলাকার একটি ডোবার পানিতে তার মরদেহ উদ্ধার করা হয়।

    এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ৩০ জুলাই রৌমারী থানায় ১১ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যান।

    মামলার গুরুত্ব বিবেচনায় র‌্যাব-১৩ গোয়েন্দা নজরদারি জোরদার করে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে সাভারের দক্ষিণ রাজাশান এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি হাসিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেলে সাভারের আইচানোয়াদ্দা এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মতিন ও রহমত আলীকেও গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

  • পাটগ্রামের দহগ্রামে তিস্তার আকষ্মিক বন্যায় আঞ্চলিক সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন

    পাটগ্রামের দহগ্রামে তিস্তার আকষ্মিক বন্যায় আঞ্চলিক সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন

    লালমনিরহাটের পাটগ্রামে হঠাৎ তিস্তা নদীর পানি বেড়ে সৃষ্ট বন্যায় দহগ্রাম ইউনিয়নের আঞ্চলিক সড়ক ভেঙে চলাচল বন্ধ হয়ে গেছে।যোগাযোগ বিছিন্ন হয়ে এতে প্রায় দুই হাজার পরিবার দুর্ভোগে পড়েছে। গত বুধবার(৫আগস্ট) সন্ধ্যায় তিস্তা নদীর পানি হঠাৎ বেড়ে এই আকস্মিক বন্যা দেখা দেয়। বন্যার ফলে দহগ্রাম ইউনিয়নের কমপক্ষে ১০টি এলাকা প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার (৬আগস্ট)সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে বন্যার পানি আবারও কমতে শুরু করেছে।

    স্থানীয় বাসিন্দাদের সুত্রে জানান, উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি গত বুধবার সন্ধ্যা থেকে দুই থেকে তিন ফুট পানি বেড়ে যায়। তিস্তা নদী ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি মহকুমার ধাপড়াহাট, মেখলিগঞ্জ ও হলদিবাড়ি এলাকা হয়ে বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের দক্ষিণ অংশ জুড়ে প্রবাহিতহয়ে আসছে। তিস্তার পানি বেড়ে যাওয়ায় দহগ্রাম ইউনিয়নের নদী উপকূলবর্তী ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকা প্লাবিত হয়।

    বন্যার পানিতে প্লাবিত হয়ে এসব এলাকার প্রায় ৫০০ একর আমন ধানের খেত পানির নীচে তলিয়ে যায়। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে পানি নেমে যাওয়ায় বড় ধরণের কোন ক্ষয় ক্ষতি হয়নি বলে জানিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
    বন্যার পানি নেমে যাওয়ার সময় দহগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সৃষ্টিয়ারপাড় এলাকার সাকোয়া নদীর ওপর নির্মিত সেতুর দুই দিকের সংযোগ-সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩ নম্বর ওয়ার্ডের সিসটিয়ারপাড় এলাকা থেকে আঙ্গরপোতা ও পাটগ্রাম উপজেলা সদরে যাতায়াতের একমাত্র আঞ্চলিক পাকা সড়কটির প্রায় ২০ ফুট এলাকা ভেঙে প্রায় ১০ ফুট গর্ত হয়েছে। এতে ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়া, মিস্ত্রিপাড়া, প্রধানপাড়া, ওলেরপাড় ও সাকোয়াপাড়া এলাকার প্রায় দুই হাজার পরিবারের চলাচল বন্ধ হয়ে গেছে। বিছিন্ন হয়ে পড়েছে যাতায়াত ও গণ পরিবহন চলাচল।

    লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ সাহা সংবাদ মাধ্যমকে জানান,হঠাৎ করে নেমে আসা পাহাড়ি ঢলের (ফ্লাশ ফ্লাড) স্রোতে দহগ্রামের এই সড়ক ভেঙে যায়। আমরা ঘটনাস্থলে এসেছি, কাজ করছি। আজ-কালের মধ্যে সড়কটি মেরামত করে চলাচলের উপযোগী করা হবে।’

    পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বলেন, ‘বন্যায় সড়ক ভেঙে যাওয়ার ঘটনা শুনে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। তাঁরা মেরামত করে দেবেন বলে জানিয়েছেন।

  • কুমিল্লায় সোহান হত্যা মামলায় বাবার যাবজ্জীবন, ছেলে খালাস

    কুমিল্লায় সোহান হত্যা মামলায় বাবার যাবজ্জীবন, ছেলে খালাস

    টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে কুমিল্লার লাকসামে সাইফুল ইসলাম সোহান নামে এক যুবককে হত্যার দায়ে মো. মিজানুর রহমান হাজারী (৬৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে একই মামলার অপর আসামি তার ছেলে মেহেদী হাসানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম আদালত)-এর বিচারক মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান এ রায় ঘোষণা করেন।

    দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান হাজারী কুমিল্লার লাকসাম উপজেলার চিকুনিয়া দক্ষিণপাড়া হাজারী বাড়ির মৃত আলী হোসেনের ছেলে।

    মামলার নথি সূত্রে জানা যায়, ২০২১ সালের ৮ এপ্রিল টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে সাইফুল ইসলাম সোহানের সঙ্গে মিজানুর রহমানের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মিজানুর রহমান ধারালো দা দিয়ে সোহানকে কুপিয়ে গুরুতর আহত করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা রুহুল আমিন ২৬ এপ্রিল লাকসাম থানায় মিজানুর রহমান হাজারীসহ পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।

    পরবর্তীতে ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি মিজানুর রহমান হাজারী ও তার ছেলে মেহেদী হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত মিজানুর রহমানের বিরুদ্ধে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অপরদিকে, দণ্ডপ্রাপ্ত আসামি ছেলে মেহেদী হাসানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দেন।

    রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

    রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক সরকার।

  • রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা

    দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট।

    বৃহস্পতিবার দুপুর ২টায় নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

    এসময় তিনি নির্বাচনের বিস্তারিত দিনক্ষণ সাংবাদিকদের জানান।

    ঘোষিত তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

    এর আগে, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বৃহস্পতিবার বৈঠক করেন। এসময় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও তাহমিদা আহমদ উপস্থিত ছিলেন। তবে অন্য দুই নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ দেশের বাইরে থাকায় উপস্থিত থাকতে পারেননি।