Dhaka ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন আবারও নামঞ্জুর সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সফলভাবে অনুষ্ঠিত হলো প্রথম জাতীয় রোবটিক্স চ্যাম্পিয়নশিপ ‘রোবোম্যাট্রনিক্স ২০২৬’ সারদায় ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত লাকসামে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি এলপিজির দাম ও ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রস্তাব: বিইআরসির গণশুনানি শুরু কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক নাসিরুদ্দিন শাহ সিরাজদিখানে জমি নিয়ে বিরোধ: শিশু কন্যার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বাবাও মুম্বাইয়ে নিজ ফ্ল্যাটেই হেনস্তার শিকার উরফি জাভেদ যে ৫ বলিউড জুটির সাজসজ্জা ও উদ্‌যাপনের দিকে তাকিয়ে ভক্তরা আগামী দুই বছরে স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যাকাণ্ডের পেছনে অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত একটি সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ করেছেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।তিনি বলেছেন, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। প্রয়োজন হলে রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে চিরুনি অভিযান পরিচালনারও দাবি জানান তিনি।

বুধবার (১ জুলাই) বিকালে রাঙ্গুনিয়ায় নিহত মাসুদের বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তার স্ত্রী সামানজার খান উপস্থিত ছিলেন।

হুমাম কাদের চৌধুরী বলেন, মাসুদ অবৈধ বালু উত্তোলন ও ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের অর্থদাতা ও মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা জরুরি।

তিনি বলেন, বিষয়টি তিনি জাতীয় সংসদে উত্থাপন করেছেন এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছেন। তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার বিষয়ে সরকারের পক্ষ থেকে আশ্বাস পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে রাঙ্গুনিয়ায় পুলিশি নজরদারি বাড়ানোর পাশাপাশি একটি স্থায়ী র্যাব ক্যাম্প স্থাপনের দাবি জানান হুমাম কাদের। একই সঙ্গে সামাজিক মাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান এ সংসদ সদস্য।

এর আগে তিনি নিহত মাসুদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন, চার বছরের কন্যা সন্তানের খোঁজখবর নেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পরে মাসুদের কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

গত ১৩ জুন রাউজানের পাহাড়তলী বাজার এলাকায় প্রকাশ্যে গুলিতে নিহত হন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ। এ ঘটনায় নিহতের পরিবার ১৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে।

মামলায় এ পর্যন্ত কয়েকজনকে গ্রেফতার করা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য অনুযায়ী, তদন্ত ও পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন আবারও নামঞ্জুর