Blog

  • বেনাপোলে হেরোইনের মামলায়  জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

    বেনাপোলে হেরোইনের মামলায় জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

    বেনাপোলের হেরোইনের মামলায় স্বরবাংহুদা গ্রামের মাদক ব্যবসায়ী জামাল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত।
    সোমবার ২৯ জুন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৪র্থ) আদালতের বিচারক শাহিনুর রহমান এ রায় ঘোষণা করেন।

    সাজাপ্রাপ্ত জামাল হোসেন বেনাপোল পোর্ট থানার স্বরবাংহুদা গ্রামের জামাত আলী মোড়লের ছেলে।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৮ মার্চ যশোরের শার্শা উপজেলায় বাঁগআচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিমকোটা গ্রামের কালীবাড়ি মোড়ে অবস্থান নেয়। এ সময় সন্দেহজনকভাবে জামালকে আটক করে তার দেহ তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তিনটি পলিথিনের প্যাকেটে রাখা ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় বাঁগআচড়া তদন্ত কেন্দ্রের এসআই শরীফ হাবিবুর রহমান বাদী হয়ে জামাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা শার্শা থানার এসআই মুরাদ হোসেন জামাল হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
    দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। বর্তমানে সাজাপ্রাপ্ত জামাল হোসেন কারাগারে রয়েছেন

  • জয় বাংলা শ্লোগান দেওয়া তেতুলিয়ায়  মুক্তিযোদ্ধা সন্তানসহ দুই নারীকে আটক

    জয় বাংলা শ্লোগান দেওয়া তেতুলিয়ায় মুক্তিযোদ্ধা সন্তানসহ দুই নারীকে আটক

    পঞ্চগড়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মেজর মৌসুমী ও নিলুফার ইয়াসমিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

    আজ (সোমবার, ২৯ জুন) দুপুরে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালত হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক মাহাবুব আলী মুয়াদ জামিন না মঞ্জু করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
    কাজী মৌসুমি আক্তার তিনি তেতুলিয়া থানা সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার কাজী মাহবুব রহমানের সন্তান।

    তার সঙ্গে জেলা যুব মহিলা লীগের সভাপতি নিলুফার ইয়াসমিনকেও কারাগারে পাঠানো নির্দেশ দেয় আদালত। আদালতের পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল এ তথ্য নিশ্চিত করেছেন।

    মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৫ সালের ২৩ জুন রাতে পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়ার পঞ্চগড় কাজীপাড়ার বাড়িতে তার স্ত্রী কাজী মৌসুমীর নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও জয় বাংলা জয়-বঙ্গবন্ধু স্লোগান দেয়।

    পরে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের একটি ভিডিও ২৬ জুন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

    এ ঘটনায় ২০ জুলাই সাবেক সাংসদ নাঈমুজ্জামান ভূইয়া তার স্ত্রী কাজী মৌসুমীসহ ৪৭ জন আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১১০/১২০ জনকে আসামী করে মামলা করে পঞ্চগড় সদর থানা এসআই মানিক মিয়া।

  • গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন মিস্ত্রি

    গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন মিস্ত্রি

    ​ব্রাহ্মণবাড়িয়ায় গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল্লাহ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন সেন্টারিং মিস্ত্রি ছিলেন।ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোহাম্মদপুর খেয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল্লাহ সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের (বামরাইল সংলগ্ন) মোহাম্মদপুর গ্রামের নসুর বাড়ির বাসিন্দা জামাল মিয়ার ছেলে।

    ​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে মোহাম্মদপুর খেয়াপাড়া এলাকার মনির মিয়ার ছেলে মোস্তাকিমের গায়ে হলুদের অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন আব্দুল্লাহ।

    অনুষ্ঠান চলাকালে নাচ-গানের একপর্যায়ে অসাবধানতাবশত জেনারেটরের বৈদ্যুতিক লাইন ও মূল বিদ্যুতের সার্ভিস লাইনের সংস্পর্শে চলে আসেন তিনি। এতে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

    উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মনির হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

    ​পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে আব্দুল্লাহর স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।

    ছোট ভাই সানাউল্লাহ জানান, হাসিখুশি মনে অনুষ্ঠান দেখতে গিয়ে এমন পরিণতি মেনে নিতে পারছেন না তারা।

    ​ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

    ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

    তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

    সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম দুই হত্যা মামলা এবং একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।এ সংক্রান্ত বিষয়ে করা আবেদনের ওপর শুনানি নিয়ে সোমবার (২৯ জুন) হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সারা হোসেন ও আইনজীবী খায়রুন্নেসা। রাষ্ট্রপক্ষে ছিলেন সৈয়দা সাজিয়া শারমিন।গায়িকা থেকে যেভাবে ফ্যাসিস্টের দোসর হয়ে উঠলেন মমতাজ জানা গেছে, দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় মমতাজের জামিনের বিষয়ে রুল জারি হয়েছিল। চূড়ান্ত শুনানি শেষে রুল যথাযথ ঘোষণা করে জামিন দিয়েছে হাইকোর্ট।গত বছরের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।

  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪

    সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যে পাঁচ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে তাদের মধ্যে দু’জন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা উত্তর সিটি কপোরেশন এলাকার, একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৫ হাজার ৯২৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০০ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ৪৫৫ জন।

  • চট্টগ্রামে ব্যাংকের ১৭ লক্ষ টাকা চুরির রহস্য উদ্ঘাটন: নিরাপত্তা প্রহরী রংপুর থেকে গ্রেফতার

    চট্টগ্রামে ব্যাংকের ১৭ লক্ষ টাকা চুরির রহস্য উদ্ঘাটন: নিরাপত্তা প্রহরী রংপুর থেকে গ্রেফতার

    চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম বিপিএম সার্বিক দিকনির্দেশনায় এবং সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মহিনুল ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত ধারাবাহিক গোয়েন্দা তৎপরতা ও নিবিড় অভিযানের মাধ্যমে চট্টগ্রামের ব্যাংকের ১৭ লক্ষ টাকা চুরির ঘটনার মূলহোতা পলাতক নিরাপত্তা প্রহরী আইয়ুব আলী (৫৬)-কে রংপুর জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে তার হেফাজত থেকে ১৪,৮৪,৮২৮ (চৌদ্দ লক্ষ চুরাশি হাজার আটশত আটাশ) টাকা, ব্যবহৃত মোবাইল ফোন এবং ঘটনার সময় পরিহিত প্যান্ট ও শার্ট জব্দ করা হয়েছে।

    গত ২৪ জুন ২০২৬ তারিখ দুপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, চকবাজার শাখার অধীন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ফি কালেকশন এটিএম বুথের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক সময়ের জন্য বুথ তালাবদ্ধ রেখে বাইরে যান। সেই সুযোগে নিরাপত্তা প্রহরী আইয়ুব আলী পূর্বপরিকল্পিতভাবে তৈরি করা নকল চাবি ব্যবহার করে বুথে প্রবেশ করে ক্যাশ ড্রয়ার থেকে ১৭ লক্ষ টাকা নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফিরে এসে অর্থ অনুপস্থিত দেখতে পেলে বিষয়টি পুলিশকে অবহিত করেন।

    ঘটনার সংবাদ পাওয়ার পরপরই সীতাকুন্ড মডেল থানা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তিনির্ভর অনুসন্ধান, মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং আন্তঃজেলা সমন্বিত অভিযানের মাধ্যমে আসামির গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। তদন্তের একপর্যায়ে জানা যায়, গ্রেফতার এড়াতে আসামি একাধিকবার অবস্থান পরিবর্তন করে কক্সবাজার ও পরবর্তীতে রংপুরে আত্মগোপন করে। সম্ভাব্য অবস্থানগুলোতে একের পর এক অভিযান পরিচালনা এবং প্রযুক্তিগত তথ্যের সফল ব্যবহারের মাধ্যমে রংপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত আসামি আইয়ুব আলী (৫৬), পিতা: ছাবির আহাম্মদ, মাতা: মরিয়ম বেগম; স্থায়ী ঠিকানা: বৈদ্যেরঘোনা, জাদিপাহাড় রোড, ৮নং ওয়ার্ড, কক্সবাজার সদর। তিনি প্রায় দেড় বছর ধরে সংশ্লিষ্ট এটিএম বুথে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

    গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় সীতাকুন্ড থানার মামলা নং-৫৬, তারিখ ২৬/০৬/২০২৬, ধারা ৪৬১/৩৮১, পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

    চট্টগ্রাম জেলা পুলিশ জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকল্পে পেশাদারিত্ব, প্রযুক্তিনির্ভর তদন্ত এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

  • নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়া ও পারিবারিক কলহের জেরে স্বামী জাহাঙ্গীর আলমকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।

    নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়া ও পারিবারিক কলহের জেরে স্বামী জাহাঙ্গীর আলমকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।

    দুপুরে কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্ত্রী ফারজানা আক্তার মুন্নিকে হত্যায় ব্যবহৃত চাপাতি ও ছুরি সহ গ্রেফতার করেছে পুলিশ।
    জানা যায়, জাহাঙ্গীর ও মুন্নির মধ্যে স্বামীর পরকীয়া সন্দেহ ও পারিবারিক কলহ চলছিল দীর্ঘদিন যাবত। প্রায় মুন্নিকে নির্যাতন করতো স্বামী। গত রাতে কৌশলে স্বামীকে ঘুমের ওষুধ খাওয়ালে সে অচেতন হয়ে পড়ে। এসময় তাকে চাপাতি ও ছুরি দিয়ে গলা ও হাতের রগ কেটে হত্যা করে মুন্নি। সকালে আশেপাশের লোকজন দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশের ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
    ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর আলম জানান, পারিবারিক কলহের এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় হয়েছে। হত্যায় ব্যবহৃত চাপাতি ও ছুরি সহ অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত তদন্তের পর বলা যাবে।

  • কুমিল্লা নগরীতে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার-৪

    কুমিল্লা নগরীতে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার-৪

    কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিদেশি পিস্তল ও গুলিসহ চারজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। ঘটনার পর বিশেষ অভিযান পরিচালনা করে প্রথমে মূল অভিযুক্তকে বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ আটক করা হয়। পরে ধারাবাহিক অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
    তবে এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
    সোমবার (২৯ জুন) বিকেলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার এসব তথ্য জানান।
    ওসি জানান, ঘটনার পরপরই অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান শুরু করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ। অভিযানের অংশ হিসেবে ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই কোতোয়ালি থানা এলাকা থেকে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত কাটাবিল এলাকার জামাল হোসেনের ছেলে জামসেদ হোসেন শ্রাবণ (২২) কে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।

    পরবর্তীতে ধারাবাহিক অভিযান চালিয়ে একই ঘটনার সঙ্গে জড়িত আরও তিনজনকে আটক করা হয়। তারা হলেন মৃত শাহজাহান মিয়ার ছেলে আসিফ (২৬), মৃত মোঃ সুলতানের ছেলে আশিক (৩৫) ও মোঃ ইকবালের ছেলে ইমন (১৯)। গ্রেফতার হওয়া চারজনের বাড়িই কুমিল্লা কোতোয়ালি থানা এলাকায়।
    ওসি তৌহিদুল আনোয়ার বলেন, সমাজে নিরাপত্তা বিঘ্নকারী এবং মাদক ও অস্ত্রের সঙ্গে জড়িত কোনো অপরাধীকে কুমিল্লার মাটিতে ছাড় দেওয়া হবে না। স্কুলছাত্র ইথানের ওপর যারা গুলি চালিয়েছে, তাদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনা হয়েছে। অস্ত্র ও মাদক নির্মূলে জেলা পুলিশের কঠোর অবস্থান এবং চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
    পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে জেলার বিভিন্ন স্থানে অভিযান চলমান রয়েছে।

  • অভয়নগরে সাংবাদিক আবুল বাশারকে হত্যার উদ্দেশ্যে ককটেল হামলা অল্পের জন্য রক্ষা, প্রতিবাদে উত্তাল যশোর।

    অভয়নগরে সাংবাদিক আবুল বাশারকে হত্যার উদ্দেশ্যে ককটেল হামলা অল্পের জন্য রক্ষা, প্রতিবাদে উত্তাল যশোর।

    যশোরের অভয়নগরে পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবুল বাশারকে লক্ষ্য করে শক্তিশালী ককটেল (বোমা) হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। তবে নিক্ষেপ করা ককটেলটি অলৌকিকভাবে বিস্ফোরিত না হওয়ায় তিনি নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন। গতকাল রবিবার (২৮ জুন) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার নওয়াপাড়া সংলগ্ন সিরাজকাঠি নুরানী মাদ্রাসার সামনের সড়কে এই বর্বরোচিত ঘটনা ঘটে।
    এই ঘটনার পর থেকে অভয়নগরসহ গোটা যশোর জেলার গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় সাংবাদিক সমাজ।

    আহত সাংবাদিক আবুল বাশার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে পেশাগত কাজ শেষ করে একটি যাত্রীবাহী ভ্যানযোগে নওয়াপাড়া বাজারে ফিরছিলেন তিনি। ভ্যানটি সিরাজকাঠি নুরানী মাদ্রাসার সামনে পৌঁছামাত্র পূর্ব থেকে ওৎপেতে থাকা ১৫-২০ জনের একটি সুসংগঠিত সশস্ত্র অপরাধী চক্র পেছন থেকে তাকে লক্ষ্য করে সরাসরি একটি শক্তিশালী ককটেল নিক্ষেপ করে।
    ককটেলটি তার পিঠে আঘাত করলেও তা বিস্ফোরিত হয়নি। তবে আকস্মিক এই হামলায় চলন্ত ভ্যান থেকে ছিটকে শক্ত পিচঢালা রাস্তার ওপর আছড়ে পড়েন তিনি। এতে তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে ভ্যানচালক ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
    বর্তমানে তিনি হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, পতনের কারণে তার শরীরে অভ্যন্তরীণ আঘাত লেগেছে এবং তিনি তীব্র ট্রমার মধ্যে রয়েছেন।

    হাসপাতালের বিছানায় কাতরাতে কাতরাতে সাংবাদিক আবুল বাশার বলেন,
    “কোনো কথা বা সতর্কবার্তা ছাড়াই পেছন থেকে সরাসরি আমার পিঠ লক্ষ্য করে বোমাটি ছোঁড়া হয়েছিল। এটি কোনো সাধারণ ভয় দেখানোর চেষ্টা ছিল না, আমাকে টুকরো টুকরো করে মেরে ফেলার সুপরিকল্পিত ছক ছিল। মহান আল্লাহর অশেষ রহমতে বোমাটি ফাটেনি, তাই আজ আমি বেঁচে আছি।”

    খবর পেয়ে অভয়নগর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ও স্থানীয় জনতা ঘটনাস্থলের পাশের একটি ঝোপ থেকে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে।
    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিরাজকাঠি ও এর আশপাশের এলাকাটি দিন দিন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে। একজন জেলা পর্যায়ের গণমাধ্যমকর্মীর ওপর এভাবে প্রকাশ্য ও সুপরিকল্পিত হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রতিক সময়ে কোনো দুর্নীতি বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য প্রকাশের জেরে কোনো প্রভাবশালী মহলের ইন্ধনে বা পেশাগত আক্রোশ থেকে এই হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    সাংবাদিক আবুল বাশারের ওপর এই বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলার প্রতিবাদে আজ সোমবার সকাল থেকেই ক্ষোভে ফেটে পড়েছেন অভয়নগরের সাংবাদিক সমাজ। বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেছেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি সাংবাদিকদের জীবন দিতে হয়, তবে মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধ হবে। মাঠ পর্যায় এখন সাংবাদিকদের জন্য মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।”
    এই ঘটনায় জড়িত স্থানীয় চিহ্নিত অপরাধী চক্রের ১৫-২০ জনকে আসামি করে অভয়নগর থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ আলটিমেটাম দিয়ে বলেছেন, দ্রুত সময়ের মধ্যে এই ‘নরপিশাচদের’ গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

    যোগাযোগ করা হলে স্থানীয় পুলিশ প্রশাসন জানায়, লিখিত অভিযোগটি আমলে নিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করার পাশাপাশি আলামত সংগ্রহ করা হয়েছে। হামলায় জড়িত অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে অভিযান চালাচ্ছে। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কাউকে ছাড় দেওয়া হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।
    এদিকে, সাংবাদিক আবুল বাশারের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে যশোরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

  • এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

    এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এনবিআরের কর প্রশাসনের সদস্য আহসান হাবিব
    সোমবার (২৯ জুন) এনবিআরের একটি সূত্র সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছে। যেকোনো সময়ে এ বিষয়ে গেজেট জারি হতে পারে।

    ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। এছাড়া বিসিএস পরীক্ষায়ও তিনি তার ব্যাচে প্রথম স্থান অধিকার করেন।কর্মজীবনে তিনি কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সিআইসির মহাপরিচালক থাকাকালে কর ফাঁকি ও আর্থিক অনিয়মসংক্রান্ত বেশ কয়েকটি আলোচিত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন। অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’ থেকে বকেয়া কর আদায়ের উদ্যোগেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।