Blog

  • ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে, নিহত ১

    ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে, নিহত ১

    সাধন সাহা জয়
    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধ লেভেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মীর সাইফুল ইসলাম সাদ (২৪) নামের এক তরুণ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম সরাইল উপজেলা সদরের চাঁনমনি পাড়ার মৃত মীর হেলাল মিয়ার ছেলে। তিনি সরাইল বিকেল বাজারের ‘সাইফুল গ্যালারি’ নামের একটি কাপড়ের দোকানের স্বত্বাধিকারী ছিলেন।

    আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সাইফুল ইসলাম একটি প্রাইভেটকারে করে বিজয়নগর থেকে ফিরছিলেন। পথে মুকুন্দপুর এলাকার একটি অবৈধ লেভেলক্রসিং পার হওয়ার সময় প্রাইভেটকারটি হঠাৎ রেললাইনের ওপর আটকে যায়। ঠিক সেই মুহূর্তেই সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি কারটিকে সজোরে ধাক্কা দেয়।

    সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে গাড়িতে থাকা সাইফুল ইসলাম ও চালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত চালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, “অবৈধ লেভেলক্রসিং পার হওয়ার সময় অসাবধানতাবশত প্রাইভেটকারটি রেললাইনে আটকে পড়েছিল। এ সময় পাহাড়িকা এক্সপ্রেসের সাথে সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি আমরা তদন্ত করছি এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

    তরুণ ব্যবসায়ীর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।

  • গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জাল নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ থানায় লিখিত অভিযোগ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জাল নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ থানায় লিখিত অভিযোগ

    মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
    স্টাফ রিপোর্টার

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের দিগদাইড় এলাকায় মাছ ধরার জাল নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা, মারধর, ভাঙচুর, টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. মতিন মিয়া (৩২)।
    অভিযোগে বলগত ১৬ জুলাই ২০২৬ বিকেলে মতিন মিয়া চারটি কারেন্ট জাল নিয়ে দিগদাইড় বিলে যাওয়ার পথে অভিযুক্তদের বাড়ির সামনে পৌঁছালে একটি জাল নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। অভিযোগ অনুযায়ী এক অভিযুক্ত ধারালো চাকু দিয়ে তার বাম চোখের পাশে আঘাত করে গুরুতর জখম করেন। পরে অন্যরা লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে এবং চারটি কারেন্ট জাল জোরপূর্বক নিয়ে যায়।
    পরে স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর উদ্যোগে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও পরদিন ১৭ জুলাই সকালে অভিযুক্তরা আবারও সংঘবদ্ধ হয়ে তাদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় টিনের ঘরের বেড়া ও মালামাল ভাঙচুর করে প্রায় ১০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করা হয়।
    অভিযোগে আরও বলা হয় হামলার সময় মতিন মিয়ার বাবা শাহারুল প্রধান ও চাচাতো বোন রানী বাধা দিতে গেলে তাদের মারধর করা হয়। এক পর্যায়ে শাহারুল প্রধানের শার্টের পকেট থেকে ২৬ হাজার ২৬০ টাকা নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া রানীর গলায় থাকা প্রায় ৬০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং তাকে শ্লীলতাহানিরও অভিযোগ রয়েছে।
    এ ঘটনায় মতিন মিয়ার মা স্ত্রী ও দাদীকেও মারধর করে আহত করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
    এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা

  • সুন্দরগঞ্জে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, এলাকায় উত্তেজনা

    সুন্দরগঞ্জে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, এলাকায় উত্তেজনা

    দেলোয়ার হোসাইন , সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ গ্রামে পৈতৃক ও ক্রয়সূত্রে অর্জিত জমি জোরপূর্বক দখল, ভোগদখলে বাধা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

    এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মো. আজিজার প্রামানিক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

    অভিযোগ সূত্রে জানা যায়, তালুক সর্বানন্দ গ্রামের বাসিন্দা মো. আজিজার প্রামানিক, ওই মৌজার এসএ, আরএস ও বিআরএস খতিয়ানভুক্ত একাধিক দাগের জমির বৈধ মালিক তিনি। জমির একটি অংশ তিনি পৈতৃক ও ফৌতি সূত্রে এবং অপর অংশ ক্রয়সূত্রে অর্জন করেন। কিন্তু একই গ্রামের রঞ্জু মিয়া, গোলজার প্রামানিক, ফেরদৌস প্রামানিক ও মাহাবুর রহমান দীর্ঘদিন ধরে তার বয়সজনিত দুর্বলতার সুযোগ নিয়ে ওই জমি ভোগদখল করে আসছেন।

    ভুক্তভোগীরা জানান, একাধিকবার অভিযুক্তদের কাছে জমি বুঝিয়ে দেওয়ার অনুরোধ জানানো হলেও তারা তা প্রত্যাখ্যান করেন। বরং বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এরই একপর্যায় চলতি বছরের ১০ মে সকাল আনুমানিক ১১টার দিকে তিনি নিজের জমিতে গেলে অভিযুক্তরা তাকে সেখানে যেতে বাধা দেন। এ সময় তারা জমি ছাড়তে অস্বীকৃতি জানান এবং তাকে প্রাণনাশের হুমকি দেন।

    ভুক্তভোগী মো. আজিজার প্রামানিক বলেন, বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ঘরবাড়ি নির্মাণের কাজ চলছে। এতে যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষ, দাঙ্গা-হাঙ্গামা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তাই প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

    এ বিষয়ে অভিযুক্ত রঞ্জু মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, আজিজার প্রামানিক যে অভিযোগ করেছেন তা সঠিক নয়। জমি নিয়ে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। আমরা কারও জমি জোর করে দখল করিনি। আদালতের সিদ্ধান্তই আমরা মেনে চলব।

    সর্বানন্দ ইউপি চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বলেন, জমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। স্থানীয়ভাবে একাধিকবার সমঝোতার চেষ্টা করা হয়েছে। তবে সমাধান না হওয়ায় বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। সবাইকে আইন নিজের হাতে তুলে না নিয়ে আদালতের সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
    ০
    সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ শাহীন বলেন, থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমি নিজেই পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মামলা নিষ্পত্তি বা বিষয়টির মীমাংসা না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে কোনো ধরনের ঘরবাড়ি নির্মাণ না করার নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    উল্লেখ্য, অভিযোগকারী জানান, সংশ্লিষ্ট জমি নিয়ে গাইবান্ধা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা নং-১৭৭৬/২২ বর্তমানে বিচারাধীন রয়েছে। তিনি দাবি করেন, জমির মালিকানার পক্ষে প্রয়োজনীয় দলিল, খতিয়ান ও অন্যান্য কাগজপত্র তার কাছে সংরক্ষিত রয়েছে।
    এদিকে, বিরোধপূর্ণ জমিতে নতুন করে স্থাপনা নির্মাণের অভিযোগ এবং উভয় পক্ষের অবস্থানকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল দ্রুত আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

  • সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত

    সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত

    মোঃরফিকুল ইসলাম সোহাগ
    সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

    জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বর্ধিত সভা অনুুিষ্ঠত হয়েছে। আজ রবিবার দুুপুরে জেলা শহরের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এই সভা অনুুষ্ঠিত হয়।

    সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক শংকর কুমার দাসের সভাপতিত্বে ও জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রাজন তালুকদারের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাবু অশোক তালুকদার।

    সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ্যাডভোকেট দিপংঙ্কর বণিক সুজিত, জাতীয়তাবাদি ছাতক উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক রবীন্দ্র কুমার দাস, জগন্নাথপুর উপজেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্ট নেতা বাপ্পু রায়,তাহিরপুর উপজেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্ট নেতা দেবেশ রায়, শাল্লা উপজেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্ট নেতা ব্রজেশ চৌধুরী , বিশ^ম্ভরপুর উপজেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্ট নেতা অতুল রায়, দোয়ারাবাজার উপজেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্ট নেতা পংকজ কান্তি দাস, সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্ট নেতা এ্যাডভোকেট প্রসেজিৎ দে,ভজন দাস,রামকৃষ্ণ তালুকদার প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাবু অশোক তালুকদার বলেছেন আমরা জিয়ার আর্দশে অনুপ্রাণিত প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজপথের সৈনিক হিসেবে এই জেলায় সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়সহ উপজাতি নি-গোষ্ঠির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাসহ তাদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি ধর্মীয় উপাসনায় মন্দির,গির্জা ও পাগোটার সংস্কার করতে হলে আগামী কিছুদিনের মধ্যে জেলার ১২টি উপজেলার সবকটি জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা অতি জরুরী বলে মত প্রকাশ করেন। ##

  • কমলনগরে পিইডিপি-৪ প্রকল্পের কাজে স্বচ্ছতা বজায়, এখনও বিল উত্তোলন করেননি ঠিকাদার

    কমলনগরে পিইডিপি-৪ প্রকল্পের কাজে স্বচ্ছতা বজায়, এখনও বিল উত্তোলন করেননি ঠিকাদার

    মোঃ নুর হোসেন, কমলনগর প্রতিনিধিঃ

    লক্ষ্মীপুরের কমলনগরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন প্রকল্প (পিইডিপি-৪)-এর আওতায় একটি বিদ্যালয়ের উন্নয়ন কাজ নিয়ে সম্প্রতি ওঠা অভিযোগের ব্যাখ্যা দিয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আরাফাত ট্রেডার্স’ (অথবা আরাফার ট্রেডার্স)। প্রতিষ্ঠানটির দাবি, প্রকল্পের কাজ নিয়ে কোনো অনিয়ম হয়নি, বরং কাজের স্বচ্ছতা ও গুণগত মান বজায় রাখতে তারা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
    ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত প্রাকৃতিক দুর্যোগ এবং বিদ্যালয়ের নিজস্ব কার্যক্রমের কারণেই নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। তবে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে।
    আরাফাত ট্রেডার্সের স্বত্বাধিকারী জানান,
    “কাজ শুরুর আগেই প্রয়োজনীয় সব মালামাল ও নির্মাণ সরঞ্জাম বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু কাজ চলাকালীন সময়ে টানা ভারী বৃষ্টি এবং বর্ষার কারণে মাঠ ও নির্মাণ এলাকা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। একই সময়ে বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলায় প্রধান শিক্ষক শিক্ষার্থীদের খেলাধুলার স্বার্থে প্রতিযোগিতা শেষে কাজ শুরু করার অনুরোধ জানান।”
    তিনি আরও জানান, বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে লিখিত ও মৌখিকভাবে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়েছে। তাদের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ীই কাজের সময়সূচি সমন্বয় করা হচ্ছে।
    সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ওঠা অভিযোগে বিল উত্তোলনের কথা বলা হলেও বাস্তবে এখনও কোনো বিল উত্তোলন করা হয়নি। ঠিকাদারের দাবি, কাজের বিপরীতে প্রাপ্য অর্থ পে-অর্ডারের মাধ্যমে সরকারি কোষাগারে সুরক্ষিত অবস্থায় জমা আছে। আবহাওয়া অনুকূলে এলে এবং বিদ্যালয়ের খেলাধুলা শেষ হওয়া মাত্রই দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে নির্ধারিত প্রক্রিয়ায় বিলের জন্য আবেদন করা হবে।
    এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, প্রকল্পের অগ্রগতি তারা নিয়মিত মনিটরিং করছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান প্রয়োজনীয় কাগজপত্র ও মালামাল মজুতের তথ্য ইতিমধ্যে অফিসে জমা দিয়েছে।
    এদিকে স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীদের পড়াশোনা ও খেলাধুলার পরিবেশ নষ্ট না করে কাজটি সুন্দরভাবে শেষ হোক—এটাই তাদের মূল প্রত্যাশা। ঠিকাদারি প্রতিষ্ঠানও আশ্বস্ত করেছে যে, বিদ্যালয়ের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই তারা দ্রুত কাজ শেষ করবে।
    সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সঠিক সমন্বয় থাকায় কমলনগরের পিইডিপি-৪ এর এই কার্যক্রম নিয়ে জনমনে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে এবং আস্থা ফিরে আসবে।

  • গয়হাটার আমিনুর রহমান (নান্টু) আর নেই

    গয়হাটার আমিনুর রহমান (নান্টু) আর নেই

    মোঃ আশরাফুল হক বাবু
    নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

    টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আমিনুর রহমান (নান্টু) আর নেই

    (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

    তিনি রবিবার (১৯ জুলাই ২০২৬) সকাল ১১টার দিকে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

    পারিবারিক সূত্রে জানা যায়, তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। রোববার সকালে হৃদরোগে আক্রান্ত হলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    মরহুম আমিনুর রহমান (নান্টু) গয়হাটা গ্রামের বাসিন্দা হামিদুর রহমান (ঝন্টু)-এর বড় ভাই ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

    তাঁর মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে।

    মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনের কাছে দোয়া চাওয়া হয়েছে।

    আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন, নূরে পরিপূর্ণ করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমীন।

  • গোপালগঞ্জে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা মহিলা  নিখোঁজ – সন্ধান চায় পরিবার

    গোপালগঞ্জে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা মহিলা নিখোঁজ – সন্ধান চায় পরিবার

    লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

    গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের পশ্চিম করপাড়া গ্রামের বাসিন্দা সিজান আহম্মেদ ফোনে বিস্তারিত তথ্য জানান যে, গোবিন্দ বিশ্বাসের মানসিক প্রতিবন্ধী মা অনুমানিক ৫/৬ দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।

    পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ ওই নারী মানসিক প্রতিবন্ধী হওয়ায় তিনি নিজের নাম-পরিচয় কিংবা বাড়ির ঠিকানা সঠিকভাবে বলতে নাও পারেন। এ কারণে পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

    এ অবস্থায়, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাকে কোথাও দেখতে পান বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে দ্রুত নিচের যেকোনো নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে আন্তরিক অনুরোধ জানানো হয়েছে।

    যোগাযোগ:
    📞 01729-464048(সিজান আহম্মেদ)
    📞 01728-721531

    মানবিক আবেদন…… একজন অসহায় মানসিক প্রতিবন্ধী বৃদ্ধাকে দ্রুত তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংবাদটি সর্বোচ্চ শেয়ার করে সহযোগিতা করুন। আপনার একটি শেয়ারই হতে পারে একজন মায়ের নিরাপদে ঘরে ফেরার মানবতা।

  • খোজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেল হাফসা তাবাসসুম হিয়া

    খোজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেল হাফসা তাবাসসুম হিয়া

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের খোজাখালী গ্রামের বাসিন্দা হাসানুজ্জামান হাসান মাষ্টারের মেয়ে হাফসা তাবাসসুম হিয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।
    হিয়া খোজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তার এ কৃতিত্বে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
    মেয়ের এই সাফল্যে আনন্দ প্রকাশ করে হিয়ার বাবা হাসানুজ্জামান হাসান বলেন, “আমার মেয়ের এই অর্জনে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা ও পরিবারের সহযোগিতায় সে এই সাফল্য অর্জন করেছে। আমি সকলের কাছে আমার মেয়ের জন্য দোয়া চাই, যাতে সে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারে।”
    খোজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “হাফসা তাবাসসুম হিয়ার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের বিষয়। সে একজন নিয়মিত, মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। তার এই সাফল্যের পেছনে শিক্ষকদের নিরলস প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীর আন্তরিক পরিশ্রম রয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতেও সে আরও বড় বড় সাফল্য অর্জন করে বিদ্যালয়, পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করবে।”
    হাফসা তাবাসসুম হিয়ার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

  • নির্ধারিত সময়ে না খোলায় পূর্ব আটখালী  কমিউনিটি ক্লিনিকে ভোগান্তি।

    নির্ধারিত সময়ে না খোলায় পূর্ব আটখালী কমিউনিটি ক্লিনিকে ভোগান্তি।

    পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা ০৬ নং ডাকুয়া ইউনিয়ন, সাবেক ওয়ার্ড নং ০৩ গলাচিপা উপজেলা, পূর্ব আটখালী কমিউনিটি ক্লিনিক নির্ধারিত সময়েও চালু না হওয়ায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছেন সেবাপ্রার্থীরা। সকাল সাড়ে ৯টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্লিনিকটি তালাবদ্ধ । এ সময় চিকিৎসাসেবা নিতে আসা শিশু, নারী ও বয়স্কসহ বেশ কয়েকজন রোগী দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কোনো সেবা না পেয়ে ফিরে যান।

    ৬নং ডাকুয়া ইউনিয়নের পূর্ব আটখালী কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য পরিদর্শিকা (এইচআই)

    সঙ্গে সাপ্তাহিক নিয়মিত সভায় যাওয়ার পথে কথা হলে তিনি বলেন, “আমার জানামতে সিএইচসিপি (CHCP) নিয়মিতই কর্মস্থলে আসেন। তবে আজ কেন আসেননি, তা বলতে পারছি না। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাব।”

    দীর্ঘ অপেক্ষার পর সকাল ১১টা ৪০ মিনিটে দায়িত্বরত সিএইচসিপি

    ক্লিনিকে এসে পৌঁছান। এরপর ক্লিনিকের সেবাকার্যক্রম শুরু হয়। তবে দেরিতে কর্মস্থলে আসার কারণ জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এ সময় সাংবাদিকদের উদ্দেশে উচ্চকণ্ঠে ক্যামেরা বন্ধ করতে বলেন।

    তিনি আজ সময়মতো আসেননি, এটি সত্য। সরকারি কিংবা বেসরকারি—সব প্রতিষ্ঠানের কর্মীদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকা উচিত।”

    স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, “তিনি নিয়মিত ক্লিনিকে আসেন না, মাসের মধ্যে ১০-১২ দিন খোলা থাকে ১২ -আসে ১ টা সময় চলে যায়, রোগীদের প্রয়োজনীয় ঔষধও ঠিকমতো দেন না। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

    স্থানীয় রা বলেন, “জনগণের টাকায় সরকারি কর্মচারীদের বেতন হয়। তাই সময়মতো কর্মস্থলে উপস্থিত থেকে জনগণকে যথাযথ স্বাস্থ্যসেবা দেওয়া তাদের দায়িত্ব।”

    এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.

    মুঠোফোনে বলেন, “ সাধারণত সময়মতোই কর্মস্থলে আসেন। তবে আজ কেন দেরি হয়েছে, তা আমার জানা নেই।”

    পরে সিএইচসিপি বিষয়ে বক্তব্য নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.

    পাওয়া যায়নি। জানা যায়, তিনি গলাচিপা উপজেলা অবস্থান করছিলেন। এ সময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেজবাউদ্দিন বলেন, “যদি সিএইচসিপি ডাঃ

    দেরিতে কর্মস্থলে এসে থাকেন, তাহলে তা সরকারি চাকরির শৃঙ্খলাবিরোধী। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

    স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত সময়ে পূর্ব আটখালী কমিউনিটি ক্লিনিক সাবেক ওয়ার্ড নং -০৩ ইউনিয়ন ৬নং ডাকুয়া উপজেলা গলাচিপা চালু না থাকায় সাধারণ মানুষ নিয়মিত প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি প্রয়োজনীয় ঔষধও নিয়মিত পাওয়া যায় না। স্থানীয় নারীদের অভিযোগ, মাসে এক-দুইবারের বেশি ঔষধ দেওয়া হয় না। দায়িত্বরত সিএইচসিপির বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং কমিউনিটি ক্লিনিকে নির্ধারিত সময়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

  • উনুখা পাগলা পীর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি নিয়ে উত্তেজনা, তৌহিদুর রহমানকে সভাপতি না করার দাবি

    উনুখা পাগলা পীর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি নিয়ে উত্তেজনা, তৌহিদুর রহমানকে সভাপতি না করার দাবি

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উনুখা পাগলা পীর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের একাংশ প্রস্তাবিত সভাপতি প্রার্থী খন্দকার তৌহিদুর রহমানের নাম বাতিল করে বিকল্প প্রার্থী থেকে সভাপতি মনোনয়নের দাবি জানিয়েছেন।
    স্থানীয় সূত্রে জানা যায়, এডহক কমিটির সভাপতি পদের জন্য তিনজনের নামের তালিকায় রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির নেতা খন্দকার তৌহিদুর রহমানকে ১ নম্বর ক্রমিকে এবং আরও দুইজন বিএনপি নেতাকে যথাক্রমে ২ ও ৩ নম্বর ক্রমিকে উল্লেখ করে প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
    এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। তাদের দাবি, খন্দকার তৌহিদুর রহমানকে সভাপতি করা হলে তারা ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন। তবে তালিকার ২ বা ৩ নম্বর ক্রমিকে থাকা যেকোনো একজনকে সভাপতি করা হলে তাদের কোনো আপত্তি থাকবে না বলে জানান তারা।
    স্থানীয়দের দাবি, এর আগেও খন্দকার তৌহিদুর রহমানকে ঘিরে বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয়েছিল। অভিযোগ রয়েছে, তিনি বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষার পরিবেশ ব্যাহত, শিক্ষার্থীদের উদ্দেশে রাজনৈতিক বক্তব্য প্রদান, হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। এসব অভিযোগের প্রেক্ষিতে প্রায় চার শতাধিক শিক্ষার্থী গণস্বাক্ষর করে সলঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল এবং বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়।
    অভিভাবক ও এলাকাবাসীর ভাষ্য, উনুখা পাগলা পীর উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়ের সুনাম, শিক্ষার মান এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিতর্কিত ব্যক্তিকে সভাপতি না করে তালিকায় থাকা অন্য যেকোনো যোগ্য ব্যক্তিকে সভাপতি করে এডহক কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।
    এ বিষয়ে খন্দকার তৌহিদুর রহমানের বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “কিছু জানি না।” এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করেননি।