Dhaka ০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে চরম সতর্কতা, কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে ২৭৬ কোটি টাকার ট্রাস্ট দুর্নীতি মামলার প্রতিবেদন ৩১ জানুয়ারি চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন আবারও নামঞ্জুর সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সফলভাবে অনুষ্ঠিত হলো প্রথম জাতীয় রোবটিক্স চ্যাম্পিয়নশিপ ‘রোবোম্যাট্রনিক্স ২০২৬’ সারদায় ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত লাকসামে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি এলপিজির দাম ও ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রস্তাব: বিইআরসির গণশুনানি শুরু কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক নাসিরুদ্দিন শাহ সিরাজদিখানে জমি নিয়ে বিরোধ: শিশু কন্যার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বাবাও মুম্বাইয়ে নিজ ফ্ল্যাটেই হেনস্তার শিকার উরফি জাভেদ

প্রশাসনে গতি ফেরাতে মন্ত্রিপরিষদ বিভাগের ২৩ দফা কড়া নির্দেশনা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০২:২৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ বার

সরকারি কাযর্ক্রমে গতিশীলতা আনা, দুর্নীতি প্রতিরোধ এবং প্রশাসনিক শৃঙ্খলা সুসংহত করতে ২৩ দফা নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। দেশের সব মন্ত্রণালয় ও বিভাগকে দ্রুত এসব নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রশাসন পরিচালনায় এটিই প্রথম সমন্বিত পদক্ষেপ।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সচিবদের উচ্চপর্যায়ের এক বৈঠকে এই ২৩ দফা নির্দেশনা চূড়ান্ত করা হয়।

  • তদবির করলে বিভাগীয় ব্যবস্থা: পদোন্নতি, বদলি বা অন্য যেকোনো পেশাগত সুবিধার জন্য কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী তৃতীয় পক্ষের মাধ্যমে তদবির বা প্রভাব বিস্তারের চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিষয়টি ওই কর্মকর্তার ব্যক্তিগত নথি (Personal File)-তেও লিখে রাখা হবে।

  • দুর্নীতি চিহ্নিতকরণ ও বিদেশ ভ্রমণ নিয়ন্ত্রণ: দুর্নীতির অভিযোগ থাকা কর্মকর্তা-কর্মচারীদের খুঁজে বের করতে প্রতিটি মন্ত্রণালয়ে অভ্যন্তরীণ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া একই কর্মকর্তা যাতে বিভিন্ন উপায়ে বারবার সরকারি খরচে বিদেশ ভ্রমণ না করতে পারেন, সে বিষয়ে নজর রাখতে বলা হয়েছে সচিবদের।

  • ডিজিটাল হাজিরা ও কেন্দ্রীয় ড্যাশবোর্ড: সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে সব সরকারি দপ্তরে ডিজিটাল হাজিরা চালু করার সিদ্ধান্ত হয়েছে। আইসিটি বিভাগ একটি কেন্দ্রীয় ড্যাশবোর্ড তৈরি করবে, যার মাধ্যমে সব দপ্তরের উপস্থিতি এক জায়গা থেকে পর্যবেক্ষণ করা যাবে।

  • সরকারি ক্রয়ে কড়াকড়ি: সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রস্তাব পাঠানোর আগে সংশ্লিষ্ট খাতে বাজেট বরাদ্দ নিশ্চিত করতে হবে। এছাড়া সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর), ২০২৫-এর নিয়ম বজায় রেখে সভার অন্তত চার কার্যদিবস আগে মন্ত্রিপরিষদ বিভাগে সারসংক্ষেপ পাঠাতে হবে।

  • আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তি: সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে জমি বা আইনি বিরোধ দেখা দিলে সরাসরি মামলা না করে মন্ত্রিপরিষদ বিভাগের সহায়তায় আন্তঃমন্ত্রণালয় আলোচনার মাধ্যমে তা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।

  • অপ্রয়োজনীয় পদ বিলোপ ও শূন্যপদ পূরণ: প্রশাসনিক কর্মদক্ষতা বাড়াতে অপ্রয়োজনীয় পদ বিলুপ্ত করা এবং শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ নিশ্চিত করতে বলা হয়েছে। প্রতি তিন মাস পরপর দপ্তরের অর্গানোগ্রাম হালনাগাদ করার বাধ্যবাধকতাও আরোপ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে চরম সতর্কতা, কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু