Dhaka ০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট ৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি সোনা ছিনতাই: ৪ জন গ্রেপ্তার, ৮৮ লাখ টাকা উদ্ধার টাইব্রেকারের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে সিশেলসকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ অদক্ষ নয়, দক্ষ জনশক্তি রপ্তানি করাই সরকারের মূল লক্ষ্য: আরিফুল হক চৌধুরী গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলা: দুইজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন নারী ও শিশুর কল্যাণ অগ্রাধিকার পাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী

কাশিয়ানী কালনা টোল প্লাজা সংলগ্ন মহাসড়কে বাসের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ নিহত।

কাশিয়ানী উপজেলার ঢাকা-যশোর মহাসড়কের কালনা মধুমতি সেতু টোল প্লাজা এলাকায় সড়কে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় নিহত হলেন, কবির মুন্সি (৫৫) নামের এক ব্যক্তি।

স্থানীয়রা জানান, শুক্রবার (১৮ সেপ্টেম্বার) ভোর আনুমানিক ৪টায় মহাসড়কের উপরে পড়ে থাকতে দেখা যায় এক ব্যক্তিকে। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর নৃপেন কুমার দাশ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমার টিম নিয়ে ঘটনা স্থলে যাই। সেখান থেকে ভিকটিমকে উদ্ধার করে কাশিয়ানী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, নিহত কবির মুন্সির (৫৫) ভাই ইয়াসিন মুন্সী বিনা ময়নাতদন্ত আবেদনের প্রেক্ষিতে তার পরিবারের জিম্মায় লাশ প্রদান করা হয়। পরবর্তী আইনানুগত ব্যবস্থা চলমান রয়েছে।

নিহত কবির মুন্সি উপজেলার পিঙ্গোলিয়া গ্রামের মৃত: জহুর মুন্সির ছেলে। পরিবার জানান তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার