Dhaka ০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট ৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি সোনা ছিনতাই: ৪ জন গ্রেপ্তার, ৮৮ লাখ টাকা উদ্ধার টাইব্রেকারের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে সিশেলসকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ অদক্ষ নয়, দক্ষ জনশক্তি রপ্তানি করাই সরকারের মূল লক্ষ্য: আরিফুল হক চৌধুরী গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলা: দুইজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

ডিএমপিতে ৩ পুলিশ পরিদর্শকের রদবদল, ক্যান্টনমেন্ট থানায় নতুন ওসি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৫:৪৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৯ বার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি করে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। এর মধ্যে ক্যান্টনমেন্ট থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ গিয়াস উদ্দিন।

বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তর প্রশাসনের উপ-কমিশনার মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদলের বিষয়টি নিশ্চিত করা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বদলিকৃত কর্মকর্তারা হলেন:

  • মুহাম্মদ গিয়াস উদ্দিন: লাইনওআর ডিএমপি থেকে ক্যান্টনমেন্ট থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি)।

  • মো. আব্দুস সেলিম: লাইনওআর ডিএমপি থেকে গুলশান থানার নতুন পরিদর্শক (অপারেশন)।

  • মো. মিজানুর রহমান: গুলশান থানার পরিদর্শক (অপারেশন) থেকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত অডিও রেকর্ড ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে গত ১৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে ক্লোজ করা হয়। ওই দিন রাতেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হলেও এরপর থেকে তাঁর অবস্থান শনাক্ত করা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো