জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান দেশের স্বার্থকে সবার ওপরে স্থান দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়েছে।বিজ্ঞাপনশনিবার (২৭ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।নিজের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, তাদের দল সবসময় ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’ স্লোগানটি ব্যবহার করে। তিনি নিজের অবস্থান থেকে সবসময় দেশের এবং দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং তা রক্ষা করার চেষ্টা করে যাচ্ছেন।সংসদ নেতা বলেন, এখানে কোনো ব্যক্তিগত বিষয় বা স্বার্থ জড়িত নেই। যেকোনো ভালো অর্জন বা সফল সফরের মাধ্যমে যদি ইতিবাচক কিছু অর্জিত হয়ে থাকে, তবে তা একান্তই বাংলাদেশ এবং দেশের মানুষের অর্জন।বিজ্ঞাপনসংসদে তার বক্তব্যের প্রতি সমর্থন ও উৎসাহ জোগানোর জন্য তিনি বিরোধীদলীয় নেতাসহ সংসদের সব সদস্যকে বিশেষভাবে ধন্যবাদ জানান। দেশের মানুষের পক্ষে কাজ করার এই যাত্রায় সবার এই ইতিবাচক মনোভাবকে তিনি আন্তরিকভাবে সাধুবাদ জানান।
Blog
-

বিএডিসি’র প্রকল্প পরিচালক মুজিবরের দুনীতিতে তছনছ প্রকল্পের কর্যক্রম
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) অধিনে স্বৈরাচারী পতিত লীগ সরকারের দোসর প্রকল্প পরিচালক মুজিবুর রহমানের বেপরোয়া ঘুষ দুনীতি কারণে প্রকল্পের আওতায় সকল কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু মাত্র পিডির আর্থিক অনিয়ম দুনীতি কারণে।সুত্রে আরও যানা যায়, লীগ সরকারের আমলে দাপট দেখিয়ে সাবেক কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক এর ছত্র ছায়ায় প্রকল্প পরিচালক পদটি বাগীয়ে নেন, মহা ধুত্যবাজ এই কর্মকর্তা। প্রকল্পের পিডির দায়িত্ব পেয়ে গড়ে তুলেছিলেন সু বিশাল ঠীকাদার সিন্ডিকেট বাহীনি, সেই সিন্ডিকেট বাহীনি দ্বারা নিয়ন্ত্রণ করে, গোপন দর প্রদান করেন ঠিকাদার দের কাজ পাইয়ে দিতেন তিনি। বিনিময়ে উক্ত কার্যাদেশ বিপরীতে অগ্রীম ১০% হারে কমিশন বানিজ্য চালিয়ে গেছেন পিডি মুজিবর। মিস্টার ১০% নামে পরিচিত বিএডিসি র” সাধারণ ঠিকাদার দের নিকট পিডি মুজিবের নাম। প্রকল্পের আওতায় বিভিন্ন নির্মাণ কাজের দরপত্রের মাধ্যমে ঘুপচি টেন্ডারের কারসাজি করে বেপরোয়া হয়ে ঘুষ বানিজ্য চালিয়ে গেছেন পিডি মুজিবর রহমান খান। অনেক জায়গায় নাম মাত্র কাজ করে সমূদয় টাকা আত্মসাৎ করছেন বলে একাধিক সুত্রে যানা যায়।সুত্রে আরও জানা যায়, বিএডিসি’র বিদ্যমান সার গুদামসমূহের রক্ষণাবেক্ষণ,পূর্নবাসন এবং নতুন গুদাম নির্মাণের মাধ্যমে সার ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারকরণ প্রকল্প (২য় পর্যায়) বিএডিসি’র “বিদ্যমান সার গুদামসমূহের রক্ষণাবেক্ষণ, পুনর্বাসন এবং নতুন গুদাম নির্মাণের মাধ্যমে সার ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারকরণ” প্রকল্পের পরিচালক (পিডি) মো. মজিবর রহমান খানের বেপরোয়া দুনীতি চালিয়ে গেছেন দেদারসে। রাত কে দিন আর দিন কে রাত বানানোই ছিল তাঁর কাজ। নিজের আখের গুছিয়ে লাগামহীন দুনীতি মাধ্যমে প্রকল্পের থেকে । প্রকল্পের বিবরণ ও তথ্য: অনুযায়ী উক্ত প্রকল্পেটি শুরু হয়েছিল জুলাই ২০১৯ থেকে জুন ২০২৬ সালে শেষে হওয়ার কথা থাকলেও প্রকল্পের পিডি মুজিবরের অদক্ষতা কারণে পুরোপুরি ১০০% শেষ হয়নি আজ-ও পযন্ত বলে একাধিক কর্মকর্তারা জানান। প্রকল্পের মোট বরাদ্ধ: প্রায় ৩৫০.৮৮ কোটি টাকা বরাদ্ধ থাকলেও সিংহ ভাগ টাকা পিডির পকেটে গেছেন অতি নিম্নমানের সংস্কার মেরামত কাজ না করে,যা সরেজমিনে তদন্ত করলে থলের বিরাল বেরিয়ে আসবে বলে মনে করেন বিএডিসির সাধারণ কর্মকর্তারা।সূত্রে জানা যায়, প্রকল্পটির উদ্দেশ্য ছিল – সার ব্যবস্থাপনা ও সরবরাহ কার্যক্রম জোরদারকরণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষির সামগ্রিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন। গুদাম নির্মাণের মাধ্যমে বিএডিসি’র সার ব্যবস্থাপনা বিভাগের নন-নাইট্রোজেনাস সার সংরক্ষণ ক্ষমতা বর্তমান পর্যায়ের চেয়ে ৫০% বৃদ্ধির মাধ্যমে সার ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারকরণ। সুষ্ঠুভাবে ও সময়মত প্রান্তিক কৃষকের দোর গোড়ায় সার সরবরাহ নিশ্চিত করা এবং গুদাম, অফিস রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহের মাধ্যমে সার ব্যবস্থাপনা বিভাগের সক্ষমতা বৃদ্ধি করা। প্রকল্পের আওতায় সকল উন্নয়ন মুলক কার্যক্রম দৃশ্যমান না হলেও পিডি মুজিবের আর্থিক সুবিধা নেওয়ার কারণে ডুবতে বসেছে প্রকল্পের উন্নয়ন মুলক কর্মকাণ্ড।মহা ঘুষখোর দুর্নীতি পরায়ন লীগের দোসর প্রকল্প পরিচালক মো. মজিবর রহমান খানের বিরুদ্ধে বেপরোয়া হয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ থাকলেও সাবেক কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক এর ছোট ছেলের মাধ্যমে সেই সকল অভিযোগ আজও পর্যন্ত আলোর মুখ দেখেনি। দুনীতির মাধ্যমে অঢেল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকলেও বিএডিসির কতৃপক্ষের নিরবতা ও অদৃশ্য শক্তি কারণে এখনো বহাল তরিয়াতে আছেন তিনি। রাতা রাতি ভোলপাল্টে বর্তমানে বিএনপি পন্থাী দাবি করে দাপিয়ে বেড়াচ্ছেন দেদারসে বিএডিসিতে।বিএডিসির সারা দেশে সার ব্যবস্থাপনা জোরদারকরণ এবং কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিদ্যমান গুদাম সংস্কার ও নতুন গুদাম নির্মাণের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হলেও পিডির আর্থিক দুনীতির কারণে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পের আওতায় সকল উন্নয়ন মুলক কর্মকাণ্ড।প্রকল্পের আওতায় যেসকল স্হানে নতুন গুদাম নির্মাণ এবং পুরোনো গুদাম সংস্কারের কাজ, যে সকল জেলায় সম্পন্ন হয়েছে রয়েছে। নির্মাণ সংস্কারের কাজে ব্যাপক কারচুপির হয়েছে বলে সুত্রে যানা গেছে। বিএডিসির সার গুদাম নির্মাণ ও সংস্কার কাজ যেসকল জেলায় তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি জেলা হলো:রংপুর: রংপুরের আলম নগরে নতুন গুদাম নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হয়েছে সেটিও ডিপিপির বাইরে হয়েছে।দিনাজপুর: জেলার বিরামপুর উপজেলায় ৭২০০ মেট্রিক টন ধারণক্ষমতার সার গুদাম ও অফিস ভবন নির্মাণ করা হয়েছে অতি নিম্নমানের।ঠাকুরগাঁও: এখানে আধুনিক সার গুদাম নির্মাণ ও কার্যক্রম পরিচালিত হচ্ছে।সিরাজগঞ্জ: রায়গঞ্জে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক সার গুদাম নির্মাণ করা হয়েছে দরপত্রে চাহিদা মাফিক হয়নী সেখানেও দুনীতির আশ্রয় নেয়য়া হয়েছে। চুয়াডাঙ্গা: বিএডিসি প্রাঙ্গণে আড়াই হাজার মেট্রিক টন ধারণক্ষমতার নতুন গুদাম নির্মাণ করা হয়েছে সেটা ও একইভাবে অতি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে নিজের আখের গুছিয়ে লাগামহীন দুনীতি মাধ্যমে প্রকল্পের থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। নেত্রকোনা ও ময়মনসিংহ: এই দুই জেলায় সার মজুতের জন্য নতুন দুটি গুদাম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।মানিকগঞ্জ: বৃহত্তর ঢাকা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের আওতায় নানা অবকাঠামো উন্নয়ন করা হয়েছে? সকল জায়গাতে দুনীতির আশ্রয় নেয় হয়েছে।বিএডিসি ঐ প্রকল্পের আওতায় বাংলাদেশকে ২১টি অঞ্চলে বিভক্ত করে সার গুদাম রক্ষণাবেক্ষণ ও নতুন গুদাম নির্মাণের আর্থিক দুনীতি করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। উল্লেখীত যেসকল স্হানে নির্মাণ সংস্কার মেরামত করা হয়েছে পিডি তাঁর মনোনীত ঠিকাদার দের গোপন দর প্রদান করে। সেই সকল ঠিকাদার দের মাধ্যমে কমিশন বানিজ্য করে হাতিয়ে নিচ্ছেন বিপুল পরিমাণ অর্থ বলে জানান একাধিক কর্মকর্তারা। এই ভাবে প্রকল্প থেকে লুটপাটের মহোৎসব চালিয়েছেন মহা ঘুষখোর দুর্নীতি পরায়ন লীগের দোসর পিডি মুজিবর রহমান খান।
-

৩৪ বছরেও নেইমারের মধ্যে কিশোরের মতো ফুটবল প্রেম’
চোটাক্রান্ত নেইমার জুনিয়রকে বিশ্বকাপ স্কোয়াডে রাখায় কম সমালোচনা সইতে হয়নি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে। বিশেষ করে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে যখন এই সান্তোস তারকা মাঠেই নামতে পারলেন না, তখন এই প্রশ্ন ও সমালোচনা আরও জোরালো হয়ে ওঠে।অবশেষে আজ ভোরে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাঠে ফিরলেন নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে ৭৬ মিনিটে মাথিউস কুনিয়ার পরিবর্তে তিনি মাঠে নামেন।স্বল্প সময়ের উপস্থিতিতেই নেইমার ছিলেন উজ্জ্বল; ২৪ বার বল স্পর্শ করেছেন, তিনটি গোলের সুযোগ তৈরি করেছেন এবং একটি অন-টার্গেট শটও নিয়েছেন। তার এই পারফরম্যান্স কোচের জন্য বড় স্বস্তি হয়েই এসেছে বটে।ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘আমার মনে হয়েছে তার খেলার সুযোগ পাওয়া উচিত ছিল, সেজন্যই তাকে নামিয়েছি। সে খুব গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিচ্ছিল।তার যে গুণাবলী, তাতে সে দলকে দারুণ সাহায্য করতে পারে। অল্প সময় খেললেও সে আজ বেশ ভালো করেছে।’ডাগআউটে যখন ১০ নম্বর জার্সির সাইনবোর্ড উঠল, পুরো গ্যালারির দর্শকরা দাঁড়িয়ে করতালিতে নেইমারকে স্বাগত জানায়। ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপে আনুষ্ঠানিকভাবে নামার মুহূর্তে আবেগে নেইমারের চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। জাতীয় দলের হয়ে ফেরার এই ক্ষুধা তার মনে সবসময়ই ছিল, আর সেই মুহূর্তটি ছিল দীর্ঘ অপেক্ষার পর এক পরম প্রশান্তি।আনচেলত্তি আরও বলেন, ‘নেইমারের খেলার জন্য বাড়তি অনুপ্রেরণার দরকার হয় না; ব্রাজিলের জার্সি গায়ে চড়ালে কোনো খেলোয়াড়েরই অনুপ্রেরণার অভাব হয় না। ৩৪ বছর বয়সেও নেইমারের মধ্যে একজন কিশোরের মতো ফুটবলের প্রতি একই রকম প্যাশন রয়েছে।’এই মাইলফলক ছোঁয়ার পর নেইমার নিজের আবেগ লুকিয়ে রাখেননি। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লেখেন, ‘মনে রেখো তুমি কে’ (REMEMBER WHO YOU ARE), যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।ফুটবলের এক সোনালী যুগের উত্তরসূরি হিসেবে ভাবা হলেও নেইমারের গত তিনটি বছরের পথচলা ছিল বেশ কঠিন। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে তার এসিএল ছিঁড়ে যায়। এরপর পায়ের কাফ পেশির চোট তার ফেরা আরও পিছিয়ে দেয়, যার ফলে চলতি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে তাকে সাইডবেঞ্চে বসে থাকতে হয়।প্রথম দুই ম্যাচে নেইমারের অনুপস্থিতি নিয়ে কঠোর সমালোচনা হলেও নেইমার সেই সমালোচনার জবাব দিয়েছেন সবচেয়ে সহজ উপায়ে। নিজের দেশের হয়ে আবারও বুট পরে সবুজ গালিচায় পা রেখেছেন তিনি।সতীর্থ ব্রুনো গিমারেস ম্যাচ শেষে নেইমারকে একজন ‘তারকা, জিনিয়াস এবং সবার রোল মডেল’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘সে একজন বিশেষ মানুষ, শুধু একজন বড় খেলোয়াড়ই নন, একজন অসাধারণ মানুষও। সে মাঠে নামলে আমরা তাকে স্বাচ্ছন্দ্য দেওয়ার সবটুকু চেষ্টা করি। আমার মনে হয় মাঠে ফিরতে পেরে সে আজ সত্যিই খুব খুশি।২০ মিনিটের উপস্থিতিতেই নজর কাড়লেন নেইমার মুসলিম ফুটবলারদের জন্য ‘ম্যান অব দ্য ম্যাচ’ ট্রফিতে বদল আনল ফিফা যুক্তরাষ্ট্রে বড় দুর্ঘটনা থেকে বাঁচলো সুইডেন ফুটবল দল ফিফার যে সিদ্ধান্তে ক্ষুব্ধ ইরান ও মিশর২০ মিনিটের উপস্থিতিতেই নজর কাড়লেন নেইমার ।
-

রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে: হাইকমিশনার
প্রায় দুই বছর পর আবার বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আগামী রোববার (২৮ জুন) থেকে এ ভিসা সেবা শুরু হবে বলে জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনায় ভারতীয় ভিসা সেন্টারে এক ব্রিফিংয়ে হাইকমিশনার এ তথ্য জানান।দীনেশ ত্রিবেদী বলেন, আমি সোজা এসেই রাষ্ট্রপতির কাছে আমার পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করেছি এবং তিনি তা গ্রহণ করেছেন।আমি রাষ্ট্রপতি এবং বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞ। আজ আমি অত্যন্ত গর্বিত যে, বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে আজ থেকে আমার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।তিনি সাংবাদিকদের বলেন, যখন বর্ডারে আপনাদের মুখোমুখি হয়েছি, ওই সময় প্রথম প্রশ্ন আমাকে করা হয়েছিল, ভিসার কী হবে? ওই জিনিসটা আমার মাথায় ছিল যে, ভিসা সবচেয়ে ইম্পর্টেন্ট কেন মানুষের জন্য। আরও ইম্পর্টেন্ট হচ্ছে মেডিকেল।তাই এ জন্য আজকে প্রথমে আমি পুরোটা ঘুরে দেখলাম।খুবই ভালো লাগলো যে অনেকের সঙ্গে আমার একটা আলোচনা হলো, ওদের কী সমস্যা আছে। অনেক বাচ্চাও এসেছিল। আমি খুবই খুশি যে ওদের সঙ্গে একটা ভালো ডিসকাশন হলো, ওরা অনেক সাজেশন দিল। ওই সাজেশনগুলো আমাদের অফিসারকে বললাম। তিনি আরও বলেন, অনেক বাচ্চারা আসে, বাচ্চার জন্য একটা আলাদা ঘর দরকার। আলাদা ঘর যেখানে বাচ্চাদের জন্য খেলনা, বাচ্চাদের জন্য কিছু খাওয়া-দাওয়ার ব্যবস্থা থাকবে। একটু যদি ওয়েট করতে হয়, বাচ্চাদের অনেক সমস্যা হয়। যাদের হুইলচেয়ারে আছে ওদের জন্য র্যাম্পের দরকার হয়।হাইকমিশনার বলেন, আমি মোটামুটি অনেক খুশি যে, আমি ফ্যাসিলিটিটা দেখলাম, সত্যি আমাকে ভালো লাগল। আমাদের অনেক ফ্যাসিলিটি যা প্রাইভেট সেক্টরে আছে কলকাতায়, ওইসব থেকে এখানটায় খুবই ভালো। কিন্তু সব জিনিসে একটা ইমপ্রুভমেন্ট করাই যায়। তাহলে আজকে আমি যা বললাম, যে নরমাল ট্যুরিস্ট ভিসা, ওই ট্যুরিস্ট ভিসা ওপেন, যে নরমালসি আছে ওইটা করে দিলাম আর ওইটা শুরু হবে ২৮ জুন থেকে। ওই নরমাল ভিসা অপারেশন যাকে বলে ফর ট্যুরিস্ট ভিসা। মেডিকেল ভিসা তো ইমার্জেন্সিতে আগেই সাবমিট হতো, ওইটা চলবে। এখনই পাঁচ জায়গা আমি নামটা পড়ে দিলাম পাঁচ সেন্টারে হবে। কিন্তু আস্তে আস্তে সেন্টারগুলো বাড়াবো।তিনি আরও বলেন, আমার পক্ষ থেকেও এটা প্রথম জিনিস যা করলাম হাইকমিশনার হিসেবে। এর আগে তো আমি করতে পারতাম না, প্রথম জিনিসটা এইটা করলাম, আমি অনেক খুশি। আর আশা করি যে এখানকার সাধারণ মানুষও খুশি হবেন। আর মাঝেমাঝে আমি এখানে আসব, পরিদর্শন করব, লোকেদের কথা শুনব, ওদের যা সাজেশন হবে, সেটা শুনবো। আপনারা তো সাংবাদিক, আপনাদের যদি সাজেশন থাকে, সেই সাজেশন আমি শুনবো।নবনিযুক্ত হাই কমিশনার বলেন, অনেক মেডিকেল পেশেন্ট আসে, ওদের সবচেয়ে ভালো সুবিধা কিভাবে আমরা করতে পারি, যার বাড়িতে রোগী আছে, তারাই জানে যে কষ্ট কী হয়, সাধারণ মানুষ বুঝতে পারবে না। আমাদের সবার মা-বোন-বাবা সবাই আছে, আমরা জানি যে রোগীর কী প্রবলেম হয়।২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও এবং ভিসা কেন্দ্রের সামনে বিভিন্ন ব্যানারে একাধিকবার বিক্ষোভ হয়। এরপর কয়েকদিন ভারত সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ রাখে।পরে ভিসা সেন্টারগুলো চালু হলেও মূলত ওই সময় থেকেই ভারত জানিয়ে দেয় যে মেডিকেল ভিসা এবং কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা তারা আপাতত ইস্যু করবে না।বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয় পত্র পেশ করেন দীনেশ ত্রিবেদী। এরপরেই যমুনায় আইভ্যাক ভিসা সেন্টার পরিদর্শন করেন তিনি। ভিসা সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি।এর আগে গত ১২ জুন দীনেশ ত্রিবেদী ভারতীয় হাইকমিশনার হিসেবে বাংলাদেশে আসেন।
-

নাগরিক দূরের কথা, বাজেটে এমপিদেরও ভূমিকা নেই: জামায়াত এমপি
প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে বক্তব্য দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা (এমপি)। বৃহস্পতিবার বাজেট আলোচনায় অংশ নিয়ে পটুয়াখালী-২ আসনের জামায়াতদলীয় এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাজেটের সাফল্য সংসদে কেবল টেবিল চাপড়ে সমর্থনের ওপর নির্ভর করে না। আধুনিক বিশ্বে বাজেট উপস্থাপনায় ইনফোগ্রাফিক, ভিজ্যুয়াল ড্যাশবোর্ড, তুলনামূলক চার্ট, সহজ টেবিল ও নাগরিক সংস্করণ থাকে; কিন্তু বাংলাদেশে বাজেট প্রণয়নে নাগরিক তো দূরের কথা, খোদ সংসদ সদস্যদেরও ভূমিকা রাখার সুযোগ কম।স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে শফিকুল ইসলাম বলেন, বাজেটের বক্তৃতা শুনে মনে হয়েছে দেশের প্রায় সব সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু আমরা যখন রাস্তাঘাটে ঘোরাফেরা করি, জনগণের সঙ্গে এলাকায় যাই, তখন দেখি সম্পূর্ণ ভিন্ন চিত্র। স্বাস্থ্য খাতের বরাদ্দ ও বাস্তবতার ফারাক নিয়েও প্রশ্ন তোলেন শফিকুল ইসলাম। তিনি বলেন, একটি হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক; কিন্তু সেই ঘটনায় হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। অথচ ৩০০ শিশু যখন হামে মারা গেল, তখন আমাদের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের চিন্তা করেছেন কি না?ওই হাসপাতালের শিক্ষার্থী, বিশেষ করে বিদেশি শিক্ষার্থীদের অনিশ্চয়তার কথাও সংসদে তোলেন তিনি। তার ভাষ্য, প্রায় ২৪৭ জন বিদেশি শিক্ষার্থী ‘দ্বারে দ্বারে ঘুরছেন’; সচিব, মহাপরিচালক বা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন না। এমপিওভুক্ত শিক্ষকদের বেতন প্রসঙ্গে তিনি বলেন, দুই লাখ এমপিওভুক্ত শিক্ষকের মে মাসের বেতন এখনও দেওয়া হয়নি বলে তিনি শুনেছেন; এতে পরিবার চালানো থেকে চিকিৎসা পর্যন্ত তারা সংকটে পড়েছেন। ঢাকা-১৬ আসনের জামায়াতদলীয় এমপি আব্দুল বাতেন বলেন, বড় বড় ঋণখেলাপিদের ছাড় দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর করের বোঝা চাপিয়ে দেওয়া হলে বাজেট কতটুকু সুফল বয়ে আনবে? বাজেটে মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের জন্য কোনো ভালো খবর নেই। খুচরা ব্যবসায়ীদের ওপর শূন্য দশমিক ২ শতাংশ অগ্রিম কর আরোপের সমালোচনা করে গাজীপুর-৪ আসনের এমপি সালাহউদ্দিন বলেন, প্রস্তাবিত বাজেট গরিবকে হয়রানির বাজেট। এতে কোটি কোটি খুচরা ব্যবসায়ী নতুন করে হয়রানির মুখে পড়বেন।দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরাদ্দ কমানো নিয়েও প্রশ্ন তুলে সালাহউদ্দিন আইউবী বলেন, দুদকের গত বছরের বরাদ্দ ছিল ২০৩ কোটি টাকা; এবার রাখা হয়েছে ১৯৭ কোটি টাকা। তাঁর ভাষ্য, ৬ কোটি টাকা কম বরাদ্দ দিয়ে প্রকারান্তরে দুর্নীতিকে প্রমোট করা হয়েছে। তিনি অভিযোগ করেন, সরকার ক্ষমতায় আসার পর দুদক ‘অচল’ হয়ে গেছে এবং কমিশন পুনর্গঠন না হওয়ায় মেগা প্রকল্পগুলোতে দুর্নীতি শুরু হয়েছে। এ সময় স্কুল ফিডিং কর্মসূচি, খাল খনন এবং এনবিআর নিয়ে দুর্নীতির অভিযোগও সংসদে তোলেন তিনি।চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম ক্যানসার রোগ আগাম শনাক্তকরণে উপজেলা পর্যায়ে স্ক্রিনিং মেশিন দেওয়ার দাবি জানান। তিনি বলেন, দেশে বছরে দেড় লাখ থেকে দুই লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত হন এবং অধিকাংশ রোগীর ক্ষেত্রে রোগটি দেরিতে শনাক্ত হয়। ফলে পরিবারগুলোকে ৫ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত নিজের পকেট থেকে খরচ করতে হয়। ক্যানসার চিকিৎসার জন্য অন্তত ৫ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করা হোক।
-

জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের নিন্দা
রাজধানীর ধানমন্ডিতে জামায়াতে ইসলামীর একটি রাজনৈতিক কর্মসূচি শেষে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ।বৃহস্পতিবার সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।গত মঙ্গলবার (২৩ জুন) জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের একটি রাজনৈতিক কর্মসূচি শেষে সংবাদ সংগ্রহের সময় কয়েকজন সাংবাদিক হামলা ও হেনস্তার শিকার হন। এ ঘটনার পর বিভিন্ন মহলে উদ্বেগ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।বিবৃতিতে সম্পাদক পরিষদ বলেছে, যদিও সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে ঘটনাটিকে ‘ভুল-বোঝাবুঝি’ বলে উল্লেখ করে তদন্তের কথা বলা হয়েছে, তথাপি পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার কোনো গ্রহণযোগ্যতা থাকতে পারে না।তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতা, সংবাদ সংগ্রহের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। সম্পাদক পরিষদ ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।বিবৃতিতে সাংবাদিকদের নিরাপদ ও নির্ভয় পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও আহ্বান জানানো হয়।
-

গণপূর্তের জুবায়ের বিন হায়দারের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও দুর্নীতির অভিযোগ
গণপূর্ত অধিদপ্তরের কাঠের কারখানার নির্বাহী প্রকৌশলী মোঃ জুবায়ের বিন হায়দারের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ঘুষ গ্রহণ এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগকারী নিজেকে একজন সচেতন নাগরিক হিসেবে পরিচয় দিয়ে গত ৭ জুন দুদকে এ অভিযোগ দাখিল করেন।অভিযোগপত্রে বলা হয়েছে, দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট থেকে মোঃ জুবায়ের বিন হায়দার নানা ধরনের অনিয়ম ও আর্থিক দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া সরকারি বিভিন্ন প্রকল্পের ব্যয় সংক্রান্ত হিসাব-নিকাশে অসঙ্গতি সৃষ্টি, ভুয়া বিল প্রস্তুত, বানোয়াট ভাউচার তৈরি এবং সরকারি অর্থ ব্যক্তিগতভাবে আত্মসাতের অভিযোগও উত্থাপন করা হয়েছে।দুদকে জমা দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়, সরকারি প্রকল্প বাস্তবায়নের সময় বিভিন্ন কাজের বিল প্রণয়ন ও অর্থ ছাড়ের ক্ষেত্রে নিয়মবহির্ভূত কর্মকাণ্ড সংঘটিত হয়েছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগকারীর দাবি, উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের একটি অংশ যথাযথভাবে ব্যয় না করে আত্মসাত করা হয়েছে। এ ছাড়া প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে ঠিকাদার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগও উত্থাপন করা হয়েছে।অভিযোগে আরও বলা হয়, সরকারি প্রতিষ্ঠানের মেডিকেল বিভাগসংক্রান্ত ব্যয়ের ক্ষেত্রে ভুয়া বিল প্রদর্শনের মাধ্যমে অর্থ উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, প্রকৃত ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যহীন বিভিন্ন বিল ও ভাউচার দেখিয়ে সরকারি তহবিল থেকে অর্থ উত্তোলন করা হয়েছে এবং এসব অর্থের যথাযথ হিসাব সংরক্ষণ করা হয়নি।এছাড়া সরকারি পুরোনো আসবাবপত্র বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে ব্যক্তিগতভাবে সংরক্ষণ করার অভিযোগও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী দাবি করেন, সরকারি মালামাল বিক্রির মাধ্যমে অর্জিত অর্থের সঠিক হিসাব পাওয়া যায়নি এবং সেই অর্থ সরকারি খাতে জমা হয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।দুদকে দাখিল করা অভিযোগে বলা হয়েছে, মোঃ জুবায়ের বিন হায়দার দায়িত্ব পালনকালে বিভিন্ন আর্থিক অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগকারীর দাবি, তার নামে ও বেনামে বিভিন্ন স্থানে স্থাবর সম্পত্তি রয়েছে, যার পরিমাণ ও মূল্য সরকারি চাকরিজীবী হিসেবে তার বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।অভিযোগপত্রে রাজধানীর মোহাম্মদপুর এলাকার আসাদ এভিনিউয়ে প্রায় ২ হাজার ২০০ বর্গফুট আয়তনের একটি বিলাসবহুল ফ্ল্যাটের কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, ওই ফ্ল্যাটের বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা হতে পারে। তবে এ সম্পদের প্রকৃত মালিকানা, অর্থের উৎস এবং ক্রয়ের সময়কার আর্থিক তথ্য তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগে আরও দাবি করা হয়েছে, পূর্বাচল এলাকায় প্রায় ২০ কাঠা জমি রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। পাশাপাশি কিশোরগঞ্জ জেলার ইটনা এলাকায় তার নামে কিংবা বেনামে জমি থাকার অভিযোগও উত্থাপন করা হয়েছে। অভিযোগকারী মনে করেন, এসব সম্পদের প্রকৃত মালিকানা এবং অর্থের উৎস অনুসন্ধান করলে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে।অভিযোগপত্রে কয়েকটি নির্দিষ্ট কাজের আইডি নম্বরও উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, আইডি নম্বর ১২৫৬৪০২, ৯৯৭৮২৭ এবং ৯৯৭৮২৬ নম্বর কাজের বাস্তবায়ন ও ব্যয় সংক্রান্ত নথিপত্র যাচাই করলে অনিয়মের বিষয়গুলো স্পষ্ট হতে পারে। এসব প্রকল্পে বরাদ্দ, ব্যয়, বিল অনুমোদন, কাজের অগ্রগতি এবং বাস্তবায়নের তথ্য পর্যালোচনার মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করার আহ্বান জানানো হয়েছে।দুদকে দেওয়া অভিযোগে বলা হয়েছে, সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর ন্যস্ত। কিন্তু অভিযোগ অনুযায়ী, এ ক্ষেত্রে দায়িত্ব পালনের পরিবর্তে ব্যক্তিগত সুবিধা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন অনিয়ম সংঘটিত হয়ে থাকতে পারে। ফলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন বলে অভিযোগকারী উল্লেখ করেছেন।অভিযোগকারী তার আবেদনে বলেন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে মোঃ জুবায়ের বিন হায়দারের আয়, সম্পদ এবং জীবনযাত্রার মানের মধ্যে কোনো অস্বাভাবিক অসামঞ্জস্য রয়েছে কি না, তা অনুসন্ধানের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন। একই সঙ্গে তার ব্যাংক হিসাব, স্থাবর-অস্থাবর সম্পদ, কর নথি, সম্পদ বিবরণী এবং আর্থিক লেনদেনের তথ্য যাচাই করারও দাবি জানানো হয়েছে।দুর্নীতি দমন কমিশনের কাছে দেওয়া আবেদনে আরও বলা হয়েছে, অভিযোগগুলো যদি তদন্তে সত্য প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। অন্যদিকে অভিযোগগুলো সত্য না হলে তদন্তের মাধ্যমে তা-ও স্পষ্ট হয়ে আসবে। ফলে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তই এ বিষয়ে সঠিক চিত্র তুলে ধরতে সক্ষম হবে বলে অভিযোগকারী মনে করেন।জনপ্রশাসন ও উন্নয়ন প্রকল্প সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, সরকারি প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠলে তা দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। কারণ সরকারি অর্থ জনগণের অর্থ এবং উন্নয়ন প্রকল্পে ব্যয়ের প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রীয় দায়িত্বের অংশ। কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলে তা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট সংস্থার কার্যকর পদক্ষেপ জনআস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।সুশাসন ও জবাবদিহিতা নিয়ে কাজ করা সংশ্লিষ্ট মহলের মতে, কেবল অভিযোগ উত্থাপন করাই যথেষ্ট নয়; একই সঙ্গে অভিযোগের পক্ষে প্রয়োজনীয় নথিপত্র, আর্থিক তথ্য ও প্রমাণও যাচাই করা জরুরি। তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা নিশ্চিত হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত, আর অভিযোগ অসত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থানও পরিষ্কার হবে।এদিকে অভিযোগপত্রের সঙ্গে পত্রিকার কাটিং সংযুক্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী দাবি করেন, বিভিন্ন সময়ে প্রকাশিত সংবাদ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই তিনি দুদকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তবে এসব তথ্যের যথার্থতা ও গ্রহণযোগ্যতা যাচাইয়ের দায়িত্ব তদন্তকারী সংস্থার ওপর বর্তায়।দুদকে জমা দেওয়া অভিযোগে মোঃ জুবায়ের বিন হায়দারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো তদন্তপূর্বক সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। অভিযোগকারী আশা প্রকাশ করেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দুর্নীতি দমন কমিশন প্রয়োজনীয় অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম পরিচালনা করবে।তবে এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত অভিযোগের বিষয়ে মোঃ জুবায়ের বিন হায়দারের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে। একইভাবে দুর্নীতি দমন কমিশন অভিযোগটি গ্রহণ করেছে কি না কিংবা এ বিষয়ে কোনো অনুসন্ধান শুরু হয়েছে কি না, সে সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।সংশ্লিষ্ট মহল মনে করছে, অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে যথাযথ তদন্ত হলে অভিযোগের সত্যতা, সম্পদের উৎস, প্রকল্প বাস্তবায়নের আর্থিক ব্যবস্থাপনা এবং সরকারি অর্থ ব্যয়ের বিষয়ে একটি সুস্পষ্ট চিত্র পাওয়া সম্ভব হবে। একই সঙ্গে তদন্তের ফলাফল ভবিষ্যতে সরকারি প্রকল্প ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
-

চাঁদাবাজির প্রতিবাদে সড়কে মাছ ছিটিয়ে জেলেদের বিক্ষোভ
চট্টগ্রামে হালিশহরের রানী রাসমণি ঘাটে ‘চাঁদাবাজির’ প্রতিবাদে সড়কের ওপর মাছ ছিটিয়ে বিক্ষোভ করেছেন জলেরাচট্টগ্রামে হালিশহরের রানী রাসমণি ঘাটে ‘চাঁদাবাজির’ প্রতিবাদে সড়কের ওপর মাছ ছিটিয়ে বিক্ষোভ করেছেন জেলেরা। বুধবার (২৪ জুন) সকালে ঘাটসংলগ্ন সড়কে চাঁদাবাজি ও খাস কালেকশনের প্রতিবাদে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে স্থানীয় আড়তদার ও জেলেরা অংশ নেন।স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদাবাজির অভিযোগ তুলে শতাধিক জেলে ব্যানার ও ফেস্টুন হাতে বিক্ষোভ করেন। এ সময় তারা চাঁদাবাজির বিরুদ্ধে নানা স্লোগান দেন। একপর্যায়ে তারা সড়কে মাছ ছিটিয়ে এবং বরফ ও গ্যাস সিলিন্ডার রেখে বিক্ষোভ করেন। এ কর্মসূচির কারণে কিছু সময় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।বিক্ষোভকারীদের অভিযোগ, ক্ষমতাসীন দলের পরিচয়ে একটি গ্রুপ গত ২৩ এপ্রিল থেকে সিটি করপোরেশনের রাজস্ব আদায়ের নামে রাসমনি ঘাট এলাকায় চাঁদাবাজি করছে। ঘাটে প্রতি টুকরো বরফে ৫ টাকা, প্রতি কেজি মাছে ৫ টাকা ও প্রতি গ্যাস সিলিন্ডারের জন্য ১০০ টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। একাধিকবার সংশ্লিষ্টদের কাছে অভিযোগ জানিয়েও কোনও প্রতিকার না পাওয়ায় প্রতিবাদ কর্মসূচিতে নামেন তারা। এ সময় চাঁদাবাজি বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান জেলেরা।বিক্ষোভের সময় জেলেদের হাতে বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। রানী রাসমনি ঘাটের জেলে, ব্যবসায়ী ও এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেওয়া জেলেরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ঘাটে মাছ নামানো, নৌকা ভেড়ানো, জাল, রশি, বরফ, গ্যাস সিলিন্ডার ও সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে খাস খালেকশনের নামে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে।বিক্ষোভে অংশ নেওয়া মাছ ব্যবসায়ী রাজিব জলদাস বলেন, ‘আমরা বৈধভাবে ব্যবসা করছি। তারপরও পথে পথে চাঁদা দিতে হচ্ছে। এ অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।’একাধিক জেলে অভিযোগ করেন, নৌকার মাঝি, ঘাটে কর্মরত শ্রমিক, মাছ ব্যবসায়ী এবং বিভিন্ন পণ্যসামগ্রীর ক্ষুদ্র বিক্রেতারাও একই ধরনের চাঁদা আদায়ের শিকার হচ্ছেন। তারা অবিলম্বে চাঁদাবাজি কার্যক্রম বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের আশ্বাসের পর বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে গেলে রানী রাসমনি ঘাট এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।রানী রাসমনি ইলিশ ঘাটের সভাপতি মো. হাসান আলী চৌধুরী বলেন, ‘এই ঘাটের আশপাশে আরও ঘাট আছে। সেখানে কোথাও খাস কালেকশন নেই। শুধু এখানে খাস কালেকশনের নামে চাঁদাবাজি করা হচ্ছে। অবৈধ খাস কালেকশন ও চাঁদাবাজি বন্ধ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
-

বিশ্বকাপে ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা
ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তারুণ্যের ঢল নামে। ফাইল ছবিফিফা বিশ্বকাপ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় বহিরাগতদের চলাচলে কড়াকড়ি আনছে বিশ্ববিদ্যালয়। এসময়ে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং যান চলাচল আজ বুধবার (২৪ জুন) থেকে নিয়ন্ত্রিত থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বুধবার (২৪ জুন) এক জরুরি বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সবাইকে অবগত করা যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং যান চলাচল অদ্য ২৪ জুন ২০২৬ থেকে নিয়ন্ত্রিত থাকবে।ফিফা বিশ্বকাপ খেলা চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো (শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার গাড়ি, অনলাইন শপিং বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি) ব্যতীত অন্য যানবাহন ক্যাম্পাসের ভেতরে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। তবে গণপরিবহন এবং ভারী যানবাহন প্রবেশ সবসময়ই নিয়ন্ত্রিত থাকবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।এছাড়া অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব অবস্থার ভিত্তিতে উপরোক্ত সিদ্ধান্ত সময়ে সময়ে পুনঃ মূল্যায়ন হতে পারে বলেও জানানো হয়েছে।
-

গাইবান্ধায় শিশু ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন
গাইবান্ধা সদর উপজেলার ভেড়ামারা ব্রিজ এলাকায় ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে আমির উদ্দিন (৪০) নামে এক রেস্টুরেন্ট মালিককে আটক করেছে পুলিশ। তার মালিকানাধীন ‘জাফলং চাইনিজ ফাস্টফুড রেস্টুরেন্টে’আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার ভেড়ামারা ব্রিজ এলাকার জাফলং চাইনিজ ফাস্টফুড রেস্টুরেন্ট থেকে আমিরকে আটক করা হয়। তিনি সদর উপজেলার দারিয়াপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।পুলিশ জানায়, আজ বেলা ১১টার দিকে ওই রেস্টুরেন্টে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্ট মালিক আমির উদ্দিনকে মারধর করে আটকে রাখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ওই রেস্টুরেন্ট থেকে অভিযুক্ত আমিরকে উদ্ধার করতে গিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর বাধার মুখে পড়ে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে কৌশলে মোটরসাইকেলে অভিযুক্ত আমির উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে রেস্টুরেন্টটিতে আগুন দেয় বিক্ষুব্ধরা। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ‘জনরোষ থেকে অভিযুক্ত রেস্টুরেন্ট মালিক আমির উদ্দিনকে আমরা আটক করে থানায় এসেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
