Blog

  • জনদুর্ভোগ এড়াতে কালভার্টের দাবি ছোট তালতলী গ্রামবাসীর

    জনদুর্ভোগ এড়াতে কালভার্টের দাবি ছোট তালতলী গ্রামবাসীর

    মোঃ জাহিদুল ইসলাম জিহাদী
    ক্রাইম রিপোর্টার

    বিগত ১০০ বছরে কয়েকটি সরকারের পরিবর্তন হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ছোট তালতলী গ্রামের মেহের মৃধা বাড়ির পাশের কমিউনিটি ক্লিনিক ও মসজিদ সংলগ্ন একটি খালের উপর কালভার্ট নির্মাণের।খালের এপার ওপারে প্রায় ২০০ শতাধিক পরিবারের বসবাস।দৈনন্দিন চলাচলের জন্য এলাকাবাসী একটি সাকো তৈরি করে দীর্ঘদিন চলাচল করতেছেন।বর্তমানে সাঁকোটির অবস্থা ও নরভর।যেকোনো সময়ে ভেঙ্গে পরার সম্ভাবনা আছে।এই সাঁকো দিয়ে কোমলমতি শিশুরা প্রতিদিন যাওয়া আসা করে বিদ্যালয়। এলাকার শিশুরা বলেছে আমরা সাঁকো পারাপার হতে অনেক ভয় পাই। মাঝেমধ্যে নদীতে পড়ে যাই ভিজে যাই। খালে পড়ে গেলে সেদিন আর স্কুলে যেতে পারি না। এতে আমাদের লেখাপড়ার ক্ষতি হয়। এলাকার একাধিক লোকের দাবি যাতে এখানে একটি কালভার্ট নির্মাণ করে দেওয়া হয়। শতশত মুসল্লী নামাজ পড়ার জন্য মসজিদে যায়। কমিউনিটি ক্লিনিকে প্রাথমিক নেওয়ার জন্য অনেক মা-বোনেরা যায়। সাঁকোটি নরভর হওয়ার কারণে অনেকেই যেতে ভয় পায়।
    এলাকাবাসীর জনদুর্ভোগের কথা চিন্তা করে অত্র ইউনিয়নের কৃতি সন্তান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলার সভাপতি মোঃ হাফিজুর রহমান খান কালভার্ট নির্মাণের জন্য জনস্বার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন।
    ৮ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন, এখানে একটি কালভার্ট খুবই দরকার। এখান থেকে আমরা অনেক মানুষ চলাচল করি। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যাতে দ্রুত সময়ের মধ্যে এখানে একটি কালভার্ট নির্মাণ করে দেওয়া হয়।

    ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের কৃতি সন্তান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলা সভাপতি মোঃ হাফিজুর রহমান খান বলেন,জনদুর্ভোগ এড়াতে এলাকার মানুষের দাবি এখানে যাতে একটি কালভার্ট নির্মাণ করা হয়। দাবিটি অত্যন্ত যৌক্তিক। আমি ব্যক্তিগতভাবে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে এখানে একটি কালভার্টের ব্যবস্হা করে দেওয়ার চেষ্টা করব। আপাতত চলাচল করার জন্য যে সাঁকোটি আছে সেটি আমি নিজ অর্থায়নে মেরামত করে দিব।আমি আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের সকলের দোয়া ও সমর্থন চাই।আমি আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।

    বরগুনা জেলা প্রশাসক মিজ্ তসলিমা আক্তার বলেন,স্থানীয় লোকজনের দাবিটি অত্যন্ত যৌক্তিক।আমি সদর উপজেলার ইউএনও সাহেবকে বলে দিব পরবর্তীতে এখানে যাতে একটি কালভার্ট নির্মাণের ব্যবস্থা করে দেয়।

  • যুক্তরাজ্য থেকে আইনে স্নাতক ডিগ্রি নিলেন ইউসুফ হোসেন লেনিন

    যুক্তরাজ্য থেকে আইনে স্নাতক ডিগ্রি নিলেন ইউসুফ হোসেন লেনিন

    মোঃ আশরাফুল হক বাবু
    নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

    টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কৃতি সন্তান সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড ব্রিস্টল থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) যুক্তরাজ্যের ব্রিস্টল শহরের বিকন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক এই এল.এল.বি ডিগ্রি অর্জন করেন তিনি। এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গ্রাজুয়েশন সম্পন্ন করার খবর ছড়িয়ে পড়লে, তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান নাগরপুর উপজেলা সংশ্লিষ্ট নেটিজেনরা।

    যুক্তরাজ্যের লন্ডন থেকে ইউসুফ হোসেন লেনিন মুঠোফোনে বলেন, ইউকে থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করতে পেরে মহান সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ এবং অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি নেওয়ার পরিকল্পনা আমার রয়েছে। সবাই দোয়া করবেন আমার জন্য। এই সকল অর্জনকে কাজে লাগিয়ে আমার এলাকার জনসাধারণের কল্যাণে কাজ করতে চাই।

    উল্লেখ্য, নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের বিষমপুর গ্রামের কৃতি সন্তান ইউসুফ হোসেন লেনিন। তিনি দীর্ঘদিন জাতীয় দৈনিক পত্রিকায় সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। তিনি ঢাকা তেজগাঁও কলেজ থেকে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে ২০১৯ সালে বিবিএ (স্নাতক) এবং ২০২১ সালে এমবিএ (স্নাতকোত্তর) সম্পন্ন করেছেন। এছাড়াও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধুবড়িয়া ইউনিয়ন থেকে নিজেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তিনি।

  • ভারী বর্ষণে ঘর হারিয়ে নিঃস্ব সহিদুল মোড়ল, পাশে দাঁড়ালো ডুমুরিয়া উপজেলা প্রশাসন

    ভারী বর্ষণে ঘর হারিয়ে নিঃস্ব সহিদুল মোড়ল, পাশে দাঁড়ালো ডুমুরিয়া উপজেলা প্রশাসন

    টানা অতিরিক্ত বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও হারিয়েছেন খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের কেয়াখালী গ্রামের বাসিন্দা মোঃ সহিদুল মোড়ল (পিতা: জনাব আলী মোড়ল)। ঘর ভেঙে যাওয়ায় পরিবার নিয়ে চরম বিপাকে পড়া এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ডুমুরিয়া উপজেলা প্রশাসন।
    শনিবার (১৮ জুলাই ২০২৬) সকাল ১১ ঘটিকায় ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ক্ষতিগ্রস্ত পরিবারটির মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার কিরণ বালা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    ত্রাণ বিতরণ শেষে ঘটনার বিস্তারিত ও তাদের প্রতিক্রিয়া জানতে মুখোমুখি হয়েছিলেন আমাদের প্রতিনিধি। নিচে সেই আলাপচারিতা ও সাক্ষাৎকারটি হুবহু তুলে ধরা হলো:
    প্রতিবেদক: সহিদুল ভাই, আপনার ঘরের এই অবস্থা কীভাবে হলো? যদি একটু বিস্তারিত বলতেন।
    মোঃ সহিদুল মোড়ল: , কয়েকদিনের একটানা অতিরিক্ত বৃষ্টির কারণে আমার মাটির ঘরটা হঠাৎ করেই হুড়মুড় করে ভেঙে পড়ে। ঝড়ের মতো বাতাস আর বৃষ্টির চোটে ঘরের চাল-দেওয়াল কিছুই রক্ষা করতে পারি নাই। সব শেষ হয়ে গেছে। পরিবার নিয়ে কোথায় দাঁড়াবো, কী খাবো—কোনো দিশা পাচ্ছিলাম না।”
    আজ তো প্রশাসন থেকে আপনাদের সাহায্য দেওয়া হলো। সরকারি এই সহায়তা পেয়ে আপনার কেমন লাগছে?

    মোঃ সহিদুল মোড়ল: “আল্লাহর দরবারে শুকরিয়া। স্যাররা খবর পেয়ে আজ সকালেই আমাদের কাছে ছুটে এসেছেন। এই বিপদের সময় চাল, ডাল আর শুকনো খাবার পেয়ে আমাদের অনেক বড় উপকার হলো। অন্তত দুটা দিন পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে না। আমি সহকারী কমিশনার স্যার ও ভূমি অফিসের সবার কাছে কৃতজ্ঞ।”

    : (সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের উদ্দেশ্যে) এই পরিবারটির পুনর্বাসন বা পরবর্তী সহায়তার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে?

    অমিত কুমার বিশ্বাস (সহকারী কমিশনার, ভূমি): “অতিরিক্ত বৃষ্টির কারণে মোঃ সহিদুল মোড়লের ঘর ভেঙে যাওয়ার খবরটি পাওয়ার পরপরই আমরা দ্রুত সাড়া দিয়েছি। সকাল ১১টায় আমরা এখানে এসে প্রাথমিকভাবে তাঁদের জরুরি খাদ্য সহায়তা ও ত্রাণ পৌঁছে দিয়েছি। দুর্যোগে কোনো মানুষ যেন কষ্টে না থাকে, সেটাই আমাদের লক্ষ্য। আমরা তাঁদের ঘরের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করছি এবং পরবর্তীতে সরকারি নিয়মানুযায়ী ঘর মেরামতের জন্য ঢেউটিন বা গৃহনির্মাণ তহবিলের মাধ্যমে স্থায়ী সহায়তার ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করব।”

    ত্রাণ বিতরণের সময় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা প্রশাসনের এই দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তারা জানান, দুর্যোগের মুহূর্তে প্রশাসনের এমন মানবিক ও দ্রুত সাড়াদান অসহায় পরিবারটিকে নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস জোগাবে।

  • রূপনাই গাছপাড়ায় যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশাল প্রীতি ফুটবল ম্যাচ

    রূপনাই গাছপাড়ায় যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশাল প্রীতি ফুটবল ম্যাচ

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপনাই গাছপাড়া এলাকায় যুব সমাজের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে একটি বিশাল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১৭ জুলাই ২০২৬) বিকেলে রূপনাই গাছপাড়া মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ খেলায় স্থানীয় দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মাঠ উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে।

    প্রীতি এ বিশাল ফুটবল ম্যাচে বিবাহিত একাদশ ও অবিবাহিত একাদশ এই দুটি দল অংশগ্রহণ করেন। খেলাটি ঘিরে এলাকার ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,মোঃ লিয়াকত হোসেন (লাবু), সাবেক যুগ্ম আহ্বায়ক, এনায়েতপুর থানা বিএনপি এবং ৯নং খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুস সালাম, সেক্রেটারি, ৪নং ওয়ার্ড, খুকনী ইউনিয়ন পরিষদ, হাবিবুর রহমান পেদন আকন্দ, সভাপতি, ৪নং ওয়ার্ড, মোঃ হাসান মোল্লা, যুগ্ম আহ্বায়ক, এনায়েতপুর থানা, মোঃ রবুল ফকির, সহ-সভাপতি, ৪নং ওয়ার্ড, মুস্তাকীম বিন জলিল, বিশিষ্ট ব্যবসায়ী, ডা. আব্দুল খালেক, সহ-সভাপতি, ৪নং ওয়ার্ড, মোঃ উজ্জ্বল মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী, মোঃ টিন ফরিদ, বিশিষ্ট ব্যবসায়ী, ডা. জাহিদুল, বিশিষ্ট ব্যবসায়ী, মোঃ নয়ন আকন্দ, বিশিষ্ট ব্যবসায়ী, মোঃ ইকবাল সরকার, বিশিষ্ট শিল্পপতি।

    এছাড়াও অনুষ্ঠানে প্রবাসী অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন— মোঃ কাদের হোসেন (মালয়েশিয়া), মোঃ মোরছালিন (মালয়েশিয়া), মোঃ আবু হুরায়রা (সিঙ্গাপুর), মোঃ জুয়েল হোসেন (সিঙ্গাপুর), মোঃ রিপন হোসেন (মালয়েশিয়া), মোঃ ইউসুফ আলী (সৌদি আরব), মোঃ নুর আলম (সৌদি আরব), মোঃ মেরাজুল ইসলাম (সৌদি আরব) এবং মোঃ সিয়াম সরকার (জাপান)।

    খেলার সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় ছিলেন মোঃ বাবু হোসেন, মোঃ শরীফ আহম্মেদ, মোঃ রাকিব হোসাইন, মোঃ আমির হামজা ও মোঃ তামিম সরকার।

    বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

    উল্লেখ্য, খেলাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় এবং শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

  • খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ফের খানাখন্দ: নোংরা পানিতে ভিজছে পথচারী, সওজের দ্রুত সংস্কারের আশ্বাস

    খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ফের খানাখন্দ: নোংরা পানিতে ভিজছে পথচারী, সওজের দ্রুত সংস্কারের আশ্বাস

    শনিবার ১৮ জুলাই ২০২৬
    খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সংস্কারের কিছুদিন যেতে না যেতেই আবারো দেখা দিয়েছে ছোট-বড় অসংখ্য খানাখন্দ। এতে চরম ঝুঁকিতে পড়েছে যানবাহন চলাচল, আর প্রতিদিন যাতায়াতে পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ। বিশেষ করে মহাসড়কের বালিয়াখালী ব্রিজের আশপাশের অংশ এখন পথচারীদের জন্য এক প্রকার ফাঁদে পরিণত হয়েছে।
    শনিবার (১৮ জুলাই) সকাল ৬টার দিকে বালিয়াখালী ব্রিজের পাশে প্রাতঃভ্রমণে বের হয়ে এক চরম বিব্রতকর ও নোংরা অভিজ্ঞতার মুখোমুখি হন স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব শেখ মাহতাব হোসেন এবং সরকারি চাকুরিজীবী খান জাহান আলী।
    ভুক্তভোগী শেখ মাহতাব হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “সকাল ৬টার দিকে আমরা বালিয়াখালী ব্রিজের পাশ দিয়ে হাঁটছিলাম। এমন সময় খুলনাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস সড়কের একটি বড় গর্তে পপাত খায়। সঙ্গে সঙ্গে গর্তে জমে থাকা কর্দমাক্ত নোংরা পানি ছিটকে এসে আমাদের কাপড়ে পড়ে। সেকেন্ডের মধ্যে আমাদের পুরো শরীর ও পোশাক নোংরা পানিতে নষ্ট হয়ে যায়। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রতিদিন এই সড়কের কারণে হাজারো মানুষকে এমন ভোগান্তির শিকার হতে হচ্ছে।”
    স্থানীয়রা জানান, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া অংশের বালিয়াখালী ব্রিজসহ বেশ কয়েকটি স্থানে বিটুমিন ও পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে ডোবার মতো আকার ধারণ করে। চালকরা গর্তের গভীরতা বুঝতে না পেরে হুট করে ব্রেক কষায় প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। আর পাশ দিয়ে হেঁটে যাওয়া পথচারীদের ওপর নোংরা পানি ছিটকে আসা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
    মহাসড়কের এই বেহাল দশা এবং জনগণের চলমান ভোগান্তি নিয়ে কথা বলা হয়। খুলনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বর্তমান নির্বাহী প্রকৌশলীর মো. আনিসুজ্জামান মাসুদ।
    খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বালিয়াখালী ব্রিজ এলাকাসহ বিভিন্ন স্থানে আবারো বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। কর্দমাক্ত পানির কারণে পথচারীদের কাপড় নষ্ট হচ্ছে, গাড়ি উল্টে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। এ বিষয়ে আপনাদের পদক্ষেপ কী?
    “বিষয়টি আমাদের নজরে এসেছে। বর্ষা মৌসুম এবং অতিরিক্ত মালবোঝাই গাড়ি চলাচলের কারণে মহাসড়কের কিছু কিছু অংশের পিচ দ্রুত নষ্ট হয়ে গর্তের সৃষ্টি হয়েছে। জনগণের এই সাময়িক দুর্ভোগের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।”
    বালিয়াখালী ব্রিজ সংলগ্ন অংশের মতো গুরুত্বপূর্ণ জায়গায় জরুরি ভিত্তিতে কোনো সংস্কার কাজ করা হবে কি না?
    “অবশ্যই। আমরা বসে নেই। মহাসড়কের ডুমুরিয়া ও বালিয়াখালী অংশের গর্তগুলো দ্রুত ভরাট করার জন্য আমাদের একটি টেকনিক্যাল টিমকে আজই (শনিবার) স্পট পরিদর্শনে পাঠানো হচ্ছে। বর্ষার কারণে এখন স্থায়ী কার্পেটিং করা সম্ভব না হলেও, ইট-খোয়া এবং কোল্ড মিক্সড দিয়ে জরুরি ভিত্তিতে গর্তগুলো ভরাট করা হবে, যাতে আজ-কালের মধ্যেই যানবাহন ও পথচারীরা স্বস্তিতে চলাচল করতে পারেন। আর বর্ষা কমলেই স্থায়ীভাবে পুরো সড়কটি পুনরায় সংস্কার করা হবে।”
    স্থানীয় ভুক্তভোগী ও সচেতন মহল মনে করছেন, জোড়াতালির সংস্কার না করে সওজ বিভাগের উচিত বালিয়াখালী ব্রিজ ও সংলগ্ন মহাসড়কের টেকসই উন্নয়ন করা। দ্রুত এই দুর্ভোগের স্থায়ী সমাধান না হলে যেকোনো সময় বড় ধরনের সড়ক দুর্ঘটনার আশঙ্কা করছেন চালক ও পথচারীরা।

  • টেকনাফে হ্নীলা কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ

    টেকনাফে হ্নীলা কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ

    কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের কোনাপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা।
    শনিবার (১৮ জুলাই ২০২৬) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
    বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ হ্নীলার কোনাপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক একটি সিএনজিকে থামার সংকেত দিলে চালক সিএনজিটি ফেলে পালিয়ে যায়।
    পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে।
    কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ইয়াবা ও সিএনজির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
    মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশে মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

  • অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের  বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

    অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

    অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন ও চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের যৌথ উদ্যোগে ১৭ জুলাই বিকাল পাঁচটায় নগরীর লেকসিটি হাউজিং সোসাইটির মাঠে জঙ্গল সলিমপুর, লেকসিটি, আকবরশাহ ও আকবরশাহ ঝিলে বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ৫০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

    এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জান্নাতুল ফেরদৌস বৃষ্টির সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রধান শিক্ষা কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মির্জা মুহম্মদ শহীদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাংগঠনিক ব্যক্তিত্ব রোটারিয়ান এস এম আজিজ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক টুটুল, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সভাপতি মো. শহিদুল ইসলাম, দারিদ্র্যবিমোচন ও মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আকতার হোসেন নিজামী।

    ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মির্জা মুহম্মদ শহীদুল্লাহ বলেন, দীর্ঘ ৪৩ বছরের রেকর্ড ভেঙ্গে এবার ভারী বৃষ্টিপাত হয়েছে। এর ফলে সাধারণ খেটেখাওয়া মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। তাদের দৈনন্দিন আয়-রুজির চরম ব্যাঘাত ঘটেছে এবং জীর্ণ-শীর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে তারা চরম সংকটে পড়েছে। এসব মানুষের কল্যাণে এবং তাদের কষ্ট লাঘবে ত্রাণ বিতরণে এগিয়ে এসে অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন ও গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স একটি মানবিক কাজ করেছে।
    এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ ইয়াছিন ভূঁইয়া, আয়েশা সিদ্দিকা, খুরশিদা খানম, মো. আবদুল মোমেন, মোহাম্মদ রিফাত, মোহাম্মদ তানজিদ, রাহেনা বেগম, জান্নাতুল ফেরদৌস নিহা, নাহিদা সুলতানা নিহা, মুসফিকা আকতার।

    সংক্ষিপ্ত বক্তব্য শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রীর প্যাকেট তুলে দেন।

  • রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

    রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

    লক্ষ্মীপুরের রামগঞ্জে আমেনা আক্তার (২৮) নামের এক প্রবাসের স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ।

    ঘটনাটি ঘটেছে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জামালপুর গ্রামের আব্বাস আলী হাজী বাড়িতে।
    এলাকাবাসী জানান ওই বাড়ির কাতার প্রবাসী মোহাম্মদ মাসুদ রানার স্ত্রী পারিবারিক কলহের জের ধরে শুক্রবার গভীর রাতে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। শুক্রবার সকাল ৮টায় বাড়ির লোকজন তা দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।

    রামগঞ্জ থানার উপপরিদর্শক এসআই আতিক জানান আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত্যু দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেছি। ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্ত অব্যাহতরয়েছে।

  • মধুপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় দুই জন আহত

    মধুপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় দুই জন আহত

    হাফিজুর রহমান
    প্রতিনিধি( মধুপুর) টাঙ্গাইল

    টাঙ্গাইলের মধুপুরে মাদকসেবিকে আটক করে পুলিশ সোপর্দ করার কারণে মাদক ব্যবসায়ীরা হামলা করে দুই যুবককে গুরুতর আহত করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে মধুপুর পৌরশহরের টেংরী গোরস্থান পাড়া এলাকায়। আহতরা হলেন টেংরী গ্রামের মৃত সাধু ফকিরের ছেলে বাদশা ফকির (৫০) ও একই এলাকার হাতেম আলীর ছেলে রতন মিয়া (২২)। স্থানীয় বাসিন্দারা জানান, মধুপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের টেংরী গোরস্থান মোড়ের মৃত আমিনুল ইসলামের স্ত্রী মেরি, ছেলে শুভ, সৌরভ ও স্বাক্ষর সহ সকলেই মাদক ব্যবসা করে থাকেন। তাদের বিরুদ্ধে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে একাধিক মামলা রয়েছে। গত বুধবার ১৫ জুলাই দুপুরে তাদের কাছে মাদক কিনতে আসা কুড়ালিয়া ইউনিয়নের ধলপুর গ্রামের ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে, এলাকাবাসী ও স্থানীয় যুবকরা মাদকসহ আটক করে পুলিশে সোপর্দ করে।
    এই ঘটনায় ক্ষুব্ধ হন টেংরী এলাকার মাদক ব্যবসায়িরা। এই ঘটনার জের ধরে বৃহস্পতিবার ভোরে টেংরী গোরস্থান মোড়ের মৃত আমিনুল ইসলামের স্ত্রী মেরি, বাচ্চু মিয়া ও তার বোন নাহার আক্রমণ করে বলে জানান । এ সময় তাদের লাঠির আঘাতে গুরুতর আহত হন বাদশা ফকির ও রতন মিয়া। স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    এ বিষয়ে মধুপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন (মুসা) জানান, টেংরী গ্রামে মেরি ও তার সন্তানেরা নিয়মিত মাদক ব্যবসা পরিচালনা করে। এসব বিষয়ে একাধিকবার তারা পুলিশের হাতে আটক হয়ে কারাভোগ করেছেন। তাদের বিরুদ্ধে কেউ কিছু বললেই তার উপর তারা চড়াও হয়ে থাকে।
    স্থানীয় বাসিন্দা ও মধুপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, নাজিম উদ্দিন, মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে আইনী পদক্ষেপের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি জোর দাবি জানান।

    আহত ব্যক্তিদের হাসপাতালে দেখতে যান মধুপুর পৌর বি এন পির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, পরে তিনি এ বিষয়ে
    বলেন, মধুপুরে মাদকের ভয়াল থাবায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। মাদকমুক্ত নিরাপদ মধুপুর গড়ার জন্য এবং মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে আপসহীনভাবে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় তিনি মাদক ব্যবসায়ি ও হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
    এব্যাপার মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারি বাড়ানো হচ্ছে বলে জানান। অভিযোগ হাতে পেলেই আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ গ্ৰহন করা হইবে বলে জানান।

  • মামলা তুলে নিতে বাদীকে হুমকি থানায় জিডি

    মামলা তুলে নিতে বাদীকে হুমকি থানায় জিডি

    ঝালকাঠির কাঁঠালিয়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ মেরে ফেলা মামলার আসামীরা বাদীকে মামলা তুলে নিতে হুমকি ও মারধরের অভিযোগ পাওয়া গেছে।

    গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের পশ্চিম চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে।
    আজ শুক্রবার (১৭ জুলাই) সকালে মামলার বাদী সারমিন বেগম বাদী হয়ে থানার একটি সাধারন ডায়েরী করেন। (যার নং-৯০৬)

    সাধারণ ডায়েরি (জিডি) সুত্রে জানাগেছে, উপজেলার পশ্চিম চেঁচরী গ্রামের আবদুস ছত্তার কাজীর সাথে জমি নিয়ে বিরোধ চলছে একই এলাকার বাসিন্ধা ও ঢাকার ব্যবসায়ী মিজানুর রহমান খানের। এর জেরে ২০২৫ সালের ২৯ ডিসেম্বর ভোরে ব্যবসায়ী মিজানুর রহমানের পুকুরে বিষ প্রয়োগ করে দূর্বৃত্তরা। এতে দুই লক্ষ টাকার বিভিন্ন জাতের মাছ মারা যায়। এ ঘটনায় এ বছরের পহেলা ডিসেম্বর ওই ব্যবসায়ীর ছোট বোন সারমিন বেগম বাদী হয়ে আবদুস ছত্তার কাজী, তার ছেলে জিয়া কাজীসহ কয়েকজনকে আসামী করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইনে থানায় একটি মামলা করেন। মামলাটি চলছে। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) আদালতে এ মামলার তারিখের দিন ধার্য্য ছিল। এদিন আসামীরা স্থায়ী জামিনের আবেদন করেন। বাদী পক্ষের কৌশলী এর বিরোধীতা করেন। আসামীরা এতে ক্ষিপ্ত হয়। বিকেলে বাদীকে সামনে পেয়ে মামলা তুলে নিতে বলে। না নিলে মারধর ও জীবন নাশের হুমকি দেয়। প্রতিবাদ করলে বাদী সারমিন ও তার মা আমিরোন নেছাকে পিটিয়ে আহত করার অভিযোগ করা হয় জিডিতে।
    অভিযোগ অস্বীকার করে ছত্তার কাজীর ছেলে বিজিবি সদস্য শহীদুল ইসলাম জিলু কাজী বলেন, বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে (মাছ মারা মামলার বাদী) সারমিন বেগমের ছেলে সিফাত ফরাজী একটি মুঠোফোন দিয়ে কল দিয়ে আমাকে জীবন নাশের হুমকি দেয়। এনিয়ে তাদের সাথে আমাদের ঝগড়া হয়।

    থানার ওসি আবু নাছের রায়হান জানান, সারমিন বেগম নামের মামলার এক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।