জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. মাসুদ রানার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, বিদেশগামী শ্রমিকদের হয়রানি, নিয়োগ ও বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ উঠেছে।তার বিরুদ্ধে নানা কৌশলে সরকারী টাকা আত্মসাৎ করারও অভিযোগও রয়েছে। আওয়ামী সরকারের সময়ে সহকর্মীদের ল্যাং করে পরিচালক পদ বাগিয়ে কিভাবে শত শত কোটি টাকার মালিক বনেছেন তা নিয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কর্মকর্তা কর্মচারীদের মধ্যই গুজ্ঞন চলছে এটা কিভাবে সম্ভব?এসব অজানা তথ্য জানতে ভহক্তভোগীরা পরিচালক মাসুদ রানার অবৈধ টাকা কামাইয়ের রহস্য জানতে প্রশাসনের কাছে দিচ্ছেন একের পর এক অভিযোগ। সর্বশেষ গত ১২ মে জনপ্রশাসন ও প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিবের কাছে একটি অভিযোগ জমা পড়েছে। ওই লিখিত অভিযোগটি দিয়েছেন ক্ষুব্ধ মো. মন্টু মিয়া নামের ব্যক্তি ।তিনি তার অভিযোগে উল্লেখ করেছেন, মো. মাসুদ রানা দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশগামী শ্রমিকদের কাছ থেকে নানা কৌশলে ফাইল আটকিয়ে অতিরিক্ত টাকা আদায় করছেন। যদিও তিনি প্রশাসনের দায়িত্বে রয়েছেন। অভিযোগকারীর দাবি, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিদেশগামী কর্মীদের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে হয়রানি করে অবৈধভাবে অর্থ হাতিয়ে নিয়েছেন। একই সাথে সারাদেশে যত টিটিসি রয়েছে সেগুলোর অধ্যক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঢাকায় তলব করে তার রুমে ডেকে এনে বৈঠক করেন। এরপর তাদেরকে ইচ্ছামতো বদলী করেন। এসব বৈঠকের বেশীরভাগ সময় তার রুমের দরজা ভেতর থেকে বন্ধ থাকে।খোজ নিয়ে ও অভিযোগ সুত্রে জানা গেছে, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-এর পরিচালক মো. মাসুদ রানা নেত্রকোনা জেলার মহনগঞ্জ উপজেলার চানপুর গ্রামের মোহাম্মদ মফিজ উদ্দিনের ছেলে। তার জাতীয় পরিচয় পত্র নং ৭৩৪১ ৬৫৫১৯৪ টিআইএন নং-৬৫৫১৫০৪৫৬৮১৯, কর সার্কেল-৮৮, কর অঞ্চল-০৪, ঢাকা।বর্তমান বাসার ঠিকানা: বাসা-৬৫/৩, পশ্চিম আগারগাঁও।তার স্ত্রী উম্মে ছালমা শেখ। তার পিতার নাম-আফতাব উদ্দিন শেখ। তার জাতীয় পরিচয় পত্র নং ৭৭৮৯ ৮২ ১১ ০০ , টিআইএন নং-৪২০৫৭১৭৯১৪১৯, কর সার্কেল-২০৭, কর অঞ্চল-১০, ঢাকা, ঠিকানা. একই।মোহাম্মদ ঝন্টু মিয়ার ছেলে অভিযোগকারী মো. মন্টু মিয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে মাসুদ রানার বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে তিনি নিয়োগ বাণিজ্য ও বদলি বাণিজ্যের মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন। অভিযোগ রয়েছে, রাজনৈতিক পটপরিবর্তনের পরও বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে পুনরায় কর্মস্থলে বহাল আছেন। বিগত সরকারের আমলে ফ্যাসিষ্ট মন্ত্রী ,এমপি ও প্রভাবশালী নেতাদের সহযোগিতায় একের পর এক ঘুষ- দুর্নীতিসহ বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়েছেন। যা এখনো চলছে। সবাই তাকে বিএমইটিতে অঘোষিত’ ডিজি’ হিসাবে মনে করেন।নতুন ডিজি যিনি আসেন তাকেই তিনি তার মতো করে পরিচালনা করেন। আর এসবই তিনি অর্থ দিয়ে ম্যানেজ করেন থাকেন বলে অভিযোগ রয়েছে।মাসুদ রানার অবৈধভাবে গড়া বিত্ত বৈভবের বিষয়ে অভিযোগে উল্লেখ করা হয়েছে, তার এবং তার স্ত্রী ও সন্তানদের নামে রাজধানীর ধানমন্ডি, গুলশান নিকেতন ও বসুন্ধরা আবাসিক এলাকায় ফ্ল্যাট রয়েছে। এছাড়া উত্তরা এলাকায় দুটি বাড়ি, সাভারে প্রায় কয়েক বিঘা জমি এবং গ্রামের বাড়ি নেত্রকোনায় বিলাসবহুল বাড়ি, জমি থাকার তথ্য রয়েছে। অভিযোগকারী দাবি করেন, তার ও পরিবারের সদস্যদের নামে-বেনামে দেশের বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ জমা রয়েছে। মো. মাসুদ রানা মালয়েশিয়াতে মালয়েশিয়া মাই সেকেন্ড রয়েছে। শুধু তাই নয় দুবাইতে জনৈক রিক্রুটিং এজেন্সীর মালিকের সাথে জনশক্তি ব্যবসা রয়েছে। পাশাপাশি দুবাইয়ে ভিলা ও গোল্ড ব্যবসা রয়েছে বলে নানা সুত্র থেকে অভিযোগ রয়েছে।পরিবারের সদস্যরা বিলাসবহুল জীবনযাপন করেন এবং একাধিক দামি গাড়ি ব্যবহার করেন।তার বিরুদ্ধে সঠিকভাবে তদন্ত শুরু হলে তার অবৈধ অঢেল সম্পদ অর্জন ও দুর্নীতির আরও বিস্তর তথ্য বেরিয়ে আসবে। তিনি সরাসরি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। এখন ভোল পাল্টানোর চেষ্টা করছেন।এসব অভিযোগের বিষয়ে আজ শনিবার পরিচালক মো. মাসুদ রানার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হয়। কিন্তু তিনি প্রতিবারই ফোন কেটে দিচ্ছেন। ক্ষুদে বার্তা পাঠানো হলেও তিনি জবাব দেননি।মন্ত্রনালয়ে দেয়া অভিযোগকারীর দাবি সুষ্ঠ তদন্ত করা হলে মাসুদ রানা যে ৪ থেকে ৫’শ কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন তার সব রহস্য বেরিয়ে আসবে।
Blog
-

ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে হুশিয়ার নিউমার্কেট থানা যুবদল
আওয়ামী লীগের চলমান রাজনৈতিক অপপ্রচার, গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল করেছে, রাজধানী সহ পুরো দেশে জাতীয়তাবাদী যুবদল। এরই ধারাবাহিকতায় প্রতিবাদী মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ নিউমার্কেট থানা যুবদল। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ সকল সংগঠনের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো নিউমার্কেট থানা। মঙ্গলবার (২৩ জুন) শত শত নেতাকর্মী নিয়ে মিছিলে অংশ গ্রহণ করেন নিউমার্কেট থানা যুবদলের আহবায়ক ও সদস্য সচিব। মিছিলটি সকাল থেকে নিউমার্কেট এলাকায় শুরু হয়ে নীলক্ষেত, ঢাকা কলেজ, সিটি কলেজ, ধানমন্ডি ৩২ হয়ে আবার নিউমার্কেট এলাকায় এসে অবস্থান কর্মসূচি পালন করেন। এছাড়াও সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর এলাকায় প্রতিবাদ মিছিল করে যুবদলের নেতাকর্মীরা।প্রতিবাদ মিছিলে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চল বলেন, বাংলাদেশ স্থিতিশীল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই স্বার্থান্বেষী মহলরা দেশের পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে, যা সাধারণ জনগন মেনে নেবে না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার, গুজব এবং সংবেদনশীল ধর্মীয় ইস্যুকে ব্যবহার করে সমাজে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা তৈরি করতে চায় স্বার্থান্বেষী মহল। যা নিউমার্কেট থানা যুবদল প্রতিহত করবে।তিনি বলেন, আওয়ামীলীগ সহ সকল ষড়যন্ত্র কারীদের স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই, সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, করব। সকল অপপ্রচার ও অপপ্রচারকারীদদের বিরুদ্ধে রাজপথে জবাব দেওয়া হবে। নিউমার্কেট থানা যুবদল সবসময় রাজপথে জাগ্রত ও বেন গার্ড হিসেবে কাজ করেছে, আগামীতেও করবে।রাজপথে নিউ মার্কেট থানা যুবদল ঢাকা মহানগর দক্ষিণ সব সময় সোচ্চার। আওয়ামী লীগ বিরোধী যেকোনো রাজনৈতিক পরিস্থিতি ও ষড়যন্ত্রের মোকাবেলায় নিউমার্কেট থানা যুবদল সব সময় প্রস্তুত। নিউ মার্কেট থানা যুবদলসহ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থেকে বিভিন্ন প্রতিবাদ মিছিল ও সমাবেশ পরিচালনা করছেন।সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ দলটির বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের চেষ্টার তীব্র প্রতিবাদ জানাই। আইনি পথে আসার আহবান করি। আওয়ামীলীগ সহ তাদের সকল অঙ্গসংগঠনকে আর ভুল না করার উপদেশ দেন কে এম চঞ্চল। এ ছাড়াও তিনি বলেন, ঢাকা মহানগর দক্ষিণের ইউনিটগুলো আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। যে কোন পরিস্থিতিতে নিউমার্কেট থানা যুবদলের সকল ইউনিট প্রস্তুত রয়েছে।এর আগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল সোমবার যুবদলের শীর্ষ নেতাদের এক জরুরি বৈঠকে সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সাংগঠনিক ইউনিটকে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানান। ঐ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নৈরাজ্য ও ঝটিকা মিছিলের প্রতিবাদে (২২শে জুন) নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চল এর নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল বের করেন। মিছিলটি প্রিয়াঙ্গন মার্কেট এর সামনে থেকে শুরু হয়ে নিউমার্কেট পদক্ষিন করে, ঢাকা কলেজ হয়ে, সিটি কলেজ পদক্ষিন করে আবার প্রিয়াঙ্গন মার্কেট এর সামনে এসে শেষ হয়।
-

কমিশন নিয়ে ১০০ কোটি টাকা বরাদ্দ
দেশের জেলা হাসপাতালগুলোকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ ও সংস্কার প্রকল্পের আসবাবপত্র সরবরাহের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার আগেই বিল দেয়ার পাঁয়তারা চলছে। কাজ না করেই বিল তুলে ভাগাভাগিতে জড়িত খোদ এই প্রকল্পের পরিচালক নাফরিজা শ্যামা। যিনি কাজ শুরুর আগেই ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। সম্প্রতি তাঁর বিদেশ সফরে এই কমিশনের অর্থ ডলারে দিতে হবে বলে ঠিকাদারদের কাছ থেকে টাকা তুলেছেন গণপূর্তের এক নির্বাহী প্রকৌশলী।
সম্প্রতি দেশের জেলা হাসপাতালগুলোকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ ও সংস্কার প্রকল্পে আসবাবপত্র সরবরাহের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেশের দুটি প্রকৌশল প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়। এর মধ্যে গণপূর্ত অধিদপ্তরকে দেয়া হয় ৩০০ কোটি টাকার আসবাবপত্র সরবরাহের দায়িত্ব। গণপূর্ত অধিদপ্তরের কাঠের কারখানা বিভাগ-১ সম্প্রতি তড়িঘড়ি করে দেড়শ’ কোটি টাকার টেণ্ডার আহ্বান করে। যাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। গণপূর্ত কাঠের কারখানা বিভাগ-২ থেকেও এ কাজের টেন্ডার প্রক্রিয়া শুরু করা হলেও এখন পর্যন্ত শেষ করা হয়নি।
আগামী ৩০ জুন চলতি ২০২৫-২৬ অর্থ বছর আনুষ্ঠানিকভাবে শেষ হলেও এর পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হবে ২৩ জুনের মধ্যে। যেখানে এই কাজের টেন্ডার প্রক্রিয়াই সম্পন্ন হয়নি সেখানে তড়িঘড়ি করে ১০০ কোটি টাকা বরাদ্দ প্রদান করেন এই প্রকল্পের পরিচালক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা। সম্প্রতি তিনি আমেরিকা সফর করেন।
এর আগেই এই অর্থ বরাদ্দ দিয়েছেন। আসবাবপত্র সরবরাহ তো দূরের কথা যেখানে টেন্ডার প্রক্রিয়াই সম্পন্ন হয়নি সেখানে কেনো তিনি তড়িঘড়ি করে ১০০ কোটি টাকা বরাদ্দ করেছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।
মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছেন, সাধারণত: এ ধরনের প্রকল্পের ক্ষেত্রে অর্থ বরাদ্দ করা হলে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালককে অনানুষ্ঠানিক সম্মান জানানোর রেওয়াজ প্রচলিত রয়েছে। তবে এ ক্ষেত্রে ঘটনা ঘটেছে সম্পূর্ণ ভিন্ন। এই অর্থ বরাদ্দের জন্য প্রকল্প পরিচালক না-কি তিন পার্সেন্ট হারে টাকা নিয়েছেন বলে গণপূর্ত কাঠের কারখানা বিভাগে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। বিশেষ করে এর দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী তাঁর নাম করে দরপত্রে অংশ নেয়া ঠিকাদারদের কাছ থেকে এ হারেই টাকা তুলেছেন। একটি বড় ফার্নিচার কোম্পানি এতো বেশি টাকা দিতে অস্বীকৃতি জানালে দরপত্রে তারা যেখানে ৮টিতে সর্বনিম্ন দরদাতা হয়েছে,সেখানে তাদের মাত্র ১টি কাজ দেয়া হয়েছে।
ওই নির্বাহী প্রকৌশলী ঠিকাদারদের জানিয়েছেন, প্রকল্প পরিচালক ম্যাডাম বিদেশ সফরে যাবেন তাকে ডলারে পেমেন্ট দিতে হবে। এ বিষয়ে প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথমে বলেন, আমি তো বিদেশ সফর শেষ করে এসেছি। কাজ শুরুর আগেই গণপূর্তকে কেনো ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে চাননি। এটা কোন অনিয়ম না বলেই তিনি ফোন কেটে দেন। পরে আবার ফোন করলে তিনি ক্ষেপে গিয়ে বলেন, সরকারি ছুটির দিনেও আপনাদের হাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। এই বলে তিনি তাঁর মোবাইল বন্ধ করে দেন। শনিবার সারাদিনও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে গণপূর্ত অধিদপ্তরের এই অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ইতিমধ্যেই অবহিত হয়েছেন এর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। প্রথমে তিনি গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী ও ইএম-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল হককে মন্ত্রণালয়ে তলব করে এর ব্যাখ্যা চেয়েছেন। পরে জাতীয় সংসদ ভবনে তাঁর কার্যালয়ে এ নিয়ে আবার ব্যাখ্যার জন্য ডেকেছিলেন মন্ত্রী। সেখানে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল হক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহাবুবুল হক চৌধুরী মন্ত্রীকে জানিয়েছেন, টেন্ডার প্রক্রিয়ায় কোন অনিয়ম ও দুর্নীতি হয়নি।
টেকনিক্যাল জ্ঞান না থাকায় প্রকৌশলীদের এই ব্যাখ্যাই তিনি মেনে নিয়েছেন। অথচ টেন্ডার প্রক্রিয়ায় পরতে পরতে প্রকাশ্য দিবালোকের মতো দুর্নীতির ছাপ স্পষ্ট।
গত ৮ জুন পর্যন্ত আহ্বান করা মোট ১২টি দরপত্রের ৮টিতেই সর্বনিম্ন দরদাতা হয় দেশের সবচেয়ে নামকরা ফার্নিচার উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘হাতিল ফার্নিচার’। দরপত্র মূল্যায়ন কমিটি এর মধ্য থেকে মাত্র ১টি কাজের কার্যাদেশ দিলেও বাকি ৭টি কাজের আদেশ ঝুলিয়ে রাখে মুলত গণপূর্তের প্রকৌশলী ত্রয়ের অতিরিক্ত অর্থ দাবির আবদার মেটাতে না পারায়।
এই বিষয়ে ন্যায়সঙ্গত: আচরণ পেতে হাতিল কমপ্লেক্স লিমিটেডের কোম্পানি সেক্রেটারি মো. রেজাউল করিম গত ৮ জুন গণপূর্তের অতিরিক্ত প্রকৌশলী (ই/এম) জোন আশ্রাফুল হকের কাছে আবেদন করেন।
সেখানে তিনি জেলা হাসপাতালগুলোকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ ও সংস্কার প্রকল্পের পরিচালক থেকে শুরু করে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলীর হস্তক্ষেপ কামন
-

একশ’র বেশি হ্রদ যে উদ্যানে
লেক বা হ্রদ প্রায় সব উদ্যানেই রয়েছে। কম আর বেশি। তবে ওয়েলসের স্নোডোনিয়া জাতীয় উদ্যানে হ্রদ রয়েছে একশ’র বেশি। দেশের বাইরে গেলে এখান থেকে ঘুরে আসতে পারেন।
গ্যারেথ বেলের দেশ ওয়েলেসের উত্তর-পশ্চিমে অবস্থিত সবচেয়ে বড় জাতীয় উদ্যান স্নোডোনিয়া। ওয়েলসের সর্বোচ্চ পাহাড় স্নোডোনিয়াও এখানেই অবস্থিত। আর এই পাহাড়ের নামেই এর নাম।
এখানে প্রায় একশ’রও বেশি হ্রদ রয়েছে। এছাড়াও পশ্চিমে রয়েছে সাগর। পুরো এলাকাজুড়ে রয়েছে বন, নদী আর জলপ্রপাত। পাহাড় আর উপত্যাকার সৌন্দর্যও কম নয় এখানে।
ওয়েলসের সবচেয়ে বড় প্রাকৃতিক হ্রদ ‘লিন টেজিগ’ এখানেই অবস্থিত। হাইকিং, মাউন্টেইন বাইকিং, সার্ফিং- অ্যাডভেঞ্চারের প্রায় সবগুলো করতে পারবেন এখানে।
-

কালিহাতীতে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানব বন্ধন
মেহেদী হাসান॥
টাঙ্গাইলের কালিহাতীতে ৭ম শ্রেণী ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক আনছের আলী ও শরীফুলের ফাঁসির দাবিতে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
শনিবার বিকেলে সিংগুরিয়া বাজারে এ মানব বন্ধনের আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন নারিন্দা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা. মুজিবুর রহমান, সিংগুরিয়া বাজার বনিক সমিতির সভাপকি বাবুল মন্ডল, তালুকদার মো. সবুজ প্রমুখ।
মানব বন্ধনে বক্তরা অভিযুক্ত ধর্ষকদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান। অভিযুক্তদের গ্রেফতার করা না হলে অনতিবিলম্বে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুশিয়ারি দেন এলাকাবাসি।উল্লেখ্য, কালিহাতী উপজেলার গিলাবাড়ি গ্রামের আবুল হোসেনের মেয়ে নিকলা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী একই গ্রামের এজিপির সাবেক অডিট অফিসার আনছের আলীর বাড়িতে নিয়মিত যাতায়াত করতো। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় ওই ছাত্রী পড়াশোনার ফাঁকে আনছের আলীর বাড়িতে কাজ করে দিতো। বিনিময়ে দু’বেলা দু’মুঠো খাবার খেতো। আনছের আলীর স্ত্রী বেশিরভাগ সময় ঢাকায় অবস্থান করার একপর্যায়ে ওই ছাত্রীর উপর কুনজর পরে ৬০ বছরের আনছের আলীর। টাকা-পয়সা ও বিভিন্ন জিনিসপত্রের লোভ দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। চাচার কুকীর্তি ভাতিজা শরীফুল দেখে ফেলায় ওই স্কুল ছাত্রীকে জিম্মি কওে সেও প্রতিনিয়ত ধর্ষণ করে। নিজের অজান্তেই কিশোরী অন্তঃসত্তা হয়ে পড়ে। তারপরও ভয় দেখিয়ে নিয়মিত চালিয়ে যেতে থাকে শারীরিক সম্পর্ক। কিছুদিন আগে মেয়েটির শারীরিক অবস্থার পরিবর্তন দেখতে পায় পরিবারের লোকজন। জিজ্ঞসাবাদে সে সব কিছু খুলে বলে। পরে ডাক্তারি পরীক্ষায় অন্তঃসত্তার বিষয়টি ধরা পড়ে। বিষয়টি আনছের আলী ও তার ছেলে সুমন জানার পর মেয়ের পরিবারকে কাউকে কিছু না বলার জন্য হুমকি দেয়। এ নিয়ে মেয়ের পিতা মেয়েকে নিয়ে আনছের আলীর বাড়িতে গেলে সে কয়েক দফা তাদের মারধর করে। আনছের আলী প্রভাবশালী হওয়ায় নীরবে সহ্য করে চলে আসে মেয়ে ও তার বাবা। এরই মধ্যে বাচ্চা নষ্ট করার জন্য মেয়ের পরিবারকে চাপ দেয় আনছের আলী ও তার ছেলে সুমন। এরই ধারাবাহিকতায় মেয়েকে টাঙ্গাইল মুন নার্সিং হোমে বাচ্চা নষ্ট করার জন্য ভর্তি করা হয়। কিন্তু ৭ মাসের অন্তঃসত্তা হওয়ায় গাইনী ডাক্তার মালেকা শফি মঞ্জু তা নষ্ট করতে অস্বীকৃতি জানায়। এ বিষয়ে ডাঃ মালেকা শফি মঞ্জু বলেন, পেটের ব্যাথা নিয়ে ক্লিনিকে আসে। পরীক্ষায় ৭ মাসের অন্তঃসত্তা ধরা পড়ে। মেয়েটির পরিবার বাচ্চাটি নষ্ট করতে চাইলেও আমি তা করিনি। পরে অন্তঃসত্তার পিতা বাদী হয়ে কালিহাতী থানায় মামলা করলে পুলিশ ধর্ষক শরীফুলকে গ্রেফতার করে। মুলহোতা আনছের আলী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
-

ডিমলায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু
মোঃ শাহিনুর রহমান:
গত রাত ১ জুন ভোরে নীলফামারী ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভাটিয়াপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র মোঃ রেজাউল করিম (২৫) এর স্ত্রী গৃহবধুঁ তাছমিনা বেগম (২২)’র রহস্য জনক মৃর্ত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। এলাকায় বইছে আলোচনা সমালোচনার ঝড়। সরজমিনে এলাকাবাসীরা জানান, রেজাউলের বাবা বেশ কয়েক বছর পূর্বে মারা যায়। তাছমিনার ৪ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে এবং তাছমিনা বেগম আবারো ৮/৯ মাসের অন্তসত্তা। প্রতিদিনের ন্যায় রেজাউল তার স্ত্রী কে বাড়ীতে রেখে নাউতরা তৃপ্তী বেকারী কারখানায় কায়িক শ্রমিকের কাজ করে। কারখানার মালিক রফিকুল ইসলামের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, রেজাউল শুক্রবার রাত ৯ টার দিকে বাড়িতে চলে যায়। এ বষিয়ে রেজাউলের কাছে জানতে চাইলে তিনি সংবাদকর্মীদের জানায় ভোর ৩ টার দিকে আমি বাড়িতে আসিলে ঘরে ঢুকিতেই দেখি আমার স্ত্রী গলায় ফাঁস দিয়াছে।
অপরদিকে তাছমিনার বাবা তছির উদ্দীন জানায় আমার বেহানী ও জামাই দুজনেই আমার মেয়েকে হত্যা করে। দীর্ঘদিন যাবত তাছমিনা বেগমের স্বামী ও শাশুরীর সঙ্গে ঝগড়া বিবাদ লেগে থাকে। তাছমিনা বেগমের সাথে প্রতিনিয়ত ঝগড়া লাগতো শাশুড়ী রেজিয়া বেগমের। এরকম দীর্ঘদিন থেকে বউ-শাশুড়ী পারিবারিক ভাবে অশান্তিতে রয়েছে। এরই মধ্যে ঘটনার দিন শুক্রবার বিকালে তুচ্ছ ঘটনায় বউ- শাশুড়ী ও স্বামীর মধ্যে ঝগড়া লাগে। পরে গলায় চিকন প্লাস্টিকের রশি পেঁচানো অবস্থায় আত্মহত্যার ঘটনা ঘটে। কিন্তু তাছমিনা বেগমের এ আত্মহত্যার ঘটনাটি এলাকাবাসী ও তার বাবা ও মামারা রহস্যজনক মৃর্ত্যু হয়েছে বলে ধারণা করছে। এদিকে এ ঘটনার পর থেকেই শাশুড়ী রেজিয়া বেগম ও তাছমিনা বেগমের স্বামী রেজাউল করিম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাহাদের আটক করে রেখে পুলিশের হাতে সোপর্দ করেন এবং পরে ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় ডিমলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি তদন্ত) সোহেল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন নাউতারা ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম লেলিন সহ স্থানীয় এলাকাবাসী। তাছমিনা বেগম এর আত্মহত্যার ঘটনাটি রহস্যজনক হওয়ায় পুলিশ স্বামী ও শাশুড়ীকে সহ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ডিমলা থানায় নিয়ে আসেন। -

মুঠোফোন নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
কুষ্টিয়ার মিরপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার ধুবইল ইউনিয়নের লক্ষ্মীধরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, সকালে মোবাইল ফোন নিয়ে আব্দুল জলিলের দুই ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় ছোট ভাই জাহিদুল ইসলাম পাপ্পু (২২) তার বড় ভাই শহিদুল ইসলাম লাবপু ওরফে রাজীবকে (২৬) ছুরিকাঘাত করে। এতে রাজীব ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ঘাতক জাহিদুল ইসলাম পাপ্পুকে পুলিশ আটক করেছে।
-

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা ১১টায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে ৩ বাহিনীর একটি চৌকষ দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছোটবোন শেখ রেহানা, চাচাত ভাই শেখ জুয়েল, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধূরি এমদাদুল হক ও সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান উপস্থিত ছিলেন। পরে মাজার জিয়ারত শেষে তিনি বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করেন এবং এখনও সেখানেই অবস্থান করছেন।
এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করে। আজই দুপুর ১২টা পর্যন্ত টুঙ্গিপাড়ায় অবস্থান শেষে ১২টা ১৫ মিনিটে টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।
-

সিটি নির্বাচন নিয়ে মাথা ব্যাথা নেই বিএনপির!
সিটি কর্পোরেশন নির্বাচনে জয় পরাজয়কে খুব একটা গুরুত্ব দিচ্ছে না বিএনপি। দলটির মূল লক্ষ্য অংশগ্রহণমূলক একাদশ জাতীয় নির্বাচন। আন্দোলনের অংশ হিসেবে দলটির পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার কথা বলা হয়েছে। জয়ী হলে জনমতের প্রতিফল হয়েছে আর পরাজিত হলে সরকারকে চাপে রেখে জাতীয় নির্বাচনকে গুরুত্ব দেওয়া কথা ভাবা হচ্ছে।
সিটি কর্পোরেশন নির্বাচন ইস্যুতে শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে গণমাধ্যমে কিছু বলা হয়নি। তবে দলীয় সূত্রে জানা গেছে, সিটি নির্বাচন জয়ী হলে জনমতের প্রতিফল হয়েছে আর পরাজিত হলে সরকারকে চাপে রেখে জাতীয় নির্বাচনকে গুরুত্ব দেওয়া কথা ভাবছে বিএনপি।
সূত্র আরও জানায়, আগামী ২৬ জুন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের পরিস্থিতি দেখে ৩০ জুলাই অন্য তিন সিটি নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে দলটি।
বিএনপির সিনিয়র একজন নেতা বলেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সিটি কর্পোরেশন নির্বাচন সরকার মরিয়া থাকবে। আর তাতে করে আমাদের নির্বাচন কমিশন পুনর্গঠন এবং নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জোরালো হবে। দেশে বিদেশে এ দাবির গ্রহণযোগ্যতা বাড়বে।
সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গাজীপুর নির্বাচনে আমরা যাচ্ছি। বাকি সিটিগুলোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেইনি। সেটা নির্ভর করবে গাজীপুর নির্বাচনের ওপর।
এছাড়া দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মামলার আইনি দিকের পাশপাশি জনমত গড়ে তোলার বিষয়েও বলেন বিএনপি মহাসচিব।
বৈঠকে অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
-

সৌদি মন্ত্রিসভায় আবারও রদবদল
মন্ত্রিসভায় আবারও রদবদলের ঘোষণা দিয়েছে সৌদি আরব। শনিবার সংস্কৃতি এবং ধর্মের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রিসভায় রদবদল আনা হয়। মোহাম্মদ বিন সালমান সৌদির ক্রাউন প্রিন্স হিসেবে দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো সৌদির মন্ত্রিসভায় রদবদলের ঘটনা ঘটল।
বাদশাহ সালমানের এই ছেলে বর্তমানে সৌদির সবচেয়ে ক্ষমতাধর যুবরাজ হিসেবে পরিচিত। এর আগে তিনি দেশটির উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্টেট নিউজ এজেন্সির (এসপিএ) এক খবরে বলা হয়েছে, দেশের শ্রম, ইসলামিক ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীদের মধ্যে রদবদল আনা হয়েছে।
আগামী আগস্ট মাসে পবিত্র হজ পালনকে কেন্দ্র করে পবিত্র মক্কা নগরীতে একজন রাজ-কমিশন নিয়োগেরও ঘোষণা দেয়া হয়েছে। পবিত্র হজে সব ধরনের কার্যক্রমের নেতৃত্ব দেবেন প্রিন্স সালমান।
সম্প্রতি সৌদির সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। কট্টরপন্থী দেশটিতে সম্প্রতি নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়া হয়েছে। যা আগে কখনও নারীরা চিন্তাও করতে পারতেন না।
দেশটিতে গত নভেম্বরে দুর্নীতিবিরোধী অভিযানে প্রায় দুইশো প্রিন্স, ব্যবসায়া এবং রাজপরিবারের সদস্যকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের দেশটির বিলাসবহুল রিটজ শার্লটন হোটেলে রাখা হয়। তবে এদের মধ্যে অধিকাংশই সৌদি কর্তৃপক্ষকে মোটা অংকের অর্থ জরিমানা দিয়ে মুক্তি পান।
