সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ফাজিলপুর খেয়াঘাটটি জেলা পরিষদ থেকে বৈধভাবে ইজারা নিলেও ঘাটটির সম্পূর্ণ দখল পাচ্ছেন না ইজারাদার রেজুয়ান করিম। এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি।
জেলা পরিষদের ইজারা দেয়ার নীতিমালা অনুযায়ী ঘাটের অবস্থান থেকে উজানে ০১ মাইল ও ভাটিতে ০১ মাইলের ভিতরে কোন নতুন ঘাট সৃষ্টি করার নিয়ম না থাকলেও বালিজুরী ইউনিয়ন পরিষদের কাছ থেকে ইজারা আনার নামে মাহতাবপুরে একটি খেয়াঘাট সৃষ্টি করে যাত্রীদের কাছ থেকে টোল আদায় করছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। ফলে ঘাটটির সম্পূর্ণ দখল না পাওয়ায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন প্রকৃত ইজারাদার। প্রভাবশালী ওই চক্রকে ফাজিলপুর খেয়াঘাটের সীমানার ভিতরে থাকা মাহতাবপুর ঘাটটিতে টোল আদায় বন্ধ করার কথা বললে তারা ওই ইজাদারকে হুমকি ধামকি দিয়ে মারমুখী হয়ে আক্রমনের চেষ্টা করে। কোন উপায় না পেয়ে তিনি জেলা পরিষদের শরনাপন্ন হলে পরিষদ থেকে সার্ভেয়ার গিয়ে ফাজিলপুর ঘাটের সীমানা নির্ধারণ করে লাল নিশান টাঙ্গিয়ে আসে। এবং যাতে ওই ঘাটটি থেকে টোল আদায় বন্ধ ও দ্রুত উচ্ছ্যেদ করা হয় সেই নির্দেশ দেন সার্ভেয়ার মোঃ এরশাদুল হক। তবে কোন কিছুর তোয়াক্কা না করে এখনো টোল আদায় করছে প্রভাবশালী চক্রটি।
উল্টো ইউনিয়ন পরিষদ থেকে বৈধভাবে ইজারা এনে যাত্রীদের কাছ থেকে টোল আদায় করছেন বলে জানান ইজারা নেয়া আরশাদুল হকের নিয়োগকৃত টোল আদায়কারী কর্মীরা।
এ বিষয়ে জেলা পরিষদের সার্ভেয়ার মোঃ এরশাদুল হক বলেন, নীতিমালা অনুয়ায়ী ইজারা দেয়া ঘাটের অবস্থানের উজান ও ভাটি দুই দিকে দুই মাইলের ভিতরে কোন নতুন ঘাট সৃষ্টি করার নিয়ম নেই, যদি কেউ এটা করে তাহলে সম্পূর্ণ অবৈধ। আমি ফাজিলপুর ঘাটের সীমানা নির্ধারন করে দিয়ে এসেছি। যদি কেউ এ নির্দেশনা না মানে তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বালিজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ার ম্যান আজাদ হোসেন জানান, গত ১০০ বছর ধরে মাহতাবপুর ঘাটটি ইউনিয়ন পরিষদ থেকে ইজারা দেয়া হচ্ছে। এর মধ্যে দুই বছর জোরপূর্বক এই ঘাটটি জেলা পরিষদ ইজারা দিয়েছিলো। এখন আবার ইউনিয়ন পরিষদ ঘাটটি ইজারা দিয়েছে।
এ বিষয়ে জানতে স্থানীয় সরকারের উপ-পরিচালক অসীম চন্দ্র বনিক ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
Blog
-

ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ
-

চকরিয়ায় র্যাব-১৫ এর অভিযানে বন আইন ও এনআই অ্যাক্টের মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম
টেকনাফ, কক্সবাজারকক্সবাজারের চকরিয়ায় র্যাব-১৫ এর বিশেষ অভিযানে বন আইন ও নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের মামলায় সাজাপ্রাপ্ত এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামি নাছির হোসেন (৪০) গ্রেফতার হয়েছেন।
শনিবার (১৮ জুলাই ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব-১৫, সিপিএসসি (কক্সবাজার)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত নাছির হোসেন (৪০) চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকার মৃত গুরা মিয়ার ছেলে।
র্যাব-১৫ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একাধিক মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি নাছির হোসেন ওই এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, অপরাধ দমন এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। -

ঝিনাইদহে তরুণী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার, আদালতে দায় স্বীকার
মোঃ ফজলুল কবির গামা
বিশেষ প্রতিনিধি ঝিনাইদহঝিনাইদহ সদর থানা এলাকায় আফিয়া আক্তার খুশি (২১) নামের এক তরুণীকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মোঃ সাঈদ মেহেদীকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। ঝিনাইদহ সদর থানা ও জেলা ডিবির সাইবার ক্রাইম ইউনিটের একটি যৌথ দল দীর্ঘ অভিযানের পর গত ১৭ জুলাই ২০২৬ তারিখ রাত ০১:০০ ঘটিকায় সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন খালিসাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের পরদিন, অর্থাৎ ১৮ জুলাই ২০২৬ তারিখে আসামি সাঈদ মেহেদী বিজ্ঞ আদালতে ফৌযদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক খুশিকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৩ মে ২০২৬ তারিখে ঝিনাইদহ সদর থানার পাগলাকানাই মোড় সংলগ্ন শাহাদাতিয়া সড়কে জনৈক বেবির বাড়ির একটি ভাড়া কক্ষ থেকে সকাল ০৯:০০ ঘটিকায় আফিয়া আক্তার খুশির লাশ উদ্ধার করা হয়।নিহত খুশি সাতক্ষীরার আশাশুনি থানার আদালতপুর গ্রামের সহিদুল ইসলামের মেয়ে। তিনি ওই বাসাটি ভাড়া নিয়ে সেখানে বসবাস করতেন। এই ঘটনার পরদিন, অর্থাৎ ১৪ মে ২০২৬ তারিখে নিহতের পিতা সহিদুল ইসলাম বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার নম্বর ২৪। মামলায় সাতক্ষীরা জেলার দেবহাটা থানার ঢেপুখালী গ্রামের মোঃ মোশলেম হাজীর ছেলে মোঃ সাঈদ মেহেদীকে আসামি করা হয়।
মামলা দায়েরের পর থেকেই আসামিকে আইনের আওতায় আনতে সক্রিয় ভূমিকা নেয় পুলিশ প্রশাসন। সদর থানার সাব ইন্সপেক্টর রোকনুজ্জামানের নেতৃত্বে এবং সাইবার ক্রাইম ইউনিটের যৌথ সহায়তায় দেশের বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় দীর্ঘ যৌথ অভিযানের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান সনাক্ত করে তাকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করা হয়। আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে এই হত্যাকাণ্ডের ঘটনার মূল রহস্য উদঘাটিত হয়েছে।
-

নতুন ভবনের তোড়জোড়, তবুও সংকটে ঈদগাঁও উপস্বাস্থ্য কেন্দ্র
নানা সীমাবদ্ধতা, তীব্র চিকিৎসক সংকট, নিরাপত্তা ও আবাসন সমস্যার মধ্য দিয়ে কোনো রকমে জোড়াতালি দিয়ে চলছে ঈদগাঁও ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা সেবা কার্যক্রম। উপজেলা স্বাস্থ্য বিভাগের আলাদা কোনো অর্থনৈতিক কোড না থাকায় বেতন-ভাতার অভাব এবং পর্যাপ্ত বসার জায়গা না থাকার কারণে মেডিকেল অফিসাররা অন্যত্র বদলী হয়ে চলে যাচ্ছেন। ফলে এই কেন্দ্রে প্রতিদিন আসা বিপুল সংখ্যক রোগীকে কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। এমনকি এখানে কোনো পরীক্ষা-নিরীক্ষার (ডায়াগনস্টিক) সুযোগ না থাকায় রোগীরা বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালের দিকে ঝুঁকছেন।
নতুন ভবনের তোড়জোড়, পুরনো ভবন অপসারণ
অবশ্য চিকিৎসাসেবার মান বাড়াতে ও অবকাঠামোগত সংকট দূর করতে ইতিমধ্যে পদক্ষেপ নেয়া হয়েছে। ঈদগাঁও উপ-স্বাস্থ্য কেন্দ্রের পরিত্যক্ত তিনটি পুরনো ভবন ভেঙে ফেলা হয়েছে। সেখানে ৫ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যয়ে একটি আধুনিক নতুন ভবন নির্মাণ করা হবে বলে জানা গেছে।
এক ভবনে তিন প্রতিষ্ঠানের হিড়িক
বর্তমানে পরিবার পরিকল্পনা বিভাগ থেকে স্বাস্থ্য বিভাগকে হস্তান্তর করা একটি মাত্র দুই তলা বিশিষ্ট ভবনে গাদাগাদি করে চলছে তিনটি প্রতিষ্ঠানের কার্যক্রম। এই ভবনেই চলছে জালালাবাদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ঈদগাঁও ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের সেবা। পাশাপাশি নতুনভাবে একই ভবনে অনুমোদন দেয়া হয়েছে সদ্য ঘোষিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম পরিচালনারও।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, “নানা সীমাবদ্ধতার মধ্য দিয়েই আমাদের কার্যক্রম চালাতে হচ্ছে। কেন্দ্রে প্রতিদিন রোগীর চাপ খুব বেশি, কিন্তু সে তুলনায় পর্যাপ্ত অফিস করার ব্যবস্থা বা সুযোগ-সুবিধা নেই।”চিকিৎসক ও জনবল সংকট
হাসপাতালটিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৮ জন মেডিকেল অফিসার নিয়োগ দেয়া হলেও বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৩ জন (যার মধ্যে একজন বিডিএস ডাক্তার)। বাকিদের মধ্যে একজনকে জেলা সদর হাসপাতালে সংযুক্ত করা হয়েছে এবং অন্যরা প্রতিকূল পরিবেশ ও বেতন-ভাতার অভাবে অন্যত্র বদলী হয়ে গেছেন। বর্তমানে ২০২৫ সালের অক্টোবর থেকে জালালাবাদ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত মেডিকেল অফিসার রোখসানা আফাজকে এ উপজেলায় স্বাস্থ্য ও পরিবার- পরিকল্পনা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।
অরক্ষিত কম্পাউন্ড ও বর্জ্যের স্তূপ
চিকিৎসা সেবার পাশাপাশি কেন্দ্রটির ভেতরের পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থাও নাজুক। পুরো কেন্দ্রের নিরাপত্তার জন্য ১০ জন আনসার সদস্য থাকার কথা থাকলেও, আবাসন সংকটের কারণে তাদের নিয়োগ দেয়া সম্ভব হচ্ছে না। ফলে মাত্র একজন গার্ডের পক্ষে বিশাল এ কম্পাউন্ডের নিরাপত্তা সামলানো অসম্ভব হয়ে পড়েছে। মেইন গেইটের ব্যবস্থা করা হলেও মাঝেমধ্যে দুষ্কৃতকারীরা তার তালা ভেঙে ফেলে কিংবা গাম লাগিয়ে নষ্ট করে দেয়। এছাড়া হাসপাতালের কম্পাউন্ডের ভেতরেই রয়েছে বড় বড় দুটি ময়লার স্তূপ, যা পরিবেশকে দিন দিন আরো অস্বাস্থ্যকর করে তুলছে।
ঈদগাঁও উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার- পরিকল্পনা কর্মকর্তা রোখসানা আফাজ জানান, তিনি অতিরিক্ত দায়িত্বে থাকায় সীমিত সাধ্যের মধ্য দিয়ে তাকে কার্যক্রম চালাতে হচ্ছে।
তিনি এ কেন্দ্রে যোগদানের পর মেইন গেট স্থাপন করে কার্যক্রমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছেন।
তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা সংক্রান্ত প্রয়োজনীয় দাপ্তরিক চিঠি চালাচালি অব্যাহত রাখবেন বলে জানান।
একটি ভবনে তিনটি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, আবাসনের ব্যবস্থা না থাকায় প্রয়োজনীয় নিরাপত্তা রক্ষী নিয়োগ করা যাচ্ছে না।
জনগণের সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে এ উপ-কেন্দ্রের উন্নয়নে তিনি যথাযথ আন্তরিকতার সাথে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করবেন।কক্সবাজার সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিটু চন্দ্র শীল বলেন, ঈদগাঁও উপস্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের জন্য সরকারের স্বাস্থ্য অধিদপ্তর ৫ কোটি ৩৫ লক্ষ টাকা বরাদ্দ করেছে। টেন্ডারের মাধ্যমে পরিত্যক্ত তিনটি পুরনো ভবন ভেঙ্গে ফেলা হচ্ছে। স্বাস্থ্য প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে নতুন টেন্ডার আহবানের মাধ্যমে নয়া ভবনের নির্মাণ কার্যক্রম শুরু করা হবে।
তার মতে, বিশ্ব ব্যাংকের ‘ইন্টারন্যাশনাল সাপোর্ট অরগানাইজেশন প্রকল্প সরকারের অনুমতিক্রমে নতুন ভবনের নির্মাণ কার্যক্রম বাস্তবায়ন করবে। তবে বাজেটের সমুদয় টাকা বাংলাদেশ সরকারের তহবিল (জিওবি) থেকে মঞ্জুর করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।সিভিল সার্জন এসব কিছুর ব্যবস্থাপনা করছেন।ইতোপূর্বে ঈদগাঁও উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা এ কর্মকর্তা আরো জানান, নতুন ভবনটির নির্মাণ কার্যক্রম শেষ হলে বিধিমতে সেখানে কনসালটেন্ট, মেডিকেল অফিসার নিয়োগ সহ ডেলিভারি, গর্ভবতী, মা ও শিশুর সেবা এবং বহির্বিভাগের কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হবে।
তবে উপ-স্বাস্থ্য কেন্দ্র ৫০ শয্যার বা বিশেষায়িত হাসপাতাল না হওয়ায় এতে রোগী ভর্তি করা যাবে না। তবে আগ্রহীরা বহির্বিভাগ থেকে সেবা নিতে পারবেন।নিয়োগকৃত মেডিকেল অফিসাররা অন্যত্র চলে যাচ্ছেন-এ বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, জীবনের প্রথম সরকারি চাকরিতে বেতন- ভাতা না পেলে মনে কষ্ট তো লাগবে।
তবে এ উপজেলায় অর্থনৈতিক বেতন কোড চালু হলে নতুনভাবে পুনরায় জনবল নিয়োগ দেয়া হবে। তিনি এ সংক্রান্ত প্রস্তাবনা অনেক আগেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পৌঁছানো হয়েছে বলে জানান।পুরনো ভবন গুলো ভেঙ্গে ফেলা এবং নতুন ভবন নির্মাণ প্রসঙ্গে কক্সবাজার জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ছাবের বলেন, পরিত্যক্ত তিনটি ভবন ভেঙ্গে ফেলা হচ্ছে। ঈদগাঁও ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণ করা হবে।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এসব বিষয় দেখভাল করছে।
তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের অর্থায়নে এবং স্বাস্থ্য প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে নতুন ভবন নির্মাণ কার্যক্রম বাস্তবায়িত হবে। জেলা সিভিল সার্জন অফিস, ঈদগাঁও ও কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার- পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় নতুন ভবনটি বুঝে নেবে।তবে ভবন নির্মাণে অর্থায়ন, বাস্তবায়ন কার্যক্রম তত্ত্বাবধান, টেন্ডার আহ্বানসহ বিধি মোতাবেক অন্যান্য কার্যক্রমের ব্যাপারে পরবর্তীতে আস্তে আস্তে জানা যাবে বলে উত্তর দেন তিনি।
-

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিচাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার রেলবাগান হাড্ডিপট্টি এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে।
অভিযানে আটক ব্যক্তি হলেন মো. কুতুব (৪৫)। তিনি মৃত মঞ্জুর আলীর ছেলে এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রেলবাগান হাড্ডিপট্টি গ্রামের বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, এ ঘটনায় পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আটক আসামীর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। -

ঢাবিতে অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘লিটারেচার সম্মাননা-২০২৬’ উদযাপন
বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি:অনলাইনভিত্তিক সাহিত্য সংগঠন গুলোর সমন্বয়ে গঠিত অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘লিটারেচার সম্মাননা-২০২৬’ বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি,কবি ও পুষ্টিবিদ ডা. আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি)-এর মহাপরিচালক মো: আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কবি ও গবেষক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ। প্রধান আলোচক ছিলেন কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক মো: মোসলেহ উদ্দিন, কবি, সংগঠক ও সাংবাদিক মো: বেল্লাল হাওলাদার, কবি ও সংগঠক ফারুক মোহাম্মদ জাহাঙ্গীর, কবি ও সংগঠক মো: আমির হোসেন, কবি ও সংগঠক জহিরুল হক বিদ্যুৎ, কবি ও গবেষক মো: বেলায়েত হোসেনসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাহিত্য সংগঠক, কবি, লেখক, সাহিত্য-সারথী, সংবাদকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
অনুষ্ঠানে সাহিত্য ও মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দুটি সাহিত্য সংগঠনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া তাৎক্ষণিক কবিতা রচনা প্রতিযোগিতায় বিজয়ী তিনজন কবিকে সম্মাননা এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিনজনকে পুরস্কার দেওয়া হয়। একই সঙ্গে লিটারেচার সাহিত্য সম্মাননা, মানবিক ব্যক্তিত্ব সম্মাননা, সব্যসাচী লেখক সম্মাননা এবং সাংবাদিক সম্মাননা প্রদান করা হয়।
এদিন সদ্য প্রকাশিত দুটি গ্রন্থ—‘জীবন নদীর বাঁকে’ এবং ‘আগুনের শহর’—এর মোড়ক উন্মোচন করা হয়। এ উপলক্ষে উপস্থিত অতিথিরা গ্রন্থ দুটির লেখকদের শুভেচ্ছা -শুভকামনা ও অভিনন্দন জ্ঞাপন করেন এবং বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে নতুন লেখকদের এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা পর্বে বক্তারা বলেন, বর্তমান সময়ে অনলাইনভিত্তিক সাহিত্যচর্চাকে গতিশীল, সুসংগঠিত ও দেশব্যাপী বিস্তৃত করতে অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের বিভিন্ন অনলাইন সাহিত্য সংগঠনকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করে সৃজনশীল সাহিত্যচর্চা, মানবিক মূল্যবোধ, পারস্পরিক সম্প্রীতি এবং সাংস্কৃতিক বিকাশে সংগঠনটির অবদান প্রশংসনীয়। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক, কবি, কথাসাহিত্যিক ও সংগঠক মো: আমিনুল ইসলাম এবং সমন্বয়ক নাসরীন আক্তার নীলা। প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনটি দেশের বিভিন্ন অঞ্চলের সাহিত্যপ্রেমী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিদের অংশগ্রহণে উৎসবমূখর আবহে মিলনমেলায় পরিণত হয়।
-

তথাকথিত গ্রাম ডাক্তার কোটালিপাড়ায় সেকেলে পদ্ধতিতে চিকিৎসা সেবা দিচ্ছেন
জেলার কোটালিপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া বাজারে মো: আশরাফ (৫০) নামে একজন তথাকথিত গ্রাম ডাক্তার অবৈধভাবে ফার্মেসী পরিচালনাসহ চিকিৎসা সেবা প্রদান করছেন দীর্ঘদিন ধরে। তার ফার্মেসীতে কোন সাইনবোর্ড নেই। তিনি কোনো রোগীকে চিকিৎসাপত্র না দিয়ে সরাসরি ওষুধ প্রদান করেন।
তথাকথিত ওই গ্রাম ডাক্তার মো: আশরাফ ফার্মেসীতে বসেই বিভিন্ন বয়সী রোগীদের
অপারেশান করেন।
গতকাল শনিবার দুপরে সরেজমিন ওই গ্রাম ডাক্তারের ফার্মেসীতে গিয়ে দেখা গেছে তিনি মেঝেতে বসে একটি শিশুর থুতনীর ক্ষতস্থানে সেলাই করছেন। এসময় তার ছেলে আব্দুল্লাহ মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে ধরে রাখেন আলোর স্বল্পতা মেটাতে।
এধরনের চিকিৎসা সেবা প্রদান বৈধ কিনা বা স্বাভাবিক কিনা তা জানতে চাইলে মো: আশরাফ বলেন, আমি একজন পল্লী চিকিৎসক। আমার চিকিৎসা সংক্রান্ত সকল সেবা প্রদানের প্রশিক্ষণ নেয়া আছে। আমার পল্লী চিকিৎসক হিসেবে প্রশিক্ষণের সার্টিফিকেট আছে। ফার্মেসী পরিচালনার জন্য ড্রাগ লাইসেন্স বা ফার্মাসিস্ট হিসেবে প্রশিক্ষণের সার্টিফিকেট আছে। এই ছোট বাজারে সাইনবোর্ড না দিলেও চলে তাই দেয়া হয়নি।
গ্রাম ডাক্তার মো: আশরাফ সকল কাগজাদি হালনগাদ নবায়ন আছে বলে দাবী করলেও তিনি কোনো ড্রাগ লাইসেন্স, গ্রাম ডাক্তার প্রশিক্ষণের সার্টিফিকেট, ফার্মাসিস্ট কোর্সের সার্টিফিকেট ইত্যাদি দেখাননি।
এ ব্যাপারে জানতে চাইলে গোপালগঞ্জের ওষুধ তত্ত্বাবধায়ক মো: ফজলুল হক বলেন,আমি গোপালগঞ্জে সদ্য যোগদান করেছি। অনেক কিছু এখনও সামলে নিতে পারিনি। সকল ফার্মেসীতে সাইনবোর্ড থাকা বাধ্যতামুলক। কোনো ফার্মাসিস্ট তার পরিচালিত ফার্মেসীতে কোনো রোগীর অপারেশন করতে পারবে না। এধরনের কোনো নিয়ম নেই। এটা আইনত দন্ডনীয় অপরাধ। জেলার মধ্যে মুলত সিভিল সার্জনের কার্যালয় অবৈধভাবে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে কিনা তা নিয়ন্ত্রণ করে থাকে। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। -

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন
চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সভা ও নতুন কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় আম গবেষণা কেন্দ্রের সামনে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. আবুল কাসেম। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের উপদেষ্টা মো. রবিউল ইসলাম। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন আলহাজ্ব শহীদ হাবিবুল্লাহ আল মাহমুদ, ভাইস-চেয়ারম্যান পদে মো. এনামুল হক নাসিম, মহাসচিব পদে মো. শাহীন আকতার, যুগ্ন -মহাসচিব পদে মো. ইমাম হাসান জুয়েল, কোষাধ্যক্ষ পদে মো. আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক পদে মো. রিপন আলী, তথ্য ও প্রচার সম্পাদক পদে মো. বিপ্লব হাসান এবং সদস্য হিসেবে নির্বাচিত হন মাহিদুল ইসলাম ফরহাদ ও মনিরুল ইসলাম মুনির। সভায় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সদস্যদের মাসিক চাঁদা নিয়মিত পরিশোধসহ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। -

ঝালকাঠির কাঁঠালিয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের নগর এবং গ্রামের জীবন যাত্রার আধুনিকীকরন প্রকল্পের আওতায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নির্বাচিত সারা বাংলাদেশের মধ্যে ১০৪ টি উপজেলার ৫২০টি নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাব রুমে আজ (১৮) জুলাই সকাল ৯ টায় ৩ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী জমাদ্দার।
বক্তারা বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তিতে দক্ষ হওয়া অপরিহার্য। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা কম্পিউটারের মৌলিক বিষয়, ইন্টারনেট ব্যবহার এবং ডিজিটাল নিরাপত্তার বিষয়ে বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে পারবে, যা তাদের ভবিষ্যতে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রশিক্ষনে প্রতিটি বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেনীর মোট ৩০ জন শিক্ষার্থীকে ১৫ ঘন্টা ব্যাপী প্রশিক্ষন দেয়া হবে এবং প্রত্যেককে ৬৫০ টাকা হারে আর্থিক সেবা নগদ এর মাধ্যমে শিক্ষার্থীর প্রদত্ত হিসাব নম্বরে প্রদান করা হবে।
এছাড়াও পর্যায়ক্রমে উপজেলার কাঁঠালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, চেঁচরীরমপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বলতলা মাধ্যমিক বিদ্যালয়, কে বি কে মাধ্যমিক বিদ্যালয়সহ ৫ টি মাধ্যমিক বিদ্যালয়ে ৩০ জন করে মোট ১৫০ শিক্ষার্থীদের মধ্যে প্রশিক্ষন প্রদান করা হবে।
শিক্ষার্থীদের মাঝে এই প্রশিক্ষণকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
-

টাঙ্গাইলের ধনবাড়ীতে মেধা’বিকাশ পাঠাগার কর্তৃক আয়োজিত মাদকবিরোধী প্রীতি ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।
রাকিব হাসান, টাংগাইল
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক সক্ষমতা অর্জনের গুরুত্বকে নির্দেশ করে। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে, টাংগাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের মেধা’বিকাশ পাঠাগার কর্তৃক আয়োজিত ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।১৮ জুলাই রোজ শনিবার বিকাল ৪ টা। স্থানঃ কছিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ ধনবাড়ী, টাংগাইল।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবসমাজের আইকন সাবেক ছাএনেতা ও ধনবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব এবং মুশুদ্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী – আলী আল- শাফী রিমু । ও সভাপতিত্ব করেন,মুশুদ্দি ইউনিয়ন বিএনপি সভাপতি, বদিউজ্জামান (মোরাদ)। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আমিনুল ইসলাম (লাল মিয়া) সাধারণ সম্পাদক, মুশুদ্দি ইউনিয়ন কৃষকদল। মোঃ ফরহাদ হোসেন, সাবেক সভাপতি ৩নং ওয়ার্ড বিএনপি। মোঃ শাহজাহান আলী সভাপতি ৯নং ওয়ার্ড বিএনপি। মোঃ শাহিনুর ইসলাম (শাহিন কাজী) সদস্য মুশুদ্দি ইউনিয়ন বিএনপি ও সাবেক সভাপতি ৯নং ওয়ার্ড বিএনপি। মোঃ সাজ্জাদ হোসেন খান (সুজন) ভারপ্রাপ্ত আহবায়ক, ধনবাড়ী উপজেলা ছাএদল ও মোঃ আঃ মান্নান খান (বাদল) সদস্য, ধনবাড়ী উপজেলা যুবদল।
উক্ত খেলাটি পরিচালনা করেন,মোঃ আব্দুল হাকিম (সুজন) সভাপতি, মেধাবিকাশ পাঠাগার। ভাইঘাট বনাম মুশুদ্দি ম্যাচটি ২ – ০ গোলে মুশুদ্দিকে হারিয়ে ভাইঘাট চ্যাম্পিয়ন হয়।বক্তব্যে, প্রধান অতিথি আলী আল-শাফী রিমু বলেন, যুব সমাজ ও তরুন প্রজন্ম কে মাদক এবং অনৈতিক কাজ থেকে বিরত রাখতে এ ধরনের খেলাধুলা ও নানা রকম সামাজিক কাজ অব্যাহত থাকবে। এবং তিনি এ ধরনের কাজে তরুনদের পাশে সবসময় থাকবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হন।