Dhaka ০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চসিকের অভিযানে জিইসি মোড়ে উচ্ছেদ: ফ্লাইওভারের নিচে দোকান বসানোয় আটক ২ মীরসরাইয়ে ভুয়া প্রকল্পের বিল তুলে ১ কোটি ১৯ লাখ টাকা আত্মসাৎ: সাবেক চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা তারেক রহমানের নেতৃত্বে দেশে টেকসই উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব: ড. খন্দকার মারুফ অভিনেতা শিবা শানু পেলেন বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডির দায়িত্ব কাতারের অর্থ নেওয়ার অভিযোগ: আরব নেতাদের গ্রেফতারে বেন-গভিরের নির্দেশ দাবির পর নতুন বিতর্ক জলঢাকার সাবেক মেয়র নোভা সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা নতুন এসপির টঙ্গীবাড়ীতে স্কুল-কলেজের মাঠে অবৈধ মেলা: সংবাদ প্রকাশের পর গুঁড়িয়ে দেওয়া হলো অস্থায়ী স্টল শিক্ষা খাতের উন্নয়নে কানাডার সহযোগিতা আরও সুদৃঢ় করার আগ্রহ—শিক্ষামন্ত্রীর সাথে হাইকমিশনারের সাক্ষাৎ কুমেক হাসপাতালে জিম্মি রোগী ও স্বজনরা: রাতের আঁধারে সক্রিয় সিন্ডিকেট, অসহায় প্রশাসন

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

শিশুশ্রমকে না বলি শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’ এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
আজ ২৯ জুন সোমবার ময়মনসিংহ জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি ল্যাবে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান।

সভাপতি বলেন, শিশুশ্রম বর্তমান সময়ে একটি আর্থ-সামাজিক সমস্যা। যা দিনে দিনে ভয়ানক রূপ ধারণ করছে। শিশুশ্রমের মাধ্যমে যেভাবে আমাদের সমাজের শিশুরা পড়ালেখা থেকে বঞ্চিত হচ্ছে, একইভাবে তাদের মানবিক ও নৈতিক দিকগুলোর অবক্ষয় হচ্ছে। এখনই যদি আমরা শিশুশ্রম প্রতিরোধ না করতে পারি, তাহলে ভবিষ্যতে এর প্রতিক্রিয়া আমাদেরই বহন করতে হবে।

তিনি আরো বলেন, শিশুশ্রম প্রতিরোধ করা এটি সরকার বা কোন প্রতিষ্ঠানের একার কাজ নয়। একটি শিশুর পরিবারের অভিভাবক থেকে শুরু করে সমাজের প্রতিটি জনগণের এ বিষয়ে সচেতন থাকতে হবে।

আলোচনা সভার আগে, শিশুশ্রম দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণ থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

চসিকের অভিযানে জিইসি মোড়ে উচ্ছেদ: ফ্লাইওভারের নিচে দোকান বসানোয় আটক ২