Blog

  • পুলিশে ব্যাপক রদবদল, সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন

    পুলিশে ব্যাপক রদবদল, সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন

    পুলিশ প্রশাসনের শীর্ষ ও মাঠপর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) থেকে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ২১ জন কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। এ রদবদলের অংশ হিসেবে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মুশফেকুর রহমানকে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পদোন্নতিপ্রাপ্ত ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।এছাড়া চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামানকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ টেলিকমে এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদকে অতিরিক্ত আইজিপি হিসেবে হাইওয়ে পুলিশে পদায়ন করা হয়েছে।রদবদলের আওতায় প্রলয় চিসিমকে পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) নোয়াখালীর ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এফডিএমএন কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গণিকে পিটিসি রংপুরে এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি এ কে এম মোশাররফ হোসেন মিয়াজীকে পিটিসি খুলনায় ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতেই এ বদলি ও পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • নতুন মামলায় গ্রেপ্তার মিষ্টি সুবাস বললেন, ‘কথা বললেই জামিন আটকে যাচ্ছে’“মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছি।

    নতুন মামলায় গ্রেপ্তার মিষ্টি সুবাস বললেন, ‘কথা বললেই জামিন আটকে যাচ্ছে’“মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছি।

    মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে গ্রেফতার হইতে হয়,এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, আমি সেই অপরাধে অপরাধী হতে চাই।জুলাই আন্দোলেন কেন্দ্রিক এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে আদালতে দাঁড়িয়ে মডেল মোসা. সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাস বলেন, তিনি কথা বললেই তার ‘জামিন আটকে যাচ্ছে’।ঢাকার আশুলিয়া থানার এক হত্যাচেষ্টা মামলায় এদিন মিষ্টি সুবাসকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে রোববার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন।মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই সাইফুল ইসলাম গত ২৪ জুন মিষ্টি সুবাসকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখে এদিন।এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে এসআই বিশ্বজিৎ দেবনাথ আসামিকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন।মিষ্টি সুবাসের পক্ষে অ্যাডভোকেট গোলাম রাব্বানী গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন।তিনি বলেন,”গত ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার হয় মিষ্টি সুবাস। এরপর তাকে দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দুই মামলায় জামিন পান তিনি। গত ২৩ জুন জামিননামা হাজতখানায় পাঠানো হয়। পরদিন তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর দেখানোর আবেদন করা হয়। ঘটনার সাথে তিনি জড়িত না। তাকে গ্রেপ্তার না দেখানোর প্রার্থনা করছি।”এরপর আদালতের অনুমতি নিয়ে মিষ্টি সুবাস বলেন, “আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতনী। বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানতে স্মৃতিসৌধে গিয়েছিলাম। কথা বললেই জামিন আটকে যাচ্ছে। “তিনি বলেন, “৫ অগাস্টের আগে দল/দেশ নিয়ে কিছু বলতাম না। ৫ অগাস্টের পর দেখলাম মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলছে। এরপর থেকে আমি বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছি। এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, আমি সেই অপরাধে অপরাধী হতে চাই।”তার একজন শিশু সন্তান রয়েছে রয়েছে জানিয়ে এই মডেল শিশুটির বিষয়টি বিবেচনা করতে বলে আদালতকে।পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় এবং তাকে কারাগারে পাঠানো হয় বলে আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী জানিয়েছেন।আদালত থেকে কারাগারে নেওয়ার পথে মিষ্টি সুবাস বলেন, “বারবার আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আমি আর কথা বলব না। কথা বললে আমাকে বারবার আটকে দিচ্ছে। আমার কি অপরাধ আমি জানি না। কোন অপরাধে বারবার আমাকে মিথ্যা মামলা দেয়া হচ্ছে। আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান। এটা আমার বড় অপরাধ। একের পর এক মামলা দিয়ে আটকে রেখেছে।”মামলার অভিযোগ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ৮ অগাস্ট বিকেলে সাড়ে ৩ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় গুলিবিদ্ধ হন শাকিল বাবু নামে এক যুবক। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে একই বছরের ২৫ অগাস্ট আশুলিয়া থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

  • আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে, দাবি ঘানার আলোচিত তান্ত্রিকের

    আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে, দাবি ঘানার আলোচিত তান্ত্রিকের

    ইংল্যান্ড-ঘানা ম্যাচে গ্যালারিতে সাদা পাউডার ছিটিয়ে আলোচনায় আসা ঘানার তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম আবারও আলোচনার কেন্দ্রে। এবার তার দাবি, বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখাবে নবাগত কেপ ভার্দে।এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে এক সাক্ষাৎকারে বোন্সাম বলেছিলেন, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ওপর তিনি কালো জাদুর অভিশাপ দিয়েছেন। তার ভাষ্য ছিল, সেই অভিশাপের কারণে কেইন ম্যাচে কোনোভাবেই গোল করতে পারবেন না।ম্যাচের ফলাফলের সঙ্গে তার দাবির অদ্ভুত মিলও দেখা যায়। হ্যারি কেন সেদিন গোল করতে পারেননি, এমনকি প্রথমার্ধে লক্ষ্যে কোনো শটও নিতে পারেনি ইংল্যান্ড। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ে শেষ হয় ম্যাচটি। যদিও এর সঙ্গে বোন্সামের দাবির কোনো প্রমাণিত সম্পর্ক নেই।আন্তর্জাতিক সংবাদ স্থানীয় সংবাদই-পেপার অ্যাক্সেসCity & Local Guidesএবার এক সাক্ষাৎকারে বোন্সাম আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, ‘কেপ ভার্দেই আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বিদায় করবে।’ তবে এই ম্যাচকে ঘিরে তিনি কোনো ধরনের কালো জাদু বা বিশেষ আচার-অনুষ্ঠান করবেন কি না, সে বিষয়ে কিছু জানাননি।আগামী ৪ জুলাই মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। নিজেদের প্রথম বিশ্বকাপেই দুর্দান্ত রক্ষণভাগ ও গোলকিপিংয়ের নৈপুণ্যে নজর কেড়েছে আফ্রিকার দেশটি। গ্রুপ পর্বে স্পেন ও সৌদি আরবকে গোলশূন্য ড্রয়ে আটকে দেওয়ার পাশাপাশি উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে কেপ ভার্দে।

  • সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা-জবাবদিহি বাড়াতে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক 

    সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা-জবাবদিহি বাড়াতে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক 

    সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন জোরদারে বাংলাদেশকে ২৫ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। এ অর্থ দিয়ে পরিসংখ্যান, কর প্রশাসন, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা, সরকারি ক্রয় এবং নিরীক্ষা ব্যবস্থার আধুনিকায়নে পাঁচটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে ডিজিটাল রূপান্তর ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হবে।রোববার (২৮ জুন) এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়। গত বছরের ১২ জুন বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ ২৫ কোটি মার্কিন ডলারের এ প্রকল্প অনুমোদন করে।বিশ্বব্যাংক জানায়, বাংলাদেশের উচ্চাভিলাষী উন্নয়ন লক্ষ্য অর্জন, দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির জন্য শক্তিশালী সরকারি প্রতিষ্ঠান, অধিক স্বচ্ছতা এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অপরিহার্য। তবে সরকারি অর্থ ব্যবস্থাপনা, তথ্যব্যবস্থা, সরকারি ক্রয় ও রাজস্ব আহরণে বিদ্যমান দুর্বলতা এখনো দক্ষতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে বড় বাধা হয়ে রয়েছে।এ বাস্তবতায় স্ট্রেনথেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (সিটা) প্রকল্পের মাধ্যমে সরকারের মূল পাঁচটি প্রতিষ্ঠানকে আধুনিকায়নে সহায়তা করবে বিশ্বব্যাংক।

  • শিল্পী সমিতির নির্বাচন : মুক্তির পক্ষে ওমর সানী

    শিল্পী সমিতির নির্বাচন : মুক্তির পক্ষে ওমর সানী

    রুমানা ইসলাম মুক্তি ও ওমর সানী ফের জমজমাট বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। কারণ সামনেই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। আর বরাবরই এই সংগঠনের নির্বাচন ঘিরে জমে ওঠে চলচ্চিত্রপাড়া। এবার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন রুমানা ইসলাম মুক্তি। শিল্পীদের কাছ থেকে সাড়াও পাচ্ছেন বেশ।এবার মুক্তির পক্ষে সমর্থন দিলেন জনপ্রিয় নায়ক ওমর সানী, জানিয়েছেন শুভকামনা। মজার ব্যাপার হলো, ১৯৯২ সালে ‘চাঁদের আলো’ ছবির মাধ্যমেই অভিষেক হয়েছিল ওমর সানী ও মুক্তির। ফলে তাদের মধ্যে হৃদ্যতা বেশ পুরনো।এফডিসিতে এসে মুক্তিকে সমর্থন জানিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ওমর সানী বলেন, ‘ও (মুক্তি) আমার প্রথম সিনেমার নায়িকা। আমি মুক্তিকে আশীর্বাদ দিতে এফডিসিতে এসেছি। আমি যদি এটা না করি তাহলে আমার কর্মজীবনের সঙ্গে গাফলতি হবে। আমি চাই মুক্তি ভালো কিছু করুক।মুক্তির সঙ্গে একই প্যানেলে সভাপতির পদে লড়বেন অভিনেতা-ফাইট ডিরেক্টর আরমান। তাকে নিয়ে ওমর সানীর মন্তব্য, ‘আরমান ভাইয়ের সান্নিধ্যে থেকেই আমরা অনেক বড় হয়েছি। শিল্পী সমিতি একটা সময় গিয়ে ভঙ্গুর অবস্থায় ছিল। জোরজবরদস্তির মায়াজাল তৈরি হয়েছিল। গত ১০ বছরে দু-একবার এরকম অনেক ফ্লাকচুয়েট হয়েছে। রীতিমতো জোরজবরদস্তির একটা রাজত্ব কায়েম হয়েছিল। সেটা এবার নেই। মুক্তির জায়গাটা অনেক উজ্জ্বল দেখতে চাই। আমি ওপেন মুক্তির জন্য সঙ্গে আছি। যারা যারা মুক্তির প্যানেলে আছে তাদের জন্য শুভকামনা।’সামাজিক যোগাযোগ মাধ্যমেও মুক্তির পক্ষে প্রচারণা চালাচ্ছেন সানী। ‘চাঁদের আলো’ সিনেমার একটি পোস্টার ও মুক্তির ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আমার প্রথম সিনেমার নায়িকা, শ্রদ্ধেয় আনোয়ারা খালার সুযোগ্য কন্যা মুক্তি শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছে। ওর জন্য আমার মন থেকে অনেক দোয়া ও শুভকামনা রইল।’এদিকে ওমর সানীর সমর্থন পেয়ে প্রতিক্রিয়ায় মুক্তি বলেন, ‘সমুদ্রের যেমন কূলকিনারা নেই, এই খুশিরও তেমন কূলকিনারা নেই। আমার প্রথম সিনেমার নায়ক ওমর সানী ভাই। আমাকে দোয়া দিতে তিনি এসেছেন। তিনি আগে থেকেই দোয়া দিয়েছেন। এবার গণমাধ্যমের সামনে দিলেন। তাকে পাশে পেয়ে আমি ভীষণ খুশি।প্রখ্যাত অভিনেত্রী আনোয়ারার মেয়ে মুক্তি। দীর্ঘদিন রুপালি পর্দা থেকে দূরে থাকলেও চলচ্চিত্রের মানুষদের সুখে-দুঃখে তাকে পাশে দাঁড়াতে দেখা যায়। এবার সাংগঠনিকভাবে কতদূর যেতে পারেন, সেটাই দেখার বিষয়।

  • নিম্ন আয়ের মানুষের জন্য এক লাখ ফ্ল্যাট নির্মাণ করা হবে: গৃহায়নমন্ত্রী

    নিম্ন আয়ের মানুষের জন্য এক লাখ ফ্ল্যাট নির্মাণ করা হবে: গৃহায়নমন্ত্রী

    দেশের নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে রাজধানীসহ বিভিন্ন এলাকায় প্রায় এক লাখ সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে বিভিন্ন শহরে ভাড়াভিত্তিক আবাসন সুবিধা সম্প্রসারণেও নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। রোববার জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।মন্ত্রী বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রণীত ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) ২০২২-২০৩৫ এ নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে কড়াইল বস্তিসহ ৫৮টি স্থান চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রায় এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে।তিনি জানান, গাজীপুরের টঙ্গীর দত্তপাড়ায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মালিকানাধীন ৯৮ একর জমিতে পর্যায়ক্রমে সীমিত আয়ের মানুষের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।এ ছাড়া উন্নয়ন সহযোগী সংস্থার অর্থায়নে রাজশাহী, দিনাজপুর, বরিশাল, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও পৌরসভা এলাকার প্রায় ৩৭টি বস্তিতে বসবাসরত স্বল্প আয়ের মানুষের জীবনমান উন্নয়নে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে।মন্ত্রী আরও জানান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ পদ্মা আবাসিক এলাকার ৫৭৮ নম্বর প্লটে ১৬টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে। একইভাবে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ হরিণটানা মৌজার প্রায় আট একর জমিতে স্বল্প আয়ের মানুষের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে।এদিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) আওতাধীন সল্টগোলা এলাকায় চউকের মালিকানাধীন প্রায় ৮৩ কাঠা জমিতে স্বল্প আয়ের মানুষের জন্য মাসিক ভাড়াভিত্তিক আবাসনের ব্যবস্থা করতে স্ব-অর্থায়ন অথবা সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে একটি প্রকল্পের প্রস্তাব বিবেচনাধীন রয়েছে বলে জানান গৃহায়নমন্ত্রী।

  • ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল দাবি বিএনপি সংসদ সদস্য

    ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল দাবি বিএনপি সংসদ সদস্য

    বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন জাতীয় সংসদে প্রচলনে থাকা ১০০০ টাকা ও ৫০০ টাকার নোট বাতিল করার দাবি জানিয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাজদের জমানো অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফেরাতে, মানিলন্ডারিং প্রতিরোধ এবং কালো টাকার উৎস বন্ধ করার জন্য তিনি এই প্রস্তাব করেছেন।‘আর অর্থ যেখানে নিরাপদ মনে হয়, সেখানেই চলে যায়’ বলেও সংসদে উল্লেখ করেন মাহবুব উদ্দিন খোকন। একই সঙ্গে তিনি দেশে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্যাংক রয়েছে উল্লেখ করে ব্যাংকের সংখ্যা কমানোরও আহ্বান জানান।

  • সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি

    সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি

    সিলেট ও কুমিল্লায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।এরমধ্যে সিলেট জেলার ডিসি নিয়োগ পেয়েছেন কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসান।অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতারকে কুমিল্লার ডিসি করা হয়েছে।

  • অরক্ষিত বরুড়া পৌরসভা বাজার, একের পর এক চুরিতে ব্যবসায়ীদের পিঠ দেয়ালে

    অরক্ষিত বরুড়া পৌরসভা বাজার, একের পর এক চুরিতে ব্যবসায়ীদের পিঠ দেয়ালে

    একটি সচল ও ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্রের প্রাণভোমরা হলো তার নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু কুমিল্লার বরুড়া পৌরসভা বাজারের বর্তমান চিত্রটি দেখলে মনে হবে, অপরাধীদের কাছে এই নিরাপত্তা ব্যবস্থা যেন এক মস্ত বড় তামাশা। গত ৯ জুনের বড় ধরনের চুরির রেশ কাটতে না কাটতেই আজ ২৮ জুন (রবিবার) ভোরে বাজারের পশ্চিম এলাকায় আবারো এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। একের পর এক এমন চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ, চরম নিরাপত্তাহীনতা এবং আতঙ্ক বিরাজ করছে। প্রশ্ন উঠেছে, আমরা কি তবে চোর চক্রের মর্জির ওপর ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রাখব?সর্বশেষ আজ ২৮ জুন (রবিবার) ভোর বেলায় বরুড়া পশ্চিম বাজারের “নুরহান টেলিকম এন্ড কম্পিউটার” দোকানে চুরির ঘটনা ঘটে। ভোরের আলো ফোটার ঠিক আগ মুহূর্তে, চোর চক্র সুযোগ বুঝে দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ভেতরে থাকা সবকটি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। প্রকাশ্য দিবালোকের ঠিক আগ মুহূর্তে এমন একটি চুরির ঘটনা বাজারের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে বড় ধরনের কাঠগড়ায় দাঁড় করিয়েছে।এর আগে গত ০৯ জুন ২০২৬ (মঙ্গলবার) দিবাগত গভীর রাতে বরুড়া বাজারের থানা রোড মধ্যম বাজার কাপুড়িয়া পট্টিতে এক যোগে ‘স্বর্ণ নিকেতন’, ‘ব্রজান্দ বস্ত্রালয়’ এবং ‘বাসন্তি বস্ত্রালয়’ এই তিনটি বড় ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছিল। চোর চক্রটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে দোকানগুলোর ওপরের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং মূল্যবান কাপড় লুটে নেয়।সবচেয়ে আশ্চর্যের এবং উদ্বেগের বিষয় হলো, ঘটনাগুলো যেখানে থানা সংলগ্ন এবং অত্যন্ত ব্যস্ততম একটি এলাকায় ঘটেছে, সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি কতটা জোরালো ছিল, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।৯ জুনের চুরির ঘটনার পর বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান রনি ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি বাজারের নিরাপত্তা জোরদার এবং চোরদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু প্রশাসনের সেই আশ্বাসের পরেও আজ ২৮ জুন পুনরায় চুরির ঘটনা ঘটায় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। প্রশাসনের আশ্বাস কি তবে কেবলই মুখের কথা? চোরদের দমনে কেন দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ দেখা যাচ্ছে না?ব্যবসায়ীরা কর দেন, খাজনা দেন, এবং দিনরাত হাড়ভাঙা খাটুনি খেটে জীবিকা নির্বাহ করেন। কিন্তু রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পর যদি তাদের বুক দুরুদুরু কাঁপতে থাকে যে, সকালে এসে দোকান আস্ত পাবেন কি না, তবে এই দায় কার? চোর চক্রের এই অবাধ বিচরণ প্রমাণ করে যে, বরুড়া বাজারের নৈশ প্রহরী ব্যবস্থা এবং পুলিশি টহল অত্যন্ত দুর্বল।আমরা অবিলম্বে বরুড়া পৌরসভা বাজারে নৈশ প্রহরী সংখ্যা বৃদ্ধি, সিসিটিভি নজরদারি জোরদার এবং পুলিশি টহল বাড়ানোর জোর দাবি জানাচ্ছি। একই সাথে, এই সংঘবদ্ধ চোর চক্রকে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে; প্রশাসন যদি এখনই কঠোর না হয়, তবে এই ক্ষোভ যেকোনো সময় গণ-অসন্তোষে রূপ নিতে পারে।

  • সংবাদ প্রচারের পর সাংবাদিকদের বিরুদ্ধে চক্রান্ত-হুমকি ফায়ার সার্ভিসের দুর্নীতিবাজ সাদ্দাম ও রাব্বির

    সংবাদ প্রচারের পর সাংবাদিকদের বিরুদ্ধে চক্রান্ত-হুমকি ফায়ার সার্ভিসের দুর্নীতিবাজ সাদ্দাম ও রাব্বির

    দেশের গুরুত্বপূর্ণ জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর-কে ঘিরে নতুন করে প্রশ্নের ঝড় উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুই বিতর্কিত কর্মচারী, ফায়ার ফাইটার মোঃ সাদ্দাম হোসেন এবং সাময়িক বরখাস্তকৃত ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ রেজায়ে রাব্বী। দুর্নীতি, তদবির বাণিজ্য, প্রশাসনিক প্রভাব, সরকারি সুযোগ-সুবিধার অপব্যবহার এবং সাংবাদিকদের বিরুদ্ধে প্রকাশ্য হুমকির মতো গুরুতর অভিযোগ ওঠার পরও কেন তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।সম্প্রতি বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুই কর্মচারীর বিরুদ্ধে একের পর এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলে ফায়ার সার্ভিস অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। কিন্তু অভিযোগ তদন্ত বা প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার পরিবর্তে উল্টো সংবাদ প্রকাশকারী সাংবাদিকদের বিরুদ্ধে হুমকি, ভয়ভীতি, চক্রান্ত এবং পাল্টা অপপ্রচারের অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। এতে করে শুধু গণমাধ্যম নয়, সরকারি চাকরিবিধি ও প্রশাসনিক শৃঙ্খলা নিয়েও নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।“সামান্য ফায়ার ফাইটার”, নাকি সচিবালয়ের অঘোষিত ক্ষমতাধর?ফায়ার ফাইটার মোঃ সাদ্দাম হোসেনকে ঘিরে সবচেয়ে বেশি আলোচিত প্রশ্ন হলো, একজন সাধারণ কর্মচারী কীভাবে বছরের পর বছর সচিবালয়ে অবাধ বিচরণ, প্রভাব বিস্তার এবং তদবির বাণিজ্যের মতো কর্মকাণ্ড পরিচালনা করেন?অভিযোগ রয়েছে, কাগজে-কলমে তিনি ফায়ার সার্ভিসের মাঠপর্যায়ের সদস্য হলেও বাস্তবে তার অধিকাংশ সময় কেটেছে সচিবালয়কেন্দ্রিক যোগাযোগ, দালালি, তদবির ও ক্ষমতার বলয় তৈরিতে। বিভিন্ন সচিব, উপসচিব এবং প্রভাবশালী প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে বদলি, পদোন্নতি এবং প্রশাসনিক সুবিধা আদায়ের নামে দীর্ঘদিন ধরে একটি অদৃশ্য সিন্ডিকেট পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, গত ছয় থেকে সাত বছর ধরে তিনি নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থেকেও বহাল তবিয়তে চাকরি করে গেছেন। প্রশ্ন উঠেছে, একজন সাধারণ ফায়ার ফাইটার কীভাবে দিনের পর দিন দায়িত্বস্থলে অনুপস্থিত থেকেও প্রশাসনিক ব্যবস্থা এড়িয়ে যান? তার অনুপস্থিতির বিষয়ে কি কোনো হাজিরা যাচাই হয়নি? কোনো বিভাগীয় তদন্ত হয়নি? নাকি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় সবকিছু ধামাচাপা পড়ে গেছে?আরও বিস্ময়কর অভিযোগ হলো, তিনি নাকি সচিবালয় ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গোপন নথি বিভিন্ন সাংবাদিকের কাছে ফাঁস করতেন এবং সেগুলোকে ভয়ভীতি প্রদর্শনের অস্ত্র হিসেবে ব্যবহার করতেন। অতীতেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক উপসচিবের বিরুদ্ধে তথ্য ফাঁস করে সংবাদ প্রকাশ করানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যদি এসব অভিযোগ সত্য হয়, তাহলে প্রশ্ন উঠতেই পারে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তরের নথি একজন নিম্নপদস্থ কর্মচারীর হাতে কীভাবে পৌঁছায়?কোটি টাকার সম্পদ, বিলাসী জীবন আর রহস্যময় উত্থানঅনুসন্ধানে আরও উঠে এসেছে, আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন মন্ত্রী-এমপিদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের সুযোগে সাদ্দাম হোসেন বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। রাজধানীর যাত্রাবাড়ীতে দুটি বিলাসবহুল ফ্ল্যাট, একাধিক ব্যক্তিগত গাড়ি, অভিজাত রেস্টুরেন্টে নিয়মিত আড্ডা-বৈঠক, বিমানযোগে ঘন ঘন যাতায়াত এবং অত্যন্ত ব্যয়বহুল জীবনযাপন নিয়ে প্রশ্ন তুলছেন সহকর্মীরাই।একজন ফায়ার ফাইটারের সরকারি বেতন কাঠামো বিবেচনায় এমন জীবনযাপন কতটা বাস্তবসম্মত? তার আয়কর নথি, সম্পদের হিসাব এবং ব্যাংক লেনদেন কি কখনো খতিয়ে দেখা হয়েছে? যদি না হয়ে থাকে, তাহলে কেন হয়নি?অভিযোগ রয়েছে, নারী কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ব্যবহার করেও তিনি প্রশাসনিক প্রভাব বিস্তার করতেন। বিভিন্ন কর্মকর্তার নাম ভাঙিয়ে ভয়ভীতি দেখানো, বদলি ও পদোন্নতির তদবিরের মাধ্যমে অর্থ লেনদেন এবং ক্ষমতার দাপট দেখানোর অভিযোগও দীর্ঘদিন ধরে ভেসে বেড়াচ্ছে।তাহলে প্রশ্ন হচ্ছে, একজন সাধারণ কর্মচারীর বিরুদ্ধে এত অভিযোগ জমা হওয়ার পরও কেন তাকে ঘিরে প্রশাসনের রহস্যজনক নীরবতা?সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের বিরুদ্ধে হুমকি!সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ হলো, এই দুই কর্মচারীর বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ার পর তারা সাংবাদিকদের বিরুদ্ধে সরাসরি হুমকি ও চক্রান্ত শুরু করেছেন। অভিযোগ অনুযায়ী, তারা কর্মস্থলে না থেকে সচিবালয়, জাতীয় প্রেসক্লাব এবং বিভিন্ন মিডিয়া হাউসে ঘুরে ঘুরে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।এমন আচরণ সরাসরি সরকারি চাকরিবিধির পরিপন্থী বলে মনে করছেন প্রশাসনিক বিশেষজ্ঞরা। সরকারি চাকরি আইন অনুযায়ী, অনুমতি ছাড়া গণমাধ্যমে পাল্টা বক্তব্য দেওয়া, সাংবাদিকদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলা কিংবা প্রশাসনিক প্রভাব খাটিয়ে ভীতি সৃষ্টি করা ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হতে পারে।চাকরিবিধি নিয়ম অনুযায়ী:••অভিযুক্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিতে হয়,••তদন্ত কমিটি গঠন করতে হয়,••নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করতে হয়,এবং অভিযোগ প্রমাণিত হলে পদাবনতি, বাধ্যতামূলক অবসর কিংবা চাকরিচ্যুতির মতো কঠোর শাস্তির বিধান রয়েছে।কিন্তু প্রশ্ন হলো, এসব নিয়ম কি শুধু কাগজে-কলমেই সীমাবদ্ধ? ফায়ার সার্ভিস প্রশাসন কি এই অভিযোগগুলো দেখেও না দেখার ভান করছে?“দুর্নীতির ক্যাশিয়ার” রেজায়ে রাব্বীকে ঘিরে নতুন বিতর্ক:অন্যদিকে ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ রেজায়ে রাব্বীর বিরুদ্ধেও রয়েছে বিস্তর অভিযোগ। সরকারি কোয়ার্টার ভাড়া দেওয়া, প্রভাব খাটিয়ে পদায়ন বাণিজ্য, রাজনৈতিক পরিচয় ব্যবহার, আন্দোলনকালীন বিতর্কিত ভূমিকা এবং প্রশাসনিক সুবিধা ভোগের অভিযোগ দীর্ঘদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে।সূত্র বলছে, তিনি দীর্ঘদিন ধরে ঢাকার গুরুত্বপূর্ণ লাইসেন্সিং এলাকায় দায়িত্ব পালনকালে প্রভাবশালী একটি বলয়ের সদস্যে পরিণত হন। আচরণগত অভিযোগে একাধিকবার বদলি করা হলেও রহস্যজনকভাবে তা দীর্ঘস্থায়ী হয়নি। অভিযোগ রয়েছে, ছাত্র-জনতার আন্দোলনের সময় দায়িত্বস্থলে অনুপস্থিত থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবস্থান নেওয়ার ঘটনাও তাকে বিতর্কের কেন্দ্রে নিয়ে আসে। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হলেও সেই সিদ্ধান্ত কতটা কার্যকর হয়েছে, সেটিও এখন প্রশ্নের মুখে।সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো সরকারি কোয়ার্টার ভাড়া দেওয়া। অভিযোগ রয়েছে, নিজের নামে বরাদ্দকৃত সরকারি বাসা অন্যের কাছে ভাড়া দিয়ে নিয়মিত অর্থ আদায় করতেন তিনি। এমনকি চাকরিচ্যুত এক ফায়ার ফাইটারের কাছেও সেই কোয়ার্টার ভাড়া দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।যদি এসব অভিযোগ সত্য হয়, তাহলে এটি শুধু প্রশাসনিক অনিয়ম নয়, রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহারও বটে।তাহলে প্রশাসন নিশ্চুপ কেন?সংশ্লিষ্ট মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এত অভিযোগ, এত বিতর্ক, এত প্রকাশ্য চাকরিবিধি লঙ্ঘনের পরও কেন অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেই?ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কেন নীরব? সাংবাদিকদের বিরুদ্ধে প্রকাশ্য হুমকি দেওয়া সত্ত্বেও কেন বিভাগীয় তদন্ত শুরু হচ্ছে না? অভিযোগকারীদের বদলে অভিযুক্তরাই কেন প্রভাবশালী অবস্থানে থাকছেন?অনেকের আশঙ্কা, প্রশাসনের ভেতরেই হয়তো একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে, যারা একে অপরকে রক্ষা করছে। না হলে একজন সাধারণ ফায়ার ফাইটার কীভাবে সচিবালয়ে প্রভাব বিস্তার করেন? কীভাবে একজন সাময়িক বরখাস্ত কর্মকর্তা আবারও গুরুত্বপূর্ণ পদায়ন পান? কীভাবে সাংবাদিকদের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দিয়েও তারা বহাল তবিয়তে ঘুরে বেড়ান?সেবামূলক প্রতিষ্ঠানের ভাবমূর্তি প্রশ্নের মুখে;বিশ্লেষকদের মতে, একটি গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠানে এ ধরনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত না হলে সাধারণ জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ফায়ার সার্ভিসের মতো প্রতিষ্ঠানে যেখানে প্রতিটি সদস্যের দায়িত্ব জীবন রক্ষা করা, সেখানে যদি দুর্নীতি, তদবির, ক্ষমতার অপব্যবহার এবং ভয়ভীতির সংস্কৃতি জায়গা করে নেয়, তবে তা পুরো প্রতিষ্ঠানের জন্যই অশনিসংকেত।এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট প্রশাসন এই অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, নাকি আগের মতোই নীরবতা বজায় রাখে। কারণ নীরবতা অনেক সময় শুধু উদাসীনতা নয়, যোগসাজশেরও ইঙ্গিত বহন করে।