
দেশে বিদ্যুতের ঘাটতি মেটাতে শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যার পিক সময়ে সারাদেশে সর্বোচ্চ ২,৭০৩ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)-র প্রকাশিত সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে এই শঙ্কার কথা জানা গেছে।
অঞ্চলভিত্তিক সম্ভাব্য লোডশেডিংয়ের চিত্র:
-
ঢাকা: সর্বোচ্চ ৬৯৮ মেগাওয়াট (সবচেয়ে বেশি ভুক্তভোগী অঞ্চল)
-
ময়মনসিংহ ও খুলনা: ৩৫০ মেগাওয়াট (প্রতিটি অঞ্চলে)
-
কুমিল্লা: ৩১৫ মেগাওয়াট
-
রাজশাহী: ৩০০ মেগাওয়াট
-
রংপুর: ২৫০ মেগাওয়াট
-
চট্টগ্রাম: ১৯০ মেগাওয়াট
-
সিলেট: ১৫০ মেগাওয়াট
-
বরিশাল: ১০০ মেগাওয়াট
পিজিসিবির তথ্য অনুযায়ী, বিদ্যুৎ উৎপাদনের তুলনায় চাহিদা বেশি থাকায় আজ সন্ধ্যা থেকেই দেশজুড়ে লোডশেডিংয়ের বাড়তি চাপ তৈরি হতে পারে।
অনলাইন ডেস্ক 























