Blog

  • রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

    রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

    রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।বুধবার (২৪ জুন) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।থানাভিত্তিক গ্রেপ্তারের সংখ্যা হলো- রমনা থানায় দুজন, শাহবাগের একজন, ধানমন্ডিতে একজন, হাজারীবাগে একজন, বংশালে একজন, সূত্রাপুরে একজন, সবুজবাগে একেজন, কদমতলীতে একজন, তেজগাঁওয়ে দুজন, শিল্পাঞ্চলে দুজন, মিরপুরে তিনজন, পল্লবীতে একজন, কাফরুলে একজন, দারুসসালামে তিনজন, ভাটারায় দুজন, উত্তরা পশ্চিমে একজন, বিমানবন্দরে একজন এবং তুরাগ থানায় একজন।নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর ১৮টি থানায় পরিচালিত অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের মোট ২৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।তিনি আরও বলেন, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।গ্রেপ্তার করা ২৬ জনের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে ৪০ জনের মৃত্যু

    তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে ৪০ জনের মৃত্যু

    ব্রাসেলসের একটি ফার্মেসির সাইনবোর্ড দেখানো হচ্ছে, যেখানে ২৩ জুন তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস প্রদর্শিত হচ্ছে। ছবি: এএফপিতীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো ইউরোপ। ফ্রান্সে গত বৃহস্পতিবার (১৮ জুন) থেকে তাপপ্রবাহের কারণে গোসল করতে গিয়ে ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশটির বিভিন্ন শহরে ভেঙে গেছে তাপমাত্রার রেকর্ড। ফ্রান্স, স্পেন ও ইতালিতে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে।ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানিয়েছেন, অতিরিক্ত গরমে মানুষ নদী, খাল ও অনিরাপদ জলাশয়ে সাঁতার কাটতে গিয়ে মৃত্যুর শিকার হচ্ছেন। ক্রীড়া ও যুবমন্ত্রী মারিনা ফেরারি সতর্ক করে বলেছেন, তাপপ্রবাহের সময় নিরাপত্তাহীন স্থানে সাঁতার কাটাকে হালকাভাবে নেওয়া উচিত নয়। খবর বিবিসির। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ জুন) ফ্রান্সে জুন মাসের ইতিহাসে সর্বোচ্চ গড় তাপমাত্রা ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সোমবার (২২ জুন) রাতে গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা দেশটির ইতিহাসে জুন মাসের সবচেয়ে উষ্ণ রাত। দেশটির অর্ধেকের বেশি এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

  • শুরুর একাদশে থাকবেন না নেইমার, রাফিনিয়ার জায়গায় রায়ান

    শুরুর একাদশে থাকবেন না নেইমার, রাফিনিয়ার জায়গায় রায়ান

    বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ রাউন্ডে আজ মায়ামিতে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন নিয়মিত উইঙ্গার রাফিনিয়া। তবে তার বিকল্প নিয়ে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা করতে রাজি নন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। অনুশীলনের ইঙ্গিত অনুযায়ী, রাফিনিয়ার জায়গায় আজ ব্রাজিলের আক্রমণভাগের ডান প্রান্তে দেখা যাবে ১৯ বছর বয়সী তরুণ তুর্কি রায়ানকে।ম্যাচের আগের শেষ অনুশীলন সেশনে রায়ানকে রাইট উইংয়ে রেখে মূল আক্রমণভাগ সাজান আনচেলত্তি। সংবাদ সম্মেলনে তরুণ এই ফরোয়ার্ডের প্রশংসায় ইতালিয়ান মাস্টারমাইন্ড বলেন, ‘রাফিনিয়ার বিকল্প হিসেবে আমাদের পরিকল্পনা পরিষ্কার। রায়ান যখনই রাফিনিয়ার জায়গায় সুযোগ পেয়েছে, ভালো খেলেছে। আক্রমণ গড়ার দারুণ সম্ভাবনা রয়েছে এই তরুণের মাঝে।’ রায়ানের পাশাপাশি এই পজিশনে লুইজ হেনরিককেও পরখ করে দেখেছেন কোচ।স্কটল্যান্ড ম্যাচটি ব্রাজিলের জন্য গ্রুপ সেরা হওয়ার লড়াই। বর্তমানে মরক্কোর সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে টেবিলের শীর্ষে আছে সেলেসাওরা। তাই কোনো রকম গাফিলতি করতে চান না আনচেলত্তি। দলে কাসেমিরো এবং ডগলাস সান্তোসের নামের পাশে দুটি করে হলুদ কার্ড থাকায় এই ম্যাচে কার্ড দেখলেই নকআউটে নিষিদ্ধ হবেন তারা। তবে স্কটল্যান্ড ম্যাচে তাদের বিশ্রামের কথা উড়িয়ে দিয়ে আনচেলত্তি সাফ জানিয়ে দেন, ‘আমরা কেবল সেরা একাদশ নিয়ে মাঠে নেমে ম্যাচ জেতার কথাই ভাবছি। নকআউটের টিকিট কিংবা কার্ডের হিসাব নিয়ে ভাবার কোনো সুযোগ এখন নেই।’ব্রাজিলিয়ান ভক্তদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো, স্কটল্যান্ড ম্যাচের স্কোয়াডে থাকছেন দলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। তবে দীর্ঘদিনের চোট কাটিয়ে ফেরা সান্তোসের এই তারকা এখনই ৯০ মিনিট খেলার মতো পুরোপুরি ফিট নন। ফলে আজ স্কটল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না তিনি। বেঞ্চে বসে শুরু করবেন এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয়ার্ধের শেষভাগে কিছু সময়ের জন্য মাঠে নামতে পারেন।ম্যাচ নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে আনচেলত্তি বলেন, ‘আমরা প্রতিটি ম্যাচে উন্নতির চেষ্টা করছি। আগামীকাল ভালো খেলতে পারলে নকআউট পর্বের জন্য আমরা খুব ভালো অবস্থানে থাকব।’স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার (গোলরক্ষক), দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রায়ান, ম্যাথেউস কুনিয়া এবং ভিনিসিয়ুস জুনিয়র।

  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।বিজ্ঞাপনবুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ এ রিট দায়ের করেন।আইন সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।রিটে রুল জারি করে বিবাদীদের কারণ দর্শাতে নির্দেশ দেওয়া যে, কেন প্রতিপক্ষ সরকারের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হবে না, যাতে তারা আইন অনুযায়ী ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন রহিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। কারণ আইনটি তার উদ্দেশ্য পূরণ করে ফেলেছে এবং ভবিষ্যতে রাজনৈতিক প্রতিপক্ষকে বিচারিকভাবে হত্যার অস্ত্র হিসেবে এর অপব্যবহার ও অপপ্রয়োগ প্রতিরোধ করা প্রয়োজন। বিজ্ঞাপনএকইসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংবিধানের বিধানগুলোর পরিপন্থি হওয়ায় সেই বিষয়টিও অবৈধ ও বাতিল চাওয়া হয়েছে।

  • মেসির রেকর্ড ভেঙে জবাব দিল রোনালদো ব

    মেসির রেকর্ড ভেঙে জবাব দিল রোনালদো ব

    বহু বছর পরও ফুটবলপ্রেমীরা স্মরণ করবে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিখ্যাত ‘সিউউউ’ উদযাপনকে। হিউস্টনের স্টেডিয়ামে লাল রঙে রাঙানো গ্যালারিভর্তি সমর্থকদের সামনে ৪১ বছর বয়সেও তিনি দুইবার সেই উদযাপন করেছেন। একই সঙ্গে টানা ষষ্ঠ বিশ্বকাপে গোল করে গড়েছেন অনন্য এক ইতিহাস।উজবেকিস্তানের বিপক্ষে ৪১ বছর ১৩৮ দিন বয়সে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সি খেলোয়াড় হিসেবে এক ম্যাচে জোড়া গোল করার রেকর্ড গড়লেন রোনালদো। মেসির দখলে ছিল এই রেকর্ড। গতকাল রাতেই অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের ম্যাচে মেসির বয়স ছিল ৩৮ বছর ৩৬৩ দিন।এ ছাড়া প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের ভিন্ন ছয় আসরে গোল করার কীর্তি গড়লেন পর্তুগিজ মহাতারকা।২০০৬ বিশ্বকাপে ছয় ম্যাচে একটি, ২০১০ সালে চার ম্যাচে একটি, ২০১৪ সালে তিন ম্যাচে একটি, ২০১৮ সালে চার ম্যাচে চারটি ও ২০২২ সালে পাঁচ ম্যাচে একটি গোল করেন রোনালদো।  আরও পড়ুন৬ বিশ্বকাপে গোল করে রোনালদোর অনন্য কীর্তিবিশ্বকাপের ভিন্ন পাঁচ আসরে গোল আছে লিওনেল মেসির। এবারের আসরে প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করে, মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলস্কোরার হয়ে গেছেন আর্জেন্টিনা অধিনায়ক (১৮টি)।হিউস্টনে মঙ্গলবার (২৩ জুন) ‘কে’ গ্রুপের ম্যাচটি ৫-০ গোলে জিতেছে পর্তুগাল। পর্তুগালের হয়ে অন্য দুটি গোল করেন রাফায়েল লিয়াও (৮৭ মিনিট) ও নুনো মেন্দেজের (১৭ মিনিট)। একটি গোল হয়েছে উজবেকিস্তানের গোলকিপার আবদুভোহিদ নেমাতভের আত্মঘাতী গোল।  জয়ে ফিরে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠল পর্তুগাল। একটি করে ম্যাচ খেলা কলম্বিয়া ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ও ডিআর কঙ্গো ১ পয়েন্ট নিয়ে তিনে আছে। দুই ম্যাচ খেলে উজবেকিস্তান এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।পর্তুগালের দিক থেকে এ ম্যাচ একমাত্র আক্ষেপের জায়গা রোনালদোর হ্যাটট্রিক হয়নি। হ্যাটট্রিকের সুযোগ যে পাননি তা নয়, একাধিকবার সুযোগ পেয়েছেন।৬ ও ৩৯ মিনিটে গোল করেন রোনালদো। রোনালদোর জন্য এই ম্যাচটি ছিল ঘুরে দাঁড়ানোর। ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের ১–১ গোলে ড্রয়ের ম্যাচে ভীষণ নিষ্প্রভ ছিলেন কিংবদন্তি। চারপাশ থেকে ধেয়ে এসেছিল সমালোচনা। জোড়া গোলে দারুণ জবাব দিলেন পর্তুগিজ এ মহাতারকা। রোনালদোই এখন বিশ্বের প্রথম ফুটবলার, যিনি ছয়টি পৃথক বিশ্বকাপ আসরে গোল করার কৃতিত্ব অর্জন করেছেন। অর্থাৎ, টানা ২০ বছর ধরে বিশ্বকাপের মঞ্চে নিজের গোলের উপস্থিতি নিশ্চিত করেছেন তিনি। ফুটবল ইতিহাসে এটি এক অসাধারণ অর্জন। একই বিশ্বকাপে লিওনেল মেসিও একাধিক রেকর্ড গড়েছেন। আধুনিক ফুটবলের ইতিহাস যেন এই দুই মহাতারকার হাত ধরেই নতুন করে লেখা হচ্ছে।প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের পর রোনালদোকে ঘিরে সমালোচনা তৈরি হয়েছিল। দীর্ঘদিন ধরে যারা তার অবসর চেয়ে আসছিলেন, তারা নতুন করে প্রশ্ন তুলতে শুরু করেন। দলের ভেতর থেকেও পূর্ণ সমর্থন না পাওয়ায় তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে। তবে ক্যারিয়ারের শুরু থেকেই চাপের মধ্যে নিজেকে প্রমাণ করে আসা রোনালদো আবারও জবাব দিয়েছেন মাঠেই।উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে, যেখানে প্রতিপক্ষের রক্ষণভাগ কঙ্গোর মতো দৃঢ় ছিল না, সেখানে ইতিহাস গড়া এক পারফরম্যান্স উপহার দেন তিনি। প্রথম সুযোগটি কাজে লাগাতে না পারলেও পরবর্তী দুটি সুযোগ আর নষ্ট করেননি। ক্যারিয়ারজুড়ে সমালোচনা ও ব্যর্থতার জবাব মাঠের পারফরম্যান্স দিয়েই দিয়েছেন এই তারকা। ফুটবল ইতিহাসে খুব কম খেলোয়াড়ই আছেন, যারা রোনালদোর মতো এতবার সমালোচকদের মুখ বন্ধ করতে পেরেছেন। আরও পড়ুন৬ বিশ্বকাপে গোল করে রোনালদোর অনন্য কীর্তিপ্রথম গোলটি আসে ডান প্রান্ত থেকে জোয়াও কানসেলোর নিখুঁত পাস এবং রোনালদোর চমৎকার দৌড় ও ফিনিশিং থেকে। গোলের পর উচ্ছ্বসিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। কিছুক্ষণ পর ১৭ মিনিটে বক্সের বাইরে থেকে পাওয়া একটি ফ্রি-কিকে দর্শকরা রোনালদোকেই দেখতে চাইলেও শট নেন নুনো মেন্দেস এবং বল জড়িয়ে দেন জালে। তবে উত্তেজনা তখনও থামেনি। অল্প সময়ের মধ্যেই একক প্রচেষ্টায় গোলরক্ষককে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। এতে আবারও উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। ৪১ বছর বয়সেও যে তিনি গভীর পাসে দৌড়ে পৌঁছাতে পারেন এবং ঠান্ডা মাথায় গোল করতে পারেন, সেটিরই প্রমাণ মিলেছে এই গোলটিতে।রোনালদোর এ দুর্দান্ত পারফরম্যান্সে প্রথম ম্যাচের তুলনায় সম্পূর্ণ ভিন্ন এক পর্তুগালকে দেখা গেছে। সেট-পিস থেকেও তারা সফল হয়েছে, যার একটি থেকে আসে দলের চতুর্থ গোল। আরও একটি কৌশলগত আক্রমণ থেকেও সুযোগ পেয়েছিলেন রোনালদো। ম্যাচের ৭৫ মিনিটে উজবেক গোলকিপার নেমাতভের শট রোনালদোর গায়ে লেগে বক্সেই ছিল, বলটি আবারও ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শট নিয়েছিলেন রোনালদো। নেমাতভ দারুণভাবে ঠেকান। নইলে হ্যাটট্রিক হয়ে যেত রোনালদোর।    দলের অধিনায়কের প্রতিযোগিতামূলক মানসিকতা ও নেতৃত্ব পর্তুগালের জন্য বড় অনুপ্রেরণা। তিনি আগের মতো আছেন কিনা, কতটা খেলবেন বা কতটা কার্যকর থাকবেন—এসব বিতর্কের ঊর্ধ্বে উঠে ৪১ বছর বয়সেও ইতিহাস লিখে চলেছেন রোনালদো। তিনি হয়তো বিতর্কের জবাব দিতে মাঠে নামেন না; তিনি খেলেন ইতিহাসে নিজের নাম অমর করে রাখার জন্য।   

  • চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের দেওয়া রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন তারেক রহমানসহ বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীগণ। মঙ্গলবার স্থানীয় সময় রাতে দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করেন চীনের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান নৈশভোজে অংশ নেন। নৈশভোজে অংশ নেওয়া অন্য প্রধানমন্ত্রীরা হলেন— দক্ষিণ কোরিয়ার কিম মিন সিওক, মঙ্গোলিয়ার নিয়াম ওসোরিন উচরাল, গিনির আমাদু ওউরি বাহ, মন্টিনিগ্রোর মিলোজকো স্পাজিচ এবং কাজাখস্তানের ওলজাস বেকটেনভ।প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, ‘বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের সাথে রাষ্ট্রীয় ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখা হয়েছে, একসাথে তারা ভোজে অংশ নেন। এর মাধ্যমে উন্মুক্ত আলাপচারিতার পথ উন্মোচিত হয়েছে।’তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষে সোমবার রাতে চীনের দালিয়ানে পৌঁছান। দালিয়ান আন্তর্জাতিক বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।’তিনি আরও জানান, বুধবার সকালে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগদানের পর দুপুরে বুলেট ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী।

  • পবিত্র আশুরা উপলক্ষে ট্রাফিক-লালবাগ বিভাগের বিশেষ নির্দেশনা

    পবিত্র আশুরা উপলক্ষে ট্রাফিক-লালবাগ বিভাগের বিশেষ নির্দেশনা

    পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী হোসাইনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-লালবাগ বিভাগ।আগামী বুধবার (২৪ জুন) সন্ধ্যা ০৭:৩০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত (আনুমানিক রাত ১০:৩০ ঘটিকা পর্যন্ত)লালবাগ বিভাগের নিম্নলিখিত সড়কগুলোতে সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে:হোসাইনী দালান ইমামবাড়ার উত্তর গেট → হোসাইনী দালান মোড় → বকশী বাজার মোড় → বকশী বাজার (কল পাড়) মোড় → নল উমেশ দও রোড → কারা সদর দপ্তর নতুন রাস্তা → চক বাজার থানার সামনে শাহী মসজিদ মোড় → চক বাজার মডেল থানা মোড় → চক-সার্কুলার রোড → চক বাজার শাহী মসজিদ → নূরাণী কোল্ড ড্রিংক্স → বেগম বাজার রোড → নাজিমুদ্দিন রোড → চাঁনখারপুল/নিমতলী ক্রসিং → হোসাইনী দালান রোড হয়ে পুনরায় হোসাইনী দালান ইমামবাড়ায় প্রত্যাবর্তন।আগামী বৃহস্পতিবার (২৫ জুন) রাত ০২:০০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত (আনুমানিক ভোর ০৪:০০ ঘটিকা পর্যন্ত) লালবাগ বিভাগের নিম্নলিখিত সড়কগুলোতে সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে:হোসাইনী দালান ইমামবাড়া → চাঁনখারপুল/নিমতলী ক্রসিং → নাজিমুদ্দিন রোড → জেল রোড → হাজী সেলিম টাওয়ার রোড → চক-সার্কুলার রোড → চক বাজার মডেল থানা মোড় → চক বাজার → থানার সামনে শাহী মসজিদ মোড় → কারা সদর দপ্তর নতুন রাস্তা → উমেশ দও রোড → বকশী বাজার (কল পাড়) মোড় → বকশী বাজার লেন → হোসাইনী দালান রোড হয়ে ভোর ৪:০০ ঘটিকায় হোসাইনী দালান ইমামবাড়ায় প্রত্যাবর্তন।আগামী শুক্রবার (২৬ জুন) সকাল ১০:০০ ঘটিকা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত (আনুমানিক দুপুর ০২:৩০ ঘটিকা পর্যন্ত) লালবাগ বিভাগের নিম্নলিখিত সড়কগুলোতে সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে:হোসাইনী দালান ইমামবাড়া → হোসাইনী দালান রোড → বকশী বাজার লেন → আলিয়া মাদ্রাসা মোড় → বকশী বাজার (কল পাড়) মোড় → উমেশ দও রোড → উর্দু রোড মোড় → হরনাথ ঘোষ রোড → লালবাগ চৌরাস্তা মোড় → গোর-এ-শহীদ মাজার মোড় → এতিমখানা মোড় → আজিমপুর চৌরাস্তা মোড় → ইডেন কলেজ → নিউজমার্কেট মোড় → মিরপুর রোড → ঢাকা কলেজ → সাইন্স ল্যাব মোড় → ধানমন্ডি আবাসিক এলাকার ২নং রোড → বিজিবি ৪ নং গেট → সাত মসজিদ রোড → ঝিগাতলা ধানমন্ডি লেক (কারবালা) বাসস্ট্যান্ড।এ সময় সম্মানিত নগরবাসী ও মোটরযান চালকদের বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করছে ট্রাফিক-লালবাগ বিভাগ।

  • ইতিহাস গড়লেন রোনালদো, ১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

    ইতিহাস গড়লেন রোনালদো, ১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

    ডিআর কঙ্গোর বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্স করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের ছায়া হয়ে ছিলেন তিনি। পর্তুগালের অধিনায়ক দ্বিতীয় ম্যাচে নিজেকে ফিরে পেলেন। উজবেকিস্তানের বিপক্ষে শুরুতেই ঐতিহাসিক গোল পেলেন সিআরসেভেন। তার গোলে এগিয়ে গেল পর্তুগাল।বিজ্ঞাপনশুরুতেই সহজ  সুযোগ নষ্ট করে পর্তুগাল। ২ মিনিটে বাঁ দিক থেকে ব্রুনো ফার্নান্দেসের উদ্দেশ্যে বক্সে বাড়ানো বল ক্লিয়ার করে দেন উজবেকিস্তানের ডিফেন্ডার। এছাড়া বক্সে দারুণ এক টার্ন নেওয়ার পর পেনাল্টি স্পটের কাছ থেকে নেওয়া তার একটি শট ডিফ্লেক্টেড হয়ে বারের সামান্য ওপর দিয়ে চলে যায়। পঞ্চম মিনিটে পর্তুগালের দুর্দান্ত একটি আক্রমণে সুযোগ পেয়ে যান রোনালদো। বাঁ দিক থেকে নুনো মেন্দেসের বাড়ানো চমৎকার ক্রস। দূরের পোস্টে ফাঁকা জায়গা পেয়েছিলেন রোনালদো। কিন্তু তিনি ঠিকমতো পা লাগাতে পারেননি বলে।ষষ্ঠ মিনিটেই ঐতিহাসিক গোল পান রোনালদো। প্রথম পুরুষ ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার এক অনন্য কীর্তি গড়েন। উদ্বোধনী ম্যাচে সুযোগ হাতছাড়া করেছিলেন। তবে ৪১ বছর বয়সী এই তারকা এবার কাছের পোস্টে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে জায়গা তৈরি করে নেন। এরপর জোয়াও কানসেলোর বাড়ানো নিচু ক্রসটিকে দারুণ শটে পোস্টের নিচের কোণ দিয়ে জালের ঠিকানায় পাঠিয়ে দেন। গ্যালারিতে উপস্থিত দর্শকেরা উল্লাসে ফেটে পড়েন। তারা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলেন।বিজ্ঞাপনষষ্ঠ মিনিটে এগিয়ে যাওয়ার পর ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পর্তুগাল। ফ্রি কিক থেকে নুনো মেন্দেস বাঁ পায়ের নিচু শটে স্কোর ২-০ করেন। 

  • তিন ইউনিয়নের নাম নিজেদের গ্রামের নামে চায় গ্রামবাসী

    তিন ইউনিয়নের নাম নিজেদের গ্রামের নামে চায় গ্রামবাসী

    স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকায় তাঁর দুই ছেলে ও বংশের নামে রাখা তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনে মঙ্গলবার গুণশুনানিতে কেউ আপত্তি করেননি। তবে গণশুনানিতে অংশ নেওয়া গ্রামবাসীরা তাদের নিজ নিজ গ্রামের নামে রাখার প্রস্তাব দেন। এ কারণে একটি ইউনিয়নে আগামীকাল বৃহস্পতিবার গণশুণানি হবে। আজ সকাল ১০টা ৩৮ মিনিটে প্রতিমন্ত্রীর ছোট ছেলে দিগন্তের নামে রাখা দিগন্ত ইউনিয়নের নাম বদলে গণশুনানি শুরু করা হয় স্থানীয় ভরিয়া উচ্চ বিদ্যালয়ের বারান্দায়। সেখানে ৮টি গ্রামের ১৭ হাজার ৫৫৯ বাসিন্দার মধ্যে মাত্র এক হাজার থেকে ১২ শ মানুষ উপস্থিত হন। তাদের কেউ দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয়ে আপত্তি করেননি। রহবল এলাকার বাসিন্দারা গণশুনানি প্রত্যাখ্যান করে রহবল এলাকায় আরেকটি গণশুনানি করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন। আগামীকাল সেই গণশুনানি হবে। ভরিয়া উচ্চ বিদ্যালয়ে গণশুনানির দায়িত্বে থাকা উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা দিগন্ত ইউনিয়নের প্রশাসক আব্দুল্লা আল মামুন বলেন, গণশুনানিতে ১ হাজার ২০৮ জন নামপ্রস্তাব করায় রহবল এলাকায় আরেকটি গণশুনানির সিদ্ধন্ত নেওয়া হয়েছে। এদিকে সীমান্ত ইউনিয়নের নাম পরিবর্তন করে ৮টি এলাকার নামে ইউনিয়ন পরিষদের নাম প্রস্তাব করা হলেও প্রস্তাবক ছিলেন মাত্র ৮২০ জন। অথচ ইউনিয়নটির বাসিন্দা ১৬ হাজার ২৬৭ জন। যারা প্রস্তাব করেছেন তারা তাদের গ্রামের নামেই বেশি প্রস্তাব করেছেন।স্থানীয় জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ে ওই গণশুনানিতে ১১টি গ্রামের মানুষ অংশ নেন।  ভরিয়া উচ্চ বিদ্যালয়ের গণশুনানির দায়িত্বে থাকা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহাবুব হাসান চৌধুরী বলেন, যে এলাকার নাম বেশি প্রস্তাব পাওয়া গেছে সে নামে ইউনিয়নের নামকরণ হবে। কোন এলাকার নাম কতটা প্রস্তাব পড়েছে তা এখনও হিসাব করা হয়নি। মীরবাড়ি ইউনিয়নের নাম পরিবর্তন করে ৬টি গ্রামের নাম প্রস্তাব করেছেন সেখানকার বাসিন্দারা। সেখানে ১৩টি গ্রামের মধ্যে ৩টি গ্রামের নাম বেশি প্রস্তাব পড়েছে। গ্রামগুলো হলো প্রতিমন্ত্রীর গ্রামের নামে বেতগাড়ি এবং আলিয়ারহাট ও হরিপুর। তবে সেখানে হাতে গোনা কয়েকজন মীরবাড়ির নাম বহাল রাখার প্রস্তাব করেছেন। বেতগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ গণশুনানি হয়।ওই ইউনিয়নে গণশুনানির দায়িত্বে থাকা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, কোন নামে কতটি প্রস্তাব পড়েছে তা এখনও গণনা করা হয়নি। কাল গণণা করে রেজুলেশন তৈরি করে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ি এবং তাঁর দুই ছেলের নামের ইউনিয়নের নাম করায় বির্তক শুরু হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নাম পরিবর্তনের জন্য এই গণশুনানি হয়।        শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, ‘মীরবাড়ি’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম বাতিল করে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে এলাকার ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতি গুরুত্ব দিয়ে আবার নামকরণ করার প্রক্রিয়া চলছে। 

  • হামলার বিচার না হলে জামায়াতের কর্মসূচি বয়কটের হুঁশিয়ারি মাল্টিমিডিয়া সাংবাদিকদের 

    হামলার বিচার না হলে জামায়াতের কর্মসূচি বয়কটের হুঁশিয়ারি মাল্টিমিডিয়া সাংবাদিকদের 

    মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে এমআরএ। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতে ইসলামীর একটি কর্মসূচি চলাকালে সাংবাদিককে মারধরের ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)। সংগঠনটি হুঁশিয়ারি করেছে, নির্ধারিত সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া না হলে জামায়াতের সব কর্মসূচি বয়কট করা হবে।আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেন এমআরএর সভাপতি ও দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া সাংবাদিক ফখরুল ইসলাম। কর্মসূচিতে বিভিন্ন সংবাদমাধ্যমের মাল্টিমিডিয়া রিপোর্টাররা অংশ নেন।এরআগে, সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতের একটি সমাবেশ চলাকালে দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির মারধরের শিকার হন। তাকে রক্ষা করতে গিয়ে আরও কয়েকজন সাংবাদিক আহত হন।মানববন্ধনে এমআরএ সভাপতি ফখরুল ইসলাম বলেন, সাংবাদিকদের ওপর হামলার সংস্কৃতি নতুন নয়। অতীতেও বিভিন্ন রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়েছেন। হামলার পর সমবেদনা জানানো হলেও অধিকাংশ ক্ষেত্রে বিচার নিশ্চিত হয়নি।তিনি বলেন, হামলার ঘটনার পর জামায়াতের নেতা-কর্মীরা সামাজিকমাধ্যমে সমবেদনা জানিয়ে বিচার নিশ্চিতের আশ্বাস দিচ্ছেন। তবে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, কিছুদিন পর এসব ঘটনা ভুলে যাওয়া হয়। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার দাবি নিতে হবে। ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।মানববন্ধনে কালবেলার মাল্টিমিডিয়া সাংবাদিক অন্তু মুজাহিদ বলেন, যে দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, সেই দলের কাছে বিচার চাওয়া অনেকটা হাস্যকর। রাজনৈতিক দলগুলো সাধারণত নিজেদের কর্মীদের সুরক্ষা দেয়, আর সর্বোচ্চ সাময়িক বহিষ্কারের মতো পদক্ষেপ নেয়।