Blog

  • মধুপুরে মাদকবিরোধী মোবাইল কোর্টে অভিযান পরিচালনা করে ৫ জনের ১ বছর কারাদণ্ড প্রদান

    মধুপুরে মাদকবিরোধী মোবাইল কোর্টে অভিযান পরিচালনা করে ৫ জনের ১ বছর কারাদণ্ড প্রদান

    মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থানে গেছে মধুপুর প্রশাসন। মাদক সেবন ও বিক্রির অপরাধে মধুপুর পৌরসভা এলাকায় থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ জনকে আটক করে সাজা প্রদান করা হয়েছে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১) খ ধারা লঙ্ঘনের অভিযোগে ৩৬ (১)(৮) ধারায় যাদেরকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

    সাজাপ্রাপ্তরা হলেন:
    ১/মোঃ জাহিদ হাসান (৩০)পিতা: মোঃ হাসমত আলী, সাং- রাধাপালবাড়ী
    2.মোঃ রুবেল (৩৪) পিতা: মোঃ হোসেন ফকির, সাং- পালবাড়ী
    ৩/মোঃ জাহিদুল (৩০)পিতা: মৃত আক্তার সওদাগর, সাং- আঙিনা পাড়া
    ৪/মোঃ বাবু সওদাগর (৩০)
    ৫.মোঃনিজাম সওদাগর (২০)*, পিতা: মৃত মোহন সওদাগর, সাং- আঙিনা পাড়া, মধুপুর।

    মাদক: একটি পরিবার ও সমাজ ধ্বংসের নীরব ঘাতক
    অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে মাদকের ক্ষতিকারক দিকগুলো তুলে ধরে সাধারণ মানুষকে সচেতন করা হয়। বিশেষজ্ঞদের মতে, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয় বলে জানান।

  • চট্টগ্রাম বন্দর থেকে চসিকের ১৯৮ কোটি টাকা কর আদায়

    চট্টগ্রাম বন্দর থেকে চসিকের ১৯৮ কোটি টাকা কর আদায়

    চট্টগ্রাম বন্দরের কাছ থেকে ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা হোল্ডিং ট্যাক্স আদায় করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ ঘটনাকে চসিকের ইতিহাসে একটি নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। ২৯ জুন(সোমবার) দুপুরে নগরীর টাইগারপাসে অবস্থিত চসিক কার্যালয়ে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন।
    তিনি বলেন, দীর্ঘদিনের বকেয়া কর আদায়ে কার্যকর উদ্যোগ, ধারাবাহিক আলোচনা ও প্রশাসনিক তৎপরতার মাধ্যমে এই বিপুল পরিমাণ রাজস্ব আদায় সম্ভব হয়েছে। চট্টগ্রাম বন্দরের কাছ থেকে এ পরিমাণ কর আদায় চসিকের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
    মেয়র আরো বলেন, এ অর্থের মাধ্যমে নগরীর অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবার সম্প্রসারণ, পরিচ্ছন্নতা কার্যক্রম, সড়ক উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে ইতিবাচক প্রভাব পড়বে।
    চসিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বন্দরের কাছে বিপুল পরিমাণ হোল্ডিং ট্যাক্স বকেয়া ছিল। ধারাবাহিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে ওই বকেয়া কর আদায়ের উদ্যোগ নেওয়া হয়, যার অংশ হিসেবে এবার ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা পরিশোধ করা হয়েছে।
    চেক হস্তান্তর অনুষ্ঠানে চসিক ও চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

  • নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

    নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

    পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বিকাল ৩ ঘটিকায় নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” (একটি শিশু, একটি গাছ) স্লোগানকে সামনে রেখে বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ১৩ শিক্ষার্থীকে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করেন। বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোসাঃ রওশনয়ারা । ​উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ইঞ্জিনিয়ার ও শিক্ষার্থীর অভিভাবক মোঃ আব্দুল ওয়াহিদ, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাসুদ রানা ও মোঃ শফিউল আজম, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও অভিভাবক মোঃ নাসির উদ্দীন ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল হান্নানসহ শিক্ষক- শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে বিদ্যালয় মাঠে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ সহ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে চারা রোপণ করে । একই সাথে রোপণকৃত গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সুরক্ষার দায়িত্ব নেয় ছাত্রীরা। ​বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রওশনয়ারা তাঁর বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো প্রতিটি শিক্ষার্থীর মাঝে পরিবেশ সচেতনতা তৈরি করা, যেন তারা নিজেদের একটি করে গাছের দায়িত্ব নিয়ে বড় হতে পারে।” ​বৃক্ষরোপণ শেষে পরিবেশ বাঁচানোর আহ্বান জানিয়ে ছাত্রীরা একটি র‍্যালি বা সচেতনতামূলক প্রচারণায় অংশ নেয়। বিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও পরিবেশবাদীরা। ​

  • চট্টগ্রামে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার টেকনাফের হ্নীলার ‘সূঁড়ঙ্গবাড়ির’ ফায়সাল

    চট্টগ্রামে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার টেকনাফের হ্নীলার ‘সূঁড়ঙ্গবাড়ির’ ফায়সাল

    চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার হয়েছেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মরিচ্যাঘোনা এলাকার বাসিন্দা ফজল করিমের ছেলে ফায়সাল (৩৮), যিনি স্থানীয়ভাবে ‘সূঁড়ঙ্গবাড়ির ফায়সাল’ নামে পরিচিত।
    পুলিশ জানায়, গত ১৭ জুন ভোর সাড়ে ৩টার দিকে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকার উত্তরা বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
    স্থানীয় সূত্রের অভিযোগ, গ্রেপ্তারের সময় নিজের প্রকৃত পরিচয় গোপন করতে ফায়সাল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা গ্রামের পরিবর্তে কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তারাবুনিয়াছড়া এলাকার ঠিকানা ব্যবহার করেন। সংশ্লিষ্টদের দাবি, পূর্বের মামলার তথ্য আড়াল করতেই তিনি এ কৌশল অবলম্বন করেন।
    স্থানীয় সূত্র আরও জানায়, ফায়সাল এর আগেও ২০১৮ সালে মিরসরাই থানায় মাদক-সংক্রান্ত ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। এছাড়া সাম্প্রতিক মামলায় দ্রুত জামিনের সুবিধা নিতে ভিন্ন ঠিকানা ব্যবহারের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
    অপরূপ টিভির সংবাদ প্রকাশের পর নতুন করে আলোচনায়
    এদিকে, অপরূপ টিভিতে ফায়সালকে নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে পরিচয় গোপন করে চলার অভিযোগে আলোচিত ফায়সালের প্রকৃত পরিচয় এবার প্রকাশ্যে এসেছে। তবে তিনি কোনো অপরাধে দোষী কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের। তাই তাকে “ইয়াবা গডফাদার” হিসেবে নিশ্চিতভাবে উল্লেখ না করে, “স্থানীয়ভাবে এমন অভিযোগ রয়েছে”—এভাবে উপস্থাপন করাই সংবাদনৈতিকভাবে উপযুক্ত

  • শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের এইচএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান -২০২৬

    শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের এইচএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান -২০২৬

    চাঁপাইনবাবগঞ্জের শাহ্‌ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সেরাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, নবাবগঞ্জ সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহা. আমানুল্লাহ, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ মোহাঃ শরিফুল আলম প্রমুখ ।
    অনুষ্ঠানের স্বাগত বক্তব্য ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাহ্‌ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকি।
    এ সময় অতিথিরা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন এবং এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে হলে সততা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের বিকল্প নেই। শিক্ষার্থীদের মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান তারা। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, শুভকামনা এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

  • কৃষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা সম্প্রসারণে সরকার বদ্ধপরিকর : ডেপুটি স্পিকার

    কৃষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা সম্প্রসারণে সরকার বদ্ধপরিকর : ডেপুটি স্পিকার

    জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম লক্ষ্য গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং কৃষকের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা।

    তিনি বলেন, এ লক্ষ্যে মাঠপর্যায়ে কৃষিসেবা আরও কার্যকর করা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা সম্প্রসারণে সরকার বদ্ধপরিকর।

    নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষকদের ১১ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল সোমবার জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি এ কথা বলেন।

    ডেপুটি স্পিকার বলেন, কৃষকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। তাই কৃষকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় আইন, নীতি ও কর্মসূচি বাস্তবায়নে জাতীয় সংসদ এবং সরকার সর্বদা সহযোগিতামূলক ভূমিকা পালন করবে।

    সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হারভেস্টার যন্ত্র সরবরাহ, সার ও উন্নতমানের বীজের সহজলভ্যতা, সেচ সুবিধার সম্প্রসারণ, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, ভর্তুকি ও কৃষিঋণ প্রাপ্তির সুযোগ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রান্তিক কৃষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।

    এছাড়া তারা এলাকার রাস্তা, সেতু ও কালভার্ট নির্মাণ, নদীভাঙন রোধ, মাদকমুক্ত সমাজ গঠন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রাপ্তিসহ বিভিন্ন জনকল্যাণমূলক বিষয়েও ডেপুটি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। তারা কৃষিবান্ধব নীতি প্রণয়ন ও বাস্তবায়ণে সরকারের ধারাবাহিক উদ্যোগেরও প্রশংসা করেন।

    ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রতিনিধিদলের বক্তব্য শুনে বলেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি। সততা ও নিষ্ঠার সঙ্গে আপনাদের এবং দেশের সেবা করতে চাই। দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রান্তিক কৃষকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    তিনি বলেন, কৃষকদের কল্যাণ নিশ্চিত করা এবং তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উন্নতমানের বীজ, সার ও সেচ সুবিধা সম্প্রসারণ, কৃষি প্রণোদনা এবং সহজ শর্তে কৃষিঋণ প্রদানের মাধ্যমে কৃষিকে আরও টেকসই, উৎপাদনশীল ও লাভজনক করার লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

    তিনি এলাকার রাস্তা, সেতু-কালভার্ট নির্মাণ, নদীভাঙন রোধ, মাদকমুক্ত সমাজ গঠন এবং কৃষক কার্ড প্রাপ্তির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। একইসঙ্গে তিনি দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে জনপ্রতিনিধি, সরকারি প্রতিষ্ঠান এবং কৃষকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

  • গুলশানে ৩০০ কোটি টাকার সরকারি প্লট বেহাতের অভিযোগ, ভূমিদ”স্যু চক্রের সিন্ডিকেটে সাবেক পূর্ত সচিবের সম্পৃক্ততার দাবি

    গুলশানে ৩০০ কোটি টাকার সরকারি প্লট বেহাতের অভিযোগ, ভূমিদ”স্যু চক্রের সিন্ডিকেটে সাবেক পূর্ত সচিবের সম্পৃক্ততার দাবি

    রাজধানীর গুলশানে প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের একটি সরকারি সম্পত্তি বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়ার পেছনে প্রভাবশালী ভূমিদস্যু চক্রের সক্রিয় ভূমিকা ছিল বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত সচিব কাজী ওয়াছি উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও সামনে এসেছে।সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় দেখা গেছে, গুলশান সিইএন (সি) ব্লকের ৯৮ নম্বর সড়কের ৬ নম্বর প্লটটি ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে পরিত্যক্ত সম্পত্তি হিসেবে গেজেটভুক্ত হয় এবং ১৯৭৩ সালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পরিত্যক্ত সম্পত্তির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।তবে ১৯৭৬ সালে একটি রিট মামলার রায়ে প্লটটি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত নয় বলে উল্লেখ করা হয়। অভিযোগ রয়েছে, ওই মামলায় সরকারপক্ষ প্রয়োজনীয় গেজেট ও নথিপত্র আদালতে উপস্থাপন করেনি। ফলে রায় সরকারের বিপক্ষে গেলেও পরবর্তীতে রাজউক বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় আপিল করেনি, যা নিয়ে প্রশ্ন উঠেছে।প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৩ সালের জুনে তৎকালীন পূর্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন অত্যন্ত গোপনে একটি অনুশাসন জারি করে প্লটটি বেসরকারি দাবিদারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া এগিয়ে নেন। অভিযোগ অনুযায়ী, বিষয়টি তৎকালীন প্রতিমন্ত্রীকেও অবহিত করা হয়নি এবং নথি প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্যও উপস্থাপন করা হয়নি।এ ঘটনায় সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমসহ একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্রের সম্পৃক্ততার অভিযোগও উত্থাপন করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।নথি অনুযায়ী, প্লটটির বর্তমান বাজারমূল্য ৩০০ কোটি টাকারও বেশি। অথচ এটিকে রাজউকের পরিত্যক্ত সম্পত্তির তালিকায় নেই—এমন যুক্তি দেখিয়ে সরকারি মালিকানা থেকে বের করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে।এদিকে বিষয়টি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সরকারি সম্পত্তি বেহাতের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

  • ‎সাভারে দুই আলোচিত মামলার আসামি ‘পিস্তল মানিক’ গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড আবেদন

    ‎সাভারে দুই আলোচিত মামলার আসামি ‘পিস্তল মানিক’ গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড আবেদন

    ঢাকার সাভারে কিশোর রিপন ঋষিকে অপহরণ করে নির্যাতন এবং শামীম রেজার গ্যারেজ থেকে ব্যাটারিচালিত অটোরিকশা ও মালামাল লুটের ঘটনায় দায়ের হওয়া দুই আলোচিত মামলার অন্যতম আসামি মানিক ওরফে পিস্তল মানিক ওরফে কিলার মানিক (৩৫)কে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।
    ‎
    ‎রোববার (২৮ জুন) বিকেলে সাভার পৌরসভার রাজাশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
    ‎
    ‎বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল ওয়াহাব।
    ‎
    ‎পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মানিক কিশোর রিপন ঋষিকে অপহরণ ও নির্মম নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। মামলায় তার বিরুদ্ধে অপহরণ, গুরুতর জখম এবং হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
    ‎
    ‎এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও চলতি দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, “গ্রেপ্তার আসামিকে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনায় জড়িত অন্য আসামিদের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহের সর্বোচ্চ চেষ্টা করা হবে। এছাড়া পর্যায়ক্রমে অটোরিকশা ও ব্যাটারি লুটের মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হবে।”
    ‎
    ‎পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া মানিকের বিরুদ্ধে পূর্বেও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তিনি রাজবাড়ী জেলার সদর উপজেলার মজলিশপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। দীর্ঘদিন ধরে সাভারে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। এর আগে একটি হত্যা মামলায় দীর্ঘদিন কারাবন্দি ছিলেন এবং জামিনে মুক্তি পাওয়ার পর পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
    ‎
    ‎এর আগে সাভারে চাঁদাবাজি, অটোরিকশা লুট, হামলা, নারী লাঞ্ছনা এবং কিশোর অপহরণ ও নির্যাতনের পৃথক দুই মামলায় বহিষ্কৃত সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামির ওরফে ফেন্সি সামিরসহ মোট ৪১ জনকে আসামি করা হয়। আলোচিত এসব ঘটনা গণমাধ্যমে প্রকাশের পর ব্যাপক আলোচনার সৃষ্টি হলে পরবর্তীতে দুটি মামলাই সাভার মডেল থানায় রেকর্ড হয়।
    ‎
    ‎এদিকে, আলোচিত দুই মামলার প্রধান আসামি বহিষ্কৃত ছাত্রদল নেতা মাহাবুব হোসেন সামির এখনও গ্রেপ্তার না হওয়ায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। দ্রুত তাকে আইনের আওতায় এনে মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
    ‎
    ‎পুলিশ জানায়, প্রধান আসামি মাহাবুব হোসেন সামিরসহ পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে একাধিক টিম অভিযান চালাচ্ছে। তাদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

  • টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত….

    টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত….

    টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ঢাকা-জামালপুর মহাসড়কের পাশে খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় পিকআপ চাপায় এক স্কুল ছাত্রী নিহতের ঘটনা ঘটেছে । নিহত ছাত্রী ধনবাড়ী পৌর এলাকার বকলবাড়ীর মোঃ আবু সাঈদ বকলের মেয়ে মোছাঃ সাদিয়া বকল (১৭)।
    পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক সাড়ে ছয়টায় জামালপুর থেকে ছেড়ে আসা হার্ডবোর্ড বোঝাই ঢাকাগামী পিকআপ ধনবাড়ী খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় পৌঁছিলে ঘুমন্ত গাড়ি চালক পাকা রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়া শাহীন স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া বকলকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হন। এলাকাবাসী ঘটনাস্থলে এসে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে গাড়ির নিচে চাপাপড়ে থাকা শিক্ষার্থীর লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে ধনবাড়ী থানার ওসি মোঃ নুরুস সালাম সিদ্দিক জানান, সংবাদ পাওয়ামাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দূর্ঘটনা কবলিত গাড়িটি (ঢাকা মেট্রো-ন-২০-১৫৪৬) আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এব্যাপারে ধনবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
    সংবাদ পেয়ে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সেই সাথে আজকের মধ্যেই রাস্তার দু’ধারে ছড়িয়ে ছিটিয়ে থাকা বালু ও বাঁশ এবং অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করেন।

  • চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, ঘাতক প্রেমিকা নাঈমা সহ আটক ২

    চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, ঘাতক প্রেমিকা নাঈমা সহ আটক ২

    কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে সাঈদ আব্দুল্লাহ সিয়াম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরী প্রেমিকাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এছাড়াও ঘটনার সময় উপস্থিত নিহতের বন্ধু আরিয়ানকে জিজ্ঞাবাসের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

    সোমবার (২৯ জুন) ভোর আনুমানিক ৫ টায় চৌদ্দগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সাঈদ আব্দুল্লাহ সিয়াম পৌরসভার লক্ষীরপুর গ্রামের মুন্সি বাড়ীর হাজী এনামুল হকের ছেলে।

    পুলিশ জানায়, ঘটনার সময় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘোষগ্রামের বাসিন্দা মৃত আবদুল জলিল মৃধার মেয়ে নাঈমা জাহান (১৫) সিয়ামের বাড়িতে অবস্থান করছিলো। ভোরে দু’জনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে নাঈমা ক্ষিপ্ত হয়ে একটি ধারালো ছুরি দিয়ে সিয়ামের পেটে উপর্যুপরি আঘাত করেন। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় সিয়ামকে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রায় তিনবছর ধরে সিয়াম ও নাঈমার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি, শারীরিক সম্পর্ক, গর্ভধার দুইজনের মধ্যে ভিবিন্ন সময় সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে এসব তথ্য এখনও তদন্তাধীন এবং চূড়ান্ত তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

    স্থানীয় সূত্র ও প্রেমিকা নাঈমা জাহানের সাথে কথা বলে জানা গেছে, মোবাইলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মরহুম আবদুল জলিল মৃধার মেয়ে নাঈমা জাহানের সাথে চৌদ্দগ্রাম পৌর এলাকার লক্ষ্মীপুর গ্রামের হাজী এনামুলে হকের ছেলে সাঈদ আব্দুল্লাহ সিয়ামের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই মধ্যে দুইজনে ঢাকায় বিভিন্ন আবাসিক হোটেলে একাধিকবার রাত্রীযাপন (রুমডেট) করেছিল। সম্প্রতি নাঈমা জাহানের তিন মাসের গর্ভের বাচ্চা নষ্ট করে সিয়াম। বিয়ের জন্য চাপ দিলে সিয়াম টালবাহানা করতে থাকে। এরই মধ্যে নাঈমা জাহানকে বিশ হাজার টাকা নিয়ে লক্ষ্মীপুর গ্রামের বাড়িতে আসার জন্য চাপ দেয় সিয়াম। টাকা জোগাড় করতে না পেরে সিয়ামের কথা রক্ষায় নাঈমা রবিবার রাতে লক্ষ্মীপুর গ্রামে সিয়ামের পুরাতন বাড়িতে আসে। সেখানে একটি কক্ষে সিয়াম, নাঈমা ও সিয়ামের এক বন্ধু আরিয়ান রাত্রীযাপন করে। ভোরে সিয়াম প্রেমিকা নাঈমা জাহানকে বাসা থেকে চলে যাওয়ার জন্য বলে ‘যাতে আশ-পাশের কেউ না দেখে’। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে সিয়ামের পেটে উপর্যুপরি আঘাত করে প্রেমিকা নাঈমা জাহান। এ সময় সেখানে উপস্থিত ছিল সিয়ামের বন্ধু আরিয়ান। সিয়ামের চিৎকার শুনে আশ-পাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত সিয়ামকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এলাকাবাসী নাঈমা জাহান ও বন্ধু আরিয়ানকে আটক করে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার ও দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটিও জব্দ করে পুলিশ।

    চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, ঘটনার পর অভিযুক্ত নাঈমা জাহানকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাবাদের জন্য ঘটনাস্থলে উপস্থিত সিয়ামের বন্ধু আরিয়ানকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে