Dhaka ০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এলপিজির দাম ও ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রস্তাব: বিইআরসির গণশুনানি শুরু কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক নাসিরুদ্দিন শাহ সিরাজদিখানে জমি নিয়ে বিরোধ: শিশু কন্যার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বাবাও মুম্বাইয়ে নিজ ফ্ল্যাটেই হেনস্তার শিকার উরফি জাভেদ যে ৫ বলিউড জুটির সাজসজ্জা ও উদ্‌যাপনের দিকে তাকিয়ে ভক্তরা আগামী দুই বছরে স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী এলপিজি বাজারে অস্থিরতা: কমিশন বাড়ানোর দাবিতে বিইআরসির গণশুনানি অনুষ্ঠিত ডেঙ্গু নিয়ন্ত্রণে আগাম প্রস্তুতি ও সচেতনতাই সাফল্যের চাবিকাঠি: পলিসি ডায়ালগে স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা: হামলা এড়াতে রেজাইয়ের কাছে ট্রাম্প প্রশাসনের চিঠি, হুমকির মুখে এআই ও ডেটা সেন্টার গাজায় ইসরাইলি হামলা অব্যাহত: আল-মাওয়াসিতে চেকপয়েন্টে নিহতের বেড়ে চার, আহত বহু

টাঙ্গাইলে বাস-বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

মোঃ জাকির খান টাঙ্গাইল।

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মধুপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে জামালপুরগামী একটি যাত্রীবাহী বাস রক্তিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় তিনজনে।

মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান জানান, দুর্ঘটনার পর আহত অবস্থায় অন্তত ২০ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয় এবং চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান।

নিহত তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

মধুপুর থানার ওসি এ কে এম ফজলুল হক জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

এলপিজির দাম ও ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রস্তাব: বিইআরসির গণশুনানি শুরু