Dhaka ০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কাতারের অর্থ নেওয়ার অভিযোগ: আরব নেতাদের গ্রেফতারে বেন-গভিরের নির্দেশ দাবির পর নতুন বিতর্ক জলঢাকার সাবেক মেয়র নোভা সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা নতুন এসপির টঙ্গীবাড়ীতে স্কুল-কলেজের মাঠে অবৈধ মেলা: সংবাদ প্রকাশের পর গুঁড়িয়ে দেওয়া হলো অস্থায়ী স্টল শিক্ষা খাতের উন্নয়নে কানাডার সহযোগিতা আরও সুদৃঢ় করার আগ্রহ—শিক্ষামন্ত্রীর সাথে হাইকমিশনারের সাক্ষাৎ কুমেক হাসপাতালে জিম্মি রোগী ও স্বজনরা: রাতের আঁধারে সক্রিয় সিন্ডিকেট, অসহায় প্রশাসন গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানির সাথে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন : আলোকস্বল্পতায় দ্বিতীয় দিনেও আগে সমাপ্তি, ওয়েস্ট ইন্ডিজকে চাপে রেখে চালকের আসনে বাংলাদেশ ভবিষ্যতের অনিশ্চয়তা আর জীবনযাত্রার চাপে উত্তাল ইউরোপ: রাজপথে নামছে তরুণ প্রজন্ম টঙ্গীতে ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

সৌদি মন্ত্রিসভায় আবারও রদবদল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮
  • ২৪১ বার

মন্ত্রিসভায় আবারও রদবদলের ঘোষণা দিয়েছে সৌদি আরব। শনিবার সংস্কৃতি এবং ধর্মের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রিসভায় রদবদল আনা হয়। মোহাম্মদ বিন সালমান সৌদির ক্রাউন প্রিন্স হিসেবে দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো সৌদির মন্ত্রিসভায় রদবদলের ঘটনা ঘটল।

বাদশাহ সালমানের এই ছেলে বর্তমানে সৌদির সবচেয়ে ক্ষমতাধর যুবরাজ হিসেবে পরিচিত। এর আগে তিনি দেশটির উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্টেট নিউজ এজেন্সির (এসপিএ) এক খবরে বলা হয়েছে, দেশের শ্রম, ইসলামিক ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীদের মধ্যে রদবদল আনা হয়েছে।

আগামী আগস্ট মাসে পবিত্র হজ পালনকে কেন্দ্র করে পবিত্র মক্কা নগরীতে একজন রাজ-কমিশন নিয়োগেরও ঘোষণা দেয়া হয়েছে। পবিত্র হজে সব ধরনের কার্যক্রমের নেতৃত্ব দেবেন প্রিন্স সালমান।

সম্প্রতি সৌদির সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। কট্টরপন্থী দেশটিতে সম্প্রতি নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়া হয়েছে। যা আগে কখনও নারীরা চিন্তাও করতে পারতেন না।

দেশটিতে গত নভেম্বরে দুর্নীতিবিরোধী অভিযানে প্রায় দুইশো প্রিন্স, ব্যবসায়া এবং রাজপরিবারের সদস্যকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের দেশটির বিলাসবহুল রিটজ শার্লটন হোটেলে রাখা হয়। তবে এদের মধ্যে অধিকাংশই সৌদি কর্তৃপক্ষকে মোটা অংকের অর্থ জরিমানা দিয়ে মুক্তি পান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

কাতারের অর্থ নেওয়ার অভিযোগ: আরব নেতাদের গ্রেফতারে বেন-গভিরের নির্দেশ দাবির পর নতুন বিতর্ক