Blog

  • বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের সম্মাননা পেল উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন রায়কে সংবর্ধনা

    বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের সম্মাননা পেল উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন রায়কে সংবর্ধনা

    সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে সম্মাননা অর্জন করেছে। এ গৌরবজনক অর্জনের স্বীকৃতিস্বরূপ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন রায় সম্মাননা গ্রহণ করেন।
    এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের ধারাবাহিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সাফল্য, সহশিক্ষা কার্যক্রম এবং দক্ষ ব্যবস্থাপনার ফলেই এ সম্মাননা অর্জন সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
    প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন রায় বলেন,
    “এই সম্মাননা আমাদের পুরো বিদ্যালয় পরিবারের। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না। ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়নে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
    এ অর্জনের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

  • হারের পরও মেসিদের পাশে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

    হারের পরও মেসিদের পাশে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

    বিশ্বকাপের ফাইনালের মহারণে ফেররান তরেসর গোলে শেষ মুহূর্তে জয় পায় ইউরোপের পরাশক্তি স্পেন। হারের পরও খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

    ফাইনালের শেষ বাঁশির বাজার কয়েক মিনিট পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি। পোস্টে তিনি বলেন, অনেক অনেক ধন্যবাদ, খেলোয়াড়রা। তোমরা একেবারে শেষ পর্যন্ত লড়াই করেছ। আর্জেন্টিনা সবসময় শীর্ষে।

    এদিকে বিশ্বকাপের ফাইনাল নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বের নানা প্রান্তের তারকা ও রাষ্ট্রনেতারা হাজির হয়েছেন। তবে গ্যালারিতে দেখা যায়নি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেইকে। আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতিতে একটা বিশ্বাস আছে, দল যখন জয়ের ধারায় থাকে, তখন ম্যাচ দেখার স্থান বা সঙ্গী বদলালে সৌভাগ্য নষ্ট হতে পারে। এই বিশ্বাসেই বিশ্বকাপজুড়ে প্রতিটি ম্যাচ একই জায়গায় এবং একই মানুষদের সঙ্গে খেলা দেখেছেন মাইলেই। তাই ফাইনালের জন্যও তিনি সেই রুটিন ভাঙতে চাননি।

  • বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে বিরোধ: রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

    বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে বিরোধ: রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা দেখা ও তা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইলিয়াস খান কালিঞ্জা গ্রামের সাত্তার খানের ছেলে।
    স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলাকে কেন্দ্র করে ইলিয়াস খানের সঙ্গে একই এলাকার রাসেলের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধের জেরে রাসেল ও তাঁর ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
    ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিঞ্জা এলাকার ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরেই এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
    রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এখনো এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে।”
    এদিকে, অভিযুক্ত রাসেল ও সিয়াম আহমেদ ঘটনার পর থেকে পলাতক থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
    এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

  • মঞ্চ ছাড়তে অনীহা ট্রাম্পের, বিব্রতকর পরিস্থিতিতে ফিফা সভাপতি

    মঞ্চ ছাড়তে অনীহা ট্রাম্পের, বিব্রতকর পরিস্থিতিতে ফিফা সভাপতি

    ২০২৬ বিশ্বকাপের শিরোপা জয়ের উচ্ছ্বাসে যখন মাতোয়ারা স্পেনের ফুটবলাররা, তখনই পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে ভিন্ন এক ঘটনা। ট্রফি তুলে দেয়ার পরও মঞ্চ ছাড়তে অনীহা দেখান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই আচরণ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

    ফাইনালের শুরুতেই স্ত্রীকে সঙ্গে নিয়ে ভিআইপি গ্যালারিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বসে খেলা উপভোগ করেন ট্রাম্প। স্টেডিয়ামের বড় পর্দায় তাকে দেখানোর সঙ্গে সঙ্গেই দর্শকদের একাংশ শিস ও বিদ্রুপে প্রতিক্রিয়া জানায়। তবে এসব উপেক্ষা করে ইনফান্তিনোর সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত ছিলেন তিনি। একপর্যায়ে বিশ্বকাপ ট্রফিও তার হাতে তুলে দেয়া হলে কিছুক্ষণ সেটি সামনে রেখে দেখেন ট্রাম্প।

    ম্যাচ শেষে ইনফান্তিনোর সঙ্গে পুরস্কার বিতরণী মঞ্চে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর ট্রাম্প ও ইনফান্তিনো যৌথভাবে দুই দলের খেলোয়াড়দের গলায় পদক পরিয়ে দেন। পরে স্পেন অধিনায়ক রদ্রির হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দেন তিনি।

    তবে ট্রফি হস্তান্তরের পরই শুরু হয় নতুন বিতর্ক। স্পেনের ফুটবলাররা শিরোপা উদযাপনের প্রস্তুতি নিলেও ট্রাম্প মঞ্চেই দাঁড়িয়ে থাকেন। ফিফার কয়েকজন কর্মকর্তা তাকে সরে দাঁড়ানোর অনুরোধ জানান, যাতে খেলোয়াড়রা স্বাভাবিকভাবে উদযাপন করতে পারেন। তিনি কিছুটা সরে গেলেও মঞ্চ ত্যাগ করেননি।

    এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও তাকে মঞ্চ থেকে নামিয়ে আনার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প খেলোয়াড়দের পাশেই দাঁড়িয়ে উদযাপনের মুহূর্তে অংশ নেন।

    তবে এ ধরনের ঘটনা ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন নয়। এর আগেও ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির শিরোপা উদযাপনের সময় খেলোয়াড়দের সঙ্গে মঞ্চে অবস্থান করেছিলেন তিনি। ওই সময় চেলসির অধিনায়ক রিস জেমস তাকে সরে যাওয়ার ইঙ্গিত দেন। তবে এবার স্পেনের কোনো খেলোয়াড়কে এমন প্রতিক্রিয়া দেখাতে দেখা যায়নি।

  • প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ, শ্রম খাতের উন্নয়নে জোর

    প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ, শ্রম খাতের উন্নয়নে জোর

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    বৈঠকের শুরুতে আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। এই অবস্থায় আইএলও বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করতে আগ্রহী এবং শ্রম খাতের উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত রাখবে।

    প্রধানমন্ত্রী তারেক রহমান আইএলওর ধারাবাহিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

    এসময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান আইএলও মহাপরিচালক। এ অর্জনকে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা ও গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন। এছাড়া স্বল্প সময় আন্তর্জাতিক অঙ্গনে অন্যান্য কূটনৈতিক সাফল্য অর্জনের জন্য বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করেন তিনি।

    বৈঠকে আইএলও মহাপরিচালক আরও বলেন, শ্রম খাতে সরকারের চলমান সংস্কার এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে বাংলাদেশের আন্তরিকতা আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচকভাবে মূল্যায়িত হচ্ছে।

    এই বৈঠকে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং পরিবর্তিত বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়ে উভয় পক্ষ আলোচনা করেন। এছাড়া দেশের তৈরি পোশাক খাতের অগ্রগতি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, অনানুষ্ঠানিক শ্রমবাজারের উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে বাংলাদেশের অর্জন নিয়ে আলোচনা হয়। শ্রম খাতে চলমান সংস্কার কার্যক্রম আরও এগিয়ে নিতে সরকার ও আইএলওর মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

    এছাড়া অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থা গড়ে তোলা এবং বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নে সহযোগিতা আরও জোরদারের বিষয়েও মতবিনিময় হয়।

    বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকবান্ধব ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আইএলও মহাপরিচালক বাংলাদেশের সঙ্গে সংস্থাটির বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ এবং শ্রম খাতের উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

    বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা জনাব মাহ্দী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ) মো. কামরুজ্জামান, বাংলাদেশে আইএলও কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনোঁ (Max Tuñón) এবং আইএলও সদর দপ্তর, জেনেভার মহাপরিচালকের জ্যেষ্ঠ উপদেষ্টা হিতোমি নাকাগোমে।

  • পটুয়াখালী ভার্সিটিতে, চালু হচ্ছে হেলথ সায়েন্স অনুষদ, থাকবে ফিজিওথেরাপি-নার্সিং ও স্পোর্টস বিভাগ।

    পটুয়াখালী ভার্সিটিতে, চালু হচ্ছে হেলথ সায়েন্স অনুষদ, থাকবে ফিজিওথেরাপি-নার্সিং ও স্পোর্টস বিভাগ।

    জাকির হোসেন হাওলাদার।
    দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি-

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নতুন করে যুক্ত হচ্ছে হেলথ সায়েন্স অনুষদ। বিশ্ববিদ্যালয়ের ৫৮তম রিজেন্ট বোর্ড সভায় ফ্যাকাল্টি অব হেলথ সায়েন্স অনুষদ প্রতিষ্ঠার প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
    প্রস্তাবিত এ অনুষদের অধীনে প্রাথমিকভাবে তিনটি বিভাগ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগগুলো হলো-ফিজিওথেরাপি, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস এবং নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স।
    এ বিষয়ে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন পাওয়ার পর পরবর্তী প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
    বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, হেলথ সায়েন্স অনুষদ চালু হলে স্বাস্থ্যবিজ্ঞানভিত্তিক উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বাড়বে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার ক্ষেত্র তৈরি হবে।
    উল্লেখ্য, বর্তমানে পবিপ্রবিতে কৃষি, মৎস্য বিজ্ঞান, ভেটেরিনারি, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আইন ও ভূমি প্রশাসন, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা, ইঞ্জিনিয়ারিং এবং সমুদ্র বিজ্ঞানসহ মোট ১০টি অনুষদ রয়েছে। নতুন অনুষদ যুক্ত হলে বিশ্ববিদ্যালয়ের অনুষদ সংখ্যা বেড়ে ১১টিতে দাঁড়াবে।।#
    জাকির হোসেন হাওলাদার।
    দুমকী পটুয়াখালী।

  • গোবিন্দগঞ্জে অনলাইন ক্যাসিনো ডিলার আব্দুর রাজ্জাক গ্রেফতার।পুলিশের ওপর হামলার অভিযোগ।

    গোবিন্দগঞ্জে অনলাইন ক্যাসিনো ডিলার আব্দুর রাজ্জাক গ্রেফতার।পুলিশের ওপর হামলার অভিযোগ।

    মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
    ‌স্টাফ রিপোর্টার

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নে অভিযান চালিয়ে অনলাইন জুয়া (ক্যাসিনো) পরিচালনার অভিযোগে আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
    রবিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খারিতা গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় স্বজনরা পুলিশের ওপর হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ রয়েছে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়।
    পুলিশ জানায়, রাজ্জাকের ব্যবহৃত মোবাইল ফোনে অনলাইন ক্যাসিনো অ্যাপের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
    গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানান, অনলাইন জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

    শুধু গাইবান্ধা শহরের কুখ্যাত ক্যাসিনো সম্রাট আরিফুল ও তার সহ যোগীরা পুলিশের ধরা ছোঁয়ার বাহির রয়েছে।

  • সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এডিট করা ভুয়া ছবি প্রচার, সমালোচনার মুখে ছাত্রদল নেতা।

    সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এডিট করা ভুয়া ছবি প্রচার, সমালোচনার মুখে ছাত্রদল নেতা।

    মো. আরফান আলী :

    সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিজের একটি সম্পাদিত (এডিটেড) ছবি প্রকাশ করে সমালোচনার মুখে পড়েছেন এক ছাত্রদল নেতা।

    ছবিটি প্রকাশের পর বিভিন্ন মহলে এর সত্যতা নিয়ে প্রশ্ন উঠে। অনুসন্ধান করে জানা যায়, প্রচারিত ছবিটি বাস্তব নয়; এটি ডিজিটাল ভাবে সম্পাদনা করে তৈরী করা হয়েছে। মূল ছবির সঙ্গে তুলনা করলে সম্পাদনার বিভিন্ন অসঙ্গতি স্পষ্টভাবে পরিলক্ষিত হয়।

    তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে গত ১৮ ই জুলাই শনিবার বিকেলে গুলশান কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। ঠাকূরগাঁও ও পঞ্চগড় জেলা-উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা। আর সে সভায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।

    সভা শেষে প্রধানমন্ত্রীর সাথে একটি সেলফি তোলেন ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া।
    সেই ছবি তিনি তার ব্যাক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

    আর সেই ছবিটি ডি.এন ডিগ্রি কলেজ ছাত্র দলের সভাপতি ও উপজেলা সাইবার ফোর্স এর যুগ্ন আহ্বায়ক পলক উজ্জামান রনি তার নিজের একটি সম্পাদিত (এডিটেড) করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করেণ।

    পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

    পীরগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক আলমগীর হোসেন সৈয়কত বলেন, যেহেতু কমিটি নাই উপজেলা ছাত্র দলের তাই তার বিরুদ্ধে আমরা কোন ব্যাবস্থা নিতে পারছিনা। তার সাথে বহুবার যোগাযোগ করার চেষ্টা করেছি ফোন বন্ধ পাওয়া গেছে।

    তিনি সকল ছাত্র দলের নেতা কর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বা বিভ্রান্তিকর ছবি প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

    তার মতে, এ ধরণের সম্পাদিত ছবি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং ভুল তথ্য ছড়িয়ে দিতে পারে।

    এ বিষয়ে ঠাকারগাঁও জেলা ছাত্র দলের সভাপতি কায়েস বলেন, এ বিষয়ে আমি কোন মন্তব্য করতে পারবো না পরে ফোন দিয়েন।

    ডি.এন ডিগ্রি কলেজ ছাত্র দলের সভাপতি ও উপজেলা সাইবার ফোর্স এর যুগ্ন আহ্বায়ক পলক উজ্জামান রনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন সে শুধু জিয়া ভাইয়ের ছবি সরিয়ে দিয়ে নিজের ছবি দিয়েছে, সে খানে ফখরুল থাকলেও সরিয়ে দিতেন। রাজনৈতির ভালো বুঝেন না কথা বলতে আসছেন কেন ।

    উল্লেখ ঃ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিজের সম্পাদিত (এডিট করা), ভুয়া ছবি প্রচার করার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াদ আহমেদ রাজকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

  • নওগাঁয় স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকি ‘

    নওগাঁয় স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকি ‘

    ” কাজী স্বাধীন ”

    স্টাফ রিপোটার :- নওগাঁয় দুই বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে হাঁসাইগাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র। এতে প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রত্যন্ত ওই ইউনিয়নের অন্তত ৪০ হাজার মানুষ। স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধের কারন এবং কবে নাগাদ এটি চালু হতে পারে এমন প্রশ্ন করায় এবার সাংবাদিকের উপর চটেছেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক গোলাম মো. আজম। অসৌজন্যমূলক আচরণসহ প্রকাশ্যে মামলার হুমকি দিয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শফিক ছোটন’কে।

    আজ রোববার দুপুর দেড় টার দিকে সাংবাদিককে হুমকি দেওয়ার এ ঘটনা ঘটে। পরে সংবাদ পেয়ে জেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকরা পরিবার পরিকল্পনা কার্যালয়ে উপস্থিত হয়ে বেলা ৩ টার দিকে উপপরিচালক গোলাম মোঃ আজমের কাছে বিষয়টি জানতে চাইলে এনটিভি ও আমাদের সময়ের সাংবাদিক আসাদুর রহমান জয়, চ্যানেল টুয়েন্টিফোরের সাংবাদিক হারুন অর রশিদ চৌধুরী, স্টার নিউজের সাংবাদিক তৌহিদ ইসলাম, বৈশাখী টিভি সাংবাদিক আরমান হোসেন রুমন, ডিবিসি নিউজের সাংবাদিক একে সাজু, চ্যানেল নাইনের সাংবাদিক রিফাত হোসেন সবুজ, এশিয়ান টিভির সাংবাদিক রাশেদুজ্জামানসহ ১০-১২ জন সাংবাদিকের সামনে অন ক্যামেরায় যমুনা টিভির সাংবাদিক ও ক্যামেরা পার্সোনের বিরুদ্ধে মামলা করবেন বলে হুমকি প্রদান করেন গোলাম মো. আজম।

    এঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে নওগাঁর বিভিন্ন টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের মাঝে। শফিক ছোটন নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। জেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ছিলেন তিনি। জ্যৈষ্ঠ এ সাংবাদিক নেতার পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ায় ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালকের এমন আচরন সরকারি কর্মচারী বিধিমালার লঙ্গন কি না? তা ক্ষতিয়ে দেখে ব্যবস্থ্যা নেওয়ার দাবী স্থানীয় সাংবাদিকদের।

    ঘটনার প্রত্যক্ষদর্শী বৈশাখী টেলিভিশনের সাংবাদিক আরমান হোসেন রুমন জানান, স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ থাকায় সৃষ্ট জনদুর্ভোগের দায় এড়াতে পারেনা পরিবার পরিকল্পনা বিভাগ। এ সংক্রান্ত তথ্য জানতে চাইলে উপপরিচালক গোলাম আজম সাংবাদিক শফিক ছোটনের সঙ্গে মারমুখী আচরণ করেন। খবর পেয়ে অন্য টেলিভিশন সাংবাদিকেরা সেখানে গেলে সবার সামনেই তাকে প্রকাশ্যে মামলার হুমকি দেন। একজন প্রজানন্ত্রের কর্মচারী হয়েও তার আচরন সন্ত্রাসীদের মতো মনে হয়েছে।

    যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শফিক ছোটন জানান, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ থাকায় দ্রুত নতুন ভবন নির্মাণ, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং চিকিৎসাসেবা পুনরায় চালুর দাবি জানিয়েছেন হাঁসাইগাড়ী ইউনিয়নের বাসিন্দারা। প্রত্যন্ত ওই জনপদের কয়েক হাজার পরিবাবের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া ছাড়া বিকল্প নেই। সেই প্রশ্ন করলে উপ পরিচালক গোলাম মো. আজম আকস্মিক আমার উপর মারমুখী আচরন করেন। তিনি অকথ্য ভাষায় আমার ভিডিও জার্নালিস্টকে গালিগালাজ করেছেন। পরে সহকর্মীদের ঘটনাস্থলে ডেকে নিয়ে পুনরায় দেখা করলে তিনি আমাকে মামলার হুমকি দিয়েছেন।

    নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর সাবেক সাধারণ সম্পাদক এনটিভির সিনিয়র রিপোর্টার আসাদুর রহমান জয় বলেন, শফিক ছোটনের সঙ্গে অসৌজন্যমূলক আচরন হচ্ছে এমন খবর পাওয়ার পর তাৎক্ষণিক সেখানে গিয়েছিলাম। ওই কর্মকর্তা যেভাবে প্রকাশ্যে হুমকি-ধামকি দিলেন, তার আচরন কোনোভাবেই স্বাভাবিক মনে হয়নি। নিজের মধ্যে চেপে রাখা অন্য কারোর উপরের ক্ষোভ তিনি সাংবাদিকদের উপর ঝাড়লেন বলে মনে হয়েছে। এমন কর্মকর্তা শান্তিপ্রিয় জেলা নওগাঁর জন্য সঠিক নয়।

    নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদুল করিম জানান, জনগণের স্বার্থে তথ্য সংগ্রহ করতে গিয়ে একজন সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। অবিলম্বে এই কর্মকর্তাকে প্রত্যাহার করা না হলে কর্মসূচি গ্রহন করবে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে নওগাঁ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক গোলাম মো. আজম জানান, তিনি (যমুনা টিভির ভিডিও জার্নালিস্ট) অনুমতি ছাড়াই ক্যামেরা বের করেছিলেন। ওই সময়ে একটু উচ্চ স্বরে কথা বলেছি। তবে মারমুখী আচরন করা হয়নি। ক্যামেরায় কথা বলার ক্ষেত্রে আমাদের বিধিনিষেধ আছে। তবে মামলার হুমকি দেওয়ার অভিযোগ স্বীকার করেন তিনি বলেন, মামলা করার হুমকি দেইনি, আজকেই নওগাঁ সদর থানায় যমুনা টিভি সাংবাদিক ও ক্যামেরা পার্সোনাল বিরুদ্ধে মামলা দায়ের করবো। সাধারন মানুষ জানতে চায় কে এই কর্মকর্তা তার খুটির জোরইবা কোথায় সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের দাবি।

  • ময়মনসিংহ পুলিশ সুপার কর্তৃক গৌরপুর থানা এবং আব্দুল মান্নান হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন-

    ময়মনসিংহ পুলিশ সুপার কর্তৃক গৌরপুর থানা এবং আব্দুল মান্নান হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন-

    তারিখ: ১৯ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ।
    ময়মনসিংহ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুল হাসান গৌরপুর থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে সম্মানিত পুলিশ সুপারকে গৌরপুর থানার অফিসার ইনচার্জ উষ্ণ অভ্যর্থনা জানান এবং থানা প্রাঙ্গণে পুলিশের একটি চৌকস দল কর্তৃক গার্ড অফ অনার প্রদান করা হয়।

    পরবর্তীতে সম্মানিত পুলিশ সুপার থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য উপস্থিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

    তিনি আরও বলেন থানা ও সার্কেল অফিসকে সেবামুখী প্রতিষ্ঠান এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে। পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং থানার মালখানা, হাজতখানা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মামলার অগ্রগতি, সেবার মানসহ সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

    পরিদর্শন শেষে সম্মানিত পুলিশ সুপার গৌরীপুর থানাধীন ০১ নং মইলাকান্দা ইউনিয়নের ডেংগায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী কর্তৃক আব্দুল মান্নান হত্যার ঘটনারস্থল পরিদর্শন করেন।

    এ সময় জনাব মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ), জনাব মনতোষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) অতিরিক্ত দায়িত্বে (গৌরীপুর সার্কেল) এবং কর্মরত সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।