Dhaka ০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন আবারও নামঞ্জুর সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সফলভাবে অনুষ্ঠিত হলো প্রথম জাতীয় রোবটিক্স চ্যাম্পিয়নশিপ ‘রোবোম্যাট্রনিক্স ২০২৬’ সারদায় ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত লাকসামে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি এলপিজির দাম ও ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রস্তাব: বিইআরসির গণশুনানি শুরু কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক নাসিরুদ্দিন শাহ সিরাজদিখানে জমি নিয়ে বিরোধ: শিশু কন্যার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বাবাও মুম্বাইয়ে নিজ ফ্ল্যাটেই হেনস্তার শিকার উরফি জাভেদ যে ৫ বলিউড জুটির সাজসজ্জা ও উদ্‌যাপনের দিকে তাকিয়ে ভক্তরা আগামী দুই বছরে স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বারকোলাকে ভিড়িয়ে আক্রমণভাগ ঢেলে সাজাচ্ছে লিভারপুল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৫:৩৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৪৩ বার

আক্রমণভাগের ধার বাড়াতে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)-র ফরাসি তরুণ ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলাকে দলে নেওয়ার বিষয়টি চূড়ান্ত করে ফেলেছে লিভারপুল। সব মিলিয়ে ১২৩ মিলিয়ন পাউন্ড মূল্যের এই মেগা চুক্তির মাধ্যমে ২৩ বছর বয়সী এই ফরাসি তারকা অ্যানফিল্ডে নতুন নতুন যুগের সূচনা করতে যাচ্ছেন।

বিবিসি জানিয়েছে, চুক্তির প্রাথমিক ফি হিসেবে ১০৬ মিলিয়ন পাউন্ড পরিশোধ করবে ২০ বারের অলরেড খ্যাত এই ইংলিশ চ্যাম্পিয়নরা। পারফরম্যান্স ও শর্তসাপেক্ষ ‘অ্যাড-অন’ হিসেবে এর সাথে আরও ১৭ মিলিয়ন পাউন্ড যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ‘দ্য অ্যাথলেটিক’-এর সূত্রে জানা গেছে, মার্সিসাইডের এই ক্লাবটির সাথে পাঁচ বছরের চুক্তিতে সই করবেন বারকোলা।

২০২৩ সালে শৈশবের ক্লাব অলিম্পিক লিওঁ ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর প্যারিসে দুর্দান্ত সময় কেটেছে বারকোলার। অলরেডদের ডেরায় আসার আগে পিএসজির হয়ে জিতেছেন একের পর এক ট্রফি।

প্যারিসে বারকোলার ট্রফি সংগ্রহ:

  • চ্যাম্পিয়নস লিগ (২টি): ২০২৪-২৫ ও ২০২৫-২৬ মৌসুমে টানা দুই শিরোপা।

  • লিগ ওয়ান (৩টি): ৩টি লিগ শিরোপা জয়।

  • ফ্রেঞ্চ কাপ (২টি): ২টি ঘরোয়া কাপ জয়।

পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫২ ম্যাচে মাঠে নেমে ৩৯টি গোল ও ৩৭টি অ্যাসিস্ট রয়েছে তার ঝুলিতে। ফ্রান্সে আরও দুই বছরের চুক্তি অবশিষ্ট থাকা সত্ত্বেও নতুন চ্যালেঞ্জ নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পাড়ি জমাচ্ছেন এই তারকা।

লিভারপুলের নতুন শক্তির সংযোজন দলটির নতুন ম্যানেজার আন্দোনি ইরাওলার অধীনে চলতি দলবদল মৌসুমে এটি লিভারপুলের অন্যতম বড় পদক্ষেপ। এর আগে রোনাল্ড আরাউহো, জেরেমি জ্যাকুয়েট এবং ভিক্টর মুনোজের মতো তারকাদের দলে ভিড়িয়েছে অলরেডরা।

মূল তারকা মোহাম্মদ সালাহের বিদায় এবং হুগো একিতিকের দীর্ঘমেয়াদী ইনজুরির কারণে আক্রমণভাগে যে শূন্যতা তৈরি হয়েছিল, তা পূরণে বারকোলা বড় ভূমিকা রাখবেন। বর্তমানে লিভারপুলের আক্রমণভাগে তার সঙ্গী হিসেবে থাকছেন আলেকজান্ডার ইসাক, কোডি গাকপো, রিও এনগুমোহা এবং মুনোজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন আবারও নামঞ্জুর