Blog

  • টানা বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে নদীভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের

    টানা বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে নদীভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের

    তাদের থাকার জায়গা নেই বলেই নদীর পাড়ে ঠাঁই নিয়েছে
    টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। নদীর তীব্র স্রোতে তীরবর্তী বেশ কয়েকটি বসতবাড়ি বিলীন হতে শুরু করেছে। এতে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। সাময়িকভাবে অনেকেই নদীর পাড়েই আশ্রয় নিয়েছেন। সাম্প্রতিক ভারী বৃষ্টিতে টাঙ্গন নদীর পানি বৃদ্ধির খবরও পাওয়া গেছে।
    স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বর্ষা এলেই নদীভাঙনের আতঙ্কে দিন কাটাতে হয়। এবার ভাঙনের তীব্রতা এতটাই বেশি যে মুহূর্তের মধ্যে বসতঘর নদীগর্ভে চলে যাচ্ছে। অনেক পরিবার তাদের ঘরের মালামাল সরিয়ে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আশ্রয়ের সংকটে নদীর পাড়েই অবস্থান নিতে বাধ্য হয়েছে।
    ক্ষতিগ্রস্তদের দাবি, দ্রুত নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। স্থানীয়রা বলছেন, সময়মতো স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ না করলে আরও অনেক ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

  • গোমস্তাপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত।

    গোমস্তাপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত।

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অংশগ্রহণে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার ইসহাক আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স প প কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান,ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর তোফাজ্জল হোসেন,
    প্রজেক্ট অফিসার খ্রীস্টিনা বেসরা,সি,ডি,ও, শ্যামল চন্দ্র রায়,সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারীগণ,
    আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগ-পূর্ব প্রস্তুতি, দুর্যোগকালীন সমন্বিত কার্যক্রম এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে সরকারি বিভিন্ন দপ্তর, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগের ঝুঁকি হ্রাসে সচেতনতা বৃদ্ধি, দ্রুত তথ্য আদান-প্রদান এবং সংশ্লিষ্ট সকলের দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।
    সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
    সভা শেষে অংশগ্রহণকারীরা এসওডি অনুযায়ী নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন এবং দুর্যোগ মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন। আয়োজনে ডাসকো ফাউন্ডেশন এবং সার্বিক সহযোগিতায় হেকস /ইপার।

  • চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকতে টেম্পারি করা বিষাক্ত মদ পান করে এক সাংবাদিক সহ দুইজনের মৃত্যু

    চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকতে টেম্পারি করা বিষাক্ত মদ পান করে এক সাংবাদিক সহ দুইজনের মৃত্যু

    মোঃ হোসেন চট্টগ্রাম প্রতিনিধি।

    এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এই ঘটনা একজনের মৃত্যু আরো একজন চট্টগ্রাম মেডিকেল চমকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার পিছনে পরিকল্পিত হত্যার কোনো যোগসূত্র রয়েছে কিনা তা,নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

    এই ঘটনা অনুসন্ধানে জানা যায় গত বৃহস্পতিবার দিবাগত রাত দৈনিক বাংলাদেশ সমাচার এর চট্টগ্রাম প্রতিনিধ, বেলাল হোসেন,ও মোস্তাফিজ কাউসার সহ কয়েকজন পতেঙ্গা, সমুদ্র সৈকতে যান। সেইখানে তারা, স্থানীয় মাদক কারবারি হিসেবে পরিচিত আলাউদ্দিন এর প্রধান সহকারী আরিফ নামের এক ব্যক্তির কাছে থেকে ভ্যালেন্টাইন হুইস্কি, নামে ২ টি বিদেশি মদের বোতল নেন।

    পরে তারা পতেঙ্গা হোটেল সংলগ্ন একটি আবাসিক হোটেল গিয়ে ওই মদ পান করেন। জানা যায় তারা যে মদটি পান করেছিলেন সেটি ছিল টেম্পারিং করা এবং বিষাক্ত উপাদান মিশ্রিত

    মদ পান করার কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়েন , পরে নিজ নিজ বাসায় গেলেও শুক্রবার সকালে তাদের শারীরিক অবস্থা অবনতি হয়, পরে বেলাল হোসেন, মুস্তাফিজ এবং কাউসারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    এবং হাসপাতালে সূত্রে জানা যায়, শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক বেলাল হোসেন মারা, যান, একই দিন সন্ধ্যায় মারা যান মুস্তাফিজ প্রকাশ লালচাঁদ, অপরদিকে কাউসার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।

    ঘটনাটিকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে সাংবাদিক বেলাল হোসেনর পেশাগত কর্মকাণ্ড অনুসন্ধানে একাধিক সূত্রে দাবি করেছে,পতেঙ্গা এলাকায় মাদক সম্রাট আলাউদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সময় সংবাদ প্রকাশ করায় তার সঙ্গে হেলাল হোসেন বিরোধ চলছিল।

    এছাড়া সম্প্রতি পতেঙ্গা সীবাট রেস্টুরেন্ট ভেজাল খাবার পরিবেশনের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করেন বেলাল হোসেন, ওই রেস্টুরেন্টের সঙ্গে কৃষক দলের নেতা নাসিরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেখানে অভিযান চালান,এবং জরিমানা করেন, এবং সেই খান থেকে নাসিরের বিরোধ সৃষ্টি হয়, বলে একাধীক সূত্রে জানিয়েছে।

    সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি, মাদক ব্যবসা ও সংবাদ প্রকাশকে কেন্দ্র করে আলাউদ্দিন এবং নাসিরের সঙ্গে চলমান বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে, বিষাক্ত বা টেম্পারি করা মদ সরবরাহ করা হয়ে থাকতে পারে বলি দাবি করেন।

    এ ঘটনায় নিহতের স্বজন, সহকর্মীরা ও সাংবাদিকের দাবি, বিষয়টি শুধুমাত্র বিষাক্ত মদপানে মৃত্যুর হিসেবে নয়, বরং পরিকল্পিত হত্যার সম্ভাবনাও গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

  • সাভারে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

    সাভারে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

    সাভারের বক্তারপুর এলাকা থেকে ইয়াবাসহ তিন জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    সোমবার (২০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।

    এর আগে রবিবার রাতে সাভারের বক্তারপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, আব্দুর রহিম (২২), পিতা-গোলাম হোসেন, সাং-আউকপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, মেহেদী হাসান রিমন (২৫), পিতা-আসাদুর রহমান রিপন, সাং-বালাশুর, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ, ও মোঃ আফসার হোসেন (৫০), পিতা-সোলেমান ভান্ডারী, সাং-বক্তারপুর বেদেপাড়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা।

    ডিবি পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার বক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। ২০০ পিস ইয়াবার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

    এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইয়েদুল ইসলাম বলেন, আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

    প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

    সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।

    রবিবার (১৯ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, মো. রাশেদ খাঁনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

    এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। মো রাশেদ খাঁন নিজেই আজ সোমবার (২০ জুলাই) ফেসবুকে এক পোস্টে বিজ্ঞপ্তিটি শেয়ার করেছেন।

    তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী আমাকে তার সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন।

    তিনি বলেন, ‘অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। আমি যাতে আস্থা ও বিশ্বাসের সহিত আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি, এজন্য সবার দোয়া ও ভালবাসা চাই। নতুন জীবনের এই পথচলায় সবার সহযোগিতা প্রত্যাশা করছি।

  • সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

    সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

    হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

    এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৩ জনে।

    মারা যাওয়া তিন শিশু হলো- তাসফিয়া, আব্দুল্লাহ ও তানভীর। তাদের তিনজনের বয়সই দেড় বছরের নিচে।

    বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন মোট ২৬৫ জন রোগী।

    গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কেউ শনাক্ত হয়নি। তবে এ সময়ে ৫৮ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত বিভাগে মোট ৫৪৫ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে ৪ জন নিশ্চিত হামের রোগী ছিলেন সেটি নিশ্চিত করা গেছে।

  • যশোরে শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

    যশোরে শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

    যশোরের শার্শা উপজেলায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলি চালক ও হেলপারসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

    সোমবার ভোর ৬টার দিকে উপজেলার গোগা-রুদ্রপুর সড়কের রুদ্রপুর গ্রামের শেষ সীমানায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মৃদুল হাসান নাহিদ (২৫) এবং একই গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন ঊষা (২৭)। দুর্ঘটনায় তাদের সঙ্গে থাকা একই গ্রামের শাহাজাহানের ছেলে রুবেল (৩০) গুরুতর আহত হন। এছাড়া আহত ট্রলি চালক আমিরুল ও হেলপার নিরব শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা।

    স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শেষে ভোরে উষা, রুবেল ও নাহিদ একটি অ্যাপাচি মোটরসাইকেলে রুদ্রপুর বাজারে চা খেতে যাচ্ছিলেন। একই সময়ে ইটভাটা থেকে ইট আনতে দ্রুতগতিতে ট্রলি নিয়ে গোগার দিকে যাচ্ছিলেন চালক আমিরুল। রুদ্রপুর গ্রামের শেষ সীমানায় পৌঁছালে বেপরোয়া গতির কারণে উভয় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

    সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী সোহাগ হোসেন ঊষা ও মৃদুল হাসান নাহিদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠান।

    শার্শা থানার উপপরিদর্শক (এসআই) চঞ্চল কুমার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। অভিভাবকদের স্বাক্ষর নিয়ে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া দুর্ঘটনাকবলিত অ্যাপাচি মোটরসাইকেল ও ট্রলিটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

  • সৎ ও দক্ষতার সঙ্গে সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করছেন ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন

    সৎ ও দক্ষতার সঙ্গে সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করছেন ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন

    সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান বজায় রেখে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারকি করছেন।
    জেলা পরিষদের আওতাধীন শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও সংস্কারসহ বিভিন্ন খাতে চলমান কার্যক্রমে তিনি নিয়মিত তদারকি করছেন। উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত নীতিমালা অনুযায়ী বাস্তবায়ন এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।
    এছাড়াও জেলা পরিষদের বিভিন্ন সভা, উন্নয়নমূলক কর্মসূচি এবং জনসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল রাখতে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় চাহিদা বিবেচনায় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের বিষয়েও তিনি গুরুত্ব দিয়ে কাজ করছেন।
    ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন বলেন, “সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে আমার প্রধান লক্ষ্য হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব সেবা নিশ্চিত করা। সরকারের নীতিমালা অনুসরণ করে জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড সঠিকভাবে বাস্তবায়নে আমি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে কাজ করছি। মানুষের প্রত্যাশা পূরণ এবং জেলা পরিষদের সেবাকে আরও কার্যকর ও গতিশীল করতে ভবিষ্যতেও আন্তরিকভাবে দায়িত্ব পালন করে যাব।”
    তিনি আরও বলেন, “জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে জেলা পরিষদ সবসময় জনগণের পাশে থাকবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
    দায়িত্ব পালনের ক্ষেত্রে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে অগ্রাধিকার দিয়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনসেবার মান আরও উন্নত করতে তিনি কাজ করে যাচ্ছেন।

  • গোপালগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেয়ার কাজ করানো হয়

    গোপালগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেয়ার কাজ করানো হয়

    লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি :

    সদর উপজেলার ২৩ নং চরপুখরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে নিয়মিত বিদ্যালয় প্রাঙ্গন ঝাড়ু দেয়ার কাজ করানো হয়।
    গত রবিবার ১৯ জুলাই দুপুরের আগে সরেজমিন বিদ্যালয়টিতে গিয়ে ঘটনার সত্যতা মিলেছে। সেখানে গিয়ে দেখা গেছে কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয় এলাকা ঝাড়ু দিচ্ছে। তাদের কাছ থেকে জানা গেছে তারা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তাদের অভিযোগ শিক্ষকরা তাদের ইচ্ছার বিরুদ্ধে ঝাড়ু দেয়াসহ বিভিন্ন কাজ করতে বাধ্য করে।
    বিদ্যালয়টির অভিভাবকদের অভিযোগ, প্রায়ই শিক্ষকরা ডেকে নিয়ে শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেয়াসহ বিভিন্ন কাজ করায় বলে ক্লান্ত হয়ে তারা পাঠ গ্রহণে মনোযোগী হতে পারেনা। এতে শিক্ষার্থীরা হীনমন্যতায় ভোগে। বাড়ী ফিরে গিয়ে তারা পাঠ প্রস্তুতি নেয়ার বদলে ঘুুমিয়ে পড়ে।
    এ ব্যাপারে জানতে চাইলে ২৩ নং চর পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিপু দে বলেন,আমাদের বিদ্যালয়ে এমএলএসএস পদে কেউ নেই। আমাদের নিজেদের সব কাজ করতে হয়। শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেয়ার বিকল্প কোনো উপায় নেই। এ বিষয়টি আমাদের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অবগত আছেন। তিনি নিজে স্বচক্ষে দেখেও কোনো মন্তব্য করেননি। এ ঘটনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিধিমালা ভংগ হচ্ছে বলে আমি মনে করিনা।
    এ ব্যাপারে জানতে চাইলে গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র টিকাদার বলেন,ওই বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেয়ার কাজ করানো হয় তা আমার জানা ছিলোনা। বিধিমালা ভংগ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন কর্মকাণ্ড পরিচালনা করা অনুচিত। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ঠাকুরগাঁওয়ে ১৫ বছর পর শিশু ধর্ষণ মামলার রায়: তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন

    ঠাকুরগাঁওয়ে ১৫ বছর পর শিশু ধর্ষণ মামলার রায়: তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন

    রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি:

    ঠাকুরগাঁওয়ে বহুল আলোচিত একটি শিশু ধর্ষণ মামলায় দীর্ঘ ১৫ বছর পর রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং অপর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

    রবিবার (১৯ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ের সংশ্লিষ্ট আদালত এ রায় ঘোষণা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বহুল আলোচিত এ মামলার গুরুত্বপূর্ণ আইনি নিষ্পত্তি হওয়ায় আদালত প্রাঙ্গণে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়। রায় ঘোষণার সময় ছয় আসামিকেই আদালতে উপস্থিত রাখা হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আদালত চত্বরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

    আদালতের রায়ে শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবী ও আদালতসংশ্লিষ্টরা। তারা বলেন, এ ধরনের রায় সমাজে শিশু নির্যাতন ও যৌন সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।

    উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছর ধরে বিচারাধীন থাকা এ মামলার রায়ে ভুক্তভোগী পরিবারের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটেছে।