Dhaka ০২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাসিরনগরে উপজেলা বিএনপির ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভার কর্মসূচি ঘোষণা‎‎ গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে ব্যাপক ফলনের সাফল্য পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ খুচরা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ এম এন লারমার স্মৃতিতে লোগাংয়ে ফুটবলের উৎসব রাণীনগরে প্রতিকূল আবহাওয়ায় ধান ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি গোপালগঞ্জ কলেজের চুরির অভিযোগে ছাত্রদল সভাপতি আটক চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ জরিমানা ছাড়াই গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত, ভোগান্তি এড়াতে অনতিবিলম্বে সুযোগ গ্রহণের পরামর্শ বিআরটিএ ও সচেতন মহলের! যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ফুলব্রাইটের সঙ্গে সমঝোতার উদ্যোগ ইউজিসির শিক্ষামন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার আগ্রহ

গাইবান্ধায় শিশু ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন

গাইবান্ধা সদর উপজেলার ভেড়ামারা ব্রিজ এলাকায় ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে আমির উদ্দিন (৪০) নামে এক রেস্টুরেন্ট মালিককে আটক করেছে পুলিশ। তার মালিকানাধীন ‘জাফলং চাইনিজ ফাস্টফুড রেস্টুরেন্টে’আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার ভেড়ামারা ব্রিজ এলাকার জাফলং চাইনিজ ফাস্টফুড রেস্টুরেন্ট থেকে আমিরকে আটক করা হয়। তিনি সদর উপজেলার দারিয়াপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।পুলিশ জানায়, আজ বেলা ১১টার দিকে ওই রেস্টুরেন্টে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্ট মালিক আমির উদ্দিনকে মারধর করে আটকে রাখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ওই রেস্টুরেন্ট থেকে অভিযুক্ত আমিরকে উদ্ধার করতে গিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর বাধার মুখে পড়ে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে কৌশলে মোটরসাইকেলে অভিযুক্ত আমির উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে রেস্টুরেন্টটিতে আগুন দেয় বিক্ষুব্ধরা। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ‘জনরোষ থেকে অভিযুক্ত রেস্টুরেন্ট মালিক আমির উদ্দিনকে আমরা আটক করে থানায় এসেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

নাসিরনগরে উপজেলা বিএনপির ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভার কর্মসূচি ঘোষণা‎‎