Blog

  • প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছ রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছ রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর

    সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২৯ হাজারের বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৮হাজারের বেশি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন শেষে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘আরাফাতের ময়দানে অনেকগুলো নিম গাছ লাগানো রয়েছে। ৫০ বছর আগে সেখানে কোনো গাছ ছিল না। সম্ভবত ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমরা পালন করতে গিয়ে তৎকালীন সৌদি বাদশাকে হাজিদের ছায়ার জন্য নিম গাছ রোপণের পরামর্শ দেন। সে সময় দেশ থেকে প্রায় এক লাখের মতো নিম গাছের চারা পাঠিয়েছিলেন তিনি। এখন গাছগুলোকে সৌদি আরবের মানুষজন নিম গাছ হিসেবে ডাকে না, ‘জিয়া ট্রি’ নামে ডাকে। মহানবী হযরত মোহাম্মদ (সা.) গাছ রোপণের কথা বলে গিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘সবুজ রঙটা নবীর খুব পছন্দ ছিল এবং তিনি অনেক গাছ রোপণও করেছেন। গাছ পরিবেশ থেকে শুরু করে বিভিন্নভাবে আমাদের জীবনে উপকার করে থাকে।’

    শিক্ষার্থীদের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, ‘তোমরা যতদিন বাঁচবে, প্রত্যেক বছর একটা করে গাছ রোপণ করবে। গাছটা যখন একটু বড় হবে তখন তোমার বন্ধুর মতো মনে হবে এবং গাছটা যত বড় হতে থাকবে তুমিও বড় হতে থাকবে। তোমার পাশাপাশি যখন গাছটা বড় হবে দেখবে যে একটা অদ্ভুত একটা ভালোলাগা কাজ করবে।’

    এ সময় শিক্ষার্থীদের গাছ রোপণে উৎসাহ দিতে শিক্ষকদের আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, ‘বর্ষার সময় শুরু হয়ে গেছে। কিন্তু যে অনুপাতে বৃষ্টি হওয়া উচিত ছিল, তা হচ্ছে না। আমরা যখন ছোট ছিলাম এই বর্ষাকালে টানা বৃষ্টি হতো। এখন সেই বৃষ্টিটা হচ্ছে না। প্রয়োজন কিংবা অপ্রয়োজনেও গাছ কাটা পড়ছে। ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। এ দেশেই আমাদেরকে থাকতে হবে। আমার ঘর যদি আমি সুন্দর করে গুছিয়ে না রাখি তাহলে আমিও একটা অস্বাস্থ্যকর পরিবেশে থাকবো। এতে করে আমার মানসিক এবং শারীরিক ক্ষতি হবে।

  • চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ

    চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ

    হেয়ার কাট’ নীতি বাতিলসহ ৫ দফা দাবি, স্বাভাবিক লেনদেন চালুর আহ্বান। দাবি বাস্তবায়ন না হলে শাখা পর্যায়ে অবস্থান কর্মসূচি, কর্মকর্তাদের অবরুদ্ধ করা এবং বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি দেয়ারও হুঁশিয়ারি

    শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষা, বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহার এবং স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালুর দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। ২৯ জুন(সোমবার) সকালে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিভাগ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
    পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দিলে তারা নগরীর নিউমার্কেট মোড়ে গিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
    আন্দোলনকারীদের দাবির আওতায় থাকা পাঁচটি ব্যাংক হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক।
    বিক্ষোভে অংশ নেওয়া আমানতকারীরা অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের ২০২৬ সালের ২১ জানুয়ারির এক সিদ্ধান্ত অনুযায়ী এসব ব্যাংকের আমানতের ওপর গত দুই বছরের মুনাফা কর্তন করে মাত্র ৪ শতাংশ বিশেষ সুবিধা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা লাখো সাধারণ ও মধ্যবিত্ত আমানতকারীর জন্য চরম আর্থিক সংকট সৃষ্টি করেছে।
    তারা জানান, এসব ব্যাংকের অধিকাংশ আমানতকারী অবসরপ্রাপ্ত চাকরিজীবী, প্রবাসী, ক্ষুদ্র ব্যবসায়ী ও মধ্যবিত্ত পরিবারের সদস্য। পেনশনের অর্থ, জমি বিক্রির টাকা কিংবা প্রবাসজীবনের কষ্টার্জিত সঞ্চয় ব্যাংকে জমা রেখেও দীর্ঘদিন ধরে তা উত্তোলন করতে না পারায় অনেকে চিকিৎসা, শিক্ষা ও দৈনন্দিন ব্যয় নির্বাহে হিমশিম খাচ্ছেন।
    বিক্ষোভ সমাবেশে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একজন আমানতকারী বলেন, “পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যাংকে টাকা রেখেছিলাম। ব্যাংকের প্রতি আস্থা রেখেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আজ সেই টাকা ফেরত না পেয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে। মুনাফা তো দূরের কথা, জমা রাখা টাকাও পাচ্ছি না। এখন সংসারও চলছে না।”
    এক্সিম ব্যাংকের একজন আমানতকারী বলেন, “ব্যাংকে আমানত রাখা কোনো বিনিয়োগের ঝুঁকি নয়, এটি একজন নাগরিকের নিরাপত্তার বিশ্বাস। সেই বিশ্বাস নিয়েই আমরা কষ্টার্জিত অর্থ জমা রেখেছিলাম। কিন্তু এখন চিকিৎসা, সন্তানের শিক্ষা কিংবা জরুরি প্রয়োজনে নিজের সঞ্চয় ব্যবহার করতে পারছি না। আমরা কোনো বিশেষ সুবিধা চাই না, শুধু আমাদের ন্যায্য আমানত ও মুনাফা ফেরত চাই।”
    সমাবেশে আন্দোলনকারীরা ‘হই হই রই রই, আমানতের টাকা গেল কই’, ‘আমার টাকা ব্যাংকে, আমি কেন রাস্তায়’ এবং ‘হেয়ার কাট, হেয়ার কাট, মানি না, মানব না’— এমন নানা স্লোগান দেন।
    তারা জানান, প্রায় দুই বছর ধরে নিজেদের জমানো অর্থ স্বাভাবিকভাবে উত্তোলন করতে না পারায় প্রায় ৭৫ লাখ পরিবারের তিন কোটিরও বেশি মানুষ মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। অনেকেই চিকিৎসা, শিক্ষা ও নিত্যপ্রয়োজনীয় ব্যয় নির্বাহে চরম সংকটে রয়েছেন।
    বিক্ষোভ থেকে আমানতকারীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো— হেয়ার কাট নীতি বাতিল করে চুক্তি অনুযায়ী মূল আমানত ও অর্জিত মুনাফা পরিশোধ, পাঁচটি ব্যাংকে স্বাভাবিক লেনদেন চালু, তারল্য সংকট নিরসনে বিশেষ সহায়তা প্রদান, মেয়াদোত্তীর্ণ এফডিআর, ডিপিএস ও এমটিডিআরের অর্থ চুক্তি অনুযায়ী পরিশোধ এবং নতুন ঘোষিত মুনাফার হার প্রত্যাহার করে পূর্বের চুক্তিভিত্তিক হার বহাল রাখা।
    সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশনের সহঃসভাপতি শারমিন আক্তার বলেন, “আমরা আমাদের ন্যায্য অর্থ ফেরতের দাবিতে আন্দোলন করছি। সংশ্লিষ্ট সবার কাছে স্মারকলিপি দিয়েছি। অবিলম্বে সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
    বক্তারা অভিযোগ করেন, গত দুই বছরে সরকারের নীতিনির্ধারক, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার স্মারকলিপি দিলেও কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। দাবি বাস্তবায়ন না হলে শাখা পর্যায়ে অবস্থান কর্মসূচি, কর্মকর্তাদের অবরুদ্ধ করা এবং বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি দেয়ারও হুঁশিয়ারি দেন তারা।
    উল্লেখ্য, একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকে প্রায় ৭৫ লাখ আমানতকারীর মোট ১ লাখ ৩১ হাজার কোটি টাকা জমা রয়েছে। এসব ব্যাংকের হেয়ার কাট নীতি বাতিল ও স্বাভাবিক লেনদেন চালুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন ভুক্তভোগী আমানতকারীরা।

  • মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে২০৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-০১

    মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে২০৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-০১

    ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, এঁর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি তত্বাবধানে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাধীন চুরখাই সিবিএমসিবি হাসপাতালের সামনে ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের উপর আজ ২৯ জুন সোমবার মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
    উক্ত মাদক বিরোধী অভিযানে শফিকুল ইসলাম ওরফে শাওন (২৫), পিতা- আপোস আলী, মাতা- জবেদা আক্তার, সাং- পুখলগাঁও মধ্যপাড়া, ওয়ার্ড নং- ০৭, ইউপি- ০১ নং স্বরমুশিয়া, থানা- আটপাড়া, জেলা- নেত্রকোণাকে ২০৩(দুইশত তিন) পিস ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয় ।
    অতঃপর পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

  • মদনে চার জুয়াড়িসহ ৫ জন আটক, আদালতে প্রেরণ

    মদনে চার জুয়াড়িসহ ৫ জন আটক, আদালতে প্রেরণ

    নেত্রকোণার মদন উপজেলায় জুয়া খেলার অভিযোগে চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ। একই অভিযানে একটি চুরির মামলার এক আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে নেত্রকোণা আদালতে প্রেরণ করা হয়।
    পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৮ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মদন উপজেলার সদর ইউনিয়নের বাগদাইর গ্রামের শাহীন মিয়ার পরিত্যক্ত ঘরের বারান্দায় অভিযান চালায় মদন থানা পুলিশ। এ সময় তাস খেলারত অবস্থায় চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ ৪১০ টাকা ও এক বান্ডিল তাস জব্দ করা হয়।
    আটককৃতরা হলেন— বাগদাইর গ্রামের মৃত ইন্নাছ আলীর ছেলে শাহীন মিয়া (৩০), আবুল হোসেনের ছেলে আলমগীর (৩০), মৃত আফসার উদ্দিনের ছেলে ছোটন (৪২) এবং করিম উদ্দিনের ছেলে সম্রাট (৪৩)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা। এছাড়া পৃথক একটি চুরির মামলার এক আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
    স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই পরিত্যক্ত স্থানে রাতে গোপনে জুয়ার আসর বসত। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সময় চারজনকে হাতেনাতে আটক করে।
    মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালাউদ্দীন করিম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বাগদাইর গ্রামে অভিযান পরিচালনা করে তাস খেলারত অবস্থায় চারজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নন-এফআইআর প্রসিকিউশন মামলা দায়ের করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

  • আমরাও চাই শেখ হাসিনা দেশে আসুক, মামলা লড়ুক : চিফ প্রসিকিউটর

    আমরাও চাই শেখ হাসিনা দেশে আসুক, মামলা লড়ুক : চিফ প্রসিকিউটর

    মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতে নিজের মামলা নিজেই লড়ার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সোমবার (২৯ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

  • পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নেতৃত্বে শিরিন বানু

    পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নেতৃত্বে শিরিন বানু

    ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শিরিন বানু। তিনি ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমানের সহধর্মিণী।

    মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমোদনের পর বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে সভাপতি হিসেবে শিরিন বানুর নাম চূড়ান্ত করা হয়েছে।

    নতুন কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী। তাদের প্রত্যাশা, শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে।

    সভাপতির দায়িত্ব গ্রহণের পর শিরিন বানু বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তিনি শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চান।

    উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় এ অঞ্চলের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। নবগঠিত এডহক কমিটির হাত ধরে বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টদের বিশ্বাস।

  • সবুজায়নের লক্ষ্যে রাঙামাটি মুজাদ্দেদে-ই-আলফেসসনী একাডেমির উদ্যোগে বৃক্ষ রোপণ

    সবুজায়নের লক্ষ্যে রাঙামাটি মুজাদ্দেদে-ই-আলফেসসনী একাডেমির উদ্যোগে বৃক্ষ রোপণ

    প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রাঙামাটি মুজাদ্দেদে-ই-আলফেসসনী একাডেমি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এক বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার ২৯ জুন ২০২৬ দুপুর ২টায় রাঙামাটি মুজাদ্দেদে-ই-আলফেসসনী একাডেমি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
    বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজাদ্দেদে-ই-আলফেসসনী একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।
    এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. আব্দুল মইন, মো. মাহাবুব হোসেন, মো. এনামুল হক, রোকসানা বেগম, মোহাম্মদ জামাল উদ্দিন, মো. আবুল কালামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
    কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। এর মধ্যে ছিল অর্জুন, আম্রপালি, মেহগনি, হরতকিসহ নানা প্রজাতির গাছ।
    বৃক্ষ রোপণকালে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বেশি বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু প্রকৃতিকে সবুজ করে না, এটি মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ রোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে নিয়মিত গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
    প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল কবির বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। গাছ আমাদের অক্সিজেন দেয়, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী গড়ে তুলতে সহায়তা করে। প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপণ কর্মসূচিকে সফল করতে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই গাছ লাগানো ও গাছের যত্ন নেওয়ার বিষয়ে সচেতনতা তৈরি করা আমাদের অন্যতম লক্ষ্য। সবাই যদি নিজ নিজ জায়গা থেকে বেশি বেশি গাছ লাগায়, তাহলে পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
    তিনি আরও বলেন, বিদ্যালয় প্রাঙ্গণকে সবুজ ও মনোরম পরিবেশে গড়ে তুলতে ভবিষ্যতেও নিয়মিত বৃক্ষ রোপণ ও পরিচর্যা কার্যক্রম অব্যাহত থাকবে।

  • ডিমলায় প্রবাসী পরিবারের উপর হামলা

    ডিমলায় প্রবাসী পরিবারের উপর হামলা

    ডিমলায় বন্দকী জমির ফসলের পাওনা টাকা চাইতে গিয়ে এক প্রবাসী পরিবার হামলার শিকার হন। ঘটনাাটি ঘটেছে
    উত্তর তিতপাড়া (খালুয়াপাড়া) গ্রামে গত (শনিবার) ২৭জুন সকাল ১০ ঘটিকায় হামলার শিকার আসাদুল ও নুরুল ইসলাম ,রহমত আলী, লিখন। প্রবাসীর পিতা মোঃ ময়েন উদ্দিন গণমাধ্যমকে বলেন গত ১৪ নভেম্বর ২০২২ সালের হবিবার রহমান ও মনজিনা বেগম ৬০০ টাকার নন জুটিশিয়াল স্ট্যাম্পে জমি বন্ধক নামা স্বাক্ষর করিয়া তিন বছর মেয়াদে আমার ছেলে আসাদুলের নিকট পৃথকভাবে ১২ বিঘা জমি বন্ধক নামা বাবদ ২৪ লাখ টাকা গ্রহণ করেন। আমার বড় ছেলে আসাদুল দেশের বাহিরে থাকায় ছোট ছেলে নুরুল ইসলাম জমিগুলো দেখভাল করেন। কিন্তু ১২ বিঘা জমির মধ্যে আমার বড় ছেলে দেশে এসে তাদের কাছে ২ বিঘা জমি ক্রয় করেন। অবশিষ্ট ১০ বিঘা জমির ফসলের টাকার জন্য ২৭ জুন সকালে বড় ছেলে ছোট ছেলে ভাতিজা রহমত আলী, লিখনসহ আমন ধানের ফসলের চুক্তির টাকা জন্য তাদের বাড়িতে গেছে টাকা দিতে অস্বীকার করে একপর্যায়ে বিতর্ক হলে প্রতিপক্ষের লোকজন আমার ছেলে ও ভাতিজা উপর হঠাৎ অতর্কিত আক্রমণ করে, এলোপাতাড়ি কিল-ঘুষি, চোখ, মাথাও আঘাত করেন এবং ভাতিজা লিখন এর পায়ে রড দিয়ে আঘাত করলে হাঁটুর নিচে হাড় ভেঙ্গে যায়। বর্তমান রংপুর হাসপাতালে চিকিৎসা ধিন অবস্থায় রয়েছে।
    প্রবাসী পরিবার উপর হামলার বিষয়ে প্রবাসীর পিতা ময়েনউদ্দিন বাদী হয়ে ডিমলা থানায় একটি মামলা করেন। মামলা পেক্ষিতে ডিমলা থানার পুলিশ সুমন ইসলাম (৩০) কে আটক করেছে।
    এদিকে প্রতিপক্ষরা নিজেদের বাড়িতে ভাংচুর করে প্রবাসী পরিবারের লোকজনকে দায়ী করে মিথ্যা নাটক সাজানোর চেষ্টা করছে বলে ময়েন উদ্দিন অভিযোগ করেছেন। তিনি বলেন কে হামলা করেছে আমাদের কাছে ভিডিও আছে সময় হলে দেখাবো। আমার ছেলে ও ভাতিজা হামলার শিকার হয়ে রংপুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। অথচ তারা নিজেরাই নিজেদের বাড়ি ভাংচুর করে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাতে চেষ্টা চালাচ্ছে।
    এ ঘটনার প্রধান পরিকল্পনা কারী আলিনুর ইসলাম সাথে মুঠো ফোনে যোগাযোগ তিনি বলেন আমরা কেউ বাড়িতে থাকতে পারছি না বলে ফোন কেটে দেয়।
    ডিমলা থানার (ওসি) শওকত আলী সরকার বলেন, এ ঘটনায় সুমন নামে একজনকে গ্রেপ্তার করে ২৮জুন জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

  • ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

    ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

    শিশুশ্রমকে না বলি শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’ এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
    আজ ২৯ জুন সোমবার ময়মনসিংহ জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি ল্যাবে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়
    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান।

    সভাপতি বলেন, শিশুশ্রম বর্তমান সময়ে একটি আর্থ-সামাজিক সমস্যা। যা দিনে দিনে ভয়ানক রূপ ধারণ করছে। শিশুশ্রমের মাধ্যমে যেভাবে আমাদের সমাজের শিশুরা পড়ালেখা থেকে বঞ্চিত হচ্ছে, একইভাবে তাদের মানবিক ও নৈতিক দিকগুলোর অবক্ষয় হচ্ছে। এখনই যদি আমরা শিশুশ্রম প্রতিরোধ না করতে পারি, তাহলে ভবিষ্যতে এর প্রতিক্রিয়া আমাদেরই বহন করতে হবে।

    তিনি আরো বলেন, শিশুশ্রম প্রতিরোধ করা এটি সরকার বা কোন প্রতিষ্ঠানের একার কাজ নয়। একটি শিশুর পরিবারের অভিভাবক থেকে শুরু করে সমাজের প্রতিটি জনগণের এ বিষয়ে সচেতন থাকতে হবে।

    আলোচনা সভার আগে, শিশুশ্রম দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণ থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে।

  • নবীনগরে ট্রাক্টর-অটোর মুখোমুখি সংঘর্ষে আহত ১

    নবীনগরে ট্রাক্টর-অটোর মুখোমুখি সংঘর্ষে আহত ১

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর রাধিকা সড়কের সাহারপার এলাকায় ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন আহত হয়েছেন। সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে।

    ​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালের দিকে সাহারপার এলাকায় ট্রাক্টর ও অটোরিকশাটি একে অপরের বিপরীত দিক থেকে আসছিল।

    হঠাৎ করেই যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী বা চালক (যিনি আহত হয়েছেন) গুরুতর আঘাত পান।

    ​দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে প্রেরণ করেন।

    ​স্থানীয়রা জানান, শিবপুর-রাধিকা সড়কে প্রায়ই যানবাহনগুলোর বেপরোয়া গতির কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। আজকের এই দুর্ঘটনাটির বিষয়ে স্থানীয় প্রশাসনের নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।